BUP's View

BUP's View "বিইউপির ক্যাম্পাস জীবনের সুন্দর মুহূর্তগুলো ফুটে উঠুক আমাদের মাধ্যমে"।

🚨 𝐁𝐈𝐆 𝐁𝐑𝐄𝐀𝐊𝐈𝐍𝐆২০২৬-২৭ সেশনের জন্য বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে।...
31/08/2026

🚨 𝐁𝐈𝐆 𝐁𝐑𝐄𝐀𝐊𝐈𝐍𝐆

২০২৬-২৭ সেশনের জন্য বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে।

✅ বিইউপির সেরা প্রস্তুতি প্রোগ্রাম সম্পর্কে বিস্তারিত:

https://www.facebook.com/share/p/1d2bFxXBQT/

✅ আমাদের স্পেশাল সাজেশনমূলক বইসমূহ সম্পর্কে বিস্তারিত:

https://www.facebook.com/share/p/1DqSgjCSm4/

🟢 𝐀𝐝𝐦𝐢𝐬𝐬𝐢𝐨𝐧 𝐎𝐩𝐞𝐧 𝐟𝐨𝐫 "𝐑𝐨𝐚𝐝𝐌𝐚𝐩 𝐒𝐩𝐞𝐜𝐢𝐚𝐥 𝐆𝐥𝐚𝐝𝐢𝐚𝐭𝐨𝐫𝐬 𝐁𝐚𝐭𝐜𝐡 𝐟𝐨𝐫 𝐁𝐔𝐏: 𝟐𝟎𝟐𝟔-𝟐𝟕"🎓 প্রিয় বিইউপি স্বপ্নবাজ শিক্ষার্থীরা, তোমার এইচ...
30/08/2026

🟢 𝐀𝐝𝐦𝐢𝐬𝐬𝐢𝐨𝐧 𝐎𝐩𝐞𝐧 𝐟𝐨𝐫 "𝐑𝐨𝐚𝐝𝐌𝐚𝐩 𝐒𝐩𝐞𝐜𝐢𝐚𝐥 𝐆𝐥𝐚𝐝𝐢𝐚𝐭𝐨𝐫𝐬 𝐁𝐚𝐭𝐜𝐡 𝐟𝐨𝐫 𝐁𝐔𝐏: 𝟐𝟎𝟐𝟔-𝟐𝟕"

🎓 প্রিয় বিইউপি স্বপ্নবাজ শিক্ষার্থীরা, তোমার এইচএসসি যদি হয় ২০২৬ কিংবা ২০২৫ এবং তুমি ২০২৬-২৭ সেশনে বিইউপিতে পরীক্ষা দিতে চাচ্ছো, তোমার স্বপ্ন পূরণে নিঃসন্দেহে প্রয়োজন একটি পরিপূর্ণ বিইউপি ডেডিকেটেড প্রস্তুতি। আর তোমার বিইউপির পরিপূর্ণ প্রস্তুতি নিশ্চিত করতে বিইউপির সেরা প্রস্তুতি প্ল্যাটফর্ম রোডম্যাপ আয়োজিত ''𝐒𝐩𝐞𝐜𝐢𝐚𝐥 𝐆𝐥𝐚𝐝𝐢𝐚𝐭𝐨𝐫𝐬 𝐁𝐚𝐭𝐜𝐡" এ ভর্তি চলছে।

বিইউপির জন্য আমরাই প্রথম যারা দুটি স্পেশাল সেগমেন্টে আমাদের সম্পূর্ণ প্রোগ্রামকে সাজিয়েছি। যেখানে প্রথম সেগমেন্ট হিসেবে পাবে "𝐒𝐩𝐞𝐜𝐢𝐚𝐥 𝐑𝐞𝐠𝐮𝐥𝐚𝐫 𝐂𝐚𝐫𝐞" এবং বিইউপির সার্কুলার প্রকাশের পর দ্বিতীয় সেগমেন্ট হিসেবে পাবে "𝐄𝐱𝐜𝐥𝐮𝐬𝐢𝐯𝐞 𝐈𝐧𝐭𝐞𝐧𝐬𝐢𝐯𝐞 𝐂𝐚𝐫𝐞"। আমাদের কোর্সে ভর্তি হলে, নিয়মিত স্পেশাল ক্লাস-পরীক্ষার পাশাপাশি আমাদের প্রকাশিত স্পেশাল সাজেশনমূলক বইসমূহ পাবে একদম ফ্রি। যা দেশের যেকোনো প্রান্তে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে। এছাড়াও তোমার চূড়ান্ত প্রস্তুতি নিশ্চিত করতে বইয়ের পাশাপাশি পেয়ে যাবে আরও এক্সক্লুসিভ মেটেরিয়ালসমূহ। অর্থাৎ তোমার সেরা প্রস্তুতির জন্য প্রয়োজনীয় সকল মেটেরিয়ালসমূহ আমরাই সরবরাহ করবো।

