Health & You

Health & You Health, Healthcare, and Wellness

16/08/2026

সি গ্রেড ফার্মেসী কোর্সের ৬১ ব্যাচ-এর প্রশ্ন-উত্তর:

১। দেহের গঠন ও কার্যক্রমের একক…..

(ক) কলা
(খ) কোষ
(গ) দেহের অঙ্গ
(ঘ) তন্ত্র

উ: কোষ

২। মানব দেহ মোট কতটি তন্ত্র (System) নিয়ে গঠিত?

(ক) ৭
(খ) ৮
(গ) ৯
(ঘ) ১০
উ: ৯

৩। নিম্নের কোনটি স্নায়ুতন্ত্রের অংশ নয়।

(ক) মস্তিষ্ক
(খ) ধমনী
(গ) মেরুরজ্জু
(ঘ) স্নায়ু

উ: ধমনী

৪। শরীর থেকে বর্জ্য পদার্থসমূহ বের করে দেওয়া নিম্নের কোন তন্ত্রের প্রধান কাজ?

(ক) রেচনতন্ত্র
(খ) শ্বাসতন্ত্র
(গ) পেশীতন্ত্র
(ঘ) সবগুলো

উ: রেচনতন্ত্র

৫। মানব দেহের ক্রোমোজোম কোথায় থাকে?

(ক) সাইটোপ্লাজমে
(খ) নিউক্লিয়াসে
(গ) রাইবোজমে
(ঘ) কোষ আবরণীতে

উ: নিউক্লিয়াসে

৬. নিচের কোনটি কোষের শক্তি তৈরী করে?

ক. গলজি বডি
খ. মাইটোকন্ড্রিয়া
গ. রাইবোজোম
ঘ. এন্ডোপ্লাজমিক রেটিকুলাম

উ: মাইটোকন্ড্রিয়া

৭. প্রোটিন তৈরী হয় নিজের কোনটিতে?

ক. রাইবোজমে
খ. লাইসোজমে
গ. সেনট্রোজমে
ঘ. কোনটিই নয়

উ: রাইবোজমে

৮। নিম্নের কোনটি অঅন্তক্ষরা গ্রন্থিতন্ত্রের কাজ নয়।

ক. দেহের বৃদ্ধি ও চলনে সহায়তা করা।
খ. রক্তের গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রণ করা।
গ.কোষের কার্যকারিতা নিয়ন্ত্রণ করা।
ঘ. স্মৃতি সংরক্ষণ

উ: স্মৃতি সংরক্ষণ

৯.প্যাটলা অস্থিটির অবস্থান মানব দেহের কোন অঙ্গে?

(ক) হাঁটুতে
(খ) পাজরে
(গ) কবজিতে
(ঘ) গলাতে

উ: হাঁটুতে

১০. দেহের অঙ্গপ্রত্যঙ্গের নড়াচড়া এবং চলাফেরা করতে সাহায্য করে-

ক. সংযোজক কলা
খ. স্নায়ুকলা
গ. পেশীকলা
ঘ. সবগুলো

উ:উ পেশীকলা

১৬. অনুজীবের ক্ষেত্রে নিম্নের কোনটি সত্য?

ক. খালিচোখে দেখা যায় না
খ. অনুবীক্ষন যন্ত্রের সাহায্যে দেখা যায়
গ. অনুজীবের আরেক নাম জীবাণু
ঘ. সবগুলো

উ: সবগুলো

১৭. রোগ সৃষ্টিকারী অনুজীবকে কি বলে?

ক. প্যাথজেনিক
খ. নন-প্যাথজেনিক
গ. উভয়ই
ঘ. কোনটিই নয়

উ: প্যাথজেনিক

১৮. ব্যাকটেরিয়া হল…………

ক. বহুকোষী
খ. এককোষী
গ. অকোষীয়
ঘ. সবগুলো

উ: এককোষী

১৯. মানবদেহের অঙ্গে বসবাসকারী E.coli ব্যাকটেরিয়া নিম্নের যে ভিটামিন তৈরী করে………..

ক. ভিটামিন এ
খ. ভিটামিন বি কমপ্লেক্স
গ. ভিটামিন সি
ঘ. ভিটামিন ডি

উ: ভিটামিন বি কমপ্লেক্স

২০. নিম্নের কোন অঙ্গটি ব্যাকটেরিয়া চলাচলে সাহায্য করে। ….. ..

ক. ফ্লাজেলা
খ. ক্যাপসুল
গ. কোষঝিল্লী
ঘ. সাইটোপ্লাজম

উ: ফ্লাজেলা

২১। সালমোনেলা টাইফি বিস্তার ঘটায়—–।

(ক) বায়ুবাহিত হয়ে
(খ) পানিবাহিত হয়ে
(গ) সংস্পর্শের মাধ্যমে
(ঘ) কীট-পতঙ্গের দংশনে

উ: পানিবাহিত হয়ে

২২। বটুলিজম নিম্নের কোন জীবানু দ্বারা হয়।

(ক) Salmonella
(খ) Shigella
(গ) Clostridia
(ঘ) Escherichia coli

উত্তরঃ Clostridia

২৩। ভাইরাস শব্দটির আভিধানিক অর্থ……….

(ক) জীবানু
(খ) বিষ
(গ) ক্ষুদ্র জীব
(ঘ) জড় বস্তু

উত্তরঃ বিষ

২৪। ভাইরাস হলো—-

(ক) এককোষী
(খ) বহুকোষী
(গ) অকোষীয়
(ঘ) কোনটিই নয়

উ: অকোষীয়

২৫। COVID-১৯ রোগটি

(ক) ভাইরাস সৃষ্ট
(খ) ব্যাকটেরিয়া সৃষ্ট
(গ) ছত্রাক সৃষ্ট
(ঘ) প্রোটোজোয়া সৃষ্ট

উ: ভাইরাস সৃষ্ট

২৬। জলাতঙ্ক রোগসৃষ্টিকারী ভাইরাস—–

(ক) মাইক্রো ভাইরাস
(খ) র‍্যাবিস
(গ) রুবেলা ভাইরাস
(ঘ) রাইনো ভাইরাস

উ: র‍্যাবিস

২৭। মাইকোসিস রোগটি সৃষ্টি হয়—- -দ্বারা।

(ক) ছত্রাক
(খ) ভাইরাস
(গ) প্রোটোজোয়া
(ঘ) রিকেটসিয়া

উত্তরঃ ছত্রাক

২৮। ইষ্ট-এর ক্ষেত্রে সত্য………

(ক) এককোষী ছত্রাক
(খ) পরজীবি
(গ) এলকোহল উৎপাদনে এবং বেকারীতে প্রচুর পরিমানে ব্যবহৃত হয়।
(ঘ) সবগুলো

উ: সবগুলো

২৯। আমাশয় এবং ম্যালেরিয়া রোগের কারন—-

(ক ) ভাইরাস
(খ) ব্যাকটেরিয়া
(গ) প্রোটোজোয়া
(ঘ) ছত্রাক

উত্তরঃ প্রোটোজোয়া

২৯। আমাশয় এবং ম্যালেরিয়া রোগের কারন—-

(ক) ভাইরাস
(খ) ব্যাকটেরিয়া
(গ) প্রোটোজোয়া
(ঘ) ছত্রাক

৩০। টিকার ক্ষেত্রে সত্য—–

(ক) এটি মানুষের দেহে রোগ প্রতিরোধে ক্ষমতা তৈরি করে।
(খ) টিকায় একটি জৈবিক দ্রব্য থাকে যা রোগ সৃষ্টিকারী
জীবানুর অনুরূপ।
(গ) সংক্রামক রোগ প্রতিরোধে টিকা সবচেয়ে কার্যকরী পদ্ধতি।
(ঘ) সবগুলো

উ: সবগুলো

৩১। উন্নত ওষুধ ব্যবস্থাপনার মূল লক্ষ্য হলো প্রয়োজনীয় ওষুধ পত্রের-

(ক) যথাযথ সরবরাহ
(খ) সঠিক মজুদ
(গ) সঠিক দাম
(ঘ) সবগুলো

উত্তরঃ সবগুলো

৩২। ওষুধ ব্যবস্থাপনা চক্রের তৃতীয় ধাপ কোনটি?

(ক) ওষুধ ডিসপেনসিং
(খ) ওষুধ ক্রয়
(গ) ওষুধ গ্রহন
(ঘ) ওষুধ নির্বাচন

উ: ওষুধ ডিসপেনসিং

৩৩। একটি মডেল মেডিসিন শপে ক্রয় যোগ্য ওষুধ নির্বাচনের ক্ষেত্রে নিম্নের কোন বিষয়টি গুরুত্বপূর্ণ—–

(ক) ব্যবস্থাপত্রে ওষুধের ধরণ
(খ) OTC ওষুদের চাহিদা
(গ) প্রয়োজনীয় তহবিল
(ঘ) সবগুলো

উ: সবগুলো

৩৪। লাইসেন্সধারী ওষুধ প্রস্তুত কারক বা সরবরাহকারীর পন্য ক্রয়ের সুবিধা নয় কোনটি—

(ক) ভেজাল বা নকল ওষুধ কেনার ঝুঁকি থাকে
(খ) মূল্য বেশি হলেও গুনগতমান ভালো
(গ) সমস্যাযুক্ত ওষুধ পরিবর্তন করা যায়।
(ঘ) মেয়াদোত্তীর্ন ওষুধ ফেরত দেওয়া বা বদলে ফেলা য়ায়

উ: ভেজাল বা নকল ওষুধ কেনার ঝুঁকি থাকে

৩৫। মডেল মেডিসিন শপে ওষুধ সাজানোর ক্ষেত্রে নিম্নের কোনটি অনুসরণযোগ্য নয়।

(ক) নামের আদ্যক্ষর
(খ) ওষুধের মূল্য/দাম
(গ) ওষুধের ডোজেস ফরম
(ঘ) চিকিৎসায় প্রয়োগের ধরণ

উ: ওষুধের মূল্য/দাম

৩৬। মডেল মেডিসিন শপে ওষুধ সাজানোর সময় ভারী এবং বড় সাইজের পণ্য কোন তাকে রাখতে হবে।

(ক) উপরের তাক
(খ) নিচের তাক
(গ) মাঝের তাক
(ঘ)যে কোন তাক

উত্তরঃ নিচের তাক

৩৭। মডেল মেডিসিন শপে ওষুধ সংরক্ষনে নিম্নের কোন বিষয় প্রভাব ফেলে—

(ক) আদ্রতা
(খ) তাপমাত্রা
(গ) সরাসরি সূর্যালোক
(ঘ) সবগুলো

উত্তরঃ সবগুলো

৩৮। নিম্নের কোনটি বায়োলজিক্যাল প্রোডাক্ট —–

(ক) এমোক্সিসিলিন
(খ) ভ্যাকসিন
(গ) সেফিক্সিম
(ঘ) ন্যাপ্রোক্সেন

উত্তরঃ ভ্যাকসিন

৩৯। নথিভুক্ত মেয়াদোত্তীর্ন/ ক্ষতিগ্রস্থ ওষুধের প্যাকেট সিলগ্যালা করার পর লেভেল কোন কালিতে লিখতে হবে।

(ক) লাল কালি
(খ) কালো কালি
(গ) হলুদ কালি
(ঘ) যে কোন রং

উত্তরঃ লাল কালি

৪০। ওষুধ ক্ষতিগ্রস্থ হতে পারে———-

(ক) সরাসরি সূর্যালোকের মাধ্যমে
(খ) উচ্চতাপমাত্রা
(গ) পানি বা ধুলোবালিতে ওষুধ উন্মুক্ত হলে
(ঘ) সবগুলো

উত্তরঃ সবগুলো

৪১। ওষুধের মূল্য নির্ধারণ করে কে?

(ক) ওষুধ প্রস্তুতকারী কোম্পানী
(খ) ওষুধ প্রশাসন অধিদপ্তর
(গ) পাইকারী ওষুধ বিক্রেতা
(ঘ) মডেল মেডিসিন শপ

উত্তরঃ ওষুধ প্রশাসন অধিদপ্তর

৪২। একজন রেজিষ্টার্ড চিকিৎসক কর্তৃক লিখিত ওষুধ সরবরাহের নির্দেশনা হলো—–

(ক) ব্যবস্থাপত্র
(খ) ওষুধ পত্র
(গ) ডিসপেন্সার
(ঘ) ডিসপেনসিং

উত্তরঃ ব্যবস্থাপত্র

৪৩। নিম্নের কোনটি OTC ওষুধ

(ক) Paracetamol
(খ) Ibupooten
(গ) Omeprazole
(ঘ) সবগুলো

উত্তরঃ সবগুলো

৪৪। সঠিক ওষুধ ডিসপেনসিং এর ধাপ কয়টি?

(ক) ৩ (খ) ৪ (গ) ৫ (ঘ) ৬
উত্তরঃ ৫

৪৫। একটি আদর্শ ব্যবস্থাপত্রের ক্ষেত্রে নিম্নের কোন বিষয়টি সংগতিপূর্ণ নয়।

(ক) রোগীর নাম
(খ) রোগীর বয়স
(গ) রোগীর পেশা
(ঘ) ডাক্তারের নাম, পদবী ও স্বাক্ষর

উত্তরঃ রোগীর পেশা

৪৬। আন্তর্জাতিক কর্তৃপক্ষের মাধ্যমে প্রদেয় ওষুধের নাম—

(ক) ট্রেড নাম
(খ) জেনেরিক নাম
(গ) কেমিক্যাল নাম
(ঘ) সবগুলো
উত্তরঃ জেনেরিক নাম

৪৭। ওষুধ ডিসপেনসিং এর সময় রোগী/গ্রাহককে প্রদেয় নির্দেশনার ক্ষেত্রে নিম্নের কোনটি প্রযোজ্য নয়—-

(ক) সেবন / ব্যবহারবিধি বলতে হবে
(খ) সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে বলতে হবে
(গ) ওষুধের দাম বলতে হবে।
(ঘ) ওষুধের পুরো কোর্স সম্পন্ন করার উপদেশ

উত্তরঃ ওষুধের দাম বলতে হবে।

৪৮। শুকনো পাউডার/ গুড়া পুন:প্রস্তুতের ক্ষেত্রে নিম্নের কোনটি সত্য নয়।

(ক) বোতলটি প্রথমে ভালভাবে ঝাঁকাতে হবে।
(খ) প্রয়োজনীয় পানি মেপে নিতে হবে
(গ) সম্পূর্ণ পানি একবারে যোগ করতে হবে
(ঘ) সবগুলো

উত্তরঃ সম্পূর্ণ পানি একবারে যোগ করতে হবে

৪৯। নিম্নের কোনটি ওষুধের জেনেরিক নাম—

(ক) ডাইক্লোফেনাক
(খ) মেট্রোনিডাজল
(গ) সিপ্রোফ্লোক্সাসিন
(ঘ) সবগুলো

উত্তরঃ সবগুলো

৫০। নিম্নের কোনটি Prescription only মেডিসিন।

(ক) সেফিক্সিম
(খ) প্যারাসিটামল
(গ) ইবুপ্রোফেন
(ঘ) এসকরবিক এসিড

উত্তরঃ সেফিক্সিম

৫১। বিশ্বস্বাস্থ্য সংস্থার তথ্য অনুসারে সারা পৃথিবীতে প্রতি বছর কত কোটি মা গর্ভধারণ করেন?
(ক) ৭.৫ কোটি
(খ) ১৮-২০ কোটি
(গ) ১০-১৫ কোটি
(ঘ) কোনটিই নয়
উত্তরঃ ১৮-২০ কোটি

৫২। মাসিক শুরুর কত দিন পর একজন মায়ের জরায়ুতে একটি করে পরিপক্ক ডিম্বাণু অবস্থান করে? (ক) ৫ তম হতে ১২ তম দিনের মধ্যে
(খ) ৭তম হতে ১৪ তম দিনের মধ্যে
(গ) ১০ তম হতে ১৮ তম দিনের মধ্যে
(ঘ) কোনটিই নয়
উত্তরঃ ১০ তম হতে ১৮ তম দিনের মধ্যে

৫৩। নিম্নলিখিত কোন পদ্ধতিতে জন্মনিয়ন্ত্রন করা সম্ভব?
(ক) ডিম্বাণুকে পরিপক্ক হতে না দিলে
(খ) ডিম্বাণু ও শুক্রাণুর মিলনে তৈরি ভ্রূণকে জরায়ুতে গ্থিত হতে না দিলে
(গ) ডিম্বাণু ও শুক্রাণুর মিলনে বাধা তৈরি করলে
(ঘ) সবগুলো
উত্তরঃ সবগুলো

৫৪। জন্মনিয়ন্ত্রন পদ্ধতিসমূহকে প্রধানত —– ভাগে ভাগ করা যায়?

