Spotline Magazine

Spotline Magazine SpotLine is a mOnthly magazine. cOncentrate On develOpment, business and lifestyle. gOing tO be launch Very sOOn. . ..

 #তারুণ্যের_জাদুকর_সজীব_ওয়াজেদ_জয় ||🔹আমরা প্রত্যেকেই স্বপ্নচারী। আমাদের মতো সজীব ওয়াজেদ জয়ও একজন স্বপ্নচারী মানুষ। তিনিও...
27/07/2020

#তারুণ্যের_জাদুকর_সজীব_ওয়াজেদ_জয় ||

🔹আমরা প্রত্যেকেই স্বপ্নচারী। আমাদের মতো সজীব ওয়াজেদ জয়ও একজন স্বপ্নচারী মানুষ। তিনিও স্বপ্ন দেখতে ভালোবাসেন। তবে আমাদের অনেকের চাইতে তিনি যে কারণে আলাদা সেটি হচ্ছে তিনি শুধু স্বপ্ন দেখেনই না, সেই স্বপ্ন অন্যকে দেখাতেও পারেন, সেই স্বপ্নকে আমাদের হাতের মুঠোয় দিয়ে দিতে পারেন এবং তা বাস্তবায়ন করেন।

🔹সজীব ওয়াজেদ জয় একজন স্বপ্নচারী মানুষ, একজন তারুণ্যের জাদুকর। স্বপ্নবাজ এই মানুষটির জন্মদিনে শুভেচ্ছা। শুভ জন্মদিন Sajeeb Wazed

#স্পটলাইন_ম্যাগাজিন ||

 #অভিনয়ে_আসছেন_শেখ_সেলিম_ও_শেখ_পরশ ||◾দেশের ইতিহাসের অন্ধকারতম অধ্যায় ১৯৭৫ সালের ১৫ আগস্টের ঘটনার চিত্রনাট্য লিখছেন এর অ...
18/07/2020

#অভিনয়ে_আসছেন_শেখ_সেলিম_ও_শেখ_পরশ ||

◾দেশের ইতিহাসের অন্ধকারতম অধ্যায় ১৯৭৫ সালের ১৫ আগস্টের ঘটনার চিত্রনাট্য লিখছেন এর অন্যতম সাক্ষী আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম। সেখানে তিনিই নিজের চরিত্রে অভিনয় করবেন। অভিনেত্রী নিপুণ আক্তার গণমাধ্যমকে দেয়া বক্তব্যে এ তথ্য জানিয়েছেন।

◾দেশের ইতিহাসের অন্ধকারতম অধ্যায় ১৯৭৫ সালের ১৫ আগস্টের ঘটনার চিত্রনাট্য লিখছেন এর অন্যতম সাক্ষী আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম। সেখানে তিনিই নিজের চরিত্রে অভিনয় করবেন।

◾অভিনেত্রী নিপুণ আক্তার গণমাধ্যমকে দেয়া বক্তব্যে এ তথ্য জানিয়েছেন।

◾নিপুণ বলেন, তার প্রযোজনা প্রতিষ্ঠান টিউলিপ মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্টের ব্যানার থেকে এই ইতিহাসনির্ভর কাজটি নির্মিত হচ্ছে।

◾এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করবেন বঙ্গবন্ধু পরিবারের আরেক সদস্য যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।

◾তিনি আরও বলেন, সেলিম আঙ্কেল আমার বাবার বন্ধু। আমি তাকে বুঝিয়ে কাজটি করার চেষ্টা করছি।

◾তিনি এর মধ্যে লেখা শুরু করেছেন। নিজের চরিত্রে অভিনয়ের জন্য সম্মতিও দিয়েছেন।

◾বিষয়টি নিয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন নিপুণ।

#স্পটলাইন_ম্যাগাজিন ||

 োটি_গাছের_চারা_রোপণ_কর্মসূচির_উদ্বোধন_করলেন_প্রধানমন্ত্রী ||◾জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী 'ম...
16/07/2020

োটি_গাছের_চারা_রোপণ_কর্মসূচির_উদ্বোধন_করলেন_প্রধানমন্ত্রী ||

◾জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী 'মুজিববর্ষ' ও জাতীয় বৃক্ষরোপণ অভিযান ২০২০ উপলক্ষে সারাদেশে একযোগে এক কোটি গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (১৬ জুলাই) গণভবন থেকে এ কর্মসূচি উদ্বোধন করেন তিনি।