ভর্তি পরীক্ষার আদর্শ প্রস্তুতি মানেই, সঠিক সময়ে সঠিক দিকনির্দেশনার অধীনে একটি আদর্শ পরিকল্পনার বাস্তবায়ন। আর এই সবকিছু মাথায় রেখে আমাদের দক্ষ ও পেশাদার মেন্টররা ক্লাস ও ক্লাসের বাইরে সার্বক্ষণিক সময় সঠিক দিকনির্দেশনা দিয়ে ভর্তি পরীক্ষার সময় পর্যন্ত তোমার পাশে থাকবে।

এছাড়াও, এই কোর্সে ভর্তি হলে বিইউপির পর আমাদের আয়োজিত জাহাঙ্গীরনগর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য সম্পূর্ণ আলাদা একটি কোর্সও পেয়ে যাবে একদম ফ্রি।

পরিশেষে, স্বপ্ন পূরণে প্রয়োজন নিজের দৃঢ় সংকল্প ও পরিশ্রম। আর সেই সাথে একটি সঠিক দিকনির্দেশনা নিঃসন্দেহে তোমাকে অন্যদের থেকে এগিয়ে রাখবে। তোমার সেরা প্রস্তুতি নিশ্চিত করে অন্যদের থেকে তোমাকে এগিয়ে রাখতে আমরা বদ্ধপরিকর।

✅ আমাদের স্পেশাল প্রোগ্রাম সম্পর্কে আরও বিস্তারিত:

https://www.facebook.com/share/p/1d2bFxXBQT/

✅ আমাদের স্পেশাল সাজেশনমূলক বইসমূহ সম্পর্কে বিস্তারিত:

https://www.facebook.com/share/p/1DqSgjCSm4/

💬 আমাদের স্পেশাল প্রোগ্রামে ভর্তি কিংবা বইয়ের অর্ডার নিশ্চিত করতে আমাদের RoadMap - BUP & JU Admission Care পেইজে মেসেজ করতে পারো।

📞 অথবা সরাসরি ফোন কিংবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো ০১৮১০০৮৪৫৪২ এই নম্বরে।





#বিইউপি
#বিইউপি_ভর্তি_প্রস্তুতি



#বিইউপির_সেরা_কোচিং
#বিইউপির_সের_বই

বিইউপি-এর পশ্চিম ক্যাম্পাসে নবনির্মিত তিনটি ভবন উদ্বোধনঢাকা, ৩০ আগস্ট ২০২৬: বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উ...
30/08/2026

বিইউপি-এর পশ্চিম ক্যাম্পাসে নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন

ঢাকা, ৩০ আগস্ট ২০২৬: বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এর পশ্চিম ক্যাম্পাসে তিনটি নতুন ও গুরুত্বপূর্ণ ভবন-ইউটিলিটি বিল্ডিং, ফ্যাকাল্টি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এফএসটি) টাওয়ার এবং ফ্যাকাল্টি অব আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস (এফএএসএস) টাওয়ার প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ এবং একাডেমিক অবকাঠামো সম্প্রসারণের অংশ হিসেবে মিরপুর সেনানিবাসে আজ রবিবার (৩০-০৮-২০২৬) এই নতুন ভবনগুলো উদ্বোধন করা হয়।

বিইউপির নবনির্মিত ভবনগুলোর উদ্বোধন শেষে প্রধান অতিথি একটি গাছের চারা রোপণ করেন। এরপর তিনি বিশ্ববিদ্যালয়ের পশ্চিম ক্যাম্পাস এবং শিক্ষার্থীদের আবাসিক এলাকা ঘুরে দেখেন।

