Reporter Bangla TV

Reporter Bangla TV রিপোর্টার বাংলা টিভি বাংলার মানুষের কথা বলে 01940398129 রিপোর্টার বাংলা টিভি বাংলার মানুষের কথা বলে

28/09/2026

সাইবার সুরক্ষা আইনে দেশ একটি কারাগারে পরিণত হওয়ার আশঙ্কা। বিস্তারিত দেখুন প্রতিবেদনে।

28/09/2026

গৌরীপুরে সাংবাদিক এইচ টি তোফাজ্জালের বিরুদ্ধে সাজানো মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

ময়মনসিংহ জেলা থেকে মোঃ মাসুদ আলম ভুঁইয়া,
ময়মনসিংহের গৌরীপুরে সাংবাদিক এইচ টি তোফাজ্জাল হোসেনের বিরুদ্ধে দায়ের করা মাদক মামলা প্রত্যাহার, ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং তাঁর নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, কোনো সাংবাদিকের বিরুদ্ধে অপরাধের অভিযোগ থাকলে তা আইন অনুযায়ী তদন্ত ও বিচার করতে হবে। একই সঙ্গে সাংবাদিক এইচ টি তোফাজ্জাল হোসেনকে আটকে রেখে মারধর ও রশি দিয়ে বেঁধে রাখার যে অভিযোগ উঠেছে, সেটিও গুরুত্বের সঙ্গে তদন্ত করা প্রয়োজন। ঘটনার প্রকৃত সত্য উদঘাটনে সংশ্লিষ্ট সব তথ্য-প্রমাণ যাচাইয়ের দাবি জানান তারা।
জানা গেছে, গত ৮ সেপ্টেম্বর রাতে গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের কলতাপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় লোকজন তোফাজ্জাল হোসেনকে একটি বাড়িতে আটক করে মারধর করেন এবং রশি দিয়ে বেঁধে রাখেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে হেফাজতে নেয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ সেখানে যায়। এ সময় আশরাফুল আলম নামে একজন সেখান থেকে পালিয়ে যান।
পুলিশের করা মামলার এজাহারে উল্লেখ করা হয়, তোফাজ্জাল হোসেনের পরনের আকাশি রঙের শার্টের পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো ১৯টি ইয়াবা উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ১৭টি সবুজ ও দুটি গোলাপি রঙের ইয়াবা ছিল। উদ্ধার করা ইয়াবার ওজন প্রায় দুই গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৯ হাজার ৫০০ টাকা বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। একই ঘটনায় রেজিস্ট্রেশনবিহীন একটি সুজুকি জিক্সার মোটরসাইকেল জব্দের কথাও বলা হয়েছে।
পরে ৯ সেপ্টেম্বর গৌরীপুর থানার এক উপপরিদর্শক বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। এরপর আদালতের মাধ্যমে সাংবাদিক তোফাজ্জাল হোসেনকে কারাগারে পাঠানো হয় বলে সংশ্লিষ্ট সূত্র ও বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তবে সাংবাদিক তোফাজ্জালের সহকর্মী ও পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, তাঁকে পরিকল্পিতভাবে মামলায় ফাঁসানো হয়েছে। গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি মো. শাহজাহান কবির হীরা ঘটনাটিকে ষড়যন্ত্র দাবি করে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন।
অন্যদিকে পুলিশের দাবি, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তোফাজ্জালকে হেফাজতে নেওয়া হয় এবং উপস্থিত লোকজনের সামনে তাঁর কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়। এরপর আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে।
মানববন্ধনে বক্তারা বলেন, বিষয়টি নিয়ে কোনো পক্ষের বক্তব্যকে চূড়ান্ত সত্য হিসেবে ধরে নেওয়া উচিত নয়। ঘটনার প্রকৃত সত্য উদঘাটনে ঘটনাস্থলের ভিডিও বা সিসিটিভি ফুটেজ, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, চিকিৎসা-সংক্রান্ত নথি, জব্দতালিকা, উদ্ধার করা মাদকের পরীক্ষার প্রতিবেদন এবং পুলিশের কার্যক্রমসহ সংশ্লিষ্ট সব তথ্য যাচাই করা প্রয়োজন।
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের চেয়ারম্যান মো. খায়রুল আলম রফিক বলেন, “অভিযোগ যার বিরুদ্ধেই থাকুক, আইন সবার জন্য সমান। সাংবাদিকের বিরুদ্ধে মামলা থাকলে তাঁরও ন্যায়বিচার পাওয়ার অধিকার রয়েছে। একই সঙ্গে সাংবাদিককে মারধরের অভিযোগ থাকলে সেটিও তদন্ত করে প্রকৃত ঘটনা বের করা জরুরি।”
তিনি আরও বলেন, “আইন নিজের হাতে তুলে নিয়ে কাউকে মারধর বা আটকে রাখার অভিযোগ থাকলে সেটিও তদন্তের আওতায় আনতে হবে। একই সঙ্গে সাংবাদিক এইচ টি তোফাজ্জালের বিরুদ্ধে দায়ের করা মামলার বিষয়ে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা প্রকাশ করতে হবে।”
মানববন্ধনে গৌরীপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি আল আমিন, গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি মো. শাহজাহান কবির হীরাসহ সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা সাংবাদিক এইচ টি তোফাজ্জালের বিরুদ্ধে দায়ের করা মামলার নিরপেক্ষ তদন্ত, মামলা প্রত্যাহার এবং তাঁর নিঃশর্ত মুক্তির দাবি জানান।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর অভিযানে ১২ লক্ষ ৪১ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ।
28/09/2026

