18/07/2026
জীবনে এমন অনেক মানুষের দেখা পাবেন, যারা মনে করবে—“You don’t deserve it what you are getting.”
তাদের মনে হবে, তারা আপনার চেয়ে বেশি talented, বেশি intelligent। তাই success-টা তাদের পাওয়ার কথা, আপনার নয়।
কিন্তু একটা বিষয় আমি ছোটবেলা থেকেই notice করেছি…
যারা আমার success নিয়ে সবচেয়ে বেশি question করত, তারা নিজের journey নিয়ে ততটা focused ছিল না।
স্কুলে কলেজে পড়ার সময় কিছু classmates আমার teacher-কে, এমনকি আমার মা-কেও জিজ্ঞেস করত,
“ও সব সময় ভালো result কীভাবে করে?”
কারণ আমি কখনো নিজেকে smartest দেখানোর চেষ্টা করিনি। ক্লাসে বেশি show off করতাম না।
আমি শুধু চুপচাপ নিজের কাজটা করে যেতাম।
Result বের হলে তারা আমার marks, আমার answer sheet দেখে বুঝতে চাইত আমি কীভাবে এটা করলাম।
কিন্তু funny ব্যাপার হলো, আমি কোনোদিন তাদের marks কত এসেছে, সেটা জানার আগ্রহই অনুভব করিনি।
একই ঘটনা আমার dance class-এও হয়েছিল।
বছর শেষে পুরো class-এর মধ্যে আমি first হয়েছিলাম।
একজন classmate সেটা বিশ্বাসই করতে পারেনি। তার প্রথম reaction ছিল,
“তুমি first হলে কীভাবে? এটা তো possible না!”
তখন হয়তো একটু কষ্ট পেয়েছিলাম।
কিন্তু আজ আর পাই না।
কারণ এখন বুঝি…
মানুষ শুধু আপনার success দেখে। কিন্তু তারা দেখে না কত sleepless night কেটেছে আপনার।
কতবার একই জিনিস practice করেছেন। কতবার fail করে আবার শুরু করেছেন।
তারা শুধু result দেখে। Process-টা দেখে না।
আজও কেউ যদি আমাকে underestimate করে, আমার খারাপ লাগে না।
কারণ আমি জানি, আমার success-এর পেছনে কতটা hard work, consistency আর dedication আছে।
জীবনে সব সময় এমন মানুষ থাকবে, যারা ভাববে তারা আপনার চেয়ে better।
হয়তো তারা সত্যিই কোনো কোনো দিক দিয়ে better।
কিন্তু একটা জায়গায় তারা কখনো আপনাকে হারাতে পারবে না…
যদি আপনি নিজের goals নিয়ে busy থাকেন, আর তারা busy থাকে আপনার life নিয়ে।
দিনের শেষে একটা জিনিসই বুঝেছি—
People who are busy counting your success usually forget to build their own.
নিজের journey-তে focus করুন।
বাকি সবকিছুর উত্তর আপনার কাজই দিয়ে দেবে।