Desh Probash

Desh Probash Entertainment For You

18/09/2026

সরাসরি....র‍্যাম্পে হাটছেন মডেলরা

17/09/2026

জন্মদিনের কেক কাটলেন জেবা জান্নাত, উদযাপনে হাস্যোজ্জ্বল অভিনেত্রী

ছোটপর্দার অভিনেতা সাইদুর রহমান পাভেলের একটি কথিত আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। প্রায় ৪৫ সেকেন্ডের ভ...
17/09/2026

ছোটপর্দার অভিনেতা সাইদুর রহমান পাভেলের একটি কথিত আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। প্রায় ৪৫ সেকেন্ডের ভিডিওটি নিয়ে নানা আলোচনা হলেও এর সত্যতা বা এটি এআই দিয়ে তৈরি কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে অভিনেতা পাভেলের কোনো বক্তব্যও পাওয়া যায়নি। ‘ব্যাচেলর পয়েন্ট’-এর ‘জাকির’ চরিত্রসহ বিভিন্ন নাটক ও ওয়েব কনটেন্টে অভিনয় করে পরিচিতি পান তিনি।

12/09/2026

আরফিন রুমিকে নিয়ে কেন কেঁদেছিলেন মনিরা মিঠু? জানালেন কারণ

৬০ পেরিয়েও নিজেকে ফিট ও চনমনে রেখেছেন নীতা আম্বানি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, তার কাছে ফিটনেস মানে শুধু জি...
12/09/2026

৬০ পেরিয়েও নিজেকে ফিট ও চনমনে রেখেছেন নীতা আম্বানি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, তার কাছে ফিটনেস মানে শুধু জিম নয়, বরং নিয়মিত স্বাস্থ্যকর জীবনযাপন।

সপ্তাহে পাঁচ থেকে ছয় দিন শরীরচর্চার পাশাপাশি প্রতিদিন প্রায় এক ঘণ্টা নাচের অনুশীলন করেন নীতা। যোগব্যায়াম, সাঁতার, নমনীয়তা ও পেটের পেশির ব্যায়ামের পাশাপাশি প্রতিদিন ৫ থেকে ৭ হাজার পা হাঁটেন তিনি। নাচের প্রতি ভালোবাসা থেকেই তার সবচেয়ে পছন্দের ব্যায়াম ‘লেগ ডে’।

খাদ্যাভ্যাসেও বেশ সচেতন নীতা। তিনি পুরোপুরি নিরামিষভোজী এবং অর্গানিক খাবারকে গুরুত্ব দেন। খাবারে পর্যাপ্ত প্রোটিন রাখার পাশাপাশি চিনি ও চিনির বিকল্প এড়িয়ে চলেন।

নীতার মতে, ফিটনেস শুধু শরীর ভালো রাখার বিষয় নয়, মানসিকভাবে ভালো থাকতেও সাহায্য করে। বয়স নিয়ে তার দর্শন—‘বয়সের সঙ্গে লড়াই নয়, বয়সকে আপন করে নেওয়া।’ নিজের জন্য সময় বের করে ছোট পরিসরে হলেও নিয়মিত শরীরচর্চা শুরু করার পরামর্শও দিয়েছেন তিনি।

11/09/2026

ঝলমলে সাজে অনুষ্ঠানে হাজির মিস ইউনিভার্স বাংলাদেশ মিথিলা

11/09/2026

ক্যামেরার সামনে প্রস্তুত হচ্ছেন তটিনি, চলছে মেকআপ

সুইমিং পুলে গোসলের সময় তোলা দুটি ছবি নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। ছবিগুলোতে সুইমি...
10/09/2026

সুইমিং পুলে গোসলের সময় তোলা দুটি ছবি নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। ছবিগুলোতে সুইমিং পুলে সময় কাটাতে দেখা যায় তাকে। ছবি দুটি শেয়ার করার পর তা নজর কেড়েছে পরীমনির ভক্ত ও অনুসারীদের। সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রীর নতুন এই ছবিগুলো নিয়ে চলছে আলোচনা।

10/09/2026

‘আমি বাশারের ফুফু, তটিনির কাছ থেকে আমি শিখি’: দীপা খন্দকার

ঢালিউডের ‘বুনো সুন্দরী’খ্যাত চিত্রনায়িকা পপির জন্মদিন আজ। বিশেষ এই দিনটি এবার আধ্যাত্মিক ও পারিবারিক আবহে কাটিয়েছেন জাতী...
10/09/2026

ঢালিউডের ‘বুনো সুন্দরী’খ্যাত চিত্রনায়িকা পপির জন্মদিন আজ। বিশেষ এই দিনটি এবার আধ্যাত্মিক ও পারিবারিক আবহে কাটিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই অভিনেত্রী।

রাত ১২টায় নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায়ের পর পরিবারের সদস্যদের নিয়ে আটটি কেক কাটেন পপি। পাশাপাশি মসজিদে মিলাদ ও এতিমখানায় কোরআন খতমের আয়োজন করা হয়।

জন্মদিনে বাবাকে ভীষণ মিস করার কথাও জানিয়েছেন এই অভিনেত্রী। একই সঙ্গে জন্মদিনে শুভেচ্ছা জানানো ভক্ত, দর্শক, বন্ধু ও সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

Address

Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when Desh Probash posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share