27/04/2026
"মিডওয়াইফ" একটি পেশা নয়,একটি জীবনরক্ষার দায়িত্ব।
যখন একজন মা প্রসব বেদনার মধ্য দিয়ে যায়,তখন তার পাশে থাকা সেই প্রশিক্ষিত মানুষটিই হলেন 'মিডওয়াইফ'।
তিনি শুধু একটি ডেলিভারি করান না,তিনি দুটি জীবনকে নিরাপদ রাখেন।একজন মা এবং তার নবজাতক শিশুকে।
আজও অনেকেই এই পেশাকে ছোট করে দেখেন,যা সম্পূর্ণ অজ্ঞতা এবং অন্যায় দৃষ্টিভঙ্গি।
বাস্তবতা হলো—'বিশ্ব স্বাস্থ্য সংস্থা' (WHO) পর্যন্ত স্বীকার করেছে যে- নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে মিডওয়াইফদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
একজন মিডওয়াইফ—
• গর্ভকালীন যত্ন নেন।
• নিরাপদ নরমাল ডেলিভারি নিশ্চিত করেন।
• জরুরি অবস্থায় দ্রুত সিদ্ধান্ত নিয়ে জীবন বাঁচান।
• মা ও শিশুর পরবর্তী যত্ন নিশ্চিত করেন।
এই দায়িত্ব সহজ নয়।এটি ধৈর্য্য,জ্ঞান,মানবিকতা এবং সাহসের সমন্বয়।
তাই এই পেশাকে ছোট করে দেখার আগে একবার ভাবুন,আপনার জীবনের শুরুটা কিন্তু একজন মিডওয়াইফের হাত ধরেই হয়েছে।
সম্মান দিন,কারণ তারা শুধু কাজ করেন না।তারা জীবন বাঁচান!
Midwifery Student's Welfare Organization এর পক্ষ থেকে তীব্র নিন্দা জানাই দেশের প্রথম সারির নিউজ চ্যানেল এর রিপোর্টারের অজ্ঞতা'কে।