18/07/2024
আজ থেকে সকল বৈষম্যের অবসান হোক। নতুন দিগন্তের শুরু হোক এখনই...!!
পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে আমাদের যাদের হ্যাডমের শেষ ছিল না; প্রাইভেটের এদেরকে যারা ব্রয়লার বলতাম তাদের এখন শেখা উচিত!
এই মুহুর্তে নির্যাতিতদের পাশে এসে সবচেয়ে সক্রিয়ভাবে কাজ করছে তারাই। নিজের বাপের টাকায় পড়ে আপনাদের পাশে এসে দাঁড়াচ্ছে এটা ভুলে যায়েন না। তারা হয়তো কোন দিন বিসিএস-এর ফরম-ই তুলবে না। তবু তাদের এই একাত্মতা, তাদের এই দুঃসাহস কেবল নৈতিক দায়বোধ থেকেই।
ভালোবাসা ভাইয়েরা আমার!
-
© বাশিরুল আমিন ভাই
আজকের পর থেকে পাবলিক প্রাইভেট বলে আলাদা কিচ্ছু থাকবেনা..কিচ্ছু না... কোনো বাকবিতন্ডা থাকবে না...
✊
আমরা সবাই এক...!! আমাদের সবার পরিচয় আমরা স্টুডেন্ট...!!
এখন কারোরই বসে থাকার সময় না..
কেউ এটা মনে করার সুযোগ নেই আমি তো জব করবোনা / আমার তো ক্ষতি হচ্ছেনা/হবেনা...
লড়াইটা ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিপক্ষে..!!
অতীতেও প্রতিটি আন্দোলনে যেভাবে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে এসেছি, সকল ছাত্রছাত্রী মিলে এবারও লড়াইটা হোক..!!
লড়াইটা মনুষ্যত্বের পক্ষে, লড়াইটা খুনের বিরুদ্ধে✊💙
লড়াইটা আমার ভাইয়ের রক্তের পক্ষে...!!
জয় আসবেই..