(ক) চার
(খ) তিন
(গ) দুই
(ঘ) কোনটিই নয়
উত্তরঃ দুই

৫৫। আই. ইউ. ডি কাদের জন্মনিয়ন্ত্রন পদ্ধতি?

(ক) মহিলাদের
(খ) পুরুষদের
(গ) উভয়
(ঘ) কোনটিই নয়
উত্তরঃ মহিলাদের

৫৬। জন্ম বিরতিকরণ পিল বা বড়ি কিভাবে কাজ করে?
(ক) ভ্রুণকে জরায়ুতে গথিত হতে দেয়না
(খ) ডিম্বাণুর পরিপক্কতাকে(Ovulation) প্রতিরোধ করে
(গ) ডিম্বাণু ও শুক্রাণুর মিলনে বাধা তৈরি করে
(ঘ) কোনটিই নয়
উত্তরঃ ডিম্বাণুর পরিপক্কতাকে (Ovulation) প্রতিরোধ করে

৫৭। জন্ম বিরতিকরণ বড়ির ২৮ টির প্যাকেটে কতটি হরমোন জাতীয় পিল থাকে?
(ক) ২৮টি
(খ) ২১ টি
(গ) ৭ টি
(ঘ) কোনটিই নয়
উত্তরঃ ২১ টি

৫৮। নিম্নের কোন হরমোনটি জন্ম বিরতিকরণ বড়িতে থাকে?
(ক) টি এস এইস
(খ) টেসটোস্টেরন
(গ) অক্সিটোসিন
(ঘ) প্রজেস্টেরন
উত্তরঃ প্রজেস্টেরন

৫৯। নিম্নের কোন ওষুধ পিলের কার্যকারিতায় বাধা দান করে থাকে?
(ক) এন্টিবায়োটিক
(খ) রিফামপিসিন
(গ) উভয়
(ঘ) কোনটিই নয়
উত্তরঃ উভয়

৬০। নিম্নের কোন ধরণের জন্মবিরতিকরণ ইনজেকশন তুলনামূলকভাবে বেশি সময় পর্যন্ত কার্যকর?
(ক) মেড্ৰক্সিপ্রোজেস্টেরোন (খ) নরইথিস্টেরোন (গ) প্রোজেস্টেরোন (ঘ) কোনটিই নয়
উত্তর: (ক)

৬১। নিম্নের কোনটি জন্মবিরতিকরণ ইনজেকশন ব্যবহারের সুবিধা?
(ক) Ovarian cyst হতে রক্ষা
(খ) Actopic Pregnancy প্রতিরোধ করে
(গ) উভয়
(ঘ) কোনটিই নয়
উত্তরঃ উভয়

৬২। নিম্নের কোন জন্মবিরতিকরণ পদ্ধতি তীব্র চুলকানির ইতিহাস থাকলে ব্যবহার করা উচিত নয়?
(ক) ইনজেকশন (খ) নরপ্ল্যান্ট (গ) উভয় (ঘ) কোনোটিই নয়
উত্তর: (ক) ইনজেকশন

৬৩। হরমোন জনিত শারীরিক পার্শ্ব-প্রতিক্রিয়া নেই কোনটিতে?
(ক) পিল (খ) নরপ্ল্যান্ট (গ) কপারযুক্ত আই.ইউ.ডি. (ঘ) কোনোটিই নয়
উত্তর: (গ) কপারযুক্ত আই.ইউ.ডি.

৬৪। ফেলোপিয়ান টিউব কেটে ফেলা হয় নিচের কোন স্থায়ী জন্মবিরতিকরণ পদ্ধতিতে?
(ক) লাইগেশন (খ) ভেসেকটমি (গ) উভয়ই (ঘ) কোনোটিই নয়
উত্তর: (ক) লাইগেশন

৬৫। মেয়েদের সন্তান ধরণের উপযোক্ত সময়কাল নিচের কোনটি?
(ক) ২০ বছরের আগে (খ) ৩৫ বছরের পরে (গ) ২০ – ৩৫ বছরের মধ্যে (ঘ) কোনোটিই নয়
উত্তর: (গ)

৬৬। নিম্নের কোনটি জন্মবিরতিকরণ ইনজেকশন ব্যবহারের সুবিধা?
ক. Ovarian cyst হতে রক্ষা
খ. Actopic pregnancy প্রতিরোধ করে
গ. উভয়
ঘ. কোনটিই না
উত্তরঃ উভয়

৬৭। রক্তে হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে নিম্নের কোনটি?
ক. শর্করা
খ. আমিষ
গ. স্নেহ
ঘ. মিনারেল
উত্তরঃ আমিষ

৬৮। গ্লাইকোজেন রূপে সঞ্চিত থাকে নিম্নের কোনটি?
ক. শর্করা
খ. আমিষ
গ. স্নেহ
ঘ. মিনারেল
উত্তরঃ শর্করা

৬৯। স্নেহজাতীয় পদার্থের দহন সম্পন্ন হয়না নিম্নের কোন খাদ্যের অভাবে?
ক. শর্করা
খ. আমিষ
গ. স্নেহ
ঘ. মিনারেল
উত্তরঃ শর্করা

৭০। ভিটামিন- এ, বি, ই ও কে কিসে দ্রবীভূত হয়?
(ক) শর্করা (খ) আমিষ (গ) স্নেহ (ঘ) পানি
উত্তরঃ স্নেহ

৭১। দৈহিক বৃদ্ধি, স্বাস্থ্যরক্ষা ও প্রজননে নিম্নের কোনটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ?
(ক) শর্করা (খ) আমিষ (গ) স্নেহ (ঘ) খনিজ পদার্থ
উত্তরঃ (ঘ) খনিজ পদার্থ

৭২। দেহের জলীয় অংশের সমতা রক্ষা করে নিচের কোনটি?
(ক) শর্করা (খ) আমিষ (গ) স্নেহ (ঘ) খনিজ পদার্থ
উত্তরঃ (ঘ) খনিজ পদার্থ

৭৩। নিম্নের কোনটিকে জৈবিক প্রভাবক বলে?
(ক) শর্করা (খ) আমিষ (গ) ভিটামিন (ঘ) খনিজ পদার্থ
উত্তরঃ (গ) ভিটামিন

৭৪। নিম্নের কোনটি সরাসরি দেহের গঠনে অংশ গ্রহণ করে না?
(ক) শর্করা (খ) আমিষ (গ) ভিটামিন (ঘ) খনিজ পদার্থ
উত্তরঃ (গ) ভিটামিন

৭৫। টোকোফেরোল নিম্নের কোন ভিটামিনের বৈজ্ঞানিক নাম?
(ক) ভিটামিন এ (খ) ভিটামিন ডি (গ) ভিটামিন ই (ঘ) কোনোটিই নয়
উত্তরঃ (গ) ভিটামিন-ই

৭৬। রেটিনল নিম্নের কোন ভিটামিনের বৈজ্ঞানিক নাম?
(ক) ভিটামিন এ (খ) ভিটামিন ডি (গ) ভিটামিন ই (ঘ) কোনোটিই নয়
উত্তরঃ (ক) ভিটামিন-এ

৭৭। পরিপাক ক্রিয়া স্বাভাবিক রাখতে নিম্নের কোনটির ভূমিকা অপরিসীম?
(ক) শর্করা (খ) আমিষ (গ) ভিটামিন (ঘ) খনিজ পদার্থ
উত্তরঃ (গ) ভিটামিন

৭৮। দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরী করে নিম্নের কোনটি?
(ক) শর্করা (খ) আমিষ (গ) ভিটামিন (ঘ) খনিজ পদার্থ
উত্তরঃ (গ) ভিটামিন

৭৯। অশ্রু গ্রন্থির অকার্যকারিতা নিম্নের কোন ভিটামিনের অভাবে হয়?
(ক) ভিটামিন এ (খ) ভিটামিন ডি (গ) ভিটামিন ই (ঘ) কোনোটিই নয়
উত্তরঃ (ক) ভিটামিন এ

৮০। বন্ধ্যাত্ব হয় নিম্নের কোন ভিটামিনের অভাবে?
(ক) ভিটামিন এ (খ) ভিটামিন ডি (গ) ভিটামিন ই (ঘ) কোনোটিই নয়
উত্তরঃ (গ) ভিটামিন ই

৮১। রক্তে বিলিরুবিনের মাত্রা বেড়ে যায় কোন রোগের সময়?
উত্তর: জন্ডিস

৮২। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী বাংলাদেশে কত লোক নতুনভাবে যক্ষা রোগে আক্রান্ত হয়?
উত্তর:

৮৩। ORS – এর পূর্ণ রূপ –
উত্তর: Oral Rehydration Solution

৮৪। নিচের কোনটির উপর ওষুধের কার্যকারিতা নির্ভর করে না?
(ক) শক্তিমাত্রা (খ) রুট অফ এন্ট্রি (গ) ডোসেজ ফর্ম (ঘ) কোনোটিই নয়
উত্তর:

৮৫। জিহবার নিচে প্রয়োগ করার জন্য নিচের কোন ডোসেজ ফর্মটি ব্যবহৃত হয়?
(ক) স্প্রে (খ) ঢুশ (গ) লজেন্স (ঘ) প্যাচ
উত্তর: স্প্রে

৮৬। সাপোজিটরি ডোসেজ ফর্মটি কোন প্রয়োগ পথে দেওয়া হয়?
(ক) ইউরেথেরাল (খ) রেক্টাল (গ) এনটেরাল (ঘ) কোনোটিই নয়
উত্তর: রেক্টাল

৮৭। নিচের কোনটি এনটেরাল রুটে দেওয়া হয় না?
(ক) লজেন্স (খ) স্যাচেট (গ) জেল (ঘ) পিল
উত্তর: জেল

৮৮। ইন্ট্রা নাসাল ও ইন্ট্রা রেসপিরেটরি উভয় রুটে নিচের কোনটি দেয়া হয়?
(ক) ফোঁটা (খ) ক্রিম (গ) ইনহেলার (ঘ) দ্রবণ
উত্তর:

৮৯। ত্বকের মাধ্যমে ওষুধ প্রয়োগের পথকে কি বলে?
(ক) টপিক্যাল (খ) ট্রান্সডার্মাল (গ) ইন্ট্রা-অকুলার (ঘ) ট্রান্সনাসাল
উত্তর: টপিক্যাল

৯০। ডেন্টিফ্রিসেস ওষুধের ভৌত অবস্থা অনুযায়ী নিচের কোন ধরণের?
(ক) সলিড (খ) সেমি-সলিড (গ) লিকুইড (ঘ) গ্যাস
উত্তর: (ক) সলিড

৯১। চিকিৎসকের নিকট ২ চা চামচ মানে কতটুকু ওষুধ?
(ক) ২.৫ এম এল (খ) ৫ এম এল (গ) ১২.৫ এম এল (ঘ) ১০ এম এল
উত্তর: ১০ এম এল

৯২। ইনহেলার ব্যবহারের সময় শ্বাস ছেড়ে দেওয়ার আগে কতক্ষণ শ্বাস আটকে রাখতে হয়?
উত্তর: ১০ সেকেন্ড

৯৩। ‘ত্বকের নিচে’ বোঝাতে নিচের কোনটি ব্যবহৃত হয়?
উত্তর: transdermal

৯৪। নিচের কোনটি ওষুধের মিথস্ক্রিয়ার ফলাফল নয়?
(ক) চিৎসার সার্বিক কার্যকারিতা কমে যাওয়া (খ) ওষুধের বিরূপ প্রতিক্রিয়া বেড়ে যাওয়া (গ) ওষুধের বিরূপ প্রতিক্রিয়া কমে যাওয়া (ঘ) রোগের অবস্থা জটিলতর হওয়া
উত্তর: (গ)

৯৫। নিচের কোন দুটি ওষুধ একত্রে সেবন করলে উভয়ই অপরটির শোষণকে প্রভাবিত করে?
(ক) ফেনোবারবিটাল + ওয়ারফেরিন
(খ) মেট্রোনিডাজল + এলকোহল
(গ) এসপিরিন + ওয়ারফেরিন
(ঘ) ডক্সিসাইক্লিন + এন্টাসিড
উত্তর: (ঘ) ডক্সিসাইক্লিন + এন্টাসিড

৯৬। ওয়ারফেরিন এর সাথে নিচের কোন ওষুধ টি সেবন করলে, উক্ত ওষুধের কার্যকারিতা নষ্ট হয় যায়?
উত্তর: এসপিরিন

৯৭। এমোক্সিসিলিন সেবনের সময় নিচের কোনটি করা উচিত নয়?
(ক) জন্ম নিয়ন্ত্রণ বড়ি সেবন (খ) কনডম ব্যবহার (গ) যৌন মিলন (ঘ) কোনটি নয়
উত্তর: (ক)

