News Desk 24

Directions Website

News Desk 24 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from News Desk 24, Media/News Company, Dhaka.

৫ লাখ টাকা মুক্তিপণ দিয়েও মেধাবী ছাত্র জয়কে বাঁচাতে পারল না পরিবারবিস্তারিত কমেন্টে....
06/10/2026

৫ লাখ টাকা মুক্তিপণ দিয়েও মেধাবী ছাত্র জয়কে বাঁচাতে পারল না পরিবার
বিস্তারিত কমেন্টে....

05/10/2026

৫৫ বছরেও যুদ্ধাহত মুক্তিযোদ্ধার স্বীকৃতি মেলেনি

#মুক্তিযোদ্ধা

৫৫  বছরেও যুদ্ধাহত মুক্তিযোদ্ধার স্বীকৃতি মেলেনি..জীবনের শেষ সময়ে যুদ্ধাহত মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় স্বীকৃতি চান—ভেড়ামারা...
05/10/2026

৫৫ বছরেও যুদ্ধাহত মুক্তিযোদ্ধার স্বীকৃতি মেলেনি..
জীবনের শেষ সময়ে যুদ্ধাহত মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় স্বীকৃতি চান—ভেড়ামারার মওলা বক্স

মুক্তিযুদ্ধে অংশ নিয়ে পাকিস্তানি বাহিনীর হাতে বন্দি হয়েছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. মওলা বক্স। পরিবারের দাবি, বন্দি অবস্থায় তাঁকে নির্মম নির্যাতন করা হয়। সেই নির্যাতনে তাঁর পিঠ ও মাজায় স্থায়ী শারীরিক ক্ষতি হয়েছে। অথচ স্বাধীনতার ৫৫ বছর পরও তিনি পাননি ‘যুদ্ধাহত মুক্তিযোদ্ধা’র স্বীকৃতি।
বর্তমানে সাধারণ মুক্তিযোদ্ধা হিসেবে ভাতা পেলেও বয়স ও অসুস্থতার কারণে শারীরিকভাবে দুর্বল মওলা বক্স। জীবনের শেষ সময়ে এসে তাঁর দাবি—যুদ্ধকালীন নির্যাতন ও শারীরিক ক্ষতির যথাযথ মূল্যায়ন করে তাঁকে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হোক।
রোববার (৪ অক্টোবর) বিকেল ৫টায় ভেড়ামারা চাঁদগ্রামে তার নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে মওলা বক্সের পরিবারের সদস্যরা লিখিত বক্তব্য তুলে ধরেন।
লিখিত বক্তব্যে বলা হয়, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে ভারতের উত্তর প্রদেশের তানডুয়া জেলার দেরাদুন সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে বিএলএফের অধীনে উচ্চতর সামরিক প্রশিক্ষণ নেন মওলা বক্স। প্রশিক্ষণ শেষে তিনি সরাসরি সম্মুখযুদ্ধে অংশ নেন।
পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, ১৯৭১ সালের ২০ নভেম্বর কুষ্টিয়ার মিরপুর উপজেলার খাড়ারা এলাকায় পাকিস্তানি বাহিনীর দোসর ও রাজাকারদের সহায়তায় মওলা বক্স ও তাঁর সহযোদ্ধা শরাফ উদ্দীন আটক হন।
এরপর বন্দি অবস্থায় মওলা বক্সের ওপর নির্যাতন চালানো হয় বলে পরিবারের দাবি। তাঁকে টানা তিন দিন হাত-পা বেঁধে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা এবং বেয়োনেট দিয়ে পিঠ ও মাজায় আঘাত করার অভিযোগ করা হয়। এতে তিনি গুরুতর আহত হয়ে দীর্ঘ সময় অচেতন ছিলেন। পরবর্তী সময়ে তাঁর পিঠ ও মাজায় স্থায়ী শারীরিক সমস্যা তৈরি হয় বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

পরিবারের দাবি, ভেড়ামারা ও দৌলতপুরের সামরিক ক্যাম্প থেকে পরবর্তীতে তাঁকে উদ্ধার করা হয়। তবে যুদ্ধের সময়ের সেই নির্যাতনের শারীরিক ক্ষত আজও তাঁকে বহন করতে হচ্ছে। এখনও তার শরীরের একটি অংশে অচল প্রায়।

সংবাদ সম্মেলনে বলা হয়, মওলা বক্সের নাম জাতীয় তালিকায় ৩৩ নম্বরে, মুক্তিবার্তায় ০৪১১০৩০১৩২ নম্বরে এবং গেজেটে ৮২০ নম্বরে রয়েছে। তবে তিনি এখনো সাধারণ মুক্তিযোদ্ধা হিসেবেই তালিকাভুক্ত।
পরিবারের অভিযোগ, যুদ্ধকালীন নির্যাতন ও এর ফলে সৃষ্ট শারীরিক ক্ষতির বিষয়টি বিবেচনায় নিয়ে তাঁকে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা হিসেবে অন্তর্ভুক্ত করার জন্য একাধিকবার আবেদন করা হলেও বিষয়টির নিষ্পত্তি হয়নি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০১৭ সালে প্রধানমন্ত্রীর কাছে এবং ২০২৩ সালে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিবের কাছে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করেন মওলা বক্স। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও সমাজসেবা অধিদপ্তর তাঁর আবেদন গ্রহণ করলেও পরবর্তী সময়ে আমলাতান্ত্রিক জটিলতায় বিষয়টি আটকে আছে বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়।