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর অভিযানে ১২ লক্ষ ৪১ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) কর্তৃক বিশেষ অভিযানে ১টি এক নলা দেশীয় পিস্তল এবং ০২ রাউন্ড গুলি জব্দ।...
28/09/2026

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) কর্তৃক বিশেষ অভিযানে ১টি এক নলা দেশীয় পিস্তল এবং ০২ রাউন্ড গুলি জব্দ।...

মাত্র ২৫ দিনে দেড় হাজার অপরাধী গ্রেফতার: এসপি হাবিবুর রহমানের নেতৃত্বে নারায়ণগঞ্জে পুলিশিংয়ে নতুন গতিএস এম জহিরুল ইসলাম ...
28/09/2026

মাত্র ২৫ দিনে দেড় হাজার অপরাধী গ্রেফতার: এসপি হাবিবুর রহমানের নেতৃত্বে নারায়ণগঞ্জে পুলিশিংয়ে নতুন গতি

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ:

নারায়ণগঞ্জে পুলিশ সুপার হিসেবে মো. হাবিবুর রহমান, পিপিএম-সেবা দায়িত্ব নেওয়ার মাত্র ২৫ দিনেই পাল্টে গেছে জেলার আইনশৃঙ্খলা চিত্র। মাদক, কিশোর গ্যাং, জুয়া ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানে নড়েচড়ে বসেছে অপরাধী চক্র।

গত ৩ সেপ্টেম্বর দায়িত্ব গ্রহণের পর থেকেই অপরাধপ্রবণ এলাকা ও স্পটগুলোকে নজরদারিতে এনে বিশেষ অভিযান জোরদার করেন তিনি। জেলা পুলিশ সূত্রে জানা যায়, এসপির কঠোর নির্দেশনায় প্রতিদিনই জেলার সাত থানায় চলছে বিশেষ অভিযান। সর্বশেষ ২৭ সেপ্টেম্বর পর্যন্ত প্রায় দেড় হাজারের বেশি অপরাধীকে আইনের আওতায় আনা হয়েছে। এর মধ্যে মাদক কারবারি, ওয়ারেন্টভুক্ত আসামি, ছিনতাইকারী, জুয়াড়ি ও কিশোর গ্যাংয়ের সদস্যরা সহ বিভিন্ন অপরাধে অপরাধীরা রয়েছে।

