Crime Discovery24

Crime Discovery24 সত্য উদ্ঘাটনে পৌঁছে যাই শিকড়ে, প্রকাশে আপোষহীন।

সাইবার আইনের চূড়ান্ত  খসড়া: ‘যাচাই না করা’ সংবাদে সাংবাদিকদের ১০ বছরের জেলসাইবার আইনের খসড়া প্রস্তাব করা হয়। যাচাই ন...
15/09/2026

সাইবার আইনের চূড়ান্ত খসড়া:
‘যাচাই না করা’ সংবাদে সাংবাদিকদের ১০ বছরের জেল
সাইবার আইনের খসড়া প্রস্তাব করা হয়।

যাচাই না করা’ তথ্য বা সংবাদ প্রকাশের অপরাধে সাংবাদিকদের ১০ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রেখে সাইবার সুরক্ষা আইনের সংশোধনী প্রস্তাব করা হয়েছে বলে জানিয়েছে সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)

সোমবার (১৫ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সিপিজে বাংলাদেশ সরকারকে প্রস্তাবিত সংশোধনী অবিলম্বে প্রত্যাহার অথবা ব্যাপকভাবে সংশোধনের আহ্বান জানিয়েছে। সংগঠনটির দাবি, প্রস্তাবিত আইনে এমন সংবাদ প্রকাশকে অপরাধ হিসেবে গণ্য করা হতে পারে, যা কর্মকর্তারা ‘যাচাইহীন’ বলে মনে করেন। একই সঙ্গে সাংবাদিকদের কাজ বন্ধ এবং সংবাদমাধ্যমের লাইসেন্স বাতিলের ক্ষমতাও দেয়া হতে পারে.৷
সিপিজের তথ্য অনুযায়ী, গত ১০ সেপ্টেম্বর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় নির্বাচিত কয়েকজন গণমাধ্যমকর্মীর সঙ্গে একটি পরামর্শ সভা করে। সেখানে আলোচিত খসড়া সংশোধনীতে অনলাইনে ‘গুজব’ ও ‘ভুল তথ্য’ ছড়ানোর জন্য নতুন অপরাধের বিধান রাখা হয়েছে। এতে সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড বা বড় অঙ্কের জরিমানার প্রস্তাব করা হয়েছে ।

14/09/2026

মোবাইল কোড জেল জরিমানা ডেমরা থানা ডিএমপি ঢাকা তিশা আক্তার Telebangla.Com Md Monowar Hossain

13/09/2026

কোনাপাড়ায় ট্রাফিক সার্জেন্টের বুদ্ধিমত্তায় একটি চোরাই প্রাইভেট কার উদ্ধার হয়েছে। রবিবার ১৩ সেপ্টেম্বর সকাল ১১ টা ৩৫ মিনিটের সময় কোনাপাড়া এলাকায় আউটগোয়িং ডিউটি পালনের সময় নিয়মিত চেকপোস্ট কার্যক্রম পরিচালনা কালে চোরাই প্রাইভেট কারটি উদ্ধার হয়। উদ্ধারকৃত প্রাইভেট কারের নম্বর ঢাকা মেট্রো গ-৩১-৮১৭১ ।

#চোরাই_গাড়ি_উদ্ধার
#ট্রাফিক_পুলিশের_বুদ্ধিমত্তা
#কোনাপাড়া_চেক_পোস্ট
#ডেমরা_থানায়_হস্তান্তর
্যবস্থা

13/09/2026
রাজধানীর যাত্রাবাড়ী হতে প্রায় ১ লক্ষ ৩৩ হাজার টাকা মূল্যমানের ৪৪৫ পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যা...
13/09/2026

রাজধানীর যাত্রাবাড়ী হতে প্রায় ১ লক্ষ ৩৩ হাজার টাকা মূল্যমানের ৪৪৫ পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০

নিজস্ব প্রতিবেদক: আলী আদর :
র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযান পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। মাদকদ্রব্যের ভয়াল ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষার লক্ষ্যে র‌্যাবের নিয়মিত অভিযানের অংশ হিসেবে গতকাল ১২/০৯/২০২৬ তারিখ সন্ধ্যা অনুমান ১৮:৩০ ঘটিকায় ডিএমপি, ঢাকার যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ইয়াবাসহ মাদক চক্রের ০১ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১০

