18/09/2026
ভাইয়ের সহজ স্বীকারোক্তি: যে আমার চার মাসের অন্তঃসত্ত্বা বোনকে হ/ত্যা করেছে, আমি তাকেই
মে/রে ফেলেছি।
ভারতের তেলেঙ্গানার নিজামাবাদে চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে হ/ত্যার অভিযোগে অভিযুক্ত তার দুলাভাইকে প্রকাশ্যে কুপিয়ে হ/ত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পুলিশ ধারণা করছে, বোন হ/ত্যার প্রতিশোধ নিতে তার ভাই এই হ/ত্যা/কা/ণ্ড ঘটিয়েছেন।
পুলিশ জানিয়েছে, বিকাল ৫টার দিকে চিত্তারি হরিবাবু নামে ওই ব্যক্তি রাস্তার পাশের একটি খাবারের দোকানের কাছে ছিলেন। এ সময় তিন থেকে চারজন একটি গাড়িতে করে সেখানে আসে। তাদের মধ্যে একজন গাড়ি থেকে নেমে হরিবাবুকে অনুসরণ করেন এবং নারকেল কাটার ছু/ রি দিয়ে তার মাথা ও ঘাড়ে
আ/ঘা/ত করেন।
গুরুতর আ/হত হয়ে ঘটনাস্থলেই মা/রা যান ২৬ বছর বয়সি হরিবাবু। পরে তার ম/রদেহ ময়নাতদন্তের জন্য নিজামাবাদের সরকারি জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
হরিবাবুর বিরুদ্ধে তার স্ত্রী ও ইউটিউবার গান্ধাম বৈষ্ণবীকে হ/ত্যার অভিযোগ ছিল। চলতি বছরের ১৭ মার্চ জাগতিয়াল জেলায় নিজ বাড়িতে বৈষ্ণবীকে
মৃ/ত অবস্থায় পাওয়া যায়। ওই সময় তিনি চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
বৈষ্ণবীর পরিবারের অভিযোগ ছিল, অতিরিক্ত যৌতুকের দাবিতে তাকে নি/র্যা/ত/ন করা হতো। এ অভিযোগের ভিত্তিতে হরিবাবুর বিরুদ্ধে হ/ত্যা মা/ম/লা করে পুলিশ। পরে তাকে গ্রে/ফতার করা হলেও চলতি বছরের জুলাইয়ে জামিনে মুক্তি পান তিনি।
পুলিশের ধারণা, বৈষ্ণবীর ভাই সন্তোষই হরিবাবুকে
হ/ত্যার পেছনে ছিলেন। এ হ/ত্যাকাণ্ডের দায় স্বীকার করে সন্তোষের একটি সেলফি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে ভিডিওটির সত্যতা যাচাই করছে পুলিশ।
ভিডিওতে সন্তোষকে বলতে শোনা যায়, ‘যে ব্যক্তি আমার বোনকে হ/ত্যা করেছে, আমি তাকে হ/ত্যা করেছি।’ তিনি আরও দাবি করেন, সরকারের কাছ থেকে ন্যায়বিচারের অপেক্ষায় ছিলেন তিনি। কিন্তু তার মতে, এ ঘটনায় কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
সন্তোষের দাবি, অন্য একটি কাজে যাওয়ার সময় নিজামাবাদে হরিবাবুর সঙ্গে তার দেখা হয়। তাকে চিনতে পেরে তিনি হা/ম/লা চালান। নিজের নিরাপত্তার জন্য তিনি অ/স্ত্র বহন করতেন বলেও ভিডিওতে দাবি করেন।
ভিডিওতে সন্তোষ পুলিশের কাছে আত্মসমর্পণ করবেন বলেও জানান। পাশাপাশি মৃ/ত্যু/দ;ণ্ড এড়াতে তাকে সহযোগিতা করার জন্য সবার কাছে আবেদন করেন। তিনি বলেন, তার স্ত্রী ও সন্তান রয়েছে এবং তাকে নিরাপদে বেরিয়ে আসতে সহযোগিতা করা হোক।
তবে ভিডিওতে সন্তোষের করা এসব দাবি এখনো পুলিশি তদন্তে নিশ্চিত হয়নি।
বৈষ্ণবী হ/ত্যাকাণ্ডের ঘটনায় এর আগে তেলেঙ্গানায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল। এবার সেই মা/মলার
আ/সামি হরিবাবু প্রকাশ্যে হ/ত্যা/র শিকার হওয়ায় ঘটনাটি নতুন করে আলোচনায় এসেছে।
এদিকে প্রকাশ্যে হরিবাবুকে হ/ত্যা/র ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। হা/ম/লা/য় জড়িতদের শনাক্ত ও
গ্রে/ফ/তা/রে অভিযান চালানো হচ্ছে।