পুলিশের এই কঠোর অবস্থানের সবচেয়ে আলোচিত দুটি ঘটনা হলো চাষাঢ়ায় জুয়ার আসরে অভিযান ও বন্দরে স্বর্ণের দোকানে ডাকাতির রহস্য উদঘাটন।

গত ২০ সেপ্টেম্বর রাতে নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়ার খাজা সুপার মার্কেটে জুয়ার আসরে স্বয়ং পুলিশ সুপারের নেতৃত্বে অভিযান চালিয়ে ২৮ জনকে গ্রেফতার ও নগদ ৭৭ হাজার ৯৪০ টাকা উদ্ধার করা হয়। জেলা পুলিশের সর্বোচ্চ কর্মকর্তার সরাসরি মাঠে নেমে অভিযান পরিচালনার ঘটনা সাধারণ মানুষের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

অন্যদিকে, গত ২৫ সেপ্টেম্বর দুপুর ১২টা ৪০ মিনিটে বন্দর থানাধীন ঢাকেশ্বরী বাজার, সোনাচরায় একটি স্বর্ণের দোকানে ৭/৮ জনের সশস্ত্র ডাকাত দল দেশীয় অস্ত্রের মুখে দোকানদার ও এক নারীকে জিম্মি করে প্রায় ২৬ লাখ ৪৩ হাজার টাকার স্বর্ণালংকার, রূপা ও নগদ টাকা লুট করে। ঘটনাটি সিসিটিভিতে ধারণ হয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এসপি হাবিবুর রহমানের নির্দেশনায় বন্দর থানা ও ডিবি পুলিশ তাৎক্ষণিক অভিযান শুরু করে। মাত্র ২৪ ঘণ্টার মধ্যে ২৬ সেপ্টেম্বর রাত ২টা থেকে সকাল সাড়ে ৮টা পর্যন্ত অভিযান চালিয়ে ৫ ডাকাতকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে ৩ জন সরাসরি ডাকাতিতে অংশ নেয় এবং ২ জন বাইরে পাহারায় ছিল। তাদের কাছ থেকে নগদ টাকা, ১২ ভরি রূপা, স্বর্ণের নাকফুল, ডাকাতিতে ব্যবহৃত ছুরি, চাইনিজ কুড়াল ও পরিহিত পোশাক উদ্ধার করা হয়।

এছাড়া রূপগঞ্জে বিদেশি পিস্তল উদ্ধার, ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁয়ে বিপুল পরিমাণ ইয়াবা, হেরোইন ও মদ উদ্ধার এবং চাষাঢ়ায় শুভ চন্দ্র দাস হত্যাকাণ্ডের দ্রুত রহস্য উদঘাটন করেছে জেলা পুলিশ।

অপরাধ দমনে সকলের সহযোগিতা চেয়ে এসপি হাবিবুর রহমান বলেন, নারায়ণগঞ্জকে একটি শান্তিপূর্ণ জেলা হিসেবে রাখতে আমরা কাজ করে যাচ্ছি। সাধারণ মানুষ যেন নিরাপদে চলাচল করতে পারে এবং ব্যবসায়ীরা যাতে নির্বিঘ্নে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করতে পারেন, সে লক্ষ্যে জেলা পুলিশ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। অপরাধীদের বিষয়ে নির্ভরযোগ্য তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করুন।

জেলা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে মাদক, অস্ত্র ও সন্ত্রাসের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে।
জেলা পুলিশ সুপার হাবিবুর রহমানের চলমান কার্যক্রম নারায়ণগঞ্জের বিভিন্ন ব্যবসায়ী সংগঠন, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সর্বমহলে প্রশংসিত হয়েছে। তার এই চলমান কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

নারায়ণগঞ্জে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা: স্বচ্ছতা ও জবাবদিহিতায় তথ্যের ভূমিকা গুরুত্বপূর্ণ : ডিসি এস এম জহিরুল ইসলাম ব...
28/09/2026

নারায়ণগঞ্জে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা: স্বচ্ছতা ও জবাবদিহিতায় তথ্যের ভূমিকা গুরুত্বপূর্ণ : ডিসি