৯৮। টেট্রাসাইক্লিন এর সাথে কোনটির মিথস্ক্রিয়া হয়?
(ক) এলকোহল (খ) ক্যাফেইন (গ) দুধ (ঘ) জাম্বুরা
উত্তর: (গ)
৯৯। এলকোহল ও জাম্বুরা জাতীয় ফলের রস নিচের কোন ধরণের ওষুধের মিথস্ক্রিয়ার জন্য দায়ী?
(ক) টেট্রাসাইক্লিন (খ) আইবুপ্রোফেন (গ) এটরভ্যাস্টাটিন (ঘ) ডেক্সামিথাসন
উত্তর: (খ) আইবুপ্রোফেন

১০০। নিম্ন মানের ওষুধ সনাক্ত করার জন্য নিচের কোন চিহ্নটি খেয়াল করা উচিত?
(ক) প্যাকেজিং (খ) লেবেল (গ) ওষুধের গন্ধ (ঘ) সবগুলো
উত্তর: (ঘ) সবগুলো

১০১। নিচের কোনটি নিম্নমানের সেমি সলিড ওষুধের লক্ষণ নয়?
(ক) ওষুধ গলে যাওয়া (খ) ওষুধের রং পরিবর্তন হওয়া (গ) ওষুধ শুকিয়ে যাওয়া (ঘ) ওষুধের স্বচ্ছতার পরিবর্তন
উত্তর: (ঘ)

১০২। মেয়াদোত্তীর্ণ ওষুধের জন্য সংরক্ষিত নথিতে নিচের কোন তথ্যটি থাকা উচিত?
(ক) ওষুধের নাম (খ) ওষুধের পরিমান (গ) ব্যাচ নং (ঘ) সবগুলো
উত্তর: (ঘ)

১০৩। একটি মডেল ফার্মেসি চালাতে নিচের কোন নির্দেশনাটি জরুরি নয়?
(ক) ওষুধপত্র গ্রহণের নির্দেশনা (খ) ওষুধপত্র সংরক্ষণের নির্দেশনা (গ) ওষুধ ডিসপেন্সিং এর নির্দেশনা (ঘ) ওষুধের মান নিয়ন্ত্রণের নির্দেশনা
উত্তর:

১০৪। নকল ওষুধ চিহ্নিত করার পর কোথায়/কার কাছে রিপোর্ট করা জরুরি নয়?
(ক) ড্র্যাগ ইন্সপেক্টর (খ) উৎপাদনকারী (গ) সিভিল সার্জন (ঘ) ডাক্তার
উত্তর: (ঘ)

১০৫। নিচের কোন ধরণের বিরূপ প্রতিক্রিয়াটি ওষুধের বিলম্বিত প্রভাবের কারণে হয়ে থাকে?
(ক) টাইপ-এ (খ) টাইপ-বি (গ) টাইপ-ডি (ঘ) টাইপ-ই
উত্তর:

১০৬। নিচের কোনটি টাইপ-সি ধরণের বিরূপ প্রতিক্রিয়া?
(ক) দীর্ঘমেয়াদি প্রভাব (খ) বিলম্বিত প্রভাব (গ) অদ্ভুত বা সক্রিয় প্রতিক্রিয়া (ঘ) ওষুধ সেবনের শেষে প্রতিক্রিয়া
উত্তর:

১০৭। নিচের কোনটি ক্লোজাপাইন এর বিরূপ প্রতিক্রিয়া?
(ক) অন্ত্রে রক্তক্ষরণ (খ) রক্ত জমাট বাঁধা (গ) এপ্লাস্টিক এনিমিয়া (ঘ) এগ্রানুলোসাইটোসিস
উত্তর: (ঘ) এগ্রানুলোসাইটোসিস

১০৮। ওষুধ ডিসপেন্সার ও রোগীর চাহিদা নিরূপনের সময় কোন ধরনের যোগাযোগ পদ্ধতি ব্যবহার করা হয়?
ক.মৌখিক খ. লিখিত গ. অঙ্গভঙ্গি ঘ. চোখাচোখি
উত্তরঃ ক

১০৯।.মডেল মেডিসিন শপে ওষুধ ডিসপেন্সিং এর সময় কোনটি কার্যকর যোগাযোগের ক্ষেত্রে বাধার কারণ হতে পারে?
ক. জটিল মেডিক্যাল পরিভাষার ব্যবহার
খ. কুসংস্কার
গ. রোগ সম্পর্কে ভীতি
ঘ. সবগুলো
উত্তরঃ ঘ

১১০। প্রচলিত প্রাথমিক সেবা বক্সে নিচের কোনটি থাকেনা?
ক. প্যারাসিটামল
খ. এসপিরিন
গ. আয়োডিন দ্রবন
ঘ. মরফিন
উত্তরঃ ঘ

১১১। জরুরি রোগীর ব্যবস্থাপনায় প্রয়োজনীয় পদক্ষেপ সমূহের মধ্যে শ্বাসনালী পরিস্কার করা কততম ধাপ নির্দেশ করে?
ক. প্রথম
খ. দ্বিতীয়
গ. তৃতীয়
ঘ. চতুর্থ
উত্তরঃ ক

১১২। অধিক রক্তক্ষরণের ক্ষেত্রে কখন শকের চিকিৎসা শুরু করতে হবে?
ক. বি.পি কমে গেলে
খ. বি.পি বেড়ে গেলে
গ. পালস বেড়ে গেলে
ঘ. ক ও গ
উত্তরঃ ঘ

১১৩। নিচের কোনটি শিশুদের ক্ষেত্রে পুড়ে যাওয়ার প্রধান কারণগুলোর মধ্যে অন্তর্ভুক্ত নয়?
ক. গরম পানি
খ. গরম ইস্ত্রি
গ. এসিড জাতীয় তরল
ঘ. জলন্ত আগুন
উত্তরঃ গ

১১৪। কোনটি দ্বিতীয় ডিগ্রি পুড়ে যাওয়ার লক্ষণ?
ক. ত্বক লালচে হওয়া
খ. ফুলে যাওয়া ও ব্যাথা অনুভব হওয়া
গ. রক্তনালী ক্ষতিগ্রস্থ হওয়া
ঘ. ফোস্কা পড়া
উত্তরঃ ঘ

১১৫। নিচের কোনটি হাড় ভাংগার লক্ষণ এবং চিহ্নসমূহের মধ্যে পড়ে না?
ক. ভাংগার স্থান ফুলে যাওয়া
খ. ক্ষতস্থান হতে রক্তক্ষরণ হওয়া
গ. শ্বাস নিতে অসুবিধা হওয়া
ঘ. ক্ষতস্থানে ব্যাথা অনুভূত হওয়া
উত্তরঃ গ

১১৬। শরীরের কোন অংশে অল্প কেটে গেলে ক্ষতস্থানে কি দিয়ে জীবাণুমুক্ত করা হয়?
ক. সার্জিক্যাল স্পিরিট
খ. হাইড্রোজেন পার অক্সাইড
গ. ক ও খ
ঘ. কোনটিই নয়
উত্তরঃ গ

১১৭। গরম কোন তরল বা বাম্পের কারণে ত্বকে যে ক্ষতের সৃষ্টি হয়, তাকে ইংরেজিতে কোন শব্দ দিয়ে বোঝানো হয়?
ক. Scalb
খ. Scald
গ. Scale
ঘ. Scalp
উত্তরঃ খ

১১৮। ডুবে যাওয়া রোগীর প্রাথমিক চিকিৎসার ক্ষেত্রে নিচের কোনটি প্রয়োজন নয়?
ক. যদি পালস থাকে তবে CPR দেওয়া
খ. যদি কোন পালস না থাকে তাহলে CPR শুরু করা
গ. রোগীর নিশ্বাস না নিলে বারবার CPR দেওয়া
ঘ. রোগী শ্বাস নিচ্ছে কিনা তা সর্বক্ষণ পর্যবেক্ষণ করা
উত্তরঃ ক

১১৯। নিচের কোনটি এলার্জেন নয়?
ক. ডাস্ট মাইট
খ. বিড়াল
গ. কীটপতঙ্গ
ঘ. কোনটিই নয়
উত্তরঃ ঘ

১২০। শ্বাসকষ্ট হচ্ছে এমন রোগীর ক্ষেত্রে কোনটি করণীয় নয়?
ক. রোগীকে দ্রুত হাসপাতালে বা ডাক্তারের কাছে পাঠানো
খ. রোগীকে মুখে কিছু খেতে না দেওয়া
গ. রোগীর মাথার নিচে বালিশ দেওয়া
ঘ. খ ও গ উভয়ই
উত্তরঃ ঘ

১২১। কুকুর বা অন্য কোন জীবজন্তুর কামড়ের প্রাথমিক চিকিৎসার উদ্দেশ্য কোনটি?
ক. রক্তপান নিয়ন্ত্রণ
খ. সংক্রমণের ঝুঁকি কমানো
গ. ক ও খ উভয়ই
ঘ. কোনটিই নয়
উত্তরঃ গ

১২২। নিচের কোনটির কামড়ে র‍্যাবিসের সংক্রমণ হতে পারে?
ক. কুকুর
খ. বানর
গ. বাদুর
ঘ. সবগুলো
উত্তরঃ ঘ

১২৩। জরুরী রোগীকে প্রাথমিক সেবা দেয়ার জন্য গৃহীত DRABC ধাপগুলোর মধ্যে B এর মাধ্যমে নিচের কোনটিকে নিশ্চিত করা হয়?
ক. রোগী সাড়া দিচ্ছে কিনা
খ. শ্বাসনালী খোলা আছে কিনা
গ. শ্বাস চলছে কিনা
ঘ. রক্তচলাচল স্বাভাবিক আছে কিনা
উত্তরঃ গ

১২৪। যদি কোন ক্যামিকেলের কারনে রোগীর শরীর পুড়ে গিয়ে থাকে, তবে আক্রান্ত স্থানে কতক্ষণ পানি ঢালতে হবে?
ক. ২০ সেকেন্ড
খ. ২০ মিনিট
গ. ৩০ সেকেন্ড
ঘ. ৩০ মিনিট
উত্তরঃ খ

১২৫। ওষুধ বিহীন গজ কয় ধরনের হতে পারে?
ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫
উত্তরঃ গ

১২৬। নিচের কোনটি বিশেষ তুলার কাপড়ের ব্যান্ডেসের উদাহরণ?
ক. মসলিন ব্যান্ডেজ
খ. ক্রেপ ব্যান্ডেজ
গ. অয়েল সিল্ক ব্যান্ডেজ
ঘ. জিংক পেস্ট ব্যান্ডেজ
উত্তরঃ খ

১২৭। প্লাস্টার অব নিচের কোনটি থাকে?
ক. জিংক সালফেট
খ. লেড সালফেট
গ. ম্যাগ্নেসিয়াম সালফেট
ঘ. ক্যালসিয়াম সালফেট
উত্তরঃ ঘ

১২৮। চোখের প্যাড নামে পরিচিত স্ট্যান্ডার্ড ড্রেসিং কোনটি?
ক. স্ট্যান্ডার্ড ড্রেসিং নং ১০
খ. স্ট্যান্ডার্ড ড্রেসিং নং ১২
গ. স্ট্যান্ডার্ড ড্রেসিং নং ১৪
ঘ. স্ট্যান্ডার্ড ড্রেসিং নং ১৬
উত্তরঃ ঘ

১২৯। ক্রোমিক ক্যাটগাট শোষিত হতে কতদিন সময় লাগে?
ক. ৩-৫ দিন
খ. ৫-১০ দিন
গ. ১০-২০ দিন
ঘ. ১০-৪০ দিন
উত্তরঃ ঘ

১৩০। নিচের কোনটি সার্জিক্যাল ড্রেসিং হিসাবে ব্যবহৃত হয় না?
ক. লিন্টস
খ. সুচারস
গ. প্লাস্টার
ঘ. ব্যান্ডেজ
উত্তরঃ খ

১৩১। নিচের কোনটি দেখে নকল ওষুধ সনাক্ত করা সম্ভব?
ক. মূল্য
খ. ব্যাচ নম্বর
গ. ট্যাবলেটের গঠন
ঘ. সবগুলো
উত্তরঃ ঘ

১৩২। কোন ওষুধের ব্যবহার গর্ভস্থ শিশুর উপর প্রভাব ফেলে?
ক. Chloramphnenicol
খ. Diazepam
গ. Thalidomide
ঘ. Stibestrol
উত্তরঃ গ

১৩৩। নিচের কোন ধরনের ওষুধের ব্যবহার Alopecia কারণ হতে পারে ?
ক. ব্যাথানাশক
খ. চেতনানাশক
গ. এন্টিহিস্টামিন
ঘ. ক্যান্সার বিনাশী ওষুধ
উত্তরঃ ঘ

১৩৪। ফাস্ট এইড বক্সে কোনটি / কোনগুলো থাকেনা?
ক. সার্জিক্যাল রেড
খ. ডিসপেন্সেবল গ্লাভস
গ. ফরসেপ
ঘ. সবগুলো থাকে
উত্তরঃ ঘ. সবগুলো থাকে

১৩৫। ত্বকে কোন ক্ষত না থাকলে আঘাতের স্থানে ব্যাথা কমানোর জন্য প্রাথমিক চিকিৎসা বক্সের কোনটি ব্যবহার করা হয়?
ক. H2O2
খ. Lodine
গ. Liniment
ঘ. Glucose
উত্তরঃ গ

১৩৬। যোনিপথে প্রয়োগের ট্যাবলেটকে কি বলা হয়?
ক. Vaginal Tablets
খ. Viginal Pressaries
গ. Vaginal Implements
ঘ. Vaginal Suppositories
উত্তরঃ খ

১৩৭। নিচের কোনটি প্রাথমিক সেবা প্রদানের লক্ষ্য নয়?
ক. ব্যাথা কমানো
খ. রক্তপাত কমানো
গ. রক্তচাপ কমানো
ঘ. সংক্রমণ প্রতিরোধ করা
উত্তরঃ গ

১৩৮। ওষুধের বিরূপ প্রতিক্রিয়ার কারণে রোগীরা সাধারণত কোন ধরনের গুরুতর সমস্যায় পড়তে পারেন?
ক. কোন অংগের স্থায়ী ক্ষতি
খ. গর্ভস্থ শিশুর জন্মগত ত্রুটি
গ. রোগীর মৃত্যু
ঘ. সবগুলো
উত্তরঃ ঘ

১৩৯। একজন ভাল যোগাযোগকারীর কোন গুণাবলীর কারনে রোগীর আস্থা খুঁজে পান?
ক. সক্রিয়ভাবে শোনা
খ. প্রশ্ন করার দক্ষতা
গ. ফলোআপ করার সক্ষমতা
ঘ. কাউন্সিলিং দক্ষতা
উত্তরঃ গ

