Roaming with Mohid

Roaming with Mohid I keep memories alive.

রাস্তা এবং ভিউটা সুন্দর না?
31/08/2026

রাস্তা এবং ভিউটা সুন্দর না?

The reason why I love the window seat ✈️🤍
30/08/2026

The reason why I love the window seat ✈️🤍

ইতালির যত ছোট শহরেই গিয়েছি কেবাবের রেস্টুরেন্ট আমি পেয়েছি। আর ঘুরতে গেলে আমি কেবাব ছাড়া অন্য কিছু খাইনা বলতে গেলে৷ কেবাব...
26/08/2026

ইতালির যত ছোট শহরেই গিয়েছি কেবাবের রেস্টুরেন্ট আমি পেয়েছি। আর ঘুরতে গেলে আমি কেবাব ছাড়া অন্য কিছু খাইনা বলতে গেলে৷ কেবাব মানে কেবাব। এটার সাথে কিছুর তুলনা হয়না। যাইহোক, এই কেবাব রেস্টুরেন্টের মালিক পাকিস্তানি।

Peace matters more than proving a point.
25/08/2026

Peace matters more than proving a point.

To everyone who is trying their best just to survive.To those doing things they never wanted to do, just to get through ...
24/08/2026

To everyone who is trying their best just to survive.
To those doing things they never wanted to do, just to get through life.
To those who smile while silently going through so much.
To those who are always there for others but have no one when they need help.
To those who choose kindness, even when life gives them nothing in return.
I hope you find peace, happiness, and a life that feels a little easier, surrounded by good people who make life feel lighter.

24/08/2026

Rome. Revisited.

স্কুলের বন্ধুরা হারিয়ে গেছে।কলেজের বন্ধুরা হারিয়ে গেছে।ইউনিভার্সিটির বন্ধুরা হারিয়ে গেছে।ঘুরতে গিয়ে যাদের সঙ্গে পরিচয় হয়...
13/08/2026

স্কুলের বন্ধুরা হারিয়ে গেছে।
কলেজের বন্ধুরা হারিয়ে গেছে।
ইউনিভার্সিটির বন্ধুরা হারিয়ে গেছে।

ঘুরতে গিয়ে যাদের সঙ্গে পরিচয় হয়েছিল, তারাও একসময় হারিয়ে গেছে। কাজের সুবাদে যাদের সঙ্গে পরিচয়, তাদের অনেকেই হারিয়ে গেছে। বিদেশে আসার পর নতুন করে যাদের আপন মনে হয়েছিল, তাদেরও কেউ কেউ আজ আর যোগাযোগের মধ্যে নেই।

হয়তো এসব মানুষের ভিড়ে হাতেগোনা কয়েকজনের সঙ্গে এখনো যোগাযোগ আছে। কিন্তু বাকিরা? তারা কোথায় যেন হারিয়ে গেছে।

এভাবেই প্রতিনিয়ত আমরা নানা কারণে নানা মানুষের সঙ্গে পরিচিত হই। কিছুদিন একসঙ্গে সময় কাটাই, আড্ডা দিই, গল্প করি, হাসি, ঘুরি, অসংখ্য স্মৃতি জমাই। তারপর কোনো এক অদৃশ্য কারণে পথ আলাদা হয়ে যায়। কেউ হারিয়ে যায়, আবার কখনো আমরাই কারও জীবন থেকে হারিয়ে যাই।

তারপর নতুন মানুষ আসে। নতুন সম্পর্ক তৈরি হয়। নতুন গল্প, নতুন আড্ডা, নতুন স্মৃতি জমতে থাকে। আর পুরোনো মানুষগুলো ধীরে ধীরে আমাদের জীবনের পেছনের পাতায় চলে যায়।

কিন্তু বয়স যত বাড়তে থাকে, হারিয়ে যাওয়া মানুষের সংখ্যাটাও তত বাড়তে থাকে।

একসময় হয়তো চারপাশে তাকিয়ে দেখব, আসলে কেউ নেই।

যাদের সঙ্গে একসময় প্রতিদিন কথা হতো, তারা ব্যস্ত। যাদের সঙ্গে প্রতিদিন দেখা হতো, তাদের সঙ্গে দেখা হয় না। যাদের একসময় খুব কাছের মনে হতো, তাদের সঙ্গে হয়তো বছরের পর বছর কোনো যোগাযোগ নেই।

তখন বুঝতে পারব, আমরা আসলে একা। বড্ড একা।

কেউ একটু আগে একা হয়, কেউ হয়তো একটু পরে। কিন্তু জীবনের কোনো এক পর্যায়ে এসে প্রায় সবাইকেই এই একাকীত্বের মুখোমুখি হতে হয়।

একবার চারপাশে তাকিয়ে দেখুন। যারা একসময় অনেক বেশি স্মার্ট ছিল, পড়াশোনায় দুর্দান্ত ছিল, সবার প্রিয় ছিল, মেয়েদের মধ্যে জনপ্রিয় ছিল, যাদের দেখে মনে হতো তারা জীবনে অনেক দূর যাবে। তারা আজ কোথায়?

তাদের অনেকেই নিজেদের আড়ালে নিয়ে গেছে। অনেকেই মানুষের ভিড় থেকে নিজেকে গুটিয়ে নিয়েছে। অনেকেই হয়তো এখন আর আগের মতো কারও সঙ্গে মেশে না।

কেন?

এই প্রশ্নের উত্তর হয়তো ছোটরা বলতে পারবে না কিন্তু আমরা যারা ত্রিশের আশেপাশে আছি তারা হয়তো নিজেরাই সেটার উত্তর।

Address

Bangladesh
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Roaming with Mohid posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Roaming with Mohid:

Shortcuts

Share