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ:

"ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ, অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা" — এই প্রতিপাদ্য সামনে রেখে নারায়ণগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাফি বিন কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলী নূর খান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী এবং জেলা তথ্য কর্মকর্তা রিনা পারভীন। এছাড়া জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, তথ্য পাওয়া নাগরিকদের সাংবিধানিক অধিকার। সরকারি সিদ্ধান্ত ও সেবা কার্যক্রম জানার অধিকার জনগণের রয়েছে। সরকারি প্রতিষ্ঠানগুলো স্বপ্রণোদিত হয়ে বা আবেদনের প্রেক্ষিতে সঠিক তথ্য সরবরাহ করলে প্রশাসনিক কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, তথ্যই শক্তি। তথ্য অধিকার আইনের মূল উদ্দেশ্য হলো জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করা। ডিজিটাল যুগে গুজব ও অপতথ্য যখন সমাজে বিভ্রান্তি ছড়াচ্ছে, তখন সঠিক তথ্য সরবরাহের মাধ্যমে অপতথ্য রোধ করা সম্ভব। সরকারি দপ্তরগুলোকে আরও বেশি স্বচ্ছ, দায়িত্বশীল এবং জনবান্ধব হতে হবে।

তিনি আরও বলেন, তথ্য অধিকার আইনের যথাযথ প্রয়োগ হলে দুর্নীতি কমবে, সুশাসন প্রতিষ্ঠিত হবে। তথ্য প্রদানে কোনো কর্মকর্তা যেন হয়রানিমূলক আচরণ না করেন, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। নাগরিকরা যাতে সহজে তথ্য পান, সে লক্ষ্যে জেলা প্রশাসন কাজ করে যাচ্ছে।

সভা শেষে তথ্য অধিকার বাস্তবায়নে সকলকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

নাগরিক অধিকার ফোরামের সাথে পুলিশ সুপারের মতবিনিময়: অপরাধ দমনে সবার সহযোগিতা কামনা এসপিরএস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ:নারায়ণ...
28/09/2026

নাগরিক অধিকার ফোরামের সাথে পুলিশ সুপারের মতবিনিময়: অপরাধ দমনে সবার সহযোগিতা কামনা এসপির

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ:

নারায়ণগঞ্জের নবনিযুক্ত পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম-সেবা এর সাথে মতবিনিময় করেছেন নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের নেতৃবৃন্দ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকালে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় ফোরামের নেতৃবৃন্দ তাদের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। এ সময় তারা বিদ্যুৎ প্রিপেইড মিটার বাতিল ও অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদ, মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন, যানজট নিরসন, ওয়াসা সংস্কারসহ জেলার নাগরিক অধিকার রক্ষায় ফোরামের জোরালো ভূমিকার কথা তুলে ধরেন।

এ সময় ফোরামের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম পুলিশ সুপারের চলমান কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, পুলিশ সুপার মো. হাবিবুর রহমান যোগদানের মাত্র ২৫ কর্মদিবসে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দেড় হাজারেরও বেশি অপরাধীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন, যা সত্যিই প্রশংসার দাবিদার। এ জন্য সংগঠনের পক্ষ থেকে পুলিশ সুপারকে ধন্যবাদ জানাচ্ছি এবং ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানাচ্ছি।

মতবিনিময় সভায় পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সকল প্রকার অপরাধ দমন করতে আমরা সর্বোচ্চ পেশাদারিত্ব দিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। পুলিশের একার পক্ষে সকল প্রকার অপরাধ নির্মূল সম্ভব নয়, এজন্য নাগরিক সমাজ, পেশাজীবী সংগঠন ও সাংবাদিকসহ সকলের সহযোগিতা প্রয়োজন।

তিনি আরও বলেন, মাদক, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও যানজট নিয়ন্ত্রণে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। নাগরিকদের অধিকার রক্ষায় পুলিশ সবসময় পাশে থাকবে। অপরাধীদের বিষয়ে নির্ভরযোগ্য তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করুন।

