Part of life

Part of life Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Part of life, Digital creator, Dhaka.

24/05/2025

মনটা ভালো নেই

15/05/2025

সেই স্বামীর প্রতি কিভাবে ভালোবাসা জন্ম নেবে। যে ভালোবাসায় বিশ্বাস ভেঙ্গে দিয়েছে। সেই দিনগুলো তো আমি ভুলে যাইনি। আমার ভালোবাসা বিশ্বাস কোনটাই তো মিথ্যা ছিল না। কিন্তু সেই স্বামী সবগুলো মিথ্যা করে দিয়েছে। আমার প্রতি তার ভালোবাসা ছিল না যদি থাকতো তাহলে আমার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারত না। আমি আজও ভুলিনি ভুলতে পারবো না আমাকে যে আঘাতগুলো দিয়েছে। নিশ্চয়ই আল্লাহ আমার সাথে আছে, আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ আমাকে দুইজন সন্তানের মা করে দিয়েছেন ।যেন এদের মুখের দিকে তাকিয়ে ভালো থাকতে পারি।

24/03/2025

আমার অন্তরের আঘাত আল্লাহ তুমি ছাড়া কেউ দেখতে পায় না।

17/03/2025

ভালো লাগছে না কি করব কোথাও যাওয়ার জায়গা তো নেই

17/03/2025

জীবনের কষ্টটা মৃত্যু আগ পর্যন্ত থেকেই যাবে। দুনিয়াতে আজ আমার কোন শক্তি নেই এইজন্য আমি মূল্যহীন। কিন্তু আল্লাহর কাছে তো আমি মূল্যহীন না। অনেক কষ্ট হয় ভিতরটা বলে বোঝাতে পারি না কাউকে শুধুমাত্র আল্লাহকে বলি ,এই দুনিয়াতে আমার কেউ নেই তুমি ছাড়া আল্লাহ। যার টাকা আছে তার মূল্য আছে,সেটা স্বামী হোক আর স্বামীর পরিবার হোক । আমিও পরিবর্তন হয়েছি এখন আর টক্কা করি না। আমাকে যারা ভালবাসে না তাদেরকে আমিও ভালোবাসি না।

19/02/2025

এমন পুরুষ কোন নারীর জীবনে না আসুক বিয়ের পর নিজের বউকে রেখে পর নারী প্রতি আসক্ত থাকে। এসব পুরুষদের আল্লাহ যেন নিজ হাতে বিচার করে,বউদের প্রতি অন্যায় অবিচার করে।

03/02/2025

জীবনের একটাই আফসোস ভালো রাখার জন্য জীবনসঙ্গী পেলাম না। পেলাম তো জীবনসঙ্গী যার অন্তরে আমার জন্য ভালোবাসা বলতে কিছুই নেই সবটাই ধোকা অনেক কষ্ট হয় এ কষ্টটা বোঝানো যায় না কাউকে সবাই দেখে আমি অনেক ভালো আছি ভিতর দিয়ে যে একদম ভালো নেই।

18/01/2025

স্বামীর সাথে বিশেষ কোন সুন্দর মুহূর্ত নেই। সে তো‌ তার সুন্দর মুহূর্ত অন্য নারীকে নিয়ে কাটিয়েছে। কেন যেন এখন আর ইচ্ছা হয় না বিশেষ করে স্বামীর সাথে বায়না ধরতে বা বায়না করতে কারণ সে তো আমার সাথে ধোকাবাজ করেছে। বিশ্বাসের দিক দিয়ে আর ভালোবাসা দিক দিয়ে তার জন্য কিছু নেই আমার অন্তরে। এখন চেষ্টা করি নিজেকে নিয়ে নিজে সুন্দর মুহূর্তগুলো তৈরি করতে। জীবনের সবচেয়ে বড় কষ্ট হলো স্বামীকে নিয়ে কোন কিছুই পূরণ করতে পারিনি এভরিথিং দিক দিয়ে। মৃত্যু আগ পর্যন্ত ভুলতে পারবো না আমি আমাকে কষ্ট দেওয়া আঘাত করা সেই দিনগুলো মনে পড়লে এখনো কাঁদি আমি।

14/01/2025

আমি কখনো ভুলতে পারবো না। আমাকে ,অন্য নারীর জন্য ,গায়ে হাত তুলেছিল সেদিক দিয়ে ঘৃণা থেকেই যাবে।

13/01/2025

ভালো লাগে না আমারও তো ইচ্ছে করে ঘুরে বেড়ায়। কিন্তু আমার তো সেই মানুষটাই নেই। জীবনটা একেবারে বিষাদময় করে ফেলেছি মানুষের অবহেলায় স্বামীর অবহেলায় তাইতো মেনে নিয়েছি নিয়তিকে। সন্তানদের মাঝে নিজের সুখ খুঁজে বেড়াই।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Part of life posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share