Abcdill

Abcdill We are loyel performer in the platform ,,
As well as entertainment,fun,learning to this page,,

বিষয়টা জানা সবার দরকার বলে মনে করি ,,রিক্সাওয়ালা ৩০টাকা ভাড়া চেয়েছে, আপনি বলছেন ২৫ টাকা। আপনি ৫টাকা সেভ করেছেন। (যদি আপন...
21/10/2024

বিষয়টা জানা সবার দরকার বলে মনে করি ,,
রিক্সাওয়ালা ৩০টাকা ভাড়া চেয়েছে, আপনি বলছেন ২৫ টাকা।
আপনি ৫টাকা সেভ করেছেন। (যদি আপনি উইন করেন)

বাসে ১৫টাকা ভাড়া চেয়েছে, আপনি ২ বছর আগের রেফারেন্স টেনে ঝগড়া করছেন ১০টাকা। (যদি আপনি ঝগড়ার পর জিতে যান)

এক বুড়া ভদ্রলোক শাক বিক্রি করছে ১২টাকা আটি, আপনি বললেন ১০টাকা। (এখানে আপনি উইন করলেন ২টাকা)

মাংস কিনতে গেলেন, খুব দামাদামি করে ২০টাকা কমিয়েছেন, ৪০টাকার হাড় আর চরবি পেয়েছেন। এখানেও ধরেন জিতেছেনই, জয়টা হয়েছে ২০টাকার।

এভাবে আপনার এলাকার/মহল্লার প্রতিটা মানুষ জানে আপনি ছ্যাচড়া। যাই দাম বলা হোক, আপনি একটা কম বলবেনই।

দুই একদিন বাদে, মাছ মাংস, শাক সবজি, ডিম দুধওয়ালা সবাই আপনাকে ছোটলোক হিসেবেই জানবে। তখন তারা আগে যেখানে ১৫টাকা দাম চাইতো এখন চাইবে ২০ টাকা। আপনি স্বভাবসুলভ ভাবে ৫ টাকা কমিয়ে বলবেন, এতে করে তাদের প্রফিট থাকবে, এভাবেই সবাই আপনাকে ট্রিট করবে।

এবার আরেকটা দিক বলি, রিসার্চ মতে, একজন মানুষ যদি ৭০-৭৫ বছর বাঁচেন, এবং ১০ বছর বয়স থেকে কেনাকাটা শুরু করেন, তাহলে ১০-৭৫ এই ৬৫ বছর যদি তিনি এভাবে জীবনের প্রতিটা ক্ষেত্রে দামাদামি করেন এবং সব কয়টায়ও যদি তিনিই উইন করেন, তাহলে সারাজীবনে তার মোট সেভিং হবে ম্যাক্সিমাম ২ লাখ টাকা। (উল্লেখ্য জীবনেও একজন মানুষ সব ক্ষেত্রে জিতবেন না। কাজেই টাকার পরিমাণটা বেশ কম হবে।)

কিন্তু এই টাকাটা বাঁচাতে গিয়ে সারাটা জীবন তিনি গনমানুষের কাছে ছ্যাচড়া বা কিপটা টাইটেল প্রাপ্ত হবেন। কিন্তু এই ম্যাক্সিমাম দুই লাখ টাকা ৬৫ বছর কেনাকাটা করে এবং দামাদামি করে সেভ করার এই যে বাড়তি এফোরট, এটা তার অনেক ভালো কোয়ালিটি জীবনেও প্রকাশ পেতে দিবে না। কারণ, তার খাইছলত ততদিনে চেঞ্জ হয়ে যাবে। সে চাইলেই কাউকে ৫-১০টাকা বাড়িয়ে দেয়ার মানসিকতা করতে পারবেন না। আর দিতে না পারার এই অক্ষমতা এই জীবনে তার নেতৃত্বের গুণাবলি বিকশিত হওয়ার ক্ষমতা নষ্ট করে দিবে।

তাহলে কি নেগোশিয়েট করবো না?

অবশ্যই করবেন। নেগোশিয়েট করার নিয়ম হচ্ছে, আপনি আপানর চেয়ে যে বড় তার সাথে নেগোশিয়েট করুন। বেতন পাচ্ছেন ৪০ হাজার, কিভাবে এটাকে ৫০ হাজার টাকা পর্যন্ত নিয়ে যাওয়া যায়, সেটা ভাবুন। এর জন্যে কি কি স্কিল দরকার, সেগুলা কোথা থেকে, কবের ভিতর কিভাবে ডেভলপ করবেন, সেটা নিয়ে ভাবুন। এই ভাবনাটা ভাবলে আপনার মাসে ১০ হাজার টাকা ইনক্রিমেন্ট হবে। আর ছ্যাচরামি করলে মাসে বড়জোর ৩০০-৫০০টাকা বাচবে।