১৪০। নিচের কোনটি চিকিৎসার পদ্ধতি নয়?
(ক) কবিরাজি (খ) এলোপ্যাথি (গ) গার্হস্থ্য চিকিৎসা (ঘ) ঝাড়ফুঁক
উত্তর: (ঘ)

১৪১। ইউনানী চিকিৎসা ব্যবস্থার জন্ম কোন দেশে হয়?
(ক) ফ্রান্স (খ) পর্তুগাল (গ) গ্রীস (ঘ) ইউক্রেন
উত্তর: (গ)

১৪২। কত বছর আগে এ দেশে আয়ুর্বেদ চিকিৎসা প্রচলিত হয়?
(ক) প্রায় ৭০০০ (খ) প্রায় ৫০০০ (গ) প্রায় ৪৫০০ (ঘ) প্রায় ৪০০০
উত্তর: (খ) প্রায় ৫০০০

১৪৩। ইউনানী চিকিৎসা পদ্ধতি কে উন্নত করেন?
(ক) চরক (খ) আল রাজি (গ) হানিম্যান (ঘ) সবাই
উত্তর: আল রাজি

১৪৪। বায়োকেমিক ওষুধ কখন দেশে আবিষ্কৃত হয়?
(ক) বাহরাইন (খ) পানামা (গ) জার্মানি (ঘ) গ্রিস
উত্তর: (গ)

১৪৫। এলোপ্যাথিক চিকিৎসা ব্যবস্থার প্রচলক কারা?
উত্তর: ইংরেজরা

১৪৬। চিকিৎসার মূল ভিত্তি হিসেবে রসায়নকে কে গ্রহণ করেন?
উত্তর: আল রাজি

১৪৭। আল কেমি বলা হয় কোন বিষয় কে?
উত্তর: রসায়ন

১৪৮। আধুনিক চিকিৎসা পদ্ধতি কোনটি?
উত্তর: এলোপ্যাথি

১৪৯। প্রাকৃতিক সুগন্ধির মাধ্যমে চিকিৎসা করা হয়?
উত্তর: ন্যাচারোপ্যাথি

১৫০। কোন রোগের চিকিৎসার ক্ষেত্রে লোকজ ওষুধ নিয়ে সবচেয়ে বেশি অপপ্রচার চালানো হয়?
উত্তর: যৌন রোগ

১৫১। বংশ পরম্পরায় বিরাজমান চিকিৎসা পদ্ধতি কোনটি?
উত্তর: গার্হস্থ চিকিৎসা

১৫২। নিরাপদ ও সস্তা চিকিৎসা পদ্ধতি হিসেবে কোনটি ভারতবর্ষে জনপ্রিয়তা পায়?
উত্তর: হোমিওপ্যাথি

১৫৩। খুশকিতে আমলকির রসের ব্যবহার কোন চিকিৎসা পদ্ধতির উদাহরণ?
উত্তর: গার্হস্থ চিকিৎসা

১৫৪। কোন চিকিৎসা পদ্ধতির কার্যকারণ বিজ্ঞানীদের কাছে অজানা?
উত্তর: হোমিওপ্যাথি

১৫৫। আধুনিক ও অত্যন্ত কার্যকর চিকিৎসা পদ্ধতি কোনটি?
উত্তর: এলোপ্যাথি

১৫৬। রোগী মূল্যায়নের জন্য কোন দক্ষতার প্রয়োজন নেই?
উত্তর: যে কোনো ভাষার ব্যবহার

১৫৭। গ্রাহক মূল্যায়নের ধাপ সমূহ কি কি?
(ক) সম্ভাষণ (খ) জিজ্ঞাসা (গ) মূল্যায়ন (ঘ) সবগুলো
উত্তর: (ঘ) সবগুলো

১৫৮। রোগী মূল্যায়নে কোন তথ্যগুলোর প্রয়োজন হতে পারে?
(ক) পারিবারিক ইতিহাস (খ) এলার্জির তথ্য (গ) স্বাস্থ্য সমস্যা ও উপসর্গ (ঘ) উপরের সবগুলোই
উত্তর: (ঘ) উপরের সবগুলোই

১৫৯। মেডিকেশন এরর কয় প্রকার?
ক. ৩ খ. ৪ গ. ৫ ঘ. ৬
উত্তর: ৫

১৬০। ওষুধ ডিস্পেন্স জনিত ভুলের মূল কারণগুলো কি কি?
(ক) Spell-alike (খ) Soured-alike (গ) Look-alike (ঘ) সবগুলোই
উত্তর: (ঘ) সবগুলোই

১৬১। ওষুধের যৌক্তিক ব্যবহার নিয়ে কত সালে আন্তর্জাতিক সম্মেলন হয়?
উত্তর: ১৯৮৫

১৬২। ওষুধের যৌক্তিক ব্যবহারের জন্য প্রয়োজন –
(ক) সঠিক ওষুধ (খ) সঠিক রোগী (গ) সঠিক ডিসপেন্সিং (ঘ) সবগুলো
উত্তর: (ঘ)

১৬৩। বাংলাদেশে মাদক নিয়ন্ত্রণ আইন কত সালে করা হয়?
উত্তর: ১৯৯০

১৬৪। কাদের অধীনে হাসপাতালে মাদক নিয়ন্ত্রিত ওষুধ থাকতে হবে?
উত্তর: ফার্মাসিস্ট

১৬৫। এন্টাসিড কখন প্রয়োগ করা যেতে পারে?
(ক) অতিরিক্ত এসিডিটি (খ) গ্যাস্ট্রিক আলসার (গ) অন্ত্রপ্রদাহ (ঘ) সবগুলো
উত্তর: (ঘ)

১৬৬। কোন OTC ওষুধটি এখন বিক্রি যোগ্য নয়?
(ক) মেট্রোনিডাজল (খ) রেনিটিডিন (গ) সালবিউটামল ট্যাবলেট (ঘ) সবগুলো
উত্তর: (খ)

১৬৭। নিচের কোনটি ভিটামিন সি-এর কাজ?
(ক) সর্দি-কাশি সারানো (খ) কোলাজেন তৈরী (গ) পুষ্টি উপাদান শোষণে সহায়তা করা (ঘ) সবগুলো
উত্তর: (ঘ)

১৬৮। কোন এন্টিবায়োটিক এর সাথে ক্লোরামফেনিকল ড্রপ ব্যবহার করা যাবে না?
(ক) জেন্টামাইসিন (খ) পলিম্যাক্সিন-বি (গ) টেট্রাসাইক্লিন (ঘ) সর্বক্ষেত্রেই
উত্তর: (ঘ)

১৬৯। মেট্রোনিডাজল কোন পরজীবীর বিরুদ্ধে কার্যকর?
(ক) এনারোবিক ব্যাকটেরিয়া (খ) এন্টামিবা হিস্টলাইটিকা (গ) ট্রাইকোমোনাস ভ্যাজাইনালিস (ঘ) সবগুলো
উত্তর: (ঘ)

১৭০। কোন ওষুধের সাথে অ্যালকোহল সেবনে অতিরিক্ত বমি হতে পারে?
(ক) প্যারাসিটামল (খ) এলবেনডাজোল (গ) সালবিউটামল (ঘ) মেট্রোনিডাজল
উত্তর: মেট্রোনিডাজল

১৭১। মাল্টিভিটামিন কোন ক্ষেত্রে ব্যবহার হয়?
(ক) গ্লসাইটিস (খ) চিলোসিস (গ) বেরিবেরি (ঘ) সর্বক্ষেত্রেই
উত্তর: (ঘ)

১৭২। শ্বাসতন্ত্রের সমস্যায় কোন ওষুধসমূহ ব্যবহৃত হয়?
(ক) থিওফাইলিন (খ) কিটোটিফেন (গ) মন্টেলুকাস্ট (ঘ) সবগুলোই
উত্তর: (ঘ) সবগুলোই

১৭৩। হৃদরোগ জনিত রোগে কোন ওষুধটি ব্যবহৃত হয় না?
(ক) এটিনলল (খ) কারভেডিলল (গ) রামিপ্রিল (ঘ) বিটলটেরোল
উত্তর: (ঘ) বিটলটেরোল

১৭৪। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন অধিদপ্তরের নেতৃত্ব দেন নিচের কে?
উত্তর: DG

১৭৫। সংক্রামক রোধ কোনটি?
(ক) উচ্চ রক্তচাপ (খ) ক্যান্সার (গ) ডায়াবেটিস মেলিটাস (ঘ) ম্যালেরিয়া
উত্তর: (ঘ)

১৭৬। অসংক্রামক রোগ কোনটি?
(ক) মানসিক স্বাস্থ্য (খ) কৃমি (গ) কুষ্ঠ (ঘ) কালাজ্বর
উত্তর: (ক)

১৭৭। The Bengal Drugs Rules কবে থেকে প্রয়োগ করা হয়?
উত্তর: ১৯৪৬

১৭৮। বাংলাদেশে কত ভাগ ওষুধ আমদানি করা হয়?
উত্তর: ২ – ৫ %

১৭৯। কত সালে বাংলাদেশে ফার্মাসিস্টের জন্য ‘কোড অফ ইথিকস’ গ্রহণ করা হয়?
উত্তর: ১৯৮২

১৮০। ইমহোটেপ কোন দেশের বিখ্যাত চিকিৎসক ছিলেন?
উত্তর: মিশর

১৮১। যুদ্ধে আহত সৈন্যদের হার জোড়া লাগাতে বিশেষ ব্যান্ডেজ ব্যবহার করতেন কে?
উত্তর: ইমহোটেপ

১৮২। ওষুধের উৎসগুলোকে তিন ভাগে বিভক্ত করেন কে?
উত্তর: চরক

১৮৩। ইউরোপের বিজ্ঞানীরা কাকে ভারতীয় চিকিৎসা শাস্ত্রের জনক বলে অবহিত করেন?
উত্তর: চরক

১৮৪। চরক সংহিতা বইতে ওষুধি গুন অনুযায়ী ভেষজ লতা-পাতা কে কয়টি শ্রেণীতে ভাগ করা হয়?
উত্তর: ৫০ টি

১৮৫। ইউরোপ মহাদেশের বিজ্ঞানীরা কাকে ফাদার অফ মেডিসিন নামে অভিহিত করেন?
উত্তর: হিপোক্রাটিস

১৮৬। কোন চিকিৎসা বিজ্ঞানী চিকিৎসকদের নৈতিকতার শপথ দেবার জন্য ‘ওথ’ রচনা করেন?
উত্তর: হিপোক্রাটিস

১৮৭। রোমের সম্রাট নিরো’র প্রধান চিকিৎসক নিযুক্ত হন কে?
উত্তর: ডিওসকোরাইডস

১৮৮। ‘দ্য মেটেরিয়া মেডিকা’ বইটি কে রচনা করেন?
উত্তর: ডিওসকোরাইডস

১৮৯। ইমালশন আবিষ্কার কে করেন?
উত্তর: গ্যালেন

১৯০। আল-রাজি চিকিৎসার মূল ভিত্তি হিসেবে কোন বিষয়কে গ্রহণ করেন?
উত্তর: রসায়ন

১৯১। ফুলের পরাগরেণু থেকে যে এলার্জি হতে পারে সেটা প্রথম প্রমাণ করেন কে?
উত্তর: আল রাজি

১৯২। কে প্রথম অনুধাবন করেন যে “শরীরের রোগ বিকাশের সাধারণত প্রথম ধাপ হলো জ্বর’?
উত্তর: আল রাজি

১৯৩। ইউনানী চিকিৎসা সর্বপ্রথম কোথায় উৎপত্তি হয়?
উত্তর: গ্রিস

১৯৪। নিম্নের কোন ধরনের ওষুধের কার্যকারিতা অত্যন্ত ধীর?
উত্তর: হোমিওপ্যাথি

১৯৫। প্রেসক্রিপশন ছাড়া নিচের কোন ওষুধটি ক্রয়/বিক্রয় করা যাবে?
(ক) এন্টিবায়োটিক (খ) হার্টের ওষুধ (গ) কিডনি রোগের রোগের ওষুধ (ঘ) জ্বরের ওষুধ
উত্তর: (ঘ)

১৯৬। নিচের কোনটি বহুমাত্রিক সংস্থা নয়?
উত্তর: ইউকে এইড

১৯৭। একজন ফার্মাসিস্ট এর সাধারণ দায়িত্ব নয় কোনটি?
(ক) রোগ নির্ণয় করা (খ) গুণগত মান সম্পন্ন ওষুধ প্রদান (গ) নিয়ম মেনে ওষুধ সরবরাহ করা (ঘ) রোগীকে সঠিক ওষুধ প্রদান করা
উত্তর: (ক)

১৯৮। ১৯৭৬ অনুযায়ী কতজন সদস্য নিয়ে ফার্মেসি কাউন্সিল গঠিত হয়?
উত্তর: ১৪ জন

১৯৯। একজন মডেল ফার্মেসি মালিকের কি কি তথ্যাদি থাকা আবশ্যক?
(ক) জাতীয় পরিচয়পত্র (খ) টি আই এন (ঘ) ট্রেড লাইসেন্স (ঘ) সবগুলো
উত্তর: (ঘ)

২০০ ৷ মডেল ফার্মেসিতে কর্মরত ফার্মাসিস্ট কে তার চুক্তি থেকে অব্যাহতি দিলে কতদিনের মাঝে ওষুধ প্রশাসন অধিদপ্তর কে জানাতে হবে?
(ক) ০৫ দিন (খ) ০৭ দিন (ঘ) ১০ দিন (ঘ) ১৪ দিন
উত্তর: (খ) ০৭ দিন

15/08/2026

সরকারি সি-ক্যাটাগরি ফার্মেসী পরীক্ষা ৬০ এর গুরুত্বপূর্ণ প্রশ্ন ওসমাধান

১. সাধারণত ক্যাটগাট সুচারস্ শোষিত হতে কত সময় লাগে?
ক. ৩-৫ দিন
খ. ১-২ দিন
গ. ৭-১০ দিন
ঘ. ৬-১২ দিন
উত্তর: ৩-৫ দিন

২. ক্রোমিক ক্যাটগাট শোষিত হতে কত সময় লাগে?
ক. ২০-২৫ দিন
খ. ১০-৪০ দিন
গ. ৫-৭ দিন
ঘ. ১০-১৫ দিন
উত্তর: ১০-৪০ দিন

৩. বাচ্চাদের ক্ষেত্রে মাংশপেশীর ইনজেকশন সর্বোচ্চ কত মি.লি. প্রয়োগ করা যায়?
ক. ০-১ মি.লি.
খ. ২-৩ মি.লি.
গ. ১-২ মি.লি.
ঘ. ৩-৪ মি.লি.
উত্তর: ১-২ মি.লি.

