29/08/2026
আজকে রান্না করছিলাম… আর ফোনটা কোথায় রেখে এসেছিলাম, সেটাও খেয়াল ছিল না। 😅
ফোনটা হাতে নিয়ে দেখি ফিয়ানা নিজে নিজেই ক্যামেরা অন করে ভিডিও বানিয়েছে! 🥹🤍
আমি সত্যি অবাক হয়ে গিয়েছিলাম। একদিকে হাসি পাচ্ছিল, আবার অন্যদিকে ভীষণ ভালোও লাগছিল। কারণ আমি যে কাজটা করতে এত ভালোবাসি, ও আমাকে দেখে দেখে নিজের মতো করে সেটাই করার চেষ্টা করছে। 🥹
বাচ্চারা আমাদের কথা যতটা শুনে শেখে, তার চেয়েও বেশি হয়তো আমাদের দেখে শেখে এই ছোট্ট ভিডিওটা যেন তারই একটা সুন্দর প্রমাণ।
আমি আমার মতো করে গল্পগুলো ধরে রাখি, আর আমার ছোট্ট মেয়ে নিজের মতো করে তার গল্প বানাতে শুরু করেছে। 🤍
So… here’s Fiyana’s first little vlog! 🎥✨
কেমন হয়েছে আমার ছোট্ট ক্রিয়েটরের ভিডিও? 😄🤍