Madhurjo Shoilen

17/09/2026

গীতা শ্লোক আবৃত্তি

17/09/2026

জন্মাষ্টমী উপলক্ষে একটি দলীয় ভজন সংগীত,,,,,

🌸🌿 পারমার্থিক প্রতিযোগিতা ২০২৬🥀🌸জন্মাষ্টমী উপলক্ষে ১০বার্ষিক পারমার্থিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলেছে,,,, প্রতিযোগিতায়...
16/08/2026

🌸🌿 পারমার্থিক প্রতিযোগিতা ২০২৬🥀🌸
জন্মাষ্টমী উপলক্ষে ১০বার্ষিক পারমার্থিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলেছে,,,, প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হলে আজই রেজিস্ট্রেশন করুন।।
ছবি দেখে নাম বলা, শ্লোক আবৃত্তি, ধর্মীয় শিক্ষামূলক কুইজ, লিখিত কুইজ, বক্তৃতা প্রতিযোগিতা রয়েছে।

যার মাধ্যমে সনাতন ধর্ম সম্পর্কে জ্ঞান অর্জিত হবে এবং অনেক কিছু জানার ও শিক্ষনীয় বিষয় রয়েছে,,,,,,,🌸🥀

প্রতিযোগী সকলের জন্য রয়েছে বিশেষ পুরস্কার, এবং
১ম,২য়,৩য় স্থান অর্জনকারী বিজয়ীদের জন্য রয়েছে স্পেশাল পুরস্কার ও সার্টিফিকেট ।,,,,,,,,,,,,,,,,,🎁🪷

প্রতিযোগীদের প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে।
শ্লোক ও অন্যান্য বিষয় মুখস্থ করার জন্য আজই রেজিস্ট্রেশন করুন।
ছবি দেখে নাম বলা, শ্লোক আবৃত্তি, কুইজ ও বক্তৃতার জন্য নির্ধারিত সিট ও প্রশ্নের নমুনা প্রদান করা হবে।
রেজিস্ট্রেশন করলে প্রশ্নের সিট ও নির্ধারিত বিষয়ের কপি প্রদান করা হবে।,,,,,,,,,🪷🌸🌸
এই পারমার্থিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য সকল সনাতনী ভাই-বোন, বন্ধু-বান্ধব, মিত্র-সুহৃদ সবার প্রতি অনুরোধ রইলো,,,,,,,,,,,,🏵️🌼🏵️

প্রতিযোগিতার সময়সূচি,,,,,,,🪷🪷🪷

গোপাল গ্রুপের ছবি দেখে নাম বলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে, ০৩/০৯/২০২৬ সকাল ১০:০০ ঘটিকায়।

গোবিন্দ গ্রুপের শ্লোক ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ০৩/০৯/২০২৬ সকাল ১১:০০ ঘটিকায়।

শ্রীকৃষ্ণ গ্রুপের শ্লোক ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ০৪/০৯/২০২৬ সকাল ০৯:৩০ ঘটিকায়।

বলরাম গ্রুপের শ্লোক ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ০৫/০৯/২০২৬ সকাল ১২:০০ ঘটিকায়।

জগন্নাথ গ্রুপের লিখিত কুইজ ও বক্তৃতা অনুষ্ঠিত হবে
০৫/০৯/২০২৬ দুপুর ১২:০০ ঘটিকায়।🪷🪷

বলদেব গ্রুপের লিখিত নৈবত্তিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ০৫/০৯/২০২৬ দুপুর ২ ঘটিকায়।

এই প্রতিযোগিতায় বিজয়ী হতেই হবে তা নয়, প্রতিযোগিদের প্রতিযোগিতায় অংশগ্রহণ করাই হচ্ছে মূল কথা, যার মাধ্যমে আমরা আমরা ধর্মীয় শিক্ষা ও সংস্কৃতির আদর্শে শিক্ষিত হব, সনাতন ধর্মকে এগিয়ে নিয়ে যাব,,,,,,,,,,,🚩🚩

