SDNews24

SDNews24 ★ সাহস করে সত্য প্রকাশ ★

শিবালয়ে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেপ্তারমানিকগঞ্জের শিবালয়ে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের উপজেলা কমিটির সাবেক...
16/01/2026

শিবালয়ে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেপ্তার

মানিকগঞ্জের শিবালয়ে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের উপজেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হুদা নয়নকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

এর আগে গতকাল বুধবার রাতে গাজীপুরের মেট্রোপলিটন এলাকায় অভিযান চালিয়ে ছাত্রলীগ নেতা নয়নকে গ্রেপ্তার করে র‌্যাব ও শিবালয় থানা পুলিশ।

গ্রেপ্তার নয়ন শিবালয় উপজেলার নিহালপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে।

পুলিশ সূত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে পাটুরিয়া ঘাট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন যুবদল নেতা রফিকুল ইসলাম। এ ঘটনায় গত বছরের ১৮ আগস্ট শিবালয় থানায় অর্ধশতাধিক ব্যক্তির নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করেন নিহতের বাবা। মামলায় ২২ নম্বর এজাহারভুক্ত আসামি হিসেবে নাজমুল হুদা নয়নের নাম রয়েছে। ঘটনার পরে নয়ন দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।

তার বিরুদ্ধে শিবালয় থানায় হত্যাসহ তিনটি মামলা রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবালয় থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন চক্রবর্তী জানান, নাজমুল হুদা নয়ন দীর্ঘদিন ধরে কৌশলে দ্রুত জায়গা বদল করে দেশের বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিলেন। অবশেষে শিবালয় থানা পুলিশ ও র‌্যাবের একটি দল গাজীপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে আজ বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার

#শিবালয় #আরিচাঘাট #মানিকগঞ্জ

Address

Agargaon
Dhaka
1207

Website

Alerts

Be the first to know and let us send you an email when SDNews24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SDNews24:

Shortcuts

Share