◾কর্মসূচির উদ্বোধন করে শেখ হাসিনা বলেন, সারা বাংলাদেশে যাতে সবুজ বেষ্টনী সৃষ্টি হয় সেদিকে লক্ষ্য রেখে এই কর্মসূচি নেওয়া হয়েছে। স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজে বৃক্ষরোপণ করে এই কর্মসূচির উদ্বোধন করেন। কাজেই তার স্মরণে আমরা এই পদক্ষেপ নিয়েছি এবং আমরা এই পদক্ষেপ প্রতিবছরই নিচ্ছি।

◾তিনি বলেন, আমি যখন ৯৬ সালে সরকার গঠন করি তখন মাত্র ৭ ভাগ আমাদের বনায়ন ছিল। আজকে প্রায় ১৭ ভাগের উপরে আমরা করতে পেরেছি। আমাদের লক্ষ্য ২৫ ভাগ বনায়ন। সেই লক্ষ্য নিয়ে আমরা আমাদের কাজ করে যাচ্ছি।

#স্পটলাইন_ম্যাগাজিন ||

 #ঘনিষ্ঠ_দৃশ্যে_আর_অভিনয়_নয়_বললেন_ভূমি ||◾করোনার কারণে বেশ কিছুদিনের জন্যই বন্ধ ছিল সিনেমা সিরিয়ালের শ্যুটিং। স্তব্ধ হ...
25/06/2020

#ঘনিষ্ঠ_দৃশ্যে_আর_অভিনয়_নয়_বললেন_ভূমি ||

◾করোনার কারণে বেশ কিছুদিনের জন্যই বন্ধ ছিল সিনেমা সিরিয়ালের শ্যুটিং। স্তব্ধ হয়ে গিয়েছিল বিনোদন জগৎ। অবশেষে শুরু হয়েছে বলিউডের শুটিং। করোনা আবহে নতুন নীয়ম বিধি মেনে চলছে কাজ। তৈরি হয়েছে নতুন নির্দেশিকা। এরই মধ্যে যৌনদৃশ্যে আর অভিনয় করবেন না বলে জানিয়ে দিলেন বলিউড অভিনেত্রী ভূমি পেডনেকর। এর আগে বহু ছবিতে ঘনিষ্ঠ দৃশ্যে দেখা গিয়েছে তাকে।

#স্পটলাইন_ম্যাগাজিন ||

 #বিশ্ব_বাবা_দিবস_আজ■আজ বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব বাবা দিবস। প্রতিবছর জুন মাসের তৃতীয় রোববার বিশ্ব বাবা দিবস পালন করা...
21/06/2020

#বিশ্ব_বাবা_দিবস_আজ

■আজ বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব বাবা দিবস। প্রতিবছর জুন মাসের তৃতীয় রোববার বিশ্ব বাবা দিবস পালন করা হয়। সে হিসেবে এ বছর ২১ জুন বিশ্ব বাবা দিবস।

■বাবা মানে নির্ভরতা। বাবা নিখাদ আশ্রয়। উত্তপ্ত সূর্যের তলে সন্তানের শীতল ছায়া। বাবা মানে ভরসা। আবার বাবা শাশ্বত, বাবা চির আপন। বাবার প্রতি সন্তানের চিরন্তন ভালোবাসার প্রকাশ প্রতিদিনই ঘটে। তারপরও বাবার জন্য বিশেষ দিন হিসেবে প্রতি বছর ‘বিশ্ব বাবা দিবস’ পালিত হয়ে আসছে।

■যদিও প্রথম দিকে এই দিবসটি নিয়ে তেমন কোনও আগ্রহ লক্ষ্য করা যায়নি। ১৯১৩ সালে আমেরিকান পার্লামেন্টে বাবা দিবসকে ছুটির দিন ঘোষণা করার জন্য একটা বিল উত্থাপন করা হয়। ১৯২৪ সালে তৎকালীন আমেরিকান প্রেসিডেন্ট ক্যালভিন কুলিজ বিলটিতে পূর্ণ সমর্থন দেন। অবশেষে ১৯৬৬ সালে প্রেসিডেন্ট লিন্ডন বি. জনসন পিতৃ দিবসকে ছুটির দিন হিসেবে ঘোষণা করেন। বিশ্বের বেশিরভাগ দেশে জুন মাসের তৃতীয় রোববার বাবা দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