স্থান: রাধাগোবিন্দ আখড়া, খড়িয়া, নবীগঞ্জ, হবিগঞ্জ।

যোগাযোগ: 01714-873177, 01748-856639













এই প্রতিযোগিতায় যে কোনো কেউ অংশগ্রহণ করতে পারবেন। অংশগ্রহণ করার জন্য সবাই নিচের নাম্বারে যোগাযোগ করুন অথবা মেসেঞ্জারে নক করুন।🙏

🙏🙏হরেকৃষ্ণ 🙏🙏

🌔🌔🌔 আগামীকাল ১২ আগস্ট সূর্যগ্রহণের সঠিক সময় ও সূতক কাল গ্রহণের সময়সূচি: ২০২৬ সালের ১২ আগস্টের এই সূর্যগ্রহণটি রাত ৯:৩৪ -...
11/08/2026

🌔🌔🌔 আগামীকাল ১২ আগস্ট সূর্যগ্রহণের সঠিক সময় ও
সূতক কাল গ্রহণের সময়সূচি:
২০২৬ সালের ১২ আগস্টের এই সূর্যগ্রহণটি রাত ৯:৩৪ - রাত ১: ৫৮ মিনিট পর্যন্ত। কিন্তু বাংলাদেশে তা অদৃশ্য হলেও ভারতে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হিসেবে আকাশে দৃশ্যমান হবে।
ভারতে দৃশ্যমানতা ও সূতক কালের নিয়ম:
১২ আগস্টের এই সূর্যগ্রহণটি ইউরোপ, উত্তর আমেরিকা, আটলান্টিক মহাসাগর এবং আর্কটিক অঞ্চলে স্পষ্ট দেখা যাবে। ভারতে গ্রহণ চলাকালীন সময়টি সূর্যাস্তের কাছাকাছি বা রাতের ভাগে পড়ার কারণে দেশ থেকে এটি সরাসরি দৃশ্যমান হবে না।

পৃথিবীতে ১টিই সূর্য রয়েছে, যা কখনও দিনে দৃশ্যমান আর রাতে তা অদৃশ্য হয়ে থাকে। সুতরাং সেই দৃষ্টিতে সূর্যগ্রহণ রাতে হলেও মানতে আপত্তি কোথায়!
না মানলে হয়তো ক্ষতি হতে পারে তবে মানলে তো ক্ষতি নেই। তাই মানাই ভালো আমার মতে।

📚 ধর্মীয় নিয়মাবলী: শাস্ত্রীয় বিধান অনুযায়ী, সূর্যগ্রহণ যদি কোনো নির্দিষ্ট দেশে খালি চোখে দৃশ্যমান না হয়, তবে সেই অঞ্চলে গ্রহণের 'সূতক কাল' (Sutak Kaal) প্রযোজ্য হয় না। তাই ভারতে এই গ্রহণের কারণে মন্দির বন্ধ রাখা বা প্রাত্যহিক দেবপূজা বন্ধ রাখার মতো কড়াকড়ি থাকছে না। তবে শারীরিক ও মানসিক ইতিবাচক শক্তির জন্য শাস্ত্রীয় কিছু নিয়ম মেনে চলা সর্বদা কল্যাণকর।

ধর্মীয় ও জ্যোতিষীয় বিশ্বাস অনুযায়ী, গ্রহণ চলাকালীন বায়ুমণ্ডলে নেতিবাচক শক্তির প্রভাব কিছুটা বৃদ্ধি পায়। তাই এই স্পর্শকাল ও নিবৃত্তি কাল চলাকালীন নির্দিষ্ট কিছু নিয়ম মেনে চলা জরুরি।

✔️যা করা উচিত (করণীয়):
★ জপ ও আরাধনা:
গ্রহণ চলাকালীন এক জায়গায় শান্ত হয়ে বসে ইষ্টদেবের নাম, গায়ত্রী মন্ত্র, 'ওঁ সূর্যায় নমঃ' অথবা মহা মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা উচিত। এ সময় জপ করা মন্ত্র বহুগুণ বেশি ফলদায়ী হয়।
★ খাবারে তুলসী পাতা: গ্রহণ শুরু হওয়ার আগেই রান্না করা খাবার, পানীয় জল এবং দুধে কয়েকটি তুলসী পাতা দিয়ে রাখা শুভ। এটি খাবারকে নেতিবাচক প্রভাব থেকে মুক্ত রাখে।
★স্নান ও দান-ধ্যান:
গ্রহণ শেষ হওয়ার সাথে সাথে গঙ্গাজল মিশ্রিত জলে স্নান করে নেওয়া উচিত। স্নানের পর দরিদ্র বা দুস্থ ব্যক্তিদের চাল, গম, তিল, গুড় বা বস্ত্র দান করা অত্যন্ত পুণ্যকর্ম হিসেবে গণ্য হয়।

