Durbar Publication

Durbar Publication একটি সৃজনশীল বই প্রকাশনা সংস্থা !
(1)

আগ্রাসনমুখী পাশ্চাত্যের মুখে পৃথিবী যেমন হারিয়েছে তার নিজস্ব চোখ, তেমনি ইসলাম প্রসঙ্গে চৌদ্দশ বছর আগের যে চিত্র; দ্বিধা-...
07/07/2026

আগ্রাসনমুখী পাশ্চাত্যের মুখে পৃথিবী যেমন হারিয়েছে তার নিজস্ব চোখ, তেমনি ইসলাম প্রসঙ্গে চৌদ্দশ বছর আগের যে চিত্র; দ্বিধা-সন্দেহ আর শতধা সংশয়কে একপাশে ফেলে রেখে রবের আশ্রয়ে নিজেকে সমর্পণ করে দিয়ে আবদিয়্যাতের যে মর্যাদাপূর্ণ অবস্থান, তাও কেমন ম্লান হয়ে যাচ্ছে। অথচ কুফর-শিরক এবং তাওহিদের মাঝামাঝি তো কোনো অবস্থান নেই। নেই ঈমানের প্রশ্নে সংশয়ের অবকাশ। এতদসত্ত্বেও বস্তুবাদী সভ্যতা চোখে দেখে বিশ্বাসের যে প্রবণতা মানুষের মননে সূক্ষ্মভাবে গেঁথে দিয়েছে, তাতে ইসলামের সামনে অবনত মস্তকে নিজেকে উৎসর্গ করে দেয়ার মৌলিক বিশ্বাসই কেবল বাধাগ্রস্ত হচ্ছেনা, দেখা দিচ্ছে ঈমানের প্রশ্নে মারাত্মক ঝুঁকি। তাই মুমিনের ঈমান রক্ষার চৈতন্য থেকে
'সংশয় দূর হোক' চেষ্টা করেছে ইসলামকে সর্বোৎকৃষ্ট প্রমাণের অন্তরায় এমন সব দ্বিধা-সন্দেহ এবং যাপিত সংশয়ের নিরসন। চেষ্টা করেছে আধুনিক বস্তুবাদী সভ্যতা ইসলামের গতিকে যে প্রক্রিয়ায় রোধ করতে চায়, তার প্রতিরোধ। 'বিজ্ঞান কী বলে' এ-ই যখন পৃথিবীর সব সত্য-অসত্যের মানদণ্ড, বিজ্ঞানের চোখ দিয়েই সে বুঝিয়ে দিয়েছে ইসলাম সর্বোত্তম, সর্বোৎকৃষ্ট এবং সুমহান৷

💡 একটি আইডিয়া বদলে দিতে পারে আপনার ভবিষ্যৎ!📘 “বিজনেস হ্যাকস” — সফল উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য একটি অনুপ্রেরণামূলক গা...
06/07/2026

💡 একটি আইডিয়া বদলে দিতে পারে আপনার ভবিষ্যৎ!
📘 “বিজনেস হ্যাকস” — সফল উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য একটি অনুপ্রেরণামূলক গাইড, যেখানে রয়েছে বাস্তব অভিজ্ঞতা, কার্যকর কৌশল এবং সাফল্যের পথে এগিয়ে যাওয়ার দিকনির্দেশনা। ব্যবসা শুরু করতে চান, নাকি বিদ্যমান ব্যবসাকে আরও এক ধাপ এগিয়ে নিতে চান? “বিজনেস হ্যাকস” হতে পারে আপনার সাফল্যের সঙ্গী।

✨ বইটিতে যা পাবেন:
✅ সৃজনশীল চিন্তা ও নতুন আইডিয়া বিকাশের কৌশল
✅ কার্যকর স্ট্র্যাটেজি ও পরিকল্পনা বাস্তবায়নের উপায়
✅ নেতৃত্ব, টিমওয়ার্ক ও কাস্টমার ম্যানেজমেন্টের গুরুত্বপূর্ণ পাঠ
✅ ঝুঁকি মোকাবিলা করে সফলতার দিকে এগিয়ে যাওয়ার নির্দেশনা
✅ সমস্যাকে সুযোগে রূপান্তর করার বাস্তব কৌশল

🚀 সফলতা কেবল স্বপ্ন নয়, সঠিক পরিকল্পনা ও কার্যকর পদক্ষেপের ফল।
📖 আজই সংগ্রহ করুন “বিজনেস হ্যাকস” এবং শুরু করুন আপনার সাফল্যের নতুন অধ্যায়।

#বিজনেস_হ্যাকস #উদ্যোক্তা #বইপ্রেমী #বাংলাবই

06/07/2026
আজকের বিশ্বে মুসলিম উম্মাহ চরম দুরবস্থার মুখোমুখি। ইসলাম ও মুসলিমদের বিরুদ্ধে শুধু সামরিক হামলাই নয়, বরং যুগ যুগ ধরে আদর...
05/07/2026

আজকের বিশ্বে মুসলিম উম্মাহ চরম দুরবস্থার মুখোমুখি। ইসলাম ও মুসলিমদের বিরুদ্ধে শুধু সামরিক হামলাই নয়, বরং যুগ যুগ ধরে আদর্শগত আক্রমণও অব্যাহত রয়েছে। এ হামলার প্রধান লক্ষ্য হচ্ছে মুসলিম তরুণ প্রজন্ম। আধুনিক ভোগবাদী প্রাচুর্য, অশ্লীলতা, অপসংস্কৃতি ও নানা বিভ্রান্তির মাধ্যমে তরুণ-তরুণীদের ঈমানি পথ থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে অবিরাম।