#স্পটলাইন_ম্যাগাজিন ||

 #সুশান্তের_আত্মহত্যার_গল্পে_তৈরি_হচ্ছে_সিনেমা ||■সদ্য প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার গল্পে সিনেমা...
20/06/2020

#সুশান্তের_আত্মহত্যার_গল্পে_তৈরি_হচ্ছে_সিনেমা ||

■সদ্য প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার গল্পে সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন পরিচালক শেখর গুপ্তা। সিনেমার নাম ঠিক করা হয়েছে ‘সুইসাইড অর মার্ডার?’।

■ভারতীয় সংবাদমাধ্যম মুম্বাই মিররকে পরিচালক জানান, সিনেমাটির মাধ্যমে তিনি বলিউডের অন্ধকার দিকটা তুলে ধরতে চান। এই গ্ল্যামার দুনিয়ায় অভিনেতাদের সংগ্রামে কথা বলবে তার এই সিনেমা। এটি সুশান্তের বায়োপিক নয়, তবে সুশান্ত সিং রাজপুতের জীবনের অনুপ্রেরণায় তৈরি হবে।

■সিনেমার পোস্টারে দেখা যাচ্ছে ‘সুইসাইড অর মার্ডার?’ নামের সঙ্গে ট্যাগলাইন হিসাবে রয়েছে- একটা তারকা হারিয়ে গেল। টুইটারে সেই মোশন পোস্টার শেয়ার করে হ্যাশট্যাগে সুশান্ত সিং রাজপুতের নামও যোগ করেছেন বিজয় শেখর গুপ্ত। এই সিনেমার সৃজনশীল পরিচালক ও প্রযোজকের ভূমিকায় থাকছেন তিনি, পরিচালনার দায়িত্বভার সামলাবেন শমীক মৌলিক।

■মুম্বাই মিররকে পরিচালক আরো জানিয়েছেন, এই সিনেমাটি নির্মাণ বিশেষ কারণেই। আর তা হলো- ইন্ডাস্ট্রির কিছু বড় তারকা ও প্রযোজনা সংস্থার একচেটিয়া রূপটা তুলে ধরা। বাইরের ছেলেমেয়েরা ট্যালেন্ট থাকা সত্ত্বেও এই দলবাজির শিকার হয়, যা ইন্ডাস্ট্রির ভিতর রয়েছে। আমার সিনেমায় সেই সবকিছু ধরা পড়বে, সুশান্তের সঙ্গে যেই অন্যায়গুলো হয়েছে। ছেলেটাকে জীবন শেষ করে দিতে বাধ্য করা হয়েছে। পর পর অনেক সিনেমা থেকে তাকে বাদ দেওয়া হয়েছে।

■গত ১৪ জুন মুম্বাইয়ের বান্দ্রাতে নিজ বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন সুশান্ত সিং রাজপুত।
সুশান্ত সিং রাজপুতের সবচেয়ে আলোচিত সিনেমা ছিল ‘এম.এস. ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’। ভারতের সর্বকালের অন্যতম সফল ক্রিকেট অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির বায়োপিকটি তাকে অনন্য উচ্চতায় নিয়ে যায়।

■১৯৮৬ সালের ২১ জানুয়ারি ভারতের পাটনায় জন্মগ্রহণ করেন সুশান্ত সিং রাজপুত। তবে জন্মের বেশ কয়েক বছর পর পরিবারের সঙ্গে তিনি দিল্লিতে চলে যান। দিল্লি কলেজ অব ইঞ্জিনিয়ারিংয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়েও ভর্তি হন। কিন্তু সেসময় থেকেই থিয়েটারে অভিনয় চর্চা শুরু করেন তিনি। নাচের তালিমও নেন। তবে শেষ পর্যন্ত পড়াশোনা সম্পন্ন করতে পারেননি সুশান্ত।

#স্পটলাইন_ম্যাগাজিন ||

 #সুশান্তকে_শেষবার_দেখতে_হাসপাতালে_গেলেন_অশ্রুসিক্ত_রিয়া ||■দীর্ঘদিনের বন্ধু সুশান্ত সিং রাজপুতকে শেষবারের মতো দেখতে গেল...
15/06/2020