❌ যা করা একেবারেই উচিত নয় (বর্জনীয়):

✖️ খালি চোখে সূর্য দেখা:
খালি চোখে কখনোই সূর্যগ্রহণ দেখা উচিত নয়। এটি চোখের রেটিনার মারাত্মক ক্ষতি করতে পারে। গ্রহণ দেখতে সর্বদা বিশেষ চশমা (ISO সার্টিফাইড) ব্যবহার করা উচিত।
✖️ খাবার গ্রহণ ও রন্ধন:
গ্রহণ স্পর্শ থেকে নিবৃত্তি পর্যন্ত সময়ে নতুন করে খাবার রান্না করা বা খাবার খাওয়া এড়িয়ে চলা ভালো। বিশেষ করে শিশু, অসুস্থ ও বৃদ্ধদের ক্ষেত্রে এই নিয়মে ছাড় থাকে।
✖️ ধারালো বস্তুর ব্যবহার না করা:
গ্রহণ চলাকালীন কাঁচি, ব্লেড, ছুরি কিংবা সূঁচের মতো ধারালো বস্তুর ব্যবহার এড়িয়ে চলা উচিত।
✖️ শুভ কাজ শুরু না করা:
গ্রহণের সময়কালে নতুন বাড়ি কেনাবেচা, গৃহপ্রবেশ, নতুন ব্যবসা শুরু বা যেকোনো শুভ প্রতিজ্ঞা এড়িয়ে চলা উচিত।

★★★🌔 জ্যোতিষ শাস্ত্রে সূর্যগ্রহণের সময় গর্ভবতী মহিলাদের বিশেষ সতর্কতা অবলম্বন করার নির্দেশ দেওয়া হয়:

★ ঘরের ভেতরে থাকা:
গ্রহণ চলাকালীন গর্ভবতী মহিলাদের ঘরের বাইরে না বেরোনো এবং সরাসরি সূর্যরশ্মি থেকে দূরে থাকা উচিত।
★ধারালো বস্তু এড়িয়ে চলা:
এই সময়ে সবজি কাটা, সেলাই করা বা কোনো ধারালো জিনিস ছোঁয়া উচিত নয়।
★বিশ্রাম ও মানসিক শান্তি:
গর্ভবতী নারীদের গ্রহণের সময় শুয়ে-বসে ইষ্টদেবের মন্ত্র জপ করা বা ধর্মগ্রন্থ পাঠ করা উচিত, যা হবু সন্তানের ওপর ইতিবাচক প্রভাব ফেলে।

সূর্যগ্রহণ একটি স্বাভাবিক মহাজাগতিক ও জ্যোতিষীয় প্রক্রিয়া। তাই অহেতুক আতঙ্কিত না হয়ে বিজ্ঞানের নিয়ম ও শাস্ত্রীয় দিকনির্দেশনা মেনে চললে যেকোনো অপ্রীতিকর প্রভাব এড়িয়ে নিজের ও পরিবারের জন্য মঙ্গল বয়ে আনা সম্ভব।
বিশেষ দ্রষ্টব্য সূর্যগ্রহণ বাংলাদেশ তথা ভারতসহ দক্ষিণ এশিয়ায় দৃশ্যমান নয়,,,,🏵️🙏


Madhurjo Shoilen

10/08/2026

রামায়ণ ❤️🙏🙏🙏

🌿🌸 শ্রাবণ চতুর্থ সোমবারের ব্রতের মাহাত্ম্য 🌸🌿শ্রাবণ মাস ভগবান শিবের অতি প্রিয় মাস। এই মাসের প্রতিটি সোমবারই অত্যন্ত পবি...
10/08/2026

