05/04/2026
সেক্রিফাইস করা মানুষগুলো অদ্ভুত রকমের সুন্দর হয়, তারা কখনও জিততে জানে না, তারা শুধু ভালোবাসে। অন্যের সুখের জন্য নিজের সুখ বিলীন করে দিতে জানে। তারা নিজের স্বার্থের চেয়ে অন্যের স্বার্থের কথা বেশি চিন্তা করে। তারা সেক্রিফাইস করেও নীরব থাকে। তারা মুখ ফুটে কিছু বলে না।
দিনশেষে তাদের স্বপ্নগুলো হারিয়ে যায় অন্যের স্বপ্নের মাঝে।
"আমার প্রয়োজন নেই, তাকে দাও"; "আমি যাব না, সে যাক"-
এই বাক্যগুলো সেক্রিফাইস করা মানুষগুলোর মুখ থেকেই শুনতে পাওয়া যায়!
তবুও দিনশেষে তাদের সেই সেক্রিফাইসটা কারও নজরে পড়ে না। তাদের নীরবতায় জমা হয় কাছের মানুষের নিদারুণ অবহেলা।