উদ্বোধনী অনুষ্ঠানের মূল পর্বটি বিইউপির স্বাধীনতা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সেখানে স্বাগত বক্তব্য রাখেন বিইউপির উপাচার্য মেজর জেনারেল মোঃ মাহবুব-উল আলম, বিএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল, পিএইচডি। তিনি শিক্ষা, গবেষণা এবং উচ্চশিক্ষার প্রসারে বিইউপির অব্যাহত অগ্রগতির কথা তুলে ধরেন। পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি, গবেষণা কার্যক্রম সম্প্রসারণ এবং দক্ষ মানবসম্পদ তৈরিতে বিশ্ববিদ্যালয়ের ভূমিকার ওপর জোর দেন। এ ছাড়াও তিনি আধুনিক ও যুগোপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি বিইউপির উপাচার্য মেজর জেনারেল মোঃ মাহবুব-উল আলমের লেখা "Educating Minds; Awakening Conscience" শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করেন। বইটির প্রচ্ছদ উন্মোচনের পর প্রধান অতিথি কর্তৃক বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী বিইউপির ১৪টি শিক্ষার্থী দলকে পুরস্কৃত করেন।

প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষা ও গবেষণায় বিইউপির অগ্রগতির প্রশংসা করেন। তিনি বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের প্রকৃত সাফল্য কেবল একাডেমিক উৎকর্ষের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং নৈতিকতা, মূল্যবোধ, সততা এবং দায়িত্ববোধসম্পন্ন মানবসম্পদ গড়ে তোলার মধ্যেই নিহিত। তিনি আধুনিক শিক্ষা পরিবেশ তৈরি, গবেষণার সুযোগ সম্প্রসারণ এবং একটি দেশপ্রেমিক প্রজন্ম গঠনে বিশ্ববিদ্যালয়ের ভূমিকার প্রশংসা করেন এবং বিইউপির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

উল্লেখ্য, বিইউপি পশ্চিম ক্যাম্পাসের এই তিনটি নতুন ভবন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে এবং শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য আধুনিক শিক্ষা, গবেষণা ও সৃজনশীল চর্চার সুযোগ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে বিইউপি সিনেটের সদস্যবৃন্দ, সেনা, নৌ ও বিমান বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাবৃন্দ, বিইউপির সাবেক উপাচার্যগণ এবং বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিশিষ্ট শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) বাজেট পেয়েছে ১৪৯ কোটি ৩৪ লাখ টাকা।
14/06/2026

২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) বাজেট পেয়েছে ১৪৯ কোটি ৩৪ লাখ টাকা।

বিইউপির শাড়ি-পান্জাবি দিবসে MCJ- 06 🌸
11/06/2026

বিইউপির শাড়ি-পান্জাবি দিবসে MCJ- 06 🌸

বিইউপির ২০২১-২২ সেশনের শাড়ি-পান্জাবি দিবসে DMR-08 🌸© Farhana Alam Jc
08/06/2026

বিইউপির ২০২১-২২ সেশনের শাড়ি-পান্জাবি দিবসে DMR-08 🌸

© Farhana Alam Jc

18 𝒀𝒆𝒂𝒓𝒔 𝒐𝒇 𝑬𝒙𝒄𝒆𝒍𝒍𝒆𝒏𝒄𝒆.𝑯𝒂𝒑𝒑𝒚 𝑹𝒂𝒊𝒔𝒊𝒏𝒈 𝑫𝒂𝒚, 𝑩𝑼𝑷!
05/06/2026

18 𝒀𝒆𝒂𝒓𝒔 𝒐𝒇 𝑬𝒙𝒄𝒆𝒍𝒍𝒆𝒏𝒄𝒆.
𝑯𝒂𝒑𝒑𝒚 𝑹𝒂𝒊𝒔𝒊𝒏𝒈 𝑫𝒂𝒚, 𝑩𝑼𝑷!

BUP: We promote peace together 🥱
30/05/2026

BUP: We promote peace together 🥱

𝓔𝓲𝓭 𝓜𝓾𝓫𝓪𝓻𝓪𝓴 🕌 🐪
27/05/2026

𝓔𝓲𝓭 𝓜𝓾𝓫𝓪𝓻𝓪𝓴 🕌 🐪

দ্বিতীয় মেয়াদে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) ভাইস চ্যান্সেলর (ভিসি) হিসেবে মেজর জেনারেল মো. মাহবুব-উল-আল...
04/05/2026

দ্বিতীয় মেয়াদে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) ভাইস চ্যান্সেলর (ভিসি) হিসেবে মেজর জেনারেল মো. মাহবুব-উল-আলম, বিএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল, পিএইচডি নিয়োগ পেয়েছেন।

অভিনন্দন স্যার।

Address

Mirpur Cantonment
Dhaka

Telephone

+8801810084542

Website

Alerts

Be the first to know and let us send you an email when BUP's View posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BUP's View:

Shortcuts

Share