🌿🌸 শ্রাবণ চতুর্থ সোমবারের ব্রতের মাহাত্ম্য 🌸🌿

শ্রাবণ মাস ভগবান শিবের অতি প্রিয় মাস। এই মাসের প্রতিটি সোমবারই অত্যন্ত পবিত্র ও ফলদায়ক। শ্রাবণ সোমবারে ভক্তিভরে ব্রত, উপবাস, পূজা ও শিবমন্ত্র জপ করলে ভগবান শিবের বিশেষ কৃপা লাভ হয়।

এই দিনে ভোরে স্নান করে শিবলিঙ্গে গঙ্গাজল, দুধ, বেলপাতা, ধুতুরা, আকন্দ ফুল, সাদা চন্দন, পঞ্চামৃত প্রভৃতি নিবেদন করে "ওঁ নমঃ শিবায়" মন্ত্র জপ করলে মন ও আত্মা পবিত্র হয়। ভক্তিভরে রুদ্রাভিষেক, শিবচালিসা বা শিবের স্তোত্র পাঠ করাও অত্যন্ত শুভ।

শ্রাবণ সোমবারের ব্রত পালন করলে জীবনের নানা বাধা-বিপত্তি দূর হয়, পাপক্ষয় ঘটে, মানসিক শান্তি লাভ হয় এবং ভগবান শিবের আশীর্বাদে সুখ, সমৃদ্ধি ও কল্যাণের পথ সুগম হয়। অবিবাহিত ভক্তরা যোগ্য জীবনসঙ্গী লাভের আশীর্বাদ কামনা করেন এবং গৃহস্থরা পরিবারে শান্তি, সুস্বাস্থ্য ও মঙ্গল প্রার্থনা করেন।

শিবপুরাণে বলা হয়েছে, মধু দিয়ে অভিষেক করলে রোগমুক্তি, মনোবাঞ্ছা পূরণ এবং ঋণের বোঝা থেকে মুক্তির সম্ভাবনা বাড়ে। এছাড়া বৈবাহিক সুখ, পড়াশোনায় সাফল্য, কর্মক্ষেত্রে উচ্চপদ ও সম্মান লাভের ক্ষেত্রেও এটি শুভ বলে ধরা হয়। জ্যোতিষশাস্ত্র মতে, এর মাধ্যমে শুক্র গ্রহের শুভ প্রভাবও বৃদ্ধি পায়, যা প্রেম, সমৃদ্ধি ও আর্থিক উন্নতিতে সহায়ক বলে বিশ্বাস।

কেশর বা হলুদ মেশানো দুধ:
বিয়েতে বাধা দূর করতে জল বা দুধের সঙ্গে সামান্য কেশর কিংবা হলুদ মিশিয়ে শিবলিঙ্গে অভিষেক করার রীতি রয়েছে। পাশাপাশি দেবী পার্বতীকে সিঁদুর, কুমকুম, চুড়ির মতো সৌভাগ্যের সামগ্রী নিবেদন করাও শুভ বলে মনে করা হয়।

পঞ্চামৃত:
শ্রাবণ মাসে পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গের অভিষেক করাও অত্যন্ত শুভ বলে উল্লেখ রয়েছে। প্রচলিত বিশ্বাস, ভক্তিভরে এই অভিষেক করলে নানা মনোস্কামনা পূরণের আশীর্বাদ লাভ করা যায়।

বেলপাতা:
শিবের অতি প্রিয় বেলপাতা। তাই বেলপাতা অর্পণ করলে সব ধরনের মনোস্কামনা পূরণ হয় বলেও প্রচলিত বিশ্বাস। ধর্মীয় মতে, বেলপাতার তিনটি পত্র ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের প্রতীক। ভক্তিভরে এটি নিবেদন করলে পূর্বজন্মের পাপক্ষয় এবং শিবের কৃপা লাভ হয় বলে মনে করা হয়।

পঞ্চাভিষেক:
শিবলিঙ্গে পঞ্চামৃত (দুধ, দই, ঘি, মধু ও চিনি) দিয়ে পঞ্চাভিষেক করলে তাও অত্যন্ত শুভ বলে মনে করা হয়। ঘরে সুখ-শান্তি বৃদ্ধি পায়, ধন-সম্পদ ও সমৃদ্ধি লাভ হয়, এবং ভক্তের শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো থাকে। মনে রাখবেন, পাঁচ জিনিস নির্দিষ্ট অনুপাতে মিশিয়ে তবেই সেই পঞ্চামৃত দিয়ে পঞ্চাভিষেক করা উচিত। মাপ এদিক ওদিক হয়ে গেলে শুভ ফলের প্রভাব ক্ষয় হয়।

