Janatar Kolom

Janatar Kolom জনতার পক্ষে সর্বদা নির্ভীক কলম... Janatar Kolom - জনতার পক্ষে সর্বদা নির্ভীক কলম...

ফরিদগঞ্জে আধুনিক স্বাস্থ্যসেবার অঙ্গীকার নিয়ে মা ও শিশু হাসপাতালের উদ্বোধন
01/10/2026

ফরিদগঞ্জে আধুনিক স্বাস্থ্যসেবার অঙ্গীকার নিয়ে মা ও শিশু হাসপাতালের উদ্বোধন

01/10/2026

মাদারীপুরে বেআইনিভাবে জমি দখলের অভিযোগ, বাধা দেওয়ায় ভুক্তভোগীর বাড়িতে হামলা-ভাঙচুর; কুপিয়ে-পিটিয়ে জখম, অ্যাডভোক....

30/09/2026

🚨 মাদারীপুরে জমি দখলকে কেন্দ্র করে হামলা-ভাঙচুর! কুপিয়ে-পিটিয়ে আহত প্রবীন ব্যাক্তি।

মাদারীপুর সদর উপজেলার মধ্য হাউসদী গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক প্রবাসীর বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী পরিবারের দাবি, ইতালি প্রবাসী মো. আনোয়ার হোসেনকে কুপিয়ে ও লোহার হাতুড়ি-রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। বর্তমানে তিনি মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন।

এ ঘটনায় অ্যাডভোকেট ইলিয়াস হাওলাদার, তাঁর বাবা সাহেদ আলী হাওলাদার, বড় ভাই ওলিউর রহমানসহ ৭ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে।

অ্যাডভোকেট ইলিয়াস হাওলাদার ও তাঁর স্ত্রী আবিদা বেগম তাঁদের শ্বশুরবাড়ি থেকে লোকজন ডেকে এবং ভাড়া করে ওই হামলায় করার জন্য নিয়ে আসেন। দুর্গাবর্দী গ্রামের আচমত মাস্টারের ছেলে দিদার, মতলেব খার ছেলে আলীসহ আরও অজ্ঞাতনামা ১০-১২ জনকে ভাড়া করে আনা হয় এবং তাঁদেরও হামলা ও ভাঙচুরে সম্পৃক্ত করা হয়।

পরিবারের অভিযোগ, হামলার সময় বসতঘর ভাঙচুরের পাশাপাশি প্রায় ৩ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার লুট করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, অভিযোগটি এজাহার হিসেবে নথিভুক্ত হয়েছে এবং ঘটনাটি তদন্তাধীন। আসামিদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।

📍 ঘটনার বিস্তারিত দেখুন ভিডিও প্রতিবেদনে।

🎥 মাদারীপুর প্রতিনিধি
📰 জনতার কলম

#মাদারীপুর #হামলা #জমিবিরোধ #ভাঙচুর #মামলা #জনতারকলম #সংবাদ

১০৪ বছর বয়সে কারাগারে নুর মোহাম্মদ।
09/09/2026

১০৪ বছর বয়সে কারাগারে নুর মোহাম্মদ।

28/08/2026

🚨 সমাজের অবক্ষয় কতটা ভয়াবহ হতে পারে—এ ঘটনা তারই এক নির্মম বাস্তব উদাহরণ!

গতকাল কালীগঞ্জ উপজেলার চাপারহাট এলাকায় এক কোমলমতি শিশুর ওপর চালানো হয়েছে অমানবিক নির্যাতন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, নির্যাতনের একপর্যায়ে শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়ে।

সবচেয়ে হৃদয়বিদারক বিষয়—শিশুটি যখন কষ্টে কাতর হয়ে একটু পানির জন্য আকুতি জানাচ্ছিল, তখনও তাকে এক ফোঁটা পানি পর্যন্ত দেওয়া হয়নি বলে অভিযোগ।

একটি নিষ্পাপ শিশুর হাত বেঁধে এভাবে নির্যাতন করার মতো নিষ্ঠুরতা মানুষের বিবেককে প্রশ্নবিদ্ধ করে।
একজন মানুষ কতটা নিষ্ঠুর হলে একটি শিশুর কান্না, অসহায়ত্ব আর পানির আকুতিও তার হৃদয় স্পর্শ করে না?

এটি শুধু একটি শিশুর ওপর নির্যাতন নয়—
এটি আমাদের সমাজের মানবিক মূল্যবোধ ও বিবেকের অবক্ষয়ের ভয়াবহ চিত্র।

এই বর্বর ও অমানবিক ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানাই।
দাবি একটাই—ঘটনার সুষ্ঠু তদন্ত হোক, জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।

#শিশু_নির্যাতন #মানবিকতা #সমাজের_অবক্ষয় #ন্যায়বিচার_চাই #চাপারহাট #কালীগঞ্জ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত অতিরিক্ত পরীক্ষার ফি নিয়ে ক্ষোভ, বরিশাল ল’ কলেজে শিক্ষার্থীদের মানববন্ধন।
28/08/2026

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত অতিরিক্ত পরীক্ষার ফি নিয়ে ক্ষোভ, বরিশাল ল’ কলেজে শিক্ষার্থীদের মানববন্ধন।

27/08/2026

ভূঞাপুরে যমুনায় ফেলার পথে মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ

টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে ফেলার জন্য নেওয়া পিকআপভর্তি মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ আটক করেছে স্থানীয়রা।

বুধবার, ২৬ আগস্ট মধ্যরাতে উপজেলার গোবিন্দাসী টি রোড এলাকায় সন্দেহজনকভাবে একটি মালবোঝাই পিকআপ অবস্থান করছিল।

স্থানীয়দের সন্দেহ হলে তারা পিকআপটি আটক করেন। এসময় অন্যরা পালিয়ে গেলেও আটক করা হয় চালক আজমতকে।

স্থানীয়দের কাছে চালক দাবি করেন, ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ যমুনা নদীতে ফেলার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ভাড়া করেছে।

চালকের দাবি, এর আগেও একইভাবে সরকারি ওষুধ যমুনা নদীসহ বিভিন্ন স্থানে ফেলা হয়েছে।

পরে বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিকআপ ও চালককে থানায় নিয়ে যায়।

ভূঞাপুর থানার ওসি একেএম রেজাউল করিম জানিয়েছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

নেপালে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ২৭০
27/08/2026

নেপালে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ২৭০

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের শহীদ আবু সাঈদ স্ট্যান্ডের নাম বর্তমান বিসিবি প্রশাসন বাতিল করেছে বলে সম্প্র...
27/08/2026

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের শহীদ আবু সাঈদ স্ট্যান্ডের নাম বর্তমান বিসিবি প্রশাসন বাতিল করেছে বলে সম্প্রতি কয়েকটি অনলাইন প্ল্যাটফর্মে প্রতিবেদন প্রকাশিত হয়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও শুরু হয় নানা আলোচনা ও গুজব। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার এক বিবৃতিতে অভিযোগটি নাকচ করে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শহীদ আবু সাঈদ স্ট্যান্ডের নাম বাতিল হয়নি: বিসিবি

নেপালে আকস্মিক বন্যায় নেপালিসহ এবং বিদেশি ১৫০০ অধিক মানুষ নিখোঁজ।
27/08/2026

নেপালে আকস্মিক বন্যায় নেপালিসহ এবং বিদেশি ১৫০০ অধিক মানুষ নিখোঁজ।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Janatar Kolom posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Janatar Kolom:

Shortcuts

Share