11/05/2025
ভারতের কয়টা রাফাল ক্র্যাশ করসে, এটা দুনিয়ার আর কেউ না জানলেও Martin Baker জানবে।
এখন Martin Baker কে?
ফাইটার প্লেন ক্র্যাশ করার সময় দেখতে পাবেন যে- পাইলট একটা রকেটচালিত সিটে করে প্লেন থেকে বের হয়ে আসে। এই সিটটাকে বলে ইজেকশন সিট।
তো মার্টিন বেকার হইতসে পৃথিবীর বৃহত্তম ইজেকশন সিট ম্যানুফ্যাকচারার। রাশিয়ান ও চাইনিজ ফাইটারগুলা ছাড়া মোটামুটি সবকয়টা ফাইটারেরই ইজেকশন সিট এরা বানায়ে দেয়।
চাই সেইটা আমেরিকান হোক, ফ্রেন্ঞ্চ হোক, ব্রিটিশ হোক, এফ১৫, ১৬, এফএ১৮, টাইফুন, গ্রিপেন হোক, আর যেই দেশ মনে চায় সেই দেশ হোক- সবাই তাদের ইজেকশন সিট মার্টিন বেকারের কাছ থেকে নেয়। তাদের এই ব্যবসা প্রায় ৯০ বছরের পুরনো।
স্বভাবতই, রাফালের ইজেকশন সিটও তাই মার্টিন বেকারের।
---
এখন মার্টিন বেকারের একটা বিশাল বদঅভ্যাস আছে। যখনই দুনিয়ার কোন কোণায় কোন আমেরিকান-ব্রিটিশ-ফ্রেন্ঞ্চ-ইউরোপিয়ান ফাইটার ক্র্যাশ করে, তখন ওরা ইনস্টাগ্রামে পোস্ট দেয়-
"Total lives saved- অমুক".
এবং এখান থেকেই একটা ক্লু পাওয়া যায় যে কয়টা রাফাল পাকিস্তানের হাতে ধ্বংস হইসে।
---
ওদের ইনস্টাগ্রামে দেখা যাইতেসে, ১৬ এপ্রিলে একটা মিরাজ-ফাইভ ক্র্যাশ করসে এবং Total lives saved- 7784.
কিন্তু বিশ দিন পর, আজকে সেই সংখ্যাটা হয়ে গেছ 7788.
মানে এই বিশদিনে মার্টিন বেকার ইকুইপড ফাইটারগুলাতে চারটা ইজেকশনের ঘটনা ঘটসে।
আমরা খবর নিলে জানতে পারি যে, এই চারটার মধ্যে একটা হইতেসে ইউএস নেভীর এফএ১৮ সুপার হর্নেট, যা ছবিতে দেখতে পাইতেসেন। জাহাজ থেকে সাগরে পড়ে গেসে।
বাকি রইল তিনটা। এই তিনটার হিসাব তারা দেয়নাই।
কিন্তু আজকে আমরা জানতে পারি যে এদের একটা হইতেসে মিরাজ-২০০০, যেটা গতরাতে পাকিস্তান বিমানবাহিনীর হাতে ধ্বংস হইসে এবং এর ধাতব ধ্বংসাবশেষের ছবি আজকে ভাইরাল হইসে।
কিন্তু বাকি রইল আরো দুইটা। এই বাকি দুইটা ইজেকশনের হিসাব গেল কই?
---
ওয়েল, এই দুইটাই হইতেসে সেই ভারতীয় রাফাল, যেটার ডিটেলস মার্টিন বেকার প্রকাশ করেনাই- কিন্তু সংখ্যার গরমিলের কারনে ফাঁস হয়ে গেছে।
এবং সেটার প্রতিফলন ৭৭৮৮ পোস্টটার কমেন্টেও দেখতে পাবেন। পাকিস্তানিরা সমানে ট্রল করতেসে।
---
অ, ওয়েট। একটা ছোট এডিট।
এটা তো লাইভস সেইভড। মার্টিন বেকার তো পাইলট মারা গেলে Total lives saved এর কাউন্ট বাড়ায় না৷
তার মানে তিনটাও হওয়া পসিবল। মানে কাহিনী বুঝতেসেন?
---
খুশি? এবার শেয়ার দেন।
সাথে কমেন্টে যে লিংকটা দিতেসি, এটাও শেয়ার দেন- যেখানে দেখাইসি যে কিভাবে রাফাল ক্র্যাশের ব্যপারটা আমি ধরতে পারলাম।