নমঃ পার্বতী পতয়ে হর হর মহাদেব 🔱🌿
ওঁ নমঃ শিবায় 🙏🏻🌸🌿

09/08/2026

শ্রীমদ্ভগবদগীতার শ্লোক আবৃত্তি প্রতিযোগিতা
আয়োজনে: শ্রীকৃষ্ণ চৈতন্য পারমার্থিক সংঘ।।

একজন ব্যক্তির বর্ণ (ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য বা শূদ্র) জন্মে নয়, বরং তার গুণ এবং কর্মের মাধ্যমেই নির্ধারিত হয়। শ্রেষ্ঠ ...
09/08/2026

একজন ব্যক্তির বর্ণ (ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য বা শূদ্র) জন্মে নয়, বরং তার গুণ এবং কর্মের মাধ্যমেই নির্ধারিত হয়।
শ্রেষ্ঠ কর্ম এবং উন্নত চারিত্রিক গুণাবলীর মাধ্যমে একজন ব্যক্তি শূদ্র পরিবারে জন্মগ্রহণ করেও ব্রাহ্মণ হতে পারেন। আবার ব্রাহ্মণ পরিবারে জন্ম গ্রহণ করে কর্মের মাধ্যমে শুদ্রে পরিণত হতে পারে।

শাস্ত্রীয় প্রমাণ: গুণ ও কর্মভিত্তিক বর্ণ ব্যবস্থা

शूद्रो ब्राह्मणतामेति ब्राह्मणश्चैति शूद्रताम्।
क्षत्रियाज्जातमेवस्तु विद्याद्वैश्यात्तथैव च॥

শূদ্রোহপি ব্রাহ্মণতামেতি ব্রাহ্মণশ্চৈতি শূদ্রতাম্।
ক্ষত্রিয়াজ্জাতমেবস্তু বিদ্যাদ্বৈশ্যাত্তথৈব চ॥
সরলার্থ
কোনো ব্যক্তি শূদ্রকুলে জন্মগ্রহণ করেও নিজ গুণ, কর্ম ও জ্ঞানের মাধ্যমে ব্রাহ্মণত্ব প্রাপ্ত হতে পারে; আবার ব্রাহ্মণকুলে জন্মগ্রহণকারী ব্যক্তিও উপযুক্ত গুণ ও কর্মের অভাবে শূদ্রত্ব প্রাপ্ত হতে পারে। একইভাবে ক্ষত্রিয় ও বৈশ্যদের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য।

০১. মহাভারত:
মহাভারতের বনপর্বে যুধিষ্ঠির এবং অজগরের (নহুস) কথোপকথনে এই বিষয়টি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে। অজগর প্রশ্ন করেছিলেন, "ব্রাহ্মণ কে?" একজন শুদ্র কি ব্রাহ্মণ হতে পারে?

যুধিষ্ঠির উত্তর দিয়েছিলেন:
> "সত্যং দানং ক্ষমা শীলমানৃশংস্যং তপো ঘৃণা।
> দৃশ্যন্তে যত্র নাগেন্দ্র স ব্রাহ্মণ ইতি স্মৃতঃ।।" (মহাভারত ৩/১৮১/২১)