সভায় পুলিশ প্রশাসনের পক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাসমিন আক্তার, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. সোহেল রানা ও অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) শামীম হোসেন।

নাগরিক অধিকার ফোরামের পক্ষে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম, সভাপতি অ্যাডভোকেট মাহাবুবুর রহমান ইসমাইল, সহ-সভাপতি রোটারিয়ান মহিউদ্দিন মাহমুদ,নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ, মোহাম্মদ আলী, হাফেজ মো. কবির, যুগ্ম সম্পাদক আব্দুল লতিফ রানা, সহ-সাধারণ সম্পাদক এ.কে.এম কামরুল হাসান বাবুল, অর্থ সম্পাদক মো. আমজাদ হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক শেখ সেলিম আহাম্মদ, প্রচার সম্পাদক শরীফ সুমন, সদস্য স্বপন চৌধুরী, অহিদুর রহমান আরিফসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সাংবাদিকগণ।

পর্যটনের সম্ভাবনা কাজে লাগাতে দৃষ্টিভঙ্গি বদলাতে হবে: ডিসি জাহিদএস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :পরিকল্পনা ও গবেষণার ঘাটতি, প...
27/09/2026

পর্যটনের সম্ভাবনা কাজে লাগাতে দৃষ্টিভঙ্গি বদলাতে হবে: ডিসি জাহিদ

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :

পরিকল্পনা ও গবেষণার ঘাটতি, পর্যটকবান্ধব সেবার অভাব এবং আন্তর্জাতিক পরিসরে দেশের পর্যটন গন্তব্যগুলো যথাযথভাবে তুলে ধরতে না পারায় বাংলাদেশের পর্যটন খাতের বিপুল সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

তিনি বলেছেন, এ খাতের বিকাশে স্বল্পমেয়াদি মুনাফার চিন্তা থেকে বেরিয়ে পর্যটকের নিরাপত্তা, স্বাচ্ছন্দ্য ও সেবার মানকে অগ্রাধিকার দিতে হবে। চট্টগ্রামের সমুদ্র, পাহাড় ও ঐতিহ্যকেও আন্তর্জাতিক পরিসরে আকর্ষণীয়ভাবে তুলে ধরতে হবে।

আজ রোববার বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলনকক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দিবসটি উপলক্ষে সকালে নগরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এবারের প্রতিপাদ্য ছিল ‘ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তার আগামীর পর্যটন’।

জাহিদুল ইসলাম বলেন, ‘পর্যটন বাংলাদেশের জন্য অমিত সম্ভাবনার একটি ক্ষেত্র। কিন্তু আমরা সেই সম্ভাবনাকে ঠিকমতো কাজে লাগাতে পারছি না।’

চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের সমুদ্র, পাহাড় ও লেকের কথা উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, এসব প্রাকৃতিক সম্পদের সর্বোচ্চ ব্যবহার এখনো নিশ্চিত করা যায়নি। তৈরি পোশাক, প্রবাসী আয় ও কৃষির পাশাপাশি পর্যটনও দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ খাত হয়ে উঠতে পারে।

পর্যটন খাতে গবেষণা ও সুনির্দিষ্ট পরিকল্পনার ঘাটতি রয়েছে উল্লেখ করে তিনি বলেন, কোন শ্রেণির পর্যটককে আকৃষ্ট করা হবে, তাঁদের চাহিদা কী এবং কী ধরনের সুযোগ-সুবিধা প্রয়োজন—এসব বিষয়ে পর্যাপ্ত গবেষণা নেই। একই সঙ্গে দেশের পর্যটন গন্তব্যগুলোকে আন্তর্জাতিক ডিজিটাল প্ল্যাটফর্মে আরও কার্যকরভাবে তুলে ধরতে হবে।