৪. আমাদের দেশের সবচেয়ে প্রাচীন চিকিৎসা ব্যবস্থা কোনটি?
ক. আয়ুর্বেদীক
খ. মঘা
গ. ইউনানী
ঘ. হোমিওপ্যাথি
উত্তর: আয়ুর্বেদীক

৫. ইংরেজদের শাসনের মাধ্যমে এদেশে কোন চিকিৎসা পদ্ধতির প্রচলন ঘটে?
ক. হোমিওপ্যাথি
খ. বায়োকেমিক
গ. ইউনানী
ঘ. এলোপ্যাথি
উত্তর: এলোপ্যাথি।

৬. কোন বিকল্প চিকিৎসা পদ্ধতিটি এখন হোমিওপ্যাথির সাথে একীভূত হয়ে গেছে?
ক. ইউনানী
খ. বায়োকেমিক
গ. আকুপাংচার
ঘ. গার্হস্থ্য চিকিৎসা
উত্তর: বায়োকেমিক

৭. আকুপ্রেশার চিকিৎসা পদ্ধতিতে শরীরের বিভিন্ন অংশে কী প্রয়োগ করা হয়?
ক. তাপ
খ. চাপ
গ. ব্যাথা
ঘ. সূচ
উত্তর: চাপ

৮. সিন্থেসিস এর মাধ্যমে বিপুল পরিমানে ওষুধ শিল্প-কারখানায় উৎপাদনে কোন পদ্ধতির জুড়ি নাই?
ক. এলোপ্যাথি
খ. ইউনানী
গ. বায়োকেমিক
ঘ. আকুপাচার
উত্তর: এলোপ্যাথি

৯. পুরনো গল্প-উপন্যাসে পাওয়া হাওয়া বদল বা বায়ু পরিবর্তন ইত্যাদি আনুষঙ্গগুলো মুলত কোন চিকিৎসা পদ্ধতির অন্তর্ভুক্ত?
ক. হোমিওপ্যাথি
খ. ন্যাচারোপ্যাথি
গ. আয়ুর্বেদী
ঘ. এরোমাথেরাপী
উত্তর: ন্যাচারোপ্যাথি

১০. ঘরে ঘরে বংশ-পরম্পরায় বিরাজমান চিকিৎসা জ্ঞান যা সংস্কৃতির অংশ তাকে কী বলে?
ক. হোমিওপ্যাথি
খ. ন্যাচারোপ্যাথি
গ. এরোমাথেরাপি
ঘ. গার্হস্থ্য চিকিৎসা
উত্তর: গার্হস্থ্য চিকিৎসা

১১. কোন ওষুধটি রক্তে গ্লুকোজ কমায়?
ক. ইনসুলিন
খ. অক্সিটোসিন
গ. ট্যামসুলোসিন
ঘ. সবগুলো
উত্তর: ইনসুলিন

১২. সাধারণত ট্যাবলেট, ক্যাপসুল, সিপার প্রভৃতি ওষুধ কত ডিগ্রি তাপমাত্রার নিচে রাখতে হবে?
ক. ৪
খ. ২৫
গ. ৩০
ঘ. ৩৭
উত্তর: ৩০

১৩. একজন ফার্মাসিস্টকে প্রতিমাসে অন্তত কত বার ওষুধ পরীক্ষা করে দেখতে হবে যাতে ওষুধের মধ্যে অস্থিতির কোন লক্ষ্মণ দেখা না যায়?
ক. ১
খ. ২
গ. ৩
ঘ. ৪
উত্তর: ১

১৪. ইনহেলারের মাধ্যমে ওষুধ প্রয়োগের সময় পর পর দুটি ডোজের ক্ষেত্রে প্রথম ডোজ নেয়ার পরে কত মিনিট অপেক্ষা করতে হবে?
ক. ১
খ. ৩
গ. ৫
ঘ. ৭
উত্তর: ১

১৫. কোন ধরনের ওষুধ পাকস্থলীতে এসিড নিঃসরণ বৃদ্ধি করে?
ক. হরমোন
খ. ব্যথানাশক
গ. এন্টিবায়োটিক
ঘ. ভ্যাকসিন
উত্তর: ব্যথানাশক

১৬. নাকের ড্রপস প্রয়োগের অন্তত কত মিনিট মাথাটি পেছনের দিকে হেলিয়ে রাখতে হবে যাতে ওষুধটি নাকের শেষ মাথা পর্যন্ত পৌছাতে পারে?
ক. ১
খ. ২
গ. ৩
ঘ. ৫
উত্তর: ২

১৭. সাপোজিটারী ব্যবহারের পর অন্তত কত সময় টয়লেটে যাওয়া যাবে না (যদি তা কোষ্ঠকাঠিন্য দূরীকরণে ব্যবহৃত না হয়)?
ক. ০.৫ ঘন্টা
খ. ১ ঘন্টা
গ. ১.৫ ঘন্টা
ঘ. ২ ঘন্টা
উত্তর: ১ ঘন্টা

১৮. নিচের কোন ওষুধটি জিহ্বার নিচে প্রয়োগ করতে হয়?
ক. নাইট্রোগ্লিসারিন
খ. সেফিউরক্সিম
গ. ভিটামিন-এ
ঘ. ডক্সিসাইক্লিন
উত্তর: নাইট্রোগ্লিসারিন

১৯. সাধারণত একটি প্রেসক্রিপশন থেকে কয়টি তথ্য পাওয়া যায়?
ক. ৩ টি
খ. ৫ টি
গ. ৮ টি
ঘ. ১০ টি
উত্তর: ৮ টি

২০. প্রেসক্রিপশন অনুযায়ী স্বাস্থ্যসেবার জন্য কারা মূখ্য ভূমিকা পালন করে?
ক. ফার্মাসিস্ট
খ. নার্স
গ. ডায়াগনস্টিক টেকনেশিয়ান
ঘ. সবগুলো
উত্তর: ফার্মাসিস্ট

২১. কোন খনিজের অভাবে রিকেটস্ রোগ হয়?
ক. পটাশিয়াম
খ. ক্যালসিয়াম
গ. সোডিয়াম
ঘ. লোহা
উত্তর: ক্যালসিয়াম

২২. আয়োডিনের অভাবে কোন রোগ হয়?
ক. রাতকানা
খ. রক্তস্বল্পতা
গ. বেরিবেরি
ঘ. গলগন্ড
উত্তর: গলগণ্ড

২৩. খনিজ পদার্থের মধ্যে রক্তের অন্যতম প্রধান উপাদান কোনটি?
ক. ক্যালসিয়াম
খ. ম্যাগনেসিয়াম
গ. ফসফরাস
ঘ. লৌহ
উত্তর: লৌহ

২৪. চর্মরোগ প্রতিরোধ ও ত্বক মসৃন রাখে কোন খাবার?
ক. শর্করা
খ. স্নেহজাতীয়
গ. আমিষ
ঘ. লবণ সমূহ
উত্তর: স্নেহজাতীয়

২৫. প্রাকৃতিকভাবে মানুষের দেহে রোগ জীবাণু আক্রমণ প্রতিরোধ ক্ষমতাকে কী বলে?
ক. ইমিউনিটি
খ. ইমিউন
গ. ইউনিটি
ঘ. ইউনিয়ন
উত্তর: ইমিউনিটি

২৬. নিচের কোনটি কোষ্ঠকাঠিন্য দূর করে?
ক. সেলুলোজ
খ. গ্লুকোজ
গ. চর্বি
ঘ. আয়রন
উত্তর: সেলুলোজ

২৭. অস্তি ও দাতের এনামেল গঠনে প্রয়োজনীয় ভূমিকা রাখে কোন খনিজটি?
ক. সোডিয়াম
খ. ক্যালসিয়াম
গ. পটাশিয়াম
ঘ. আয়রন
উত্তর: ক্যালসিয়াম

২৮. শিশুদের অপুষ্টি রোধ করার উপায় কোনটি?
ক. বিশুদ্ধ পানি পান করা
খ. কৃমিনাশক ওষুধ সেবন
গ. শাক-সবজি ফলমূল গ্রহণ
ঘ. ক,খ,গ
উত্তর: ঘ

২৯. দূষিত পানি পান করলে কোন রোগ হওয়ার সম্ভাবনা থাকে?
ক. বসন্ত
খ. ডায়রিয়া
গ. গলগণ্ড
ঘ. রক্তস্বল্পতা
উত্তর: ডায়রিয়া

৩০. জন্ডিস রোগে দেহের কোন অংশ আক্রান্ত হয়?
ক. মস্তিষ্ক
খ. কিডনি
গ. যকৃত
ঘ. ফুসফুস
উত্তর: যকৃত

৩১. ব্যাকটেরিয়ার আকার সাধারণত কত মাইক্রন?
ক. ০.০২-৫
খ. ৬-১০
গ. ১২-১৪
ঘ. কোনটাই না
উত্তর: ০.২-৫

৩২. ছত্রাক দ্বারা উৎপন্ন রোগকে কি বলে?
ক. মাইটোসিস
খ. মিয়োসিস
গ. মাইকোসিস
ঘ. কোনটাই না
উত্তর: মাইকোসিস

৩৩. মদ্যশিল্পে নিচের কোনটি ব্যবহৃত হয়?
ক. ইস্ট
খ. ছত্রাক
গ. ভাইরাস
ঘ. ব্যাকটেরিয়া
উত্তর: ইস্ট

৩৪. রিউমাটয়েড আর্থাইটিস এ নিচের কোনটি ব্যবহৃত হয়?
ক. মেথাট্রিক্সেট
খ. ক্লক্সাসিলিন
গ. ফ্লক্লক্সাসিলিন

ঘ. হেপারিন
উত্তর: মেথট্রিক্সেট

৩৫. চর্বি কমানোর ওষুধ কোনটি?
ক. অ্যাপিরিন
খ. ডিগক্সিন
গ. ফেনো ফাইব্রেট
ঘ. ক্লোপিডপ্রেল
উত্তর: ফেনো ফাইব্রেট

৩৬. কোন রোগের চিকিৎসা নিয়ে সবচেয়ে বেশি অপপ্রচার করা হয়?
ক. ক্যান্সার
খ. হৃদরোগ
গ.যৌন
ঘ. জন্ডিস
উত্তরঃ যৌন

৩৭. বাংলাদেশে লোকজ চিকিৎসা শিক্ষার জন্য কয়টি সরকারি মেডিক্যাল কলেজ রয়েছে ?
ক. ১
খ. ২
গ. ৩
ঘ. ৪
উত্তরঃ ২

৩৮. দেশে কতটি ইউনানী ডিপ্লোমা কলেজ রয়েছে ?
ক. ৮
খ. ৯
গ. ১১
ঘ. ১২
উত্তরঃ ১১

৩৯. কতটি আয়ুর্বেদ ডিপ্লোমা কলেজ রয়েছে ?
ক. ৫
খ. ৭
গ. ৯
ঘ. ১১
উত্তরঃ ৭

৪০. দেশে হোমিওপ্যাথিক ডিপ্লোমা কলেজ রয়েছে কতটি?
ক. ৩৬
খ. ৩৮
গ. ৪০
ঘ. ৪২
উত্তরঃ ৩৮

৪১. নিচের কোনটি বিটা ব্লকার নয়?
ক. এটিনোলল
খ. টিমোলল
গ. প্রোপানোলল
ঘ. ভেরা পামিল
উত্তর: ভেরা পামিল

৪২. কফ বের করতে সহায়তা করে কোন ওষুধ?
ক. কার্বোসিস্টিন
খ. ডেক্সট্রোমেথর ফেন
গ. ব্রোমহেক্সিন
ঘ. মিথাইলসিস্টিন
উত্তর: ব্রোমহেক্সিন

৪৩. নিচের কোনটি অনিদ্রা রোগে ব্যবহৃত হয়?
ক. ডায়াজিপাম
খ. জলপিডেম
গ. মিডাজোলাম
ঘ. সবগুলোই
উত্তর: সবগুলোই

৪৪. এইচ-২ (H-2) ব্লকার কোনটি?
ক. ওমেপ্রাজল
খ. ল্যানসোপ্রাজল
গ. এন্টাসিড
ঘ. ফ্যামেটিডিন
উত্তর: ফ্যামেটিডিন

৪৫. পাতলা পায়খানার চিকিৎসায় নিচের কোনটি ব্যবহৃত হয়?
ক. জিংক
খ. ভূসি
গ. মিল্ক অব ম্যাগনেসিয়াম
ঘ. ডমপেরিডন
উত্তর: জিংক

৪৬. হাপানি রোগের চিকিৎসায় নিচের কোনটি ব্যবহৃত হয়?
ক. সালবিউটামল
খ. সালমেটেরল
গ. কিটোটিফেন
ঘ. সবগুলোই
উত্তর: সবগুলোই

৪৭. নিচের কোন ওষুধে বমি বন্ধ হয়?
ক. অনডেনসেট্রোন
খ. ডমপেরিডন
গ. ক+খ
ঘ. কোনটিই নয়
উত্তর: ক+খ

৪৮. নিচের কোনটি হরমোনাল কন্ট্রাসেপটিভ?
ক. নর প্লান্ট
খ. বেটামেথাসোন
গ. আয়োডিন
ঘ. কার্বিমাজল
উত্তর: নর প্লান্ট

৪৯. বাংলাদেশ সরকার কত সালে প্রথম কমিউনিটি ক্লিনিক স্থাপনের কাজ শুরু করে?
ক. ১৯৯৩
খ. ১৯৯৮
গ. ২০০১
ঘ. ২০০৮
উত্তর: ১৯৯৮

৫০. ২০০১ সাল পর্যন্ত দেশব্যাপী কতগুলো কমিউনিটি ক্লিনিক স্থাপনের কাজ সমাপ্ত হয়?
ক. ১০৭২৩
খ. ১৫০০০
গ. ১৮০০০
ঘ. ২১০০০
উত্তর: ১০৭২৩
৫১. কমিউনিটি ক্লিনিক স্থাপনের জন্য কত সদস্যের কমিউনিটি গ্রুপ তৈরি করা হয়?
ক. ১৫
খ. ৭
গ. ১৩
ঘ. ২১
উত্তর: ১৩

৫২. গ্রামের প্রতি কত মানুষের জন্য একটি কমিউনিটি ক্লিনিক স্থাপন করা হয়?
ক. ৩০০০
খ. ৫০০০
গ. ৬০০০
ঘ. ২৫০০
উত্তর: ৬০০০

৫৩. কমিউনিটি ক্লিনিক চালু করায় মাতৃ মৃত্যর হার কত শতাংশ কমেছে?
ক. ২০%
খ. ৩০%
গ. ৪০%
ঘ. ৮০%
উত্তর: ৪০%

৫৪. কমিউনিটি ক্লিনিকে কী কী ওষুধ বিনামূল্যে দেয়া হয়?
ক. এন্টাসিড
খ. স্যালাইন
গ. সালাবিউটামল
ঘ. সব
উত্তর: সব