> অর্থ: হে নাগরাজ! সত্য, দান, ক্ষমা, সুশীলতা, আনৃশংসতা (নিষ্ঠুরতাহীনতা), তপস্যা এবং করুণা—এই গুণগুলো যেখানে দেখা যায়, তিনিই ব্রাহ্মণ।
এই গুণগুলো যদি কোনো শূদ্রে থাকে, তবে সে শূদ্র নয়, সে ব্রাহ্মণ।
আর যদি এই গুণগুলো কোনো ব্রাহ্মণের মধ্যে না থাকে, তবে সে ব্রাহ্মণ নয়, সে শূদ্র।
৩. মনুস্মৃতি:
মনুস্মৃতিতে বর্ণ পরিবর্তনের বিষয়ে একটি বিখ্যাত শ্লোক রয়েছে:
> "শূদ্রোহপি ব্রাহ্মণতামেতি ব্রাহ্মণশ্চৈতি শূদ্রতাম্।
> ক্ষত্রিয়াজ্জাতমেবস্তু বিদ্যাদ্বৈশ্যাত্তথৈব চ॥" (মনুসংহিতা ১০/৬৫)
> অর্থ: শূদ্রকুলে জন্মগ্রহণ করেও ব্যক্তি নিজ গুণ ও কর্মের দ্বারা ব্রাহ্মণত্ব প্রাপ্ত হতে পারে, এবং ব্রাহ্মণকুলে জন্মগ্রহণকারী ব্যক্তিও উপযুক্ত গুণ ও কর্মের অভাবে শূদ্রত্ব প্রাপ্ত হতে পারে। একইভাবে ক্ষত্রিয় ও বৈশ্যদের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য।
> ০২. শ্রীমদ্ভগবদ্গীতা:
ভগবান শ্রীকৃষ্ণ গীতায় স্পষ্টভাবে ঘোষণা করেছেন যে বর্ণ ব্যবস্থা জন্মভিত্তিক নয়, বরং গুণ ও কর্মের ওপর ভিত্তি করে তৈরি।
> "চাতুর্বর্ণ্যং ময়া সৃষ্টং গুণকর্মবিভাগশঃ।" (গীতা ৪/১৩)
> অর্থ: গুণ ও কর্মের বিভাগ অনুসারে আমি মানব সমাজে চারটি বর্ণ সৃষ্টি করেছি।
>
অর্থাৎ, যার মধ্যে সত্ত্বগুণ এবং শাস্ত্রীয় জ্ঞান ও ত্যাগের কর্ম দেখা যাবে, তিনি ব্রাহ্মণ; যার মধ্যে রজোগুণ এবং বীরত্বের কর্ম থাকবে, তিনি ক্ষত্রিয়—এভাবেই বর্ণ নির্ধারিত হয়।
শাস্ত্রীয় দৃষ্টান্ত: যারা কর্মের মাধ্যমে ব্রাহ্মণ হয়েছিলেন
হিন্দু শাস্ত্রে এমন অনেক মহাপুরুষের উদাহরণ আছে যারা উচ্চ বর্ণে জন্ম না নিয়েও নিজেদের তপস্যা, জ্ঞান এবং কর্মের মাধ্যমে শ্রেষ্ঠ ব্রাহ্মণে বা ঋষিতে পরিণত হয়েছিলেন।

* মহর্ষি বিশ্বামিত্র: তিনি জন্মসূত্রে ছিলেন একজন ক্ষত্রিয় রাজা। কিন্তু কঠোর তপস্যা এবং ব্রহ্মজ্ঞানের মাধ্যমে তিনি 'ব্রহ্মর্ষি' উপাধি লাভ করেন এবং গায়ত্রী মন্ত্রের স্রষ্টা হিসেবে সম্মানিত হন।

* সত্যকাম জাবাল: জাবালা নামের এক দাসীর পুত্র ছিলেন তিনি। তাঁর পিতার পরিচয় জানা ছিল না। কিন্তু তাঁর সত্যবাদিতা এবং জ্ঞানলাভের তীব্র আকাঙ্ক্ষা দেখে ঋষি গৌতম তাঁকে শিষ্য হিসেবে গ্রহণ করেন এবং তিনি পরবর্তীতে একজন মহান ব্রহ্মজ্ঞানী ঋষি হন। (ছান্দোগ্য উপনিষদ)।

* ঋষি মতঙ্গ: তিনি চণ্ডাল কুলে (শূদ্রের চেয়েও নিচু গণ্য করা হতো) জন্মগ্রহণ করেছিলেন। কিন্তু কঠোর তপস্যার মাধ্যমে তিনি ঋষিত্ব এবং দেবত্ব লাভ করেন।

