SKY Global Network

SKY Global Network ★ আমরা জানতে এবং জানাতে চাই ★

18/06/2026

হত্যাকারিকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা, ডিসি-এসপির গাড়ি ভাঙচুর।

১৮ জুন ২০২৬, বৃৃহস্পতিবার

বিশ্বজুড়ে অ্যানড্রয়েড ব্যবহারকারীদের জন্য বড় দুঃসংবাদ নিয়ে এল জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। আগামী ৮ সেপ্টেম্ব...
30/04/2026

বিশ্বজুড়ে অ্যানড্রয়েড ব্যবহারকারীদের জন্য বড় দুঃসংবাদ নিয়ে এল জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। আগামী ৮ সেপ্টেম্বর ২০২৬ থেকে লাখ লাখ স্মার্টফোনে আর কাজ করবে না এই অ্যাপটি। মূলত পুরোনো অ্যানড্রয়েড ভার্সনগুলোর নিরাপত্তা ব্যবস্থা আধুনিক মানদণ্ডের উপযোগী না হওয়ায় এই কঠিন সিদ্ধান্ত নিয়েছে মেটার মালিকানাধীন প্রতিষ্ঠানটি।

হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানিয়েছে, পুরোনো অপারেটিং সিস্টেমের সীমাবদ্ধতা এবং ইউজারদের ডেটা সুরক্ষার বিষয়টি বিবেচনা করে তারা সাপোর্ট কমিয়ে দিচ্ছে। ইতিমধ্যে প্রভাবিত হতে যাওয়া ফোনগুলোতে ইউজারদের সতর্ক করে ‘অ্যালার্ট’ পাঠানো শুরু হয়েছে।

★ কোন কোন ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ?

হোয়াটসঅ্যাপের নতুন ঘোষণা অনুযায়ী, এখন থেকে অ্যানড্রয়েড ৬.০ (Marshmallow) ভার্সনের নিচের কোনো ফোনে এই অ্যাপ আর চলবে না। অর্থাৎ, যারা এখনও অ্যানড্রয়েড ৫.০ এবং ৫.১ (Lollipop) ভার্সন ব্যবহার করছেন, তাদের জন্য ৮ সেপ্টেম্বরের পর হোয়াটসঅ্যাপ ব্যবহারের পথ বন্ধ হয়ে যাবে।

★ আইফোন ইউজারদের জন্য বর্তমান অবস্থা

অ্যানড্রয়েড ব্যবহারকারীদের চিন্তার কারণ থাকলেও আইফোন ইউজারদের জন্য আপাতত স্বস্তির খবর রয়েছে। যাদের আইফোনে আইওএস ১৫.১ বা তার উপরের ভার্সন রয়েছে, তারা আগের মতোই নিরবচ্ছিন্নভাবে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন।

★ চ্যাট ব্যাকআপ নেওয়ার জরুরি পরামর্শ

হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ ব্যবহারকারীদের পরামর্শ দিয়েছে যে, সাপোর্ট বন্ধ হওয়ার আগেই যেন তারা প্রয়োজনীয় তথ্যের ব্যাকআপ নিয়ে নেন। গুগল ড্রাইভ বা লোকাল স্টোরেজে চ্যাট হিস্ট্রি ব্যাকআপ না রাখলে ৮ সেপ্টেম্বরের পর সব মেসেজ এবং মিডিয়া ফাইল চিরতরে হারিয়ে যেতে পারে।

★ আসছে নতুন ফিচার: ‘নোটিফিকেশন বাবলস’

সাপোর্ট বন্ধ করার পাশাপাশি হোয়াটসঅ্যাপ তাদের আধুনিক ইউজারদের জন্য নিয়ে আসছে চমকপ্রদ ফিচার। ফেসবুক মেসেঞ্জারের মতো এবার হোয়াটসঅ্যাপেও যুক্ত হতে পারে ‘নোটিফিকেশন বাবলস’। এই ফিচারের মাধ্যমে অন্য কাজ করার সময়ও স্ক্রিনে ছোট বাবল হিসেবে চ্যাটবক্স ভেসে থাকবে, যা মাল্টিটাস্কিংকে আরও সহজ করে তুলবে।

৩১ এপ্রিল ২০২৬, শুক্রবার

৪০ বছর ধরে আমাদের আকাশের টাকা নিচ্ছিল ভারত ও মিয়ানমার! অবশেষে সেই লুটপাটের দিন শেষ করল বাংলাদেশ। এখন থেকে বাংলাদেশের আকা...
18/04/2026

৪০ বছর ধরে আমাদের আকাশের টাকা নিচ্ছিল ভারত ও মিয়ানমার! অবশেষে সেই লুটপাটের দিন শেষ করল বাংলাদেশ। এখন থেকে বাংলাদেশের আকাশ ব্যবহার করতে হলে গুনতে হবে ৫০০ ডলার।

শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই সত্যি! গত ৪০ বছর ধরে ঢাকার শাহজালাল বিমানবন্দরে একটি মান্ধাতা আমলের রাডার চলছিল। বঙ্গোপসাগরের বিশাল আকাশসীমা এর নজরেই আসত না। আর এই 'ব্লাইন্ড স্পট'-এর সুযোগে আমাদের আকাশ ব্যবহার করা বিদেশি ফ্লাইটের সিগন্যাল রেজিস্টার করে 'নেভিগেশন চার্জ' পকেটে ভরছিল প্রতিবেশী দেশগুলো!

