30/09/2026
মরুর সিংহ ওমর আল-মুখতারের শেষ কথাগুলো —
মৃত্যুদণ্ড কার্যকরের পূর্বে ইতালীয় বিচারক ওমর আল-মুখতারকে জিজ্ঞেস করেছিলেন:
বিচারক: আপনি কি ইতালীয় রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করেছেন❓
ওমর আল-মুখতার:হ্যাঁ।
বিচারক: আপনি কি মানুষকে ইতালীয় রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করতে উৎসাহিত করেছিলেন❓
ওমর আল-মুখতার:হ্যাঁ।
বিচারক:*আপনি কত বছর ইতালির বিরুদ্ধে লড়াই করেছেন❓
ওমর আল-মুখতার:প্রায় ২০ বছর।
বিচারক: আপনি কি আপনার কাজের জন্য অনুতপ্ত❓
ওমর আল-মুখতার:না।
বিচারক:আপনি কি জানেন যে আপনাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে❓
ওমর আল-মুখতার: হ্যাঁ।
অবাক হয়ে বিচারক বললেন: "আপনার মতো একজন মানুষের এমন পরিণতি হওয়া অত্যন্ত দুঃখজনক..."
ওমর আল-মুখতার উত্তর দিলেন:
"উল্টোটা! আমার জীবনের শেষ হওয়ার এর চেয়ে সুন্দর উপায় আর হতে পারে না।"
এরপর বিচারক তাকে মুক্তি দেওয়া এবং নির্বাসনে পাঠানোর প্রস্তাব দেন, যদি তিনি একটি ঘোষণাপত্র লিখে মুজাহিদদের তাদের সংগ্রাম বন্ধ করার নির্দেশ দেন।
তখন ওমর আল-মুখতার তার সেই ইতিহাস বিখ্যাত উক্তিটি করেন:
যে আঙুলগুলো প্রতি মুহূর্তে সাক্ষ্য দেয় যে, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ (সা.) তাঁর রাসূল — সেই আঙুলগুলো কখনো কোনো মিথ্যা কথা লিখতে পারে না!**
আমরা আত্মসমর্পণ করি না। আমরা হয় জয়ী হই, না হয় মৃত্যুবরণ করি। এমনকি আমরা মারা গেলেও বিজয়ী হই, আর আপনারা হেরে যান।"
১৬ সেপ্টেম্বর ১৯৩১ সালে ৭৩ বছর বয়সে ইতালীয় ঔপনিবেশিক বাহিনী লিবিয়ার এই মহান বীরকে ফাঁসি দেয়। কিন্তু তিনি আজও মুসলিম উম্মাহর সাহস ও আত্মমর্যাদার প্রতীক হয়ে আছেন।