* মহর্ষি বাল্মীকি: প্রচলিত কাহিনী অনুসারে, তিনি পূর্বে রত্নাকর নামে এক দস্যু ছিলেন (যাকে শূদ্রবৎ কর্ম ধরা হয়)। কিন্তু পরবর্তীতে রাম নাম জপ এবং তপস্যার মাধ্যমে তিনি পরম ঋষি এবং রামায়ণের রচয়িতা হন।

* মহর্ষি বেদব্যাস: তিনি একজন মৎস্যজীবী নারীর (সত্যবতী) গর্ভে জন্মগ্রহণ করেছিলেন। কিন্তু তাঁর জ্ঞান এবং কর্মের দ্বারা তিনি বেদকে চার ভাগে বিভক্ত করেন এবং মহাভারত ও পুরাণ রচনা করে 'জগদ্গুরু' আসনে অধিষ্ঠিত হন।

🖋️সনাতন ধর্মের মূল ধারায় বর্ণ ব্যবস্থা কখনোই কঠোরভাবে জন্মভিত্তিক ছিল না। জ্ঞান, পবিত্রতা, সত্যবাদিতা এবং সমাজের মঙ্গলের জন্য কাজ করার মতো "শ্রেষ্ঠ কর্মের" মাধ্যমেই একজন ব্যক্তির প্রকৃত পরিচয় নির্ধারিত হয়, তাঁর জন্মপরিচয় দ্বারা নয়।🖋️🥀

🖋️Madhurjo Shoilen

পঞ্চোপচার পূজা কিপূজার পাঁচটি প্রধান উপচার,‘উপচার’ অর্থ দেবতাকে ভক্তিপূর্ণভাবে সেবা বা নিবেদন করা।গন্ধ, পুষ্প, ধূপ, দীপ ...
08/08/2026

পঞ্চোপচার পূজা কি
পূজার পাঁচটি প্রধান উপচার,
‘উপচার’ অর্থ দেবতাকে ভক্তিপূর্ণভাবে সেবা বা নিবেদন করা।
গন্ধ, পুষ্প, ধূপ, দীপ ও নৈবেদ্য—এই পাঁচটি উপচারের মাধ্যমে যে পূজা করা হয়, তাকে পঞ্চোপচার পূজা বলা হয়।

১️⃣ গন্ধ — পবিত্রতা ও শীতলতা
চন্দন বা সুগন্ধি দ্রব্য দেবতাকে নিবেদন করা হয়।
✨ প্রতীক: মনকে শীতল ও পবিত্র করার ভাব।

২️⃣ পুষ্প — ভক্তি ও সৌন্দর্য
দেবতার চরণে পুষ্প অর্পণ করা হয়।
✨ প্রতীক: নিজের হৃদয়ের ভক্তি ও নির্মলতা ঈশ্বরকে নিবেদন।

৩️⃣ ধূপ — পরিবেশ ও মনশুদ্ধি
সুগন্ধি ধূপ প্রজ্বলিত করে দেবতাকে নিবেদন করা হয়।
✨ প্রতীক: অশুভ ও অশুদ্ধ ভাবনা দূর করে শুভতার দিকে অগ্রসর হওয়া।

৪️⃣ দীপ — জ্ঞান ও আলোর প্রতীক
দেবতার সামনে প্রদীপ জ্বালানো হয়।
✨ প্রতীক: অজ্ঞানতার অন্ধকার দূর করে জ্ঞানের আলো প্রজ্বলিত করা।

৫️⃣ নৈবেদ্য — নিবেদন ও আত্মসমর্পণ
ফল, মিষ্টি বা অন্যান্য খাদ্য দেবতাকে নিবেদন করা হয়।
✨ প্রতীক: নিজের উপার্জন, ভোগ ও প্রাপ্তিকে ঈশ্বরের চরণে সমর্পণ।

✨ পঞ্চোপচার পূজা শুধু পাঁচটি দ্রব্য নিবেদন নয়—
গন্ধে পবিত্রতা, পুষ্পে ভক্তি, ধূপে শুদ্ধি, দীপে জ্ঞান এবং নৈবেদ্যে আত্মসমর্পণের এক সুন্দর শাস্ত্রীয় প্রকাশ।

🙏 শুভং ভবতু

#শাস্ত্রজ্ঞান #পঞ্চোপচার


Madhurjo Shoilen

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Madhurjo Shoilen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share