কীভাবে ঘুরল এই খেলা?
★ মেগাপ্রজেক্ট: বেবিচক (CAAB) নিজস্ব তহবিলের ৭৩০ কোটি টাকা দিয়ে বসিয়েছে ফ্রান্সের অত্যাধুনিক 'থ্যালস' (Thales) রাডার। ঢাকা ও চট্টগ্রাম এখন সম্পূর্ণ নতুন CNS-ATM সিস্টেমের অধীনে।
★১ লাখ ১৮ হাজার কিমি: বঙ্গোপসাগরের ১,১৮,৮১৩ বর্গকিলোমিটার সমুদ্রসীমা এখন আমাদের রাডারের কড়া নজরে।
★ অটোমেটিক বিলিং: আকাশে ঢুকলেই এখন অটোমেটিক বিল জেনারেট হচ্ছে! প্রতি ফ্লাইটে ন্যূনতম চার্জ ৫০০ ডলার।গুনতে হবে। আয়: বছরে ১,৫০০ কোটি টাকা থেকে এই আয় এখন লাফ দিয়ে ৩,০০০ কোটি টাকায় পৌঁছাবে!

অনুমতি ছাড়া কোনো ড্রোন বা বিমান ঢুকলেই এখন লালবাতি জ্বলবে। নিজেদের আকাশ, নিজেদের রাডার, আর নিজেদের টাকা!

গত ৪০ বছর ধরে পুরনো রাডার রেখে যারা দেশের হাজার হাজার কোটি টাকা প্রতিবেশীদের পকেটে যাওয়ার সুযোগ করে দিয়েছে, তাদের কি জবাবদিহির আওতায় আনা উচিত?

Summary:
For 40 years, neighboring countries exploited Bangladesh's weak radar system to pocket our overflying charges. Now, with a self-funded 730 Crore BDT investment in the French 'Thales' CNS-ATM radar, Bangladesh has secured its 118,813 sq km maritime airspace. Generating automatic $500 bills per flight, this move ends the revenue theft and aims to double our annual income to 3,000 Crore BDT while ensuring absolute sovereignty.

#নিউজ

মেটা আনছে নতুন স্মার্ট চশমা, এবার চশমাতেই থাকবে ক্যামেরা ও এআই ফিচার, টেক দুনিয়ায় আসছে নতুন চমক।
02/04/2026

মেটা আনছে নতুন স্মার্ট চশমা, এবার চশমাতেই থাকবে ক্যামেরা ও এআই ফিচার, টেক দুনিয়ায় আসছে নতুন চমক।

প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমান মিরপুর স্টেডিয়ামে বাংলাদেশের খেলা দেখতে এসেছেন।
11/03/2026

প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমান মিরপুর স্টেডিয়ামে বাংলাদেশের খেলা দেখতে এসেছেন।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি নিহত।ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন
01/03/2026

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি নিহত।
ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন

17/01/2026

গু ম ও খু নে র শিকার পরিবারদের সঙ্গে মতবিনিময়ে তারেক রহমান

খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভা শুরু, সপরিবারে যোগ দিয়েছেন তারেক রহমান
16/01/2026

খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভা শুরু, সপরিবারে যোগ দিয়েছেন তারেক রহমান

শিবালয়ে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেপ্তারমানিকগঞ্জের শিবালয়ে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের উপজেলা কমিটির সাবেক...
16/01/2026

শিবালয়ে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেপ্তার

মানিকগঞ্জের শিবালয়ে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের উপজেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হুদা নয়নকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

এর আগে গতকাল বুধবার রাতে গাজীপুরের মেট্রোপলিটন এলাকায় অভিযান চালিয়ে ছাত্রলীগ নেতা নয়নকে গ্রেপ্তার করে র‌্যাব ও শিবালয় থানা পুলিশ।

গ্রেপ্তার নয়ন শিবালয় উপজেলার নিহালপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে।

পুলিশ সূত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে পাটুরিয়া ঘাট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন যুবদল নেতা রফিকুল ইসলাম। এ ঘটনায় গত বছরের ১৮ আগস্ট শিবালয় থানায় অর্ধশতাধিক ব্যক্তির নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করেন নিহতের বাবা। মামলায় ২২ নম্বর এজাহারভুক্ত আসামি হিসেবে নাজমুল হুদা নয়নের নাম রয়েছে। ঘটনার পরে নয়ন দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।

তার বিরুদ্ধে শিবালয় থানায় হত্যাসহ তিনটি মামলা রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবালয় থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন চক্রবর্তী জানান, নাজমুল হুদা নয়ন দীর্ঘদিন ধরে কৌশলে দ্রুত জায়গা বদল করে দেশের বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিলেন। অবশেষে শিবালয় থানা পুলিশ ও র‌্যাবের একটি দল গাজীপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে আজ বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার

#শিবালয় #আরিচাঘাট #মানিকগঞ্জ

Address

Agargaon
Dhaka
1207

Website

Alerts

Be the first to know and let us send you an email when SKY Global Network posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SKY Global Network:

Shortcuts

Share

l="false"> Add listing
  • Login
  • Subscribe

    We will notify you when anything happens in Dhaka.