#সুশান্তকে_শেষবার_দেখতে_হাসপাতালে_গেলেন_অশ্রুসিক্ত_রিয়া ||

■দীর্ঘদিনের বন্ধু সুশান্ত সিং রাজপুতকে শেষবারের মতো দেখতে গেলেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। সোমবার (১৫ জুন) বিকেলে মুম্বাইয়ের ডা. আরএন কুপার মিউনিসিপ্যাল হাসপাতালে ছুটে যান তিনি। সেখানে ময়নাতদন্তরে পর সুশান্তের মরদেহ রাখা হয়েছে।

■রিয়ার সঙ্গে সুশান্তের প্রেম করার গুঞ্জন রয়েছে অনেক দিনের। পুরো বলিউড সুশান্তের মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক জানালেও রিয়া এখন পর্যন্ত প্রতিক্রিয়া জানায়নি।

■সাদা পোশাক গায়ে অভিনেতাকে দেখতে হাসপাতালে গিয়েছেন রিয়া। তখন তার চোখ ছিল অশ্রুসিক্ত।

■রিয়া বা সুশান্ত কেউই কখনো তাদের সম্পর্কের বিষয়টি নিশ্চিত করেনি। কিন্তু প্রায়ই একসঙ্গে তারা রাতের খাবার খেতে বের হতেন। এমনকি দু’জন ছুটি কাটতে নানা জায়গায় যেতেন।

■সুশান্তের আত্মহত্যার ব্যাপারে রিয়াকেও জিজ্ঞাসাবাদ করবে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে সুশান্ত’র শেষকৃত্যে অংশ নিতে সোমবার (১৫ জুন) বিকেলে ভারতের বিহার থেকে মুম্বাই পৌঁছেছে তার পরিবারের বাকি সদস্যরা। পাওয়ান হান্স শ্মশানে সুশান্তের শেষকৃত্য সম্পন্ন হবে।

■রোববার (১৪ জুন) মুম্বাইয়ের বান্দ্রাতে সুশান্ত’র বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের পর পুলিশ জানায়, গলায় ফাঁস দেওয়ায় শ্বাস বন্ধ হয়ে মৃত্যু হয় সুশান্ত’র।

#স্পটলাইন_ম্যাগাজিন ||

 #ফারুকীর_ছবি_নো_ম্যান্স_ল্যান্ড_এর_সঙ্গে_যুক্ত_হলেন_অস্কারজয়ী_এ_আর_রহমান ||■বাংলাদেশি চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফ...
11/06/2020

#ফারুকীর_ছবি_নো_ম্যান্স_ল্যান্ড_এর_সঙ্গে_যুক্ত_হলেন_অস্কারজয়ী_এ_আর_রহমান ||

■বাংলাদেশি চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীর ছবি 'নো ম্যান্স ল্যান্ড'-এ যুক্ত হয়েছেন এ আর রহমান। বাংলাদেশ-ভারত-যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজিত এ ছবিতে কম্পোজার ও সহ-প্রযোজক হিসেবে যুক্ত হলেন অস্কার, বাফটা ও গ্র্যামী জয়ী এ সঙ্গীতশিল্পী।

■দক্ষিণ এশীয় এক ব্যক্তির জীবনকে ঘিরে আবর্তিত হয়েছে 'নো ম্যান্স ল্যান্ড' ছবির কাহিনী, অস্ট্রেলীয় এক নারীর সঙ্গে পরিচয়ের পর যার জীবনের যাত্রা জটিল আকার ধারণ করে। ছবির শুটিং হয়েছে ভারত, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে। ছবির বেশিরভাগ সংলাপই ইংরেজিতে, তবে কিছু হিন্দি ও উর্দু সংলাপও শোনা যাবে ছবিতে। মহামারী করোনাভাইরাসের সঙ্কট শুরু আগে যুক্তরাষ্ট্র, ভারত ও বাংলাদেশে ছবিটির পোস্ট প্রোডাকশনের কাজ চলছিল।

■'নো ম্যান্স ল্যান্ড' ছবিটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন তাহসান রহমান খান, ভারতের জনপ্রিয় অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকী, অস্ট্রেলিয়ার মঞ্চ অভিনেত্রী মেগান মিশেল(এটি তার প্রথম ফিচার ছবি)।

#স্পটলাইন_ম্যাগাজিন ||

Address

Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when Spotline Magazine posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category