৫৫. কমিউনিটি ক্লিনিক স্থাপনে নবজাতক মৃত্যুর হার প্রতিলক্ষে কত (২০১৫)?
ক. ৩২২
খ. ১৯৪
গ. ২৯৪
ঘ. ১০০
উত্তর: ১৯৪

৫৬. বিপজ্জনক ওষুধের প্রেসক্রিপশন শুধুমাত্র দিতে পারেন?
ক. সি-শ্রেনির ফার্মাসিস্ট
খ. পল্লী চিকিৎসক
গ. রেজিস্টার্ড চিকিৎসক
ঘ. মেডিকেল প্রতিনিধি
উত্তর: রেজিস্টার্ড চিকিৎসক

৫৭. বাংলাদেশ জাতীয় ওষুধ নীতি প্রনয়ণ হয়-
ক. ১৯৮০ সালে
খ. ১৯৮২ সালে
গ. ১৯৮৪ সালে
ঘ. ১৯৯০ সালে
উত্তর: ১৯৮২ সালে

৫৮. ফার্মেসী কাউন্সিলের দায়িত্ব নয় কোনটি?
ক. রেজিষ্ট্রেশন প্রদান
খ. পরীক্ষার বিষয় নির্ধারণ
গ ওষুধের রেজিষ্ট্রেশন প্রদান
ঘ. ফার্মেসী কোর্স তত্ত্বাবধান করা
উত্তর: ওষুধের রেজিষ্ট্রেশন প্রদান

৫৯. ওষুধ নিয়ন্ত্রণ অধ্যাদেশের কত ধারায় ভেজাল ওষুধ সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়েছে?
ক. ১৩ নং ধারায়
খ. ১৬ নং ধারায়
গ. ২১ নং ধারায়
ঘ. ২৪ নং ধারায়
উত্তর: ১৬ নং ধারায়

৬০. ভেজাল ওষুধ উৎপাদন ও বিতরণকারীর শাস্তি কী?
ক. ১০ বছর পর্যন্ত জেল
খ. ২ লাখ টাকা জরিমানা
গ. যেকোনো একটি
ঘ. ক ও খ
উত্তর: ক ও খ

৬৬. মানবদেহের কোষে নিউক্লিয়াসের মধ্যে কোনটি থাকে ?
ক. ক্রোমোজোম
খ.. সেন্ট্রোজোম
গ. লাইসোজোম
ঘ. রাইবোসোম
উত্তরঃ ক্রোমোজোম

৬৭. কোন কলা দেহের বিভিন্ন অঙ্গের সাথে অথবা একই অঙ্গের বিভিন্ন অংশের সাথে সংযোগ স্থাপন এর কাজ করে?
ক. আবরণী
খ. সংযোজক
গ. পেশী
ঘ. স্নায়ু
উত্তরঃ সংযোজক

৬৮. রক্ত কণিকা সমূহের মধ্যে কোনটির আধিক্য সবচেয়ে বেশি?
ক. লোহিত
খ. শ্বেত
গ. অনুচক্রিকা
ঘ. রক্তরস
উত্তরঃ লোহিত

৬৯. কোন ধরনের রক্তকণিকার উপস্থিতি রক্তে কমে গেলে রোগাক্রান্ত হবার ঝুঁকি বেড়ে যায় ?
ক. নিউট্রাফিল
খ. ব্যাসোফিল
গ. লিম্ফোসাইট
ঘ. সবগুলো
উত্তরঃ সবগুলো

৭০. অণুচক্রিকার কাজ কোনটি?
ক. রক্তের রঙ লাল করে
খ. অস্কিজেন পরিবহণ করে
গ. ক্ষতস্থানে রক্ত জমাট বাঁধায়
ঘ. রোগ প্রতিরোধ করে
উত্তরঃ ক্ষতস্থানে রক্ত জমাট বাঁধায়

৭১. এলভিওলাই কোন তন্ত্রের অংশ ?
ক. প্রজনন
খ. রেচন
গ. পেশী
ঘ. শ্বসন
উত্তরঃ শ্বসন

৭২. পূর্ণাঙ্গ মানবদেহের কঙ্কালতন্ত্রে সর্বমোট কয়টি হাড় আছে?
ক. ৩০৬
খ. ২০৬
গ. ৩০০
ঘ. ২১০
উত্তরঃ ২০৬

৭৩. নিচের কোন অঙ্গটি পরিপাকতন্ত্র এবং অন্তঃক্ষরা গ্রন্থিতন্ত্র দুটোরই অন্তর্ভুক্ত ?
ক. গলনালী
খ. অগ্ন্যাশয়
গ. ত্বক
ঘ. থায়রয়েড
উত্তরঃ অগ্ন্যাশয়

৭৪. কোন ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ায় রোগীর ঘুম পায় ?
ক. Thalidomide
খ. Stilbestrol
গ. Analgesics
ঘ. Chloramphenicol
উত্তরঃ Stilbestrol

৭৫. চোখের মলম সাধারণত কখন ব্যবহার করা উত্তম?
ক. সকালে ঘুম থেকে উঠে
খ. দুপুরের খাবার পর
গ. রাতে ঘুমানোর আগে
ঘ. খ এবং গ
উত্তরঃ রাতে ঘুমানোর আগে

৭৬. ত্বকের ইনজেকশন প্রয়োগের জন্য সবচেয়ে বহুল ব্যবহৃত জায়গা কোনটি?
ক. নিম্নবাহু
খ. ডেলটয়েড পেশী
গ. উরুর সামনের মাংশ পেশী
ঘ. নিতম্বের গ্লুটিয়াল পেশী
উত্তরঃ নিতম্বের গ্লুটিয়াল পেশী

৭৭. মাংসপেশীর ইনজেকশনের ক্ষেত্রে কত ডিগ্রী কোনে সুঁই প্রবেশ করিয়ে ওষুধ প্রয়োগ করতে হবে?
ক. ১৫
খ. ২৫
গ. ৪৫
ঘ. ৯০
উত্তরঃ ৯০

৭৮. শিরায় ইনজেকশনের ক্ষেত্রে ওষুধের পরিমাণ ১৫ মি.লি. এর বেশি হলে তাকে কী বলে?
ক. সলিউশন
খ. ইনফিউশন
গ. ইমালশন
ঘ. লোশন
উত্তরঃ ইনফিউশন
৭৯. চোখে ড্রপস প্রয়োগের পর কত মিনিট চোখের পাতা বন্ধ রাখতে হবে?
ক. ০-১
খ. ১-২
গ. ২-৩
ঘ. ৩-৪
উত্তরঃ ১-২

৮০. ত্বকের ইনজেকশন পদ্ধতিতে কতটুকু তরল ওষুধ সুই ও সিরিঞ্জের সাহায্যে ত্বকের নিচে দেয়া যেতে পারে?
ক. ০.০১-০.০২ মি.লি.
খ. ০.১০-০.২০ মি.লি.
গ. ০.৩০-০.৪০ মি.লি.
ঘ. ০.০৩-০.৪ মি.লি.
উত্তরঃ ০.১০-০.২০ মি.লি.

৮১. ইনহেলারের মাধ্যমে ওষুধ সরাসরি……… পৌঁছানো যায়।
ক. বৃক্কে
খ. পাকস্থলিতে
গ. ফুসফুসে
ঘ. হৃদপিন্ডে
উত্তরঃ ফুসফুসে

৮২. ইনহেলারের মাধ্যমে ওষুধ প্রয়োগের ক্ষেত্রে….. সেকেন্ড শ্বাস বন্ধ রাখতে হবে।
ক. ০-৫
খ. ৫-১০
গ. ১০-১৫
ঘ. ১৫-২০
উত্তরঃ ১০-১৫

৮৩. বুকের ব্যাথার (Angina pectoris) এর জন্য কোন ওষুধ প্রয়োগ করা হয়?
ক. গ্লিসারল
খ. নাইট্রোগ্লিসারিন
গ. হেপারিন
ঘ. অক্সিটোসিন
উত্তরঃ নাইট্রোগ্লিসারিন

৮৪. নিচের কোনটি ব্যবহারের পূর্বে পানি যোগ করে ঝাঁকিয়ে নিতে হয়?
ক. ডরাই সিরাপ
খ. পাউডার ফর সাসপেনশন
গ. ইমালশন
ঘ. ক ও খ
উত্তরঃ ক ও খ

৮৫. ……… তার সরবরাহকৃত নির্দেশাবলীতে ওষুধের পাশ্ব-প্রতিক্রিয়ার বিষয়টি উল্লেখ করে থাকেন।
ক. ফার্মাসিস্ট
খ. ওষুধ প্রস্তুতকারক
গ. চিকিৎসক
ঘ. ক ও গ
উত্তরঃ ওষুধ প্রস্তুতকারক

৮৬. ফার্মাসিষ্ট এর নৈতিক নীতিমালার অন্তর্ভুক্ত নয় কোনটি?
ক. ব্যবস্থাপত্র প্রদান
খ. কার্যকরভাবে ওষুধ প্রস্তুত
গ. ওষুধ সংরক্ষণ
ঘ. ওষুধ বিতরণ
উত্তরঃ ব্যবস্থাপত্র প্রদান

৮৭. চোখে ওষুধের প্রয়োগের ক্ষেত্রে ড্রপস এর সাথে অয়েন্টমেন্ট ব্যবহারের সঠিক নিয়ম কোনটি?
ক. আগে ড্রপস এবং পরে অয়েন্টমেন্ট
খ. আগে অয়েন্টমেন্ট এবং পরে ড্রপস
গ. অয়েন্টমেন্ট ও ড্রপস একইসাথে
ঘ. কোনটি সঠিক নয়
উত্তরঃ আগে ড্রপস এবং পরে অয়েন্টমেন্ট

৮৮. ফার্মাসিস্ট মেয়াদউত্তীর্ণ ওষুধ নষ্ট করে ফেলার জন্যে কাকে ফেরত দিবেন?
ক. চিকিৎসক
খ. প্রস্তুতকারক
গ. ওষুধ প্রশাসন
ঘ. খ এবং ঘ
উত্তরঃ প্রস্তুতকারক

৮৯. কোন ভিটামিন এর অভাবে মানবদেহে স্কার্ভি রোগ হয়?
ক. ভিটামিন-এ
খ. ভিটামিন-সি
গ. ভিটামিন-বি
ঘ. ভিটামিন-ডি
উত্তরঃ ভিটামিন-সি

৯০. ভিটামিন-এ (A)- এর ঘাটতির ফলে যে রোগ হয়?
ক. রিকেট্স
খ. বন্ধ্যাত্ব
গ. চুল পড়া
ঘ. রাতকানা
উত্তরঃ রাতকানা

৯১. রক্ত জমাট বাঁধার জন্য নিচের কোন ভিটামিনটি প্রয়োজন?
ক.ভিটামিন-কে
খ. ভিটামিন-সি
গ. ভিটামিন-এ
ঘ. ভিটামিন-বি
উত্তরঃ .ভিটামিন-কে
৯২. মানুষের জিহ্বার ঘা যে ভিটামিনের অভাবে দেখা যায়?
ক. রিবোফ্লাভিন
খ. বায়োটিন
গ. থায়ামিন
ঘ. নিয়াসিন
উত্তরঃ রিবোফ্লাভিন

৯৩. কোন খনিজ পর্দাথের অভাবে অ্যানিমিয়া হয়?
ক. ক্যালসিয়াম
খ. সোডিয়াম
গ. পটাসিয়াম
ঘ. আয়রণ
উত্তরঃ আয়রণ

৯৪. নিউমোনিয়া রোগে আক্রান্ত হয় মানুষের কোন অঙ্গ ?
ক. কলিজা
খ. ফুসফুস
গ. প্লীহা
ঘ. অন্ত্র
উত্তরঃ ফুসফুস

৯৫. কোন মশার কামড়ে ম্যালেরিয়া হয়?
ক. এনোফিলিস মশা
খ. এডিস মশা
গ. কিউলেক্স মশা
ঘ. হেমাগোসাস
উত্তরঃ এনোফিলিস মশা

৯৬. রক্তে বিলিরুবিন বেড়ে গেলে কি হয়?
ক. অ্যানেমিয়া
খ. জন্ডিস
গ. যক্ষা
ঘ. নিউমোনিয়া
উত্তর: জন্ডিস

৯৭. কোন মশার কামড়ে চিকনগুনিয়া হয়?
ক. ভেরালিনা
খ. হেমাগোসাস
গ. এডিস
ঘ. এনোফিলিস
উত্তর: এডিস

৯৮. গলগণ্ড রোগের প্রভাবে শরীরের কোন অংশে প্রভাব বিস্তার করে?
ক. যকৃত
খ. থাইরয়েড গ্রন্থি
গ. চোখ
ঘ. প্লীহা
উত্তর: থাইরয়েড গ্রন্থি

৯৯. নিচের কোন ওষুধটি ডাক্তারের ব্যবস্থাপত্র ছাড়া ক্রমেই বিতরণ করা যাবে না?
ক. পেথিডিন
খ. প্যারাসিটামল
গ. এন্টাসিড
ঘ. র‍্যানিটিডিন
উত্তর: পেথিডিন

১০০. ওষুধ মূলত নিম্নের কোন কারণে নষ্ট হয়?
ক. জীবাণু আক্রমণ
খ. সঠিকভাবে সংরক্ষণ না করা
গ. রাসায়নিক বিক্রিয়া
ঘ. সবকয়টি
উত্তর: সবকয়টি

১০১. শারীরিক দূর্বলতায় কোন ভিটামিন অত্যন্ত ফলপ্রসূ?
ক. ভিটামিন – কে
খ. ভিটামিন – বি কমপ্লেক্স
গ. ভিটামিন – ডি
ঘ. ভিটামিন – সি
উত্তর: ভিটামিন – বি কমপ্লেক্স

১০২. কোনটা তরল ডোজেজ ফর্মের উউদাহরন নয়?
ক. সিরাপ
খ. পেসারিজ
গ. ইমালশন
ঘ. এনিকিসর
উত্তর: পেসারিজ

১০৩. নিচের কোনটি রক্তপাত বন্ধে ব্যবহৃত হয়?
ক. ওয়ারফারিন
খ. হেপারিন
গ. ফলিক এসিড
ঘ. ট্রানেক্সমিক এসিড
উত্তর: ট্রানেক্সমিক এসিড

১০৪. একজন ব্যক্তি দুর্ঘটনায় ৩ ইঞ্চির বেশি পুড়ে গেছে। এটি কোন ধরনের পোড়া?
ক. প্রাথমিক
খ. দ্বিতীয় মাত্রা
গ. তৃতীয় মাত্রা
ঘ. কোনটাই না
উত্তর: তৃতীয় মাত্রা