এখন বার্ধক্য ও অসুস্থতার সঙ্গে লড়ছেন এই মুক্তিযোদ্ধা। তাঁর পরিবারের সদস্যদের ভাষ্য, রাষ্ট্রের কাছে তাঁদের চাওয়া খুব বেশি নয়। জীবদ্দশায় মওলা বক্স তাঁর যুদ্ধকালীন ত্যাগ ও নির্যাতনের স্বীকৃতি দেখে যেতে চান।
সংবাদ সম্মেলনে পরিবারের সদস্যরা বলেন, “জীবনের শেষ সময়ে এসে তিনি যেন তাঁর আত্মত্যাগের রাষ্ট্রীয় স্বীকৃতি নিয়ে যেতে পারেন, এটাই আমাদের দাবি। তাঁকে ‘যুদ্ধাহত মুক্তিযোদ্ধা’ হিসেবে স্বীকৃতি দিয়ে প্রাপ্য সম্মানী দেওয়ার ব্যবস্থা করা হোক।”

সংবাদ সম্মেলনে স্থানীয় গণমাধ্যমকর্মী, বীর মুক্তিযোদ্ধা মওলা বক্সের পরিবারের সদস্যসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

05/10/2026

কুষ্টিয়ায়এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর দিকে ডিম নিক্ষেপ ও গাড়িতে হামলা।

02/10/2026

স্কুল ছাত্রীর মৃতদেহ উদ্ধার।

#তরুণী

বাংলাদেশ জাসদের বিবৃতির প্রতিবাদ ও প্রত্যাখ্যানজাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়...
29/09/2026

বাংলাদেশ জাসদের বিবৃতির প্রতিবাদ ও প্রত্যাখ্যান

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়া জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলিম স্বপন বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া ও সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধানের দেওয়া বিবৃতির তীব্র প্রতিবাদ ও প্রত্যাখ্যান জানিয়েছেন।

এক প্রতিবাদলিপিতে তিনি বলেন, ২৬ সেপ্টেম্বর ২০২৬ জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের কর্নেল তাহের মিলনায়তনে কেন্দ্রীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। সভায় কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের প্রায় ৫০০ নেতা-কর্মী অংশ নেন। সভাটি ছিল জাসদের নিজস্ব সাংগঠনিক কার্যক্রম। এর আগে সভা আয়োজন, মাইক ব্যবহারের অনুমতি ও নিরাপত্তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করা হয়েছিল।

আব্দুল আলিম স্বপনের অভিযোগ, যুবদলের প্রায় ৫০০ নেতা-কর্মী পুলিশের উপস্থিতিতে জাসদ কার্যালয়ে প্রবেশ করে মব সৃষ্টি করে এবং জাসদের নেতাকর্মীদের লাঞ্ছিত ও শারীরিকভাবে আঘাত করে। পরে পুলিশ কার্যালয় ঘেরাও করে সেখানে উপস্থিত নেতাকর্মীদের গ্রেফতার করে বিভিন্ন থানায় নিয়ে যায়।

তিনি বলেন, বাংলাদেশ জাসদের বিবৃতিতে ঘটনাটিকে শুধু ‘যুবদল ও পুলিশি হামলা’ হিসেবে তুলে ধরা হলেও ঘটনার পূর্বাপর, জাসদের লিখিত আবেদন এবং কার্যালয়ে প্রবেশের পর মব সৃষ্টির বিষয়গুলো যথাযথভাবে তুলে ধরা হয়নি। ফলে বিবৃতিতে মূল ঘটনা আড়াল করে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে এবং অতীতের রাজনৈতিক বিরোধকে নতুন করে সামনে আনা হয়েছে।

তিনি আরও বলেন, বর্তমান একটি সাংগঠনিক ঘটনাকে কেন্দ্র করে অতীতের রাজনৈতিক বিতর্ক টেনে এনে জাসদকে দায়ী করা উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর। রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, তবে বক্তব্য হতে হবে তথ্যনির্ভর, পূর্ণাঙ্গ ও পক্ষপাতমুক্ত।

আব্দুল আলিম স্বপন বাংলাদেশ জাসদের ওই বিবৃতির বক্তব্য প্রত্যাখ্যান করে বলেন, কোনো গোষ্ঠীকে সন্তুষ্ট করার জন্য একপেশে বক্তব্য দিয়ে মব সৃষ্টি ও সংঘাতের প্রকৃত বিষয়কে আড়াল করা গ্রহণযোগ্য নয়। এ ধরনের বক্তব্যেরও তিনি তীব্র প্রতিবাদ জানান।

আব্দুল আলিম স্বপন
সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় কমিটি,
সাধারণ সম্পাদক, কুষ্টিয়া জেলা শাখা
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ

29/09/2026

এমপির জামাতাকে
গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

কুষ্টিয়া-২ আসনের জামায়াতে ইসলামী এমপির জামাতা মিজানুর রহমানকে এমপি সাহেবের উপস্থিতিতে তার নিজ বাসা থেকে
গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। রাজধানীর ক্যান্টনমেন্ট পশ্চিম মাটিকাটা এলাকা থেকে নিউগিনি প্রপার্টিজ-এ হা/ম/লা/র ঘটনার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।

26/09/2026
নিখোঁজ
25/09/2026

নিখোঁজ

24/09/2026

“আলামিনের স্বপ্নটা কি বাঁচানো যাবে?”

#পড়া_লেখা #ঢাবি

Address

Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when News Desk 24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share