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১০, সিপিসি-১, যাত্রাবাড়ী ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গতকাল ১২/০৯/২০২৬ তারিখ সন্ধ্যা অনুমান ১৮:৩০ ঘটিকায় ডিএমপি, ঢাকার যাত্রাবাড়ী থানাধীন দক্ষিণ যাত্রাবাড়ী এলাকায় ৪৪৫ (চারশত পঁয়তাল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট, যার অবৈধ অনুমানিক বাজার মূল্য ১,৩৩,৫০০/- (এক লক্ষ তেত্রিশ হাজার পাঁচশত টাকা), সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃত মাদক ব্যবসায়ীর নাম মোঃ রাহাত (২৫), পিতা— মোঃ আক্তার হোসেন, সাং— দঃ বানিপুর, থানা— বেতাগী, জেলা- বরগুনা বলে জানা যায়। গ্রেফতারকৃত ব্যক্তির নিকট হতে ০১টি মোবাইল ফোন, মাদক ক্রয় বিক্রয়ের নগদ- ৩,১০০/- (তিন হাজার একশত টাকা), ০১টি লোহার তৈরী পিস্তল সদৃশ লাইটার, এবং ০১টি ওজন মাপার ডিজিটাল মেশিন জব্দ করা হয় ।

প্রকাশ থাকে যে, আটককৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী.. সে দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ডিএমপি, ঢাকার যাত্রাবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদকসহ আটককৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে হস্তান্তর করা হয়েছে .
মাদক সমাজের সবচেয়ে ভয়াবহ বিষফোঁড়া। এটি আমাদের যুব সমাজকে ধ্বংস করছে, পরিবারে অস্থিরতা সৃষ্টি করছে এবং রাষ্ট্রীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে। র‌্যাব দৃঢ়ভাবে বিশ্বাস করে, “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতির বাস্তবায়ন ছাড়া সমাজে শান্তি ও উন্নয়ন সম্ভব নয়। র‌্যাব-১০ মাদক নির্মূল অভিযানে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

12/09/2026

টুপি মাথায় দিয়ে বাবা খাছে.
কিয়ামত খুব বেশি দূর নয়....

বাবাকে কট দিছে দাদা রা....😜😜😜😜
12/09/2026

বাবাকে কট দিছে দাদা রা....😜😜😜😜

রাজধানীর গেন্ডারিয়ায় র‌্যাব-১০ এর বিশেষ অভিযান: ৪৯ লক্ষ টাকার জাল নোটসহ ০১ জন গ্রেফতার ও ব্যবহৃত মোটরসাইকেল জব্দ...  র‌্...
12/09/2026

রাজধানীর গেন্ডারিয়ায় র‌্যাব-১০ এর বিশেষ অভিযান: ৪৯ লক্ষ টাকার জাল নোটসহ ০১ জন গ্রেফতার ও ব্যবহৃত মোটরসাইকেল জব্দ...

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) দেশের আইনশৃঙ্খলা রক্ষা, জাল টাকার উৎপাদন ও বিস্তার রোধ এবং বিভিন্ন অপরাধ মূলক কর্মকাণ্ড বিরোধী অভিযান পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জাল টাকা তৈরী এবং বাজারে জাল টাকার বিস্তার ঠেকাতে র‌্যাব নিয়মিত অভিযান পরচিালনা করে আসছে...

২। এরই ধারাবাহিকতায় গতকাল ১১/০৯/২০২৬ তারিখ ডিএমপি, ঢাকার গেন্ডারিয়া থানা এলাকা হতে জাল টাকার নোটসহ জাল টাকা ক্রয়-বিক্রয় চক্রের ০১ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

৩। র‌্যাব-১০, সিপিএসসি, লালবাগ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গতকাল ১১/০৯/২০২৬ তারিখ রাত অনুমান ২০.২০ ঘটিকায় ডিএমপি, ঢাকার গেন্ডারিয়া থানাধীন পাড় গেন্ডারিয়া দয়াদঞ্জ চার রাস্তার মোড় সংলগ্ন এলাকায় অবৈধ জাল টাকার নোট ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৪৯,০০,০০০ (উনপঞ্চাশ লক্ষ) টাকার জাল নোটসহ ০১ জন ব্যক্তিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ ইমন হোসেন (২৭), পিতা- মৃত মোঃ জয়নাল মাতবর, সাং- কালিকা প্রসাদ, থানা-নড়িয়া, জেলা- শরীয়তপুর বলে জানা যায়। এসময় তার নিকট হতে একটি মটরসাইকেল এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘ দিন যাবৎ ঢাকা, শরীয়তপুর সহ বিভিন্ন এলাকায় গোপনে জাল টাকা বিক্রয় ও সরবরাহ করে আসছে। উদ্ধারকৃত জাল নোটসহ গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব দৃঢ়ভাবে বিশ্বাস করে, জাল টাকার বিস্তার সমাজের নানা পেশাজীবী সাধারণ মানুষের জন্য একটি বিরাট ঝুঁকি। জাল নোটের বিস্তার রোধে র‌্যাব সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে। জাল নোট উৎপাদন এবং বিস্তার রোধে র‌্যাবের গোপন তৎপরতা ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

11/09/2026

রাজধানী রায়েরবাগ মেরাজনগর এলাকায় লাজিজ হোটেল এন্ড রেস্টুরেন্ট শুভ উদ্বোধন
করা হয়,...."""""

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Crime Discovery24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share