১০৫. পানিতে ডোবা ব্যক্তিকে কি করতে হবে?
ক. রোগীকে ভেজা অবস্থায় রাখতে হবে।
খ. রোগীকে উষ্ণ রাখতে হবে।
গ. রোগীকে শ্বাস প্রশ্বাস দিতে হবে পানি বের না করে।
ঘ. কোনটাই না
উত্তর: রোগীকে উষ্ণ রাখতে হবে

১০৬. কোনটি তরল ডোসেজ ফর্মের উদাহরণ নয়?
ক. সিরাপ
খ. পেসারিজ
গ. ইমালশন
ঘ. এনিকিসর
উত্তরঃ পেসারিজ

১০৭. নিচের কোনটি রক্তপাত বন্ধে ব্যবহৃত হয়?
ক. ওয়ারফারিন
খ. হেপারিন
গ. ফলিক এসিড
ঘ. ট্রানেক্সামিক এসিড
উত্তরঃ ট্রানেক্সামিক এসিড

১০৮. একজন ব্যাক্তি দুর্ঘটনায় ৩ ইঞ্চির বেশি পুড়ে গেছে। এটি কোন ধরনের পোড়া?
ক. প্রাথমিক
খ. দ্বিতীয় মাত্রা
গ. তৃতীয় মাত্রা
ঘ. কোনটাই না
উত্তরঃ তৃতীয় মাত্রা

১০৯. সাপে কাটার লক্ষণগুলো কী?
ক. দুর্বলতা
খ. বমি বমি ভাব
গ. ঘুমিয়ে পড়ার প্রবণতা
ঘ. সবগুলোই
উত্তরঃ সবগুলোই

১১০. কোনটা এলার্জির লক্ষণ?
ক. হাচি
খ. কাশি
গ. ত্বক লাল
ঘ. সব
উত্তরঃ সব

১১১. বিষ আক্রান্ত হওয়ার লক্ষণগুলো কী ?
ক. নিঃশ্বাসে গন্ধ
খ. পেট ব্যথা
গ. শ্বাসকষ্ট
ঘ. সব
উত্তরঃ সব

১১২. কোন ধরনের রোগে প্রাথমিক চিকিৎসা দেয়া যেতে পারে?
ক. সাপে কাটা
খ. এলার্জি
গ. হাড় ভাঙ্গা
ঘ. সবগুলোই
উত্তরঃ সবগুলোই
১১৩. সাধারণ ঠান্ডাজনিত রোগের জন্য কোন ধরনের ভাইরাস দায়ী?
ক. পিকনো ভাইরাস
খ. ব্যাক্সি
গ. পক্সভাইরাস
ঘ. রাইনো ভাইরাস
উত্তরঃ রাইনো ভাইরাস

১১৪. যক্ষ্মা রোগের বিস্তার ঘটায় কোন ধরনের ব্যাকটেরিয়া ?
ক. টিউবার কুলোসিস
খ. স্ক্যাবিস
গ. নাইসেরিয়া গনোরিয়া
ঘ. কোনোটিই নয়
উত্তরঃ টিউবার কুলোসিস

১১৫. রিকেটসিয়ার দৈর্ঘ্য কত ন্যানোমিটার?
ক. ২৫০
খ. ৩৫০
গ. ৪৫০
ঘ. ৫৫০
উত্তর: ৩৫০

১১৬. নিচের কোনটি চিকিৎসার পদ্ধতি নয়?
ক. এলোপ্যাথি
খ. হোমিওপ্যাথি
গ. কবিরাজি
ঘ. ঝাড়ফুঁক
উত্তরঃ ঝাড়ফুঁক

১১৭. চরক সংহিতা কোন শাস্ত্রের বই?
ক. আয়ুর্বেদ
খ. হোমিওপ্যাথি
গ. এলোপ্যাথি
ঘ. মঘা
উত্তরঃ আয়ুর্বেদ

১১৮. ভারতীয় সভ্যতায় প্রথম অস্ত্রপাচার পদ্ধতির প্রবর্তন করেন?
ক. ইবনে সিনা
খ. আল রাজী
গ. শুশ্রুত
ঘ. চরক
উত্তরঃ শুশ্রুত

১১৯. ” ফাদার অফ মেডিসিন ” নাম কাকে অভিহিত করা ভয়?
ক. হিপোক্রাটিস
খ. গ্যালেন
গ. ইমহোটেপ
ঘ. চরক
উত্তরঃ হিপোক্রাটিস

১২০. চিকিৎসার মূল ভিত্তি হিসাবে রসায়নকে কে গ্রহণ করেন?
ক. আল রাজী
খ. ইবনে সিনা
গ. চরক
ঘ. শুশ্রুত
উত্তরঃ আল রাজী

১২১. আল কেমি বলা হতো কোন বিষয়কে?
ক. রসায়ন
খ. গাছ-গাছড়া
গ. ভেষজ
ঘ. এলোপ্যাথি
উত্তরঃ রসায়ন

১২২. আল রাজী পেশাগত ভাবে কী ছিলেন?
ক. শিক্ষক
খ. চিকিৎসক
গ. মোক্তার
ঘ. পোপ
উত্তরঃ চিকিৎসক

১২৩. শরীরে রোগ বিকাশের প্রথম ধাপ কী ?
ক. জ্বর
খ. হাম
গ. কাশি
ঘ. ডায়রিয়া
উত্তরঃ জ্বর

১২৪. ওষুধকে আধুনিক ও আকর্ষণীয় করার প্রবক্তা কে?
ক. চরক
খ. আল রাজী
গ. ইবনে সিনা
ঘ. ইমহোটেপ
উত্তরঃ ইবনে সিনা

১২৫. প্রথম রোগের শ্রেণিবিন্যাস করেন কে?
ক. ইমহোটেপ
খ. হিপোক্রাটিস
গ. গ্যালেন
ঘ. ইবনে সিনা
উত্তরঃ ইবনে সিনা

১২৬. ওষুধ বন্টন সম্পর্কিত ভুল কোনটি?
ক. ব্যবস্থাপত্রজনিত ভুল
খ. ওষুধ বন্টনজনিত ভুল
গ. ভুল মোড়ক
ঘ. উপরের সবগুলোই
উত্তরঃ উপরের সবগুলোই

১২৭. ওষুধের যোক্তিক ব্যবহারের উপায় নয় কোনটি?
ক. সঠিক ওষুধ নির্বাচন
খ. যোক্তিক নির্দেশনা
গ. সঠিক ওষুধ
ঘ. ওষুধের যেকোনো মাত্রা
উত্তরঃ ওষুধের যেকোনো মাত্রা

১২৮. বিশ্ব স্বাস্থ্যসংস্থার অধীনে কয়টি রোগ প্রতিরোধের জন্য EPI টিকা দেয়া হয়?
ক. ৫
খ. ৬
গ. ৭
ঘ. ৮
উত্তরঃ ৬

১২৯. কয়টি উপায়ে জন্মবিরতিকরণ করা সম্ভব?
ক. ১০
খ. ৬
গ. ৩
ঘ. ২
উত্তরঃ ২

১৩০. সাধারণত জন্মবিরতিকরণ পিল কোন জাতীয় ওষুধ?
ক. এনজাইম
খ. হরমোন
গ. প্রোটিন
ঘ. এন্টিবডি
উত্তরঃ হরমোন

১৩১. সুখী জন্মবিরতিকরণ পিলের উপাদানে কোনটি থাকে না?
ক. লেভোনরজেস্ট্রল
খ.ইথিনাইল স্ট্রাডিয়ল
গ. ইস্ট্রোজেন
ঘ. ফেরাস ফিউমারেট
উত্তরঃ ইস্ট্রোজেন

১৩২. জন্ম বিরতিকরণ পিল গ্রহণের শুরুর দিকে কী কী সমস্যা হতে পারে?
ক. বমি বমি ভাব
খ. মাথা ব্যথা
গ. স্তন ফুলে যাওয়া
ঘ. সবকয়টি
উত্তরঃ সবকয়টি

১৩৩. জন্মবিরতিকরণ ইনজেকশনের সুবিধা কোনটি?
(ক)মিলনে বাধা সৃষ্টি করে
(খ) ওভারিয়ন সিস্ট হতে রক্ষা করে
(গ) ওজন কমায়
(ঘ) কোনটিই নয়
উত্তরঃ ওভারিয়ন সিস্ট হতে রক্ষা করে

১৩৪. নরপ্ল্যান্ট মহিলাদের জন্য একটি-
(ক) স্বল্প মেয়াদি জন্মবিরতিকরণ পদ্ধতি
(খ) দীর্ঘমেয়াদি জন্মবিরতিকরণ পদ্ধতি
(গ) স্থায়ী জন্মবিরতিকরণ পদ্ধতি
(ঘ) উপরের কোনটিই নয়
উত্তরঃ দীর্ঘমেয়াদি জন্মবিরতিকরণ পদ্ধতি

১৩৫. ভ্যাসেক্ট্রমি পুরুষদের জন্য একটি –
(ক) অস্থায়ী পদ্ধতি
(খ) স্থায়ী পদ্ধতি
(গ) দীর্ঘমেয়াদি অস্থায়ী পদ্ধতি
(ঘ) উপরের কোনটিই নয়
উত্তরঃ স্থায়ী পদ্ধতি

১৩৬.প্রস্তুতপ্রণালী অনুযায়ী ব্যান্ডেজকে কয়ভাগে ভাগ করা যায়?
(ক) ৪
(খ) ৫
(গ) ৩
(ঘ) ৬
উত্তরঃ ৪

১৩৭. প্লাস্টার অব প্যারিস শতকরা কতভাগ ক্যালসিয়াম সালফেটের মাধ্যমে চামড়ার সাথে যুক্ত থাকে?
(ক) ২০%
(খ) ৭০%
(গ) ৩০%
(ঘ) ৮০%
উত্তরঃ ৮০%

১৩৮. সারজিক্যাল স্ট্যান্ডার্ড ড্রেসিং এর মধ্যে কোনটি চোখের প্যাড নামে পরিচিত?
(ক) স্ট্যান্ডার্ড ড্রেসিং নম্বর ৮,৯
(খ) স্ট্যান্ডার্ড ড্রেসিং সম্বর ২
(গ) স্ট্যান্ডার্ড ড্রেসিং নম্বর ১৬
(ঘ) স্ট্যান্ডার্ড ড্রেসিং নম্বর ১০
উত্তরঃ স্ট্যান্ডার্ড ড্রেসিং নম্বর ১৬

১৩৯. ওষুধযুক্ত গজ এবং পিন্টে বোরিক এসিড কী পরিমাণে থাকে?
(ক) ৩-৭%
(খ) ১-২%
(গ) ১০-১৫%
(ঘ)০.৫-১.৫%
উত্তরঃ ৩-৭%

১৪০. বিশেষভাবে আগুনে পোড়ার ব্যান্ডেজ হিসেবে পরিচিত নিচের কোনগুলো?
(ক) স্ট্যান্ডার্ড ড্রেসিং নং ১১, ১২
(খ) স্ট্যান্ডার্ড ড্রেসিং নং ৩, ৪
(গ) স্ট্যান্ডার্ড ড্রেসিং নং ১৩, ১৪
(ঘ) স্ট্যান্ডার্ড ড্রেসিং নং ৮,৯
উত্তরঃ স্ট্যান্ডার্ড ড্রেসিং নং ১১, ১২

১৪১. এলোপ্যাথি ব্যতীত দেশে প্রচলিত অন্যান্য চিকিৎসা পদ্ধতিগুলো কী নামে পরিচিত?
(ক) লোকজ চিকিৎসা
(খ) লোকায়ত চিকিৎসা
(গ) বিকল্প চিকিৎসা
(ঘ) সবগুলো
উত্তরঃ সবগুলো

১৪২. নিচের কোন লোকজ চিকিৎসা পদ্ধতিতে প্রাণীজ ওষুধ নিষিদ্ধ?
(ক) ইউনানি
(ঘ) মঘা
(গ) আয়ুর্বেদী
(ঘ) ন্যাচারোপ্যাথি
উত্তরঃ মঘা

১৪৩. ইউনানি চিকিৎসা পদ্ধতির আদি জন্মস্থান কোথায়?
(ক) মধ্যপ্রাচ্য
(খ) মধ্য এশিয়া
(গ) গ্রীসের হুনান
(ঘ) আফগানিস্তান
উত্তরঃ গ্রীসের হুনান

১৪৪. নিচের কোন চিকিৎসা পদ্ধতি জার্মানিতে আবিষ্কৃত হয়?
(ক)হোমিওপ্যাথি
(খ)বায়োকেমিক
(গ) ইউনানী
(ঘ) ক এবং খ
উত্তরঃ ক এবং খ

১৪৫. নিচের কোন চিকিৎসা পদ্ধতিতে গাছের নির্যাস এলকোহলে মিশিয়ে তা ডাইল্যুশন বা লঘুকরণ এর মাধ্যমে ওষুধ তৈরি করা হয়?
(ক) এলোপ্যাথি
(খ ) হোমিওপ্যাথি
(গ) ইউনানী
(ঘ) আয়ুর্বেদী
উত্তরঃ হোমিওপ্যাথি

১৪৬. চোখে ওষুধ প্রয়োগের ক্ষেত্রে চোখের নিচের পাতা নিচের দিকে টেনে…… সে.মি. পরিমাণ মলম লাগাতে হবে।
(ক) ০.৫
(খ) ১.০
(গ) ১.২
(ঘ) ১.৩
উত্তরঃ ১.৩

১৪৭. ওষুধ সাধারণত কয়টি উপায়ে শরীরে প্রয়োগ করা হয়?
(ক) ৩ টি
(খ) ৪ টি
(গ) ৫ টি
(ঘ) ৬ টি
উত্তরঃ ৪ টি

১৪৮. কোন প্রকার ওষুধ সাধারণত খালি পেটে বা খাবারের কমপক্ষে আধা ঘণ্টা আগে বা পরে খেতে হয় যাতে ওষুধের সঠিক মাত্রার বিশোষণের মাধ্যমে রক্তে ওষুধ পৌছাতে পারে?
(ক) এনটিবায়োটিক
(খ) ব্যথানাশক
(গ) হরমোন
(ঘ) ভ্যাকসিন
উত্তরঃ এনটিবায়োটিক

১৪৯. ইনসুলিন, ভ্যাকসিন এবং সাপোজিটরী জাতীয় ওষুষগুলো সংরক্ষণ করতে হয়……. তাপমাত্রায়।
(ক)২-৮°C
(খ) ৫-১০°C
(গ) ১০-১২°C
(ঘ) ৮-১২°C
উত্তরঃ ২-৮°C

১৫০. বাচ্চা বা অতি বৃদ্ধদের ক্ষেত্রে শোয়ানো অবস্থায় ওষুধ খেতে না দিয়ে বসানো অবস্থায় দিতে হবে। তা না হলে ওষুধ ও পানি শ্বাসনালিতে গিয়ে ………. হতে পারে।
(ক) কাশির উদ্রেক
(খ) বমি
(গ) শ্বাসকষ্ট
(ঘ) ক এবং গ
উত্তরঃ ক এবং গ

