01/09/2026
#অভিনয়_জগতে_প্রবেশের_অষ্টম_সিঁড়ি
#প্রথম_৩০_সেকেন্ডেই_নিজেকে_প্রমাণ_করুন
মনে করুন, অডিশন রুমে আপনার হাতে হয়তো মাত্র কয়েক মিনিট সময় থাকবে। আর, সেই কয়েক মিনিটই ঠিক করে দিতে পারে—আপনি পরবর্তী ধাপে যাবেন, নাকি আপনার যাত্রা সেখানেই থেমে যাবে।
অতএব, অডিশনে শুধু সংলাপ মুখস্থ করে গেলেই হবে না। আপনি কীভাবে ঘরে প্রবেশ করছেন, কোন ভঙ্গিতে কথা বলছেন, কীভাবে দাঁড়াচ্ছেন, ক্যামেরার সামনে আপনার চোখ ও মুখের অভিব্যক্তি কেমন থাকছে —সবকিছুই গুরুত্বপূর্ণ।
গুরুত্বপূর্ণ একটি কথা মনে রাখবেন—
সংলাপ মুখস্থ করা আর সংলাপ অনুভব করা এক বিষয় নয়। আপনি যদি শুধু মুখস্থ সংলাপ বলেন, মানুষ শব্দ শুনবে। কিন্তু সংলাপের অনুভূতিটা যদি নিজের মধ্যে ধারণ করতে পারেন, তখন মানুষ চরিত্রটাকে সঠিক দেখতে পাবে। তাই, অডিশনের আগে চরিত্রটি বুঝুন। এবং মানসিকতা, কথা বলার ধরন, রাগ, কষ্ট কিংবা আনন্দ—সবকিছু অনুভব করার চেষ্টা করুন।
নিজের অভিনয় নিজের মোবাইলে রেকর্ড করুন এবং নিজেই দেখুন। নিজেকে কিছু প্রশ্ন করুন—
* আমি কি স্বাভাবিক?
* আমার চোখ কি কথা বলছে?
* আমার কণ্ঠে কি অনুভূতি আছে?
আমি কি চরিত্রটাকে সত্যিই ধারণ করতে পারছি?
আর অডিশনে প্রত্যাখ্যাত হলে ভেঙে পড়বেন না। একটি চরিত্রে সুযোগ না পাওয়া মানে আপনি খারাপ অভিনেতা—বিষয়টি এমন নয়। হয়তো সেই চরিত্রটি আপনার জন্য ছিল না।
প্রতিটি অডিশনকে অভিজ্ঞতা হিসেবে নিন। কারণ আজকের প্রত্যাখ্যানই হয়তো আগামী দিনের বড় সুযোগের প্রস্তুতি।
ে_রাখবেন—
অডিশনে শুধু অভিনয় দেখাবেন না, এমন একটি অনুভূতি তৈরি করুন—যাতে আপনি চলে আসার পরও আপনার অভিনয় পরিচালকের মনে থেকে যায়। কেননা, শত মানুষের মধ্যে সুযোগ পেতে হলে শুধু ভালো অভিনেতা হলেই হবে না—
"আপনাকে মনে রাখার মতো অভিনেতাও হতে হবে"
#অভিনয়_জগতে_প্রবেশের_অষ্টম_সিঁড়ি
#প্রথম_৩০_সেকেন্ড
#অডিশন #অভিনয় #অভিনেতা