Biplobider Barta

Biplobider Barta We talk about working people

২০ রমজানের মধ্যে বোনাস-বেতন না দিলে স্বরাষ্ট্র মন্ত্রীর হুশিয়ারী উপক্ষো করে রাজপথে নামতে বাধ্য হবে শ্রমিকরা।আজ ২৭ ফেব্রু...
27/02/2026

২০ রমজানের মধ্যে বোনাস-বেতন না দিলে স্বরাষ্ট্র মন্ত্রীর হুশিয়ারী উপক্ষো করে রাজপথে নামতে বাধ্য হবে শ্রমিকরা।

আজ ২৭ ফেব্রুয়ারি ২০২৬ শুক্রবার সকাল ১০:৩০ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সমাবেশ থেকে নেতৃবৃন্দ বলেন ২০ রমজানের মধ্যে বোনাস-বেতন না দিলে স্বরাষ্ট্র মন্ত্রীর হুশিয়ারী উপক্ষো করে রাজপথে নামতে বাধ্য হবে শ্রমিকরা।

সমাবেশে বিশিষ্ট অর্থনীতিবিদ ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. এম.এম আকাশ বলেন, শ্রমিকরা স্বাধীনতা বিরোধী জামাত শিবিরকে ভোট না দিয়ে বিএনপিকে ভোট দিয়েছে এবং তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানিয়েছে বিধায় বিএনপি এবং তারেক রহমানকে এখন শ্রমিকদের ন্যায় সঙ্গত দাবি পূরণের পরীক্ষা দিতে হবে। ইতিমধ্যে কৃষকদের ঋণ মওকুফ করার ঘোষনা দিয়েছেন, যাতে শ্রমিকরাও আরো বেশি আশায় বুক বেধেছেন। এছাড়াও বিএনপি নির্বাচনী ইশতেহারে শ্রমিকদের কল্যানের জন্য যে সব প্রতিশ্রুতি দিয়েছেন তা বাস্তবায়ন করতে হবে।

সমাবেশে শ্রম সংস্কার কমিশনের চেয়ারম্যান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ আজকের সমাবেশের ন্যায় সংগত দাবি পূরণে সরকার ও মালিকদের বিশেষ উদ্যোগের আহ্বান জানান। যদি কোন মালিক ঈদের আগে শ্রমিকদের বেতন-বোনাস দিতে না পারেন তাহলে সরকার দায়িত্ব নিয়ে সে সকল কারখানার শ্রমিকদের বেতন-বোনাস দেওয়ার আহ্বান জানান তিনি। দেশের সকলের ন্যায় শ্রমিকরাও যাতে ঈদের আনন্দ উপভোগ করতে পারে সে ব্যাপারে সকলকে দায়িত্বশীল পদক্ষেপের আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে শ্রমিক নেতা কাজী রুহুল আমিন বলেন, আমরা শ্রমিকরা উৎপাদন ও অর্থনীতি সচল রেখে জীবনমানকে উন্নত করতে চাই। কিন্তু জীবন বাচানোর তাগিদে বাধ্য হয়ে রাজপথে নামি। তিনি মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রীর রাস্তা অবরোধকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে মর্মে হুশিয়ারীর সমালোচনা করে বলেন যে, যে সকল মালিকরা সময়মতো বেতন বোনাস না দিয়ে শ্রমিকদেরকে রাস্তায় নামতে বাধ্য করলে সে সকল মালিকদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিবেন? এবং শ্রমিকদের পাওনা পরিশোধের জন্য সরকার কি করবেন, তা কেন বলেন নি? আমরা স্বরাষ্ট্র মন্ত্রী এবং সরকারের কাছে সেটি জানতে চাই। বেতন-বোনাস না পেয়ে ঈদ ভন্ডুল হলে এবং না খেয়ে মরতে বসলে স্বরাষ্ট্র মন্ত্রীর বক্তব্যকে উপেক্ষা করে রাস্তায় নামতে বাধ্য হবো। রাজপথে লড়াইয়ের ফলেই তিনি স্বরাষ্ট্র মন্ত্রী হতে পেরেছেন বলে স্মরণ করিয়ে দেন এই শ্রমিক নেতা।

শ্রমিক নেতা কাজী রুহুল আমিন এর সভাপতিত্বে এবং কে.এম মিন্টুর সঞ্চালনায় বক্তব্য রাখেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. এম.এম আকাশ, শ্রম সংস্কার কমিশনের চেয়ারম্যান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ, জাতীয় নারী শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি সাহিদা পারভীন শিখা, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক শ্রমিক নেতা ইকবাল হোসেন, আমিনুল ইসলাম, জালাল হাওলাদার, সাইফুল্লাহ আল মামুন, জাহানারা বেগম ও তাজরীন ফ্যাশনের আহত শ্রমিক জরিনা বেগম।

সমাবেশ শেষে লাল পতাকার মিছিল প্রেসক্লাব ও পল্টন এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষীন করে।

24/01/2026

গার্মেন্টস শ্রমিকদের ৬ দফা দাবীতে ৪৩টি গার্মেন্টস শ্রমিক সংগঠনের সমন্বয়ে গঠিত ঢাকা–১৯ (সাভার–আশুলিয়া) শ্রমিকদের দাবি বাস্তবায়ন কমিটির সংবাদ সম্মেলন।
সাভার–আশুলিয়া অঞ্চলে কর্মরত বিভিন্ন গার্মেন্টস শ্রমিক সংগঠনের সমন্বয়ে গঠিত ঢাকা–১৯ (সাভার–আশুলিয়া) শ্রমিকদের দাবি বাস্তবায়ন কমিটির পক্ষ উদ্যোগে ২১ জানুয়ারি ২০২৫, বুধবার, সকাল ১১ টায় সাভার প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

Address

Biplobiderbarta, W7F7+H5, Dendabor Savar, Dhaka Division
Dhaka
1344

Alerts

Be the first to know and let us send you an email when Biplobider Barta posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Biplobider Barta:

Shortcuts

Share