এখন আপনি ১০ হাজার টাকা উপার্জনের দিকে বেশি ইফোরট দিবেন নাকি ৫০০টাকা বাঁচানোর দিকে বেশি ইফোরট দিবেন, সেই ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নিতে পারাটা খুব জরুরী। আপনার সিদ্ধান্ত সঠিক হলে আপনাকে ম্যাচিউর বলা যায়।

17/09/2024

কেউ কিছু টাকা ধার দেন
২৬ তারিখ কিছু পেমেন্ট পাবো
সময় মতো দিয়ে দিবো সত্যি বলতাছি

আমার এখনও মনে আছে্‌্‌,ক্লাস ফাইভে পড়েছিলাম সম্ভবত।এখনও কি আছে এই কবিতা?মনে হয় নেই। থাকলে শিক্ষকদের অপমান করার সাহস কেউ প...
30/08/2024

আমার এখনও মনে আছে্‌্‌,
ক্লাস ফাইভে পড়েছিলাম সম্ভবত।
এখনও কি আছে এই কবিতা?
মনে হয় নেই।
থাকলে শিক্ষকদের অপমান করার সাহস কেউ পেতো না। বিদ্যমান ব্যর্থ শিক্ষাব্যবস্থার ফলাফল সাম্প্রতিক ঘটনাগুলো। আরেকবার পড়ে নিতে পারেন। 'জেনারেশন ওয়াই' নিশ্চিতভাবে নস্টালজিয়ায় ভুগবেন।
🙏বাদশাহ আলমগীর-
কুমারে তাঁহার পড়াইত এক মৌলভী দিল্লীর।
একদা প্রভাতে গিয়া
দেখেন বাদশাহ- শাহজাদা এক পাত্র হস্তে নিয়া
ঢালিতেছে বারি গুরুর চরণে
পুলকিত হৃদে আনত-নয়নে,
শিক্ষক শুধু নিজ হাত দিয়া নিজেরি পায়ের ধুলি
ধুয়ে মুছে সব করিছেন সাফ্ সঞ্চারি অঙ্গুলি।
শিক্ষক মৌলভী
ভাবিলেন আজি নিস্তার নাহি, যায় বুঝি তার সবি।
দিল্লীপতির পুত্রের করে
লইয়াছে পানি চরণের পরে,
স্পর্ধার কাজ হেন অপরাধ কে করেছে কোন্ কালে!
ভাবিতে ভাবিতে চিন্তার রেখা দেখা দিল তার ভালে।
হঠাৎ কি ভাবি উঠি
কহিলেন, আমি ভয় করি না’ক, যায় যাবে শির টুটি,
শিক্ষক আমি শ্রেষ্ঠ সবার
দিল্লীর পতি সে তো কোন্ ছার,
ভয় করি না’ক, ধারি না’ক ধার, মনে আছে মোর বল,
বাদশাহ্ শুধালে শাস্ত্রের কথা শুনাব অনর্গল।
যায় যাবে প্রাণ তাহে,
প্রাণের চেয়েও মান বড়, আমি বোঝাব শাহানশাহে।
তার পরদিন প্রাতে
বাদশাহর দূত শিক্ষকে ডেকে নিয়ে গেল কেল্লাতে।
খাস কামরাতে যবে
শিক্ষকে ডাকি বাদশা কহেন, ”শুনুন জনাব তবে,
পুত্র আমার আপনার কাছে সৌজন্য কি কিছু শিখিয়াছে?
বরং শিখেছে বেয়াদবি আর গুরুজনে অবহেলা,
নহিলে সেদিন দেখিলাম যাহা স্বয়ং সকাল বেলা”
শিক্ষক কন-”জাহপানা, আমি বুঝিতে পারিনি হায়,
কি কথা বলিতে আজিকে আমায় ডেকেছেন নিরালায়?”
বাদশাহ্ কহেন, ”সেদিন প্রভাতে দেখিলাম আমি দাঁড়ায়ে তফাতে
নিজ হাতে যবে চরণ আপনি করেন প্রক্ষালন,
পুত্র আমার জল ঢালি শুধু ভিজাইছে ও চরণ।
নিজ হাতখানি আপনার পায়ে বুলাইয়া সযতনে
ধুয়ে দিল না’ক কেন সে চরণ, স্মরি ব্যথা পাই মনে।”
উচ্ছ্বাস ভরে শিক্ষকে আজি দাঁড়ায়ে সগৌরবে
কুর্ণিশ করি বাদশাহে তবে কহেন উচ্চরবে-
”আজ হতে চির-উন্নত হল শিক্ষাগুরুর শির,
সত্যই তুমি মহান উদার বাদশাহ্ আলমগীর।”

Address

Dhaka
1200

Website

Alerts

Be the first to know and let us send you an email when Abcdill posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share