এই প্রেক্ষাপটে বইটিতে তরুণ ও তরুণীদের জন্য রয়েছে জীবনঘনিষ্ঠ ইসলামী গাইডলাইন এবং ইসলামের স্বর্ণযুগের সাহসী তরুণদের অনুপ্রেরণাদায়ক দৃষ্টান্ত। এসব আলোচনায় তারা যেমন ইসলামী জীবনের উদ্দেশ্য ও লক্ষ্য নির্ধারণে উৎসাহিত হবে, তেমনি নানাবিধ নৈতিক অবক্ষয় ও বিভ্রান্তি থেকে নিজেদের রক্ষা করার শক্তিও অর্জন করবে। তরুণ-তরুণী এবং তাদের অভিভাবকদের জন্য বইটি এক অনন্য উপহার-যা পড়া ও চর্চার মাধ্যমে একটি সৎ, সচেতন ও আদর্শ জীবন গড়ার প্রেরণা পাওয়া যাবে।

05/12/2025

আল্লাহর সৃষ্টিজগৎ সুবিশাল। মহাকাশ যেন মহারহস্যের আকর। আমাদের চারপাশের প্রকৃতিতে বিরাজমান প্রাণীজগৎ, উদ্ভিদজগতের অনেক কিছু আমরা নিজ চোখে দেখতে পাই, কোথায় কি হচ্ছে, কে কি করছে বর্তমান তথ্য প্রযুক্তির অগ্রগতিতে অনেকটায় মানুষের নখদর্পনে। কিন্তু আল্লাহর সৃষ্টি কৌশল এতটাই রহস্যময় যে আকাশের দিকে লক্ষ্য করলে নির্দিষ্ট একটি সীমার বাইরে মানুষ খালি চোখে আর কিছুই স্পষ্ট দেখতে পায় না। উচ্চ ক্ষমতা সম্পন্ন দূরবীক্ষণ যন্ত্র দিয়েও মহাকাশের সকল রহস্য ভেদ করতে যথেষ্ট বেগ পোহাতে হয়। যা কিছু রয়েছে নভোমণ্ডল ও ভূমণ্ডলে, সব কিছু আল্লাহর তাসবিহ তথা পবিত্রতা ঘোষণা করে। তাঁর নির্দেশনা ও বেঁধে দেওয়া নিয়মে পরিচালিত হয় সমস্ত কিছু। মহান আল্লাহ বলেন, ‘তুমি কি দেখো না যে আকাশমণ্ডলী ও পৃথিবীতে যারা আছে তারা এবং উড্ডীয়মান বিহঙ্গকূল আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে? প্রত্যেকেই জানে তার ইবাদতের ও পবিত্রতা ঘোষণার পদ্ধতি এবং তারা যা করে সে বিষয়ে আল্লাহ সম্যক অবগত।’ [সূূরা নুর, আয়াত : ৪১]

বই: বিশ্বাসের আয়না
লেখক: মো. মিকাইল আহমেদ

04/12/2025

প্রকৃতিতে প্রভাত বরণ হয় বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে। প্রকৃতির সর্বত্র প্রশান্তির হিমেল হাওয়ার পাশাপাশি কাক, মোরগ ও নানান পাখির ডাক, ফুলের মনমাতানো সৌরভ, ফসলের ক্ষেতে ঢেউ খেলানো বাতাস, কাঁচা মিষ্টি রোদ আর শিশিরভেজা তরুলতার হাতছানি, কোলাহলমুক্ত নির্জনতা, ধূলাবালিমুক্ত পরিবেশ প্রকৃতিকে দেয় অনন্য রূপ। সকালবেলার ইবাদত-বন্দেগি, কাজকর্ম সবকিছুতেই থাকে শারীরিক, মানসিক প্রশান্তি, সেই সাথে আল্লাহর বিশেষ অনুগ্রহ। নতুন একটি ব্যবসায়িক বা ব্যক্তিগত পরিকল্পনা হাতে নেওয়ার সাথে সাথেই আসে এর আর্থিক দিকটি। বাজেট পরিকল্পনা ব্যতীত কাজটিই যেন শুরু করা যায়না। আর্থিক সক্ষমতা বা বাজেট কত গুরুত্বপূর্ণ সকলেই জানেন। আপনার রিজিকও বন্টন হয় প্রতিদিন সকালে। মানুষ, জ্বিন ও সকল প্রাণীর জন্য হয় রিজিক বন্টন। তাই সকালের সময়টি অনেক গুরুত্বপূর্ণ। আল্লাহতায়ালা স্বয়ং সকালের শপথ করেছেন। কোরআনে ইরশাদ হয়েছে, ‘শপথ প্রভাতের, যখন তা নিঃশ্বাস ফেলে (রাতের অন্ধকার দূর করে)।’ [সূরা তাকবির : ১৮]

বই: বিশ্বাসের আয়না
লেখক: মো. মিকাইল আহমেদ

Address

এন আলী টাওয়ার, ৩৮ বাংলাবাজার, ঢাকা-১১০০
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Durbar Publication posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Durbar Publication:

Shortcuts

Share

Category