12/08/2026
বিদ্যুৎ হেড অফিসের প্রতিনিধি ফেসবুকের জন্য কনটেন্ট বানিয়ে প্রতি মাসে আয় করছেন লাখ লাখ টাকা!
বিদ্যুতের লাইন বন্ধ করা থেকে শুরু করে আবার বিদ্যুৎ চালু করা—এই কাজের সময়ই ফেসবুকের জন্য ভিডিও কনটেন্ট তৈরি করেন বিদ্যুৎ হেড অফিসের এক প্রতিনিধি। অ*ভিযোগ উঠেছে, এসব ভিডিও থেকেই প্রতি মাসে লাখ লাখ টাকা আয় করছেন তিনি।
আরও অ*ভিযোগ, কনটেন্ট বানানোর জন্য ইচ্ছাকৃতভাবে অনেক এলাকার বিদ্যুতের লাইন বেশি সময় বন্ধ রাখা হয়। বিদ্যুৎ না থাকায় গ্রাহকরা যখন তাকে ফোন করেন, তখন গ্রাহকদের সঙ্গে কথা বলার সময় সেই কথোপকথনও ভিডিও করা হয়।
বিদ্যুৎ না থাকার কারণে ক্ষুব্ধ গ্রাহকরা অনেক সময় রা*গের মাথায় বিভিন্ন কথা বলে ফেলেন। পরে সেই কথাগুলো সামনে রেখে ভিডিও তৈরি করে ফেসবুকে প্রকাশ করা হয়। ভিডিও ভাইরাল হলে সেখান থেকে আয় করছেন লাখ লাখ টাকা—এমনই অ*ভিযোগ উঠেছে।
এখন প্রশ্ন হচ্ছে, গ্রাহকদের ভো*গান্তিকে কি তাহলে ফেসবুকের কনটেন্ট বানিয়ে আয়ের মাধ্যম হিসেবে ব্যবহার করা হচ্ছে?