১৫৬. …….. ওষুধ সাধারণত খাবার গ্রহনের সাথে বা ভরা পেটে খেতে হয় যাতে পাকস্থলীতে ওষুধ জনিত এসিড নিঃসরণ কম হয়।
ক. এন্টিবায়োটিক
খ. ব্যথানাশক
গ. হরমোন
ঘ. ভ্যাকসিন
উত্তর: ব্যথানাশক

১৫৭. নিচের কোনটি সেমিসলিড ডোজেজ ফরম নয়?
ক. মলম
খ. সাপোজিটারি
গ. পেসারীজ
ঘ. ক্যাপসুল
উত্তর: ক্যাপসুল

১৫৮. নিম্নলিখিত কোন তথ্যটি সাধারণত একটি প্রেসক্রিপশনে উল্লেখ থাকে না?
ক. চিকিৎসক সম্পর্কিত তথ্য
খ. রোগীর তথ্য
গ. ওষুধ খাওয়ার নিয়মাবলি
ঘ. ওষুধ সংরক্ষণ
উত্তর: ওষুধ সংরক্ষণ

১৫৯. ওষুধ নষ্ট হওয়ার জন্য পরিবেশগত নিয়ামক কোনটি?
ক. আর্দ্রতা
খ. তাপমাত্রা
গ. আলো
ঘ. সবগুলো
উত্তর: সবগুলো

১৬০. ………. অনুযায়ী ঔষুধ সংরক্ষণ না করলে তা অবশ্যই মেয়াদকালের পূর্বে কার্যকারিতা হারিয়ে নষ্ট হবে।
ক. ব্যবস্থাপত্র
খ. নির্দেশাবলী
গ. কার্যকারিতা
ঘ. ওষুধের মাত্রা
উত্তর: নির্দেশাবলী

১৬১. পেশাজীবি হিসাবে ডাক্তারের কাজ নয় কোনটি?
ক. রোগ নির্ণয়
খ. ওষুধের দাম নির্ধারণ
গ. ওষুধের মাত্রা নির্ধারণ
ঘ. ওষুধ বিতরণ
উত্তর: ওষুধের দাম নির্ধারণ

১৬২. নিচের কোনটি ওষুধের অপব্যবহারের কারণ?
ক. প্রেসক্রিপশন ছাড়া ওষুধ ক্রয়/ বিক্রয়
খ. মাত্রা অনুযায়ী না খাওয়া
গ. নির্দেশিত দিন পর্যন্ত না খাওয়া
ঘ. উপরের সবগুলোই
উত্তর: উপরের সবগুলোই

১৬৩. জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক সংস্থা কোনটি?
ক. WHO
খ. UNDP
গ. UNFPA
ঘ. UNICEF
উত্তর: UNICEF

১৬৪. নিম্নোক্ত কোনটিকে নিয়ন্ত্রনের জন্য বিষ আইন করা হয়?
ক. বিষ জাতীয় রাসায়নিক দ্রব্য আমদানি
খ. বিষ জাতীয় দ্রব্যাদির মজুদকরণ
গ. বিষ জাতীয় দ্রব্যাদির বিক্রি নিয়ন্ত্রণ
ঘ. উপরের সবগুলোই
উত্তর: উপরের সবগুলোই

১৬৫. বিষের অবৈধ মজুদের বিষয়ে শাস্তির বিধান রয়েছে কত নাম্বার ধারায়?
ক. ৩
খ. ৪
গ. ৫
ঘ. ৬
উত্তর: ৪

১৬৬. বিপজ্জনক ওষুধ আইন কত সালে করা হয়?
ক. ১৯৩০
খ. ১৯৪০
গ. ১৯৫০
ঘ. ১৯৬০
উত্তর: ১৯৩০

১৬৭. ধুমপানের জন্য কত সালে আফিমকে নিষিদ্ধ করা হয়েছে, ওষুধ আইনের কোন অংশে?
ক. প্রথম
খ. দ্বিতীয়
গ. তৃতীয়
ঘ. চতুর্থ
উত্তর: দ্বিতীয়

১৬৮. ওষুধ আইন সর্বপ্রথম কত সালে প্রনয়ণ করা হয়?
ক. ১৯৩০
খ. ১৯৪০
গ. ১৯৫০
ঘ. ১৯৬৯
উত্তর: ১৯৪০

১৬৯. ওষুধ আইন ১৯৪০ এ কতটি ধারা রয়েছে?
ক. ৪০
খ. ৪১
গ. ৪২
ঘ. ৪৫
উত্তর: ৪১

১৭০. ইংরেজ আমলে ভারতবর্ষে ওষুধ বিষয়ক প্রথম আইন হলো-
ক. Poisons Act, 1919
খ. Dangerous drugs Act, 1930
গ. Drugs Act, 1940
ঘ. Pharmacy ordinace, 1976
উত্তর: Drugs Act, 1940

১৭১. কমিউনিটি ফার্মেসীর মূলধন –
ক. ২ ধরনের
খ. ৩ ধরনের
গ. ৪ ধরনের
ঘ. ৬ ধরনের
উত্তর: ৩ ধরনের

১৭২. কমিউনিটি ফার্মেসী থেকে ব্যবস্থাপত্র অনুযায়ী রোগীর নিকট ফার্মাসিস্ট ওষুধ বিতরণ করেন কয়টি ধাপে?
ক. ৭ টি
খ. ১১ টি
গ. ৯ টি
ঘ. ৮ টি
উত্তর: ৯ টি

১৭৩. মেডিকেশন এরর বা ওষুধ গ্রহণ সম্পর্কিত ভুলের সাধারণ প্রকারভেদ হলো-
ক. ৩ টি
খ. ৪ টি
গ. ৫ টি
ঘ. ৬ টি
উত্তর: ৫ টি

১৭৪. নিচের কোনটি কমিউনিটি ফার্মেসীর উদ্দেশ্য নয়?
ক. ওষুধ সরবরাহ
খ. বিনামূল্যে বিতরণ
গ. ওষুধ সম্পর্কিত তথ্য প্রদান
ঘ. সামাজিক কল্যান
উত্তর: বিনামূল্যে বিতরণ

১৭৫. কমিউনিটি ফার্মেসী কার তত্ত্বাবধানে পরিচালিত হয়?
ক. ডাক্তার
খ. নার্স
গ. ফার্মাসিস্ট
ঘ. মনোবিদ
উত্তর: ফার্মাসিস্ট

১৭৬. কমিউনিটি ফার্মেসী শুরু করার জন্য কী থাকতে হয়?
ক. টাকা
খ. খ্যাতি
গ. বৈধ ড্রাগ লাইসেন্স
ঘ. অভিজ্ঞতা
উত্তর: বৈধ ড্রাগ লাইসেন্স

১৭৭. ড্রাগ লাইসেন্সের আবেদনের সাথে নিচের কোনটি জমা দিতে হয় না?
ক. ট্রেড লাইসেন্স
খ. ব্যাংক সচ্ছলতা সনদ
গ. অভিজ্ঞতা পত্র
ঘ. রেজিষ্ট্রেশন সনদের অনুলিপি
উত্তর: অভিজ্ঞতা পত্র

১৭৮. নিচের কোনটি বাংলাদেশি কমিউনিটি ফার্মেসীর মালিকানার ধরন নয়?
ক. একক মালিকানা
খ. যৌথ মালিকানা
গ. কর্পোরেশন
ঘ. সরকারি
উত্তর: সরকারি

১৭৯. নিচের কোনটি ব্যবস্থাপত্রের অংশ নয়?
ক. চিকিৎসকের নাম, ঠিকানা
খ. রোগীর বয়স, নাম ও ঠিকানা
গ. তারিখ
ঘ. কোনটিই নয়
উত্তর: কোনটিই নয়
১৮০. সাধারণত কতদিনের বেশি পুরাতন ব্যবস্থাপত্র ওষুধ বিতরণ করা উচিত নয়?
ক. ৪ মাস
খ. ৫ মাস
গ. ৬ মাস
ঘ. ৮ মাস
উত্তর: ৬ মাস

১৮১. নিচের কোনটি সত্যি নয়?
ক. লোকজ ওষুধে কখনোই কোন পার্শ্ব প্রতিক্রিয়া হয় না।
খ. এলোপ্যাথি গাছ গাছড়ার মূল ওষুধি উপাদানকে সনাক্ত করে।
গ. হোমিও ওষুধ অনেক কম দামে সরবরাহ সম্ভব।
ঘ. আয়ুর্বেদী ও মঘা চিকিৎসা প্রায় একই ধরনের।
উত্তর: লোকজ ওষুধে কখনোই কোন পার্শ্ব প্রতিক্রিয়া হয় না।

১৮২. প্রাকৃতিক সুগন্ধি ব্যবহারের মাধ্যমে বিভিন্ন রোগের চিকিৎসা কোন পদ্ধতিতে করা হয়?
ক. ন্যাচারোপ্যাথি
খ. এরোমা থেরাপি
গ. আকুপ্রেশার
ঘ. বায়োকেমিক
উত্তর: এরোমা থেরাপি

১৮৩. মানুষের সরল বিশ্বাসের পুজি করে কোন ধরনের রোগের চিকিৎসার ক্ষেত্রে লোকজ ওষুধ নিয়ে সবচেয়ে বেশি অপপ্রচার চালানো হয়?
ক. হাপানি
খ. ক্যান্সার
গ. যৌনরোগ
ঘ. জন্ডিস
উত্তর: যৌনরোগ

১৮৪. লোকজ চিকিৎসা শিক্ষার জন্য দেশের দুইটি সরকারি মেডিকেল কলেজ ঢাকার কোথায় অবস্থিত?
ক. মিরপুর
খ. সাভার
গ. বনানী
ঘ. শাহবাগ
উত্তর: মিরপুর

১৮৫. লোহিত রক্ত কণিকা কতদিন পর্যন্ত বেচে থাকে?
ক. প্রায় ১২০ দিন
খ. গড়ে ৮-১০ দিন
গ. প্রায় ২১০ দিন
ঘ. গড়ে ১৮-২০ দিন
উত্তর প্রায়: ১২০ দিন

১৮৬. নিচের কোনটি অন্তঃক্ষরা গ্রন্থিতন্ত্রের অংশ নয়?
ক. অগ্ন্যাশয়
খ. ডিম্বাশয়
গ. পিত্তথলী
ঘ. শুক্রাশয়
উত্তর: পিত্তথলী

১৮৭. কোনটি উপযুক্ত ব্যান্ডেজের উদাহরণ?
ক. মসলিন ব্যান্ডেস
খ. জিংক পেস্ট ব্যান্ডেজ
গ. ক্রেপ ব্যান্ডেজ
ঘ. অয়েল সিল্ক ব্যান্ডেজ
উত্তর: ক্রেপ ব্যান্ডেজ

১৮৮. আয়োডফরম গজে আয়ডফরম ওষুধের পরিমান কত?
ক. ৫-১০%
খ. ৪-৬%
গ. ২-৪%
ঘ. ১-৪%
উত্তর: ৪-৬%

১৮৯. স্ট্যান্ডার্ড ড্রেসিং নম্বর ২ কী নামে পরিচিত?
ক. ডাবল সায়ানাইড ড্রেসিং
খ. ফমেন্টেশন ড্রেসিং
গ. আঠালো ক্ষত ড্রেসিং
ঘ. লিন্ট ফিংগার ড্রেসিং
উত্তর: ফমেন্টেশন ড্রেসিং

১৯০. ক্যাটগাট সুচারস কোন প্রাণীর ক্ষুদ্রান্ত্রের যোজন কলা থেকে তৈরি হয়?
ক. ভেড়া
খ. বিড়াল
গ. ঘোড়া
ঘ. গরু
উত্তর: ভেড়া

১৯১. নিম্নের কোন বিষয়টি ওষুধ সংরক্ষণের সময় বিবেচনায় রাখতে হবে?
ক. তাপমাত্রা
খ. আর্দ্রতা
গ. সংরক্ষণ
ঘ. সবকয়টি
উত্তর: সবকয়টি

১৯২. সবচেয়ে দ্রুত কাজ করে কোন ডোসেজ ফর্মটি?
ক. ইনজেকটেবলস
খ. ক্যাপসুল
গ. এন্টেরিক কোটেড ট্যাবলেট
ঘ. পিলেট
উত্তর: ইনজেকটেবলস

১৯৩. ওষুধের মাত্রা নিম্নের কোন বিষয়টির উপর নির্ভর করে?
ক. রোগীর বয়স
খ. অসুখের ধরন
গ. রোগীর ওজন
ঘ. সবকয়টি
উত্তর: সবকয়টি

১৯৪. বিনা ব্যবস্থাপত্রে কোন ভিটামিন সবচেয়ে বেশি ব্যবহৃত হয়?
ক. বি
খ. ডি
গ. এ
ঘ. সি
উত্তর: সি

১৯৫. কোভিড – ১৯ রোগটি প্রথম কোথায় সনাক্ত করা হয়?
ক. উহান, চীন
খ. টোকিও, জাপান
গ. সিউল, দক্ষিণ কোরিয়া
ঘ. দিল্লী, ভারত
উত্তর: উহান, চীন

১৯৬. এলভিওলাই কোন তন্ত্রের অংশ ?
ক. প্রজনন
খ. রেচন
গ. পেশী
ঘ. শ্বসন
উত্তর: শ্বসন

১৯৭. পূর্ণাঙ্গ মানবদেহের কঙ্কালতন্ত্রে সর্বমোট কয়টি হাড় আছে?
ক. ৩০৬
খ. ২০৬
গ. ৩০০
ঘ. ২১০
উত্তর: ২০৬

১৯৮. নিচের কোন অঙ্গটি পরিপাকতন্ত্র এবং অন্তঃক্ষরা গ্রন্থিতন্ত্র দুটোরই অন্তর্ভুক্ত ?
ক. গলনালী
খ. অগ্ন্যাশয়
গ. ত্বক
ঘ. থায়রয়েড
উত্তর: অগ্ন্যাশয়

১৯৯. কোন ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ায় রোগীর ঘুম পায় ?
ক. Thalidomide
খ. Stilbestrol
গ. Analgesics
ঘ. Chloramphenicol
উত্তর: Stilbestrol

২০০. চোখের মলম সাধারণত কখন ব্যবহার করা উত্তম?
ক. সকালে ঘুম থেকে উঠে
খ. দুপুরের খাবার পর
গ. রাতে ঘুমানোর আগে
ঘ. খ এবং গ
উত্তর: রাতে ঘুমানোর আগে

Address

39/B, Rasulpur, Dhoniya, Jatrabari
Dhaka
1236

Website

Alerts

Be the first to know and let us send you an email when Health & You posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share