পর্যটকের নিরাপত্তাকে শুধু আইনশৃঙ্খলার মধ্যে সীমাবদ্ধ না রেখে খাদ্যনিরাপত্তা, চলাচল, আবাসন ও সেবার মানকেও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান জেলা প্রশাসক। তাঁর মতে, পর্যটকের স্বাচ্ছন্দ্য ও সন্তুষ্টির পরিবর্তে তাৎক্ষণিক মুনাফাকে অগ্রাধিকার দেওয়ার মানসিকতাও বদলাতে হবে।

দেশের তরুণদের পর্যটন খাতে যুক্ত করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, এ খাতে কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরির বড় সুযোগ রয়েছে। এ জন্য সরকার ও প্রশাসনের পাশাপাশি হোটেল-রেস্তোরাঁ মালিক, ট্যুর অপারেটরসহ সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে।

হোটেল-রেস্তোরাঁর কর্মীদের তালিকা জেলা প্রশাসনে জমা দেওয়ার আহ্বান জানিয়ে জাহিদুল ইসলাম বলেন, তাঁদের স্বাস্থ্য পরীক্ষা ও প্রশিক্ষণের আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে। পর্যটকদের সঙ্গে আচরণ, স্বাস্থ্যবিধি, খাদ্যনিরাপত্তা ও সেবার মান বিষয়ে এ প্রশিক্ষণ দেওয়া হবে।

চট্টগ্রামের প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহ্যকে সমন্বিতভাবে কাজে লাগিয়ে নগরটিকে আন্তর্জাতিক পরিসরে পর্যটকবান্ধব গন্তব্য হিসেবে তুলে ধরার প্রত্যাশার কথাও জানান জেলা প্রশাসক।

আলোচনা সভায় ট্যুরিস্ট পুলিশ চট্টগ্রাম রিজিয়নের পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন, চট্টগ্রাম সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা যোবাইদা আক্তারসহ সরকারি কর্মকর্তা, হোটেল-রেস্তোরাঁ মালিক ও পর্যটন খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

দোয়ানেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার ৫ নং সমাজ সহিলদেও  ইউনিয়নের সাবেক মেম্বার মোঃ হাফিজ উদ্দিন ও মোহনগঞ্জ পাইলট সরকারি...
27/09/2026

দোয়া
নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার ৫ নং সমাজ সহিলদেও ইউনিয়নের সাবেক মেম্বার মোঃ হাফিজ উদ্দিন ও মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের কৃতি ছাএ।

শরীরে বার্ধক্য জনিত কারণে অসুস্থ তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন, সকলে তিনার জন্য দোয়া করবেন আমীন।
তারিখঃ২৭/০৯/২০২৬

নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে মাঠে ডিসি মো : রায়হান কবির এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :নারায়ণগঞ্জে ডেঙ্গু...
27/09/2026

নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে মাঠে ডিসি মো : রায়হান কবির

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :
নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারে মাঠে নেমেছেন জেলা প্রশাসক মো. রায়হান কবির। শনিবার (২৬ সেপ্টেম্বর) আড়াইহাজার উপজেলায় আয়োজিত ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি স্থানীয়দের মধ্যে সচেতনতা তৈরিতে বিভিন্ন কার্যক্রমে অংশ নেন।

কর্মসূচির শুরুতে জেলা প্রশাসক উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বিষয়ে মতবিনিময় করেন। পরে তিনি সচেতনতামূলক র‍্যালিতে অংশ নেন এবং স্থানীয় জনগণের সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে করণীয় নিয়ে আলোচনা করেন।

এ সময় এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করেন জেলা প্রশাসক। কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

একই দিনে নারায়ণগঞ্জ জেলার সব উপজেলা ও ইউনিয়নে একযোগে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়। এসব কর্মসূচিতে সরকারি কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণ অংশ নেন।

ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ নেওয়ার পাশাপাশি নিজ নিজ অবস্থান থেকে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে জেলার সচেতন নাগরিকদের প্রতি আহ্বান জানান জেলা প্রশাসক মো. রায়হান কবির।

Address

37/2, Clvart Rood, Finaz Tower Purana Palton
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when Reporter Bangla TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Reporter Bangla TV:

Shortcuts

Share

Category