13/07/2026
⚠️ ২০২৬ সালের আগামী (নভেম্বর-ডিসেম্বর) পৃথিবীর বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন পরিস্থিতি তৈরি হবে। যা খুবই গুরুত্বপূর্ণ এবং বিপদজনক বা ৩য় বিশ্ব যুদ্ধের প্রথম ফেজ।
👉👉👉চলুন পড়ি কি কি হতে পারে!
বিভিন্ন দেশের অভ্যন্তরে দাঙ্গা, জনবিক্ষোভ ছড়িয়ে পড়ার ব্যাপক সম্ভাবনা আছে। প্রশাসনিক কাঠামো এবং শৃঙ্খলায় হঠাৎ ধাক্কা লাগতে পারে বা ক্যূ (Coup) এর মত পরিস্থিতি তৈরি হতে পারে। প্রতিষ্ঠিত রাজনৈতিক ব্যবস্থার আকস্মিক বিপর্যয় এবং শীর্ষ নেতাদের বড় ধরনের সংকটে পড়তে হতে পারে ।
আর এই সময়েই ঘরোয়া যুদ্ধ বা দেশীয় সংঘাত আন্তর্জাতিক ময়দানে নিয়ে যাবে যা ৩য় বিশ্ব যুদ্ধের ১ম ফেজ হতে পারে।
আন্তর্জাতিক চুক্তি ভঙ্গ, শক্তির অপব্যবহার এবং সীমান্ত সংঘাতের আশঙ্কা বৃদ্ধি পেতে পারে।
★ বিশেষ করে মধ্যপ্রাচ্য বা এশিয়ার কিছু স্পর্শকাতর অঞ্চলে ভূ-রাজনৈতিক বড় ধরণের পরিবর্তন বা নতুন যুদ্ধ ফ্রন্ট খুলে যাওয়ার সম্ভবনা রয়েছে এই সময়কালে।
আমার দেওয়া এই সম্ভবনা সিরিয়াস নেওয়ার প্রয়োজন নেই তবে আপনারা নিশ্চয় জানেন (পাকিস্তান, আফগানিস্তান, ভারত, মিয়ানমার, চীন এবং আমাদের বাংলাদেশে) কিন্তু ব্যাপক সমস্যা রয়েছে।
অক্টোবরের দিকে পাকিস্তান সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে নিজ রাষ্ট্রকে টিকিয়ে রাখতে, আফগানিস্তান আক্রমণ করতে পারে পশতুনিস্তান ছিনিয়ে নিতে, মিয়ানমারে আমেরিকার কৌশল কাজে লাগিয়ে বড় যুদ্ধ বাঁধিয়ে দিতে পারে যা সরাসরি চীনের স্বার্থে আঘাত হানবে এটাই পরবর্তীতে ইন্দো-প্যাসেফিক যুদ্ধ তৈরি করতে সাহায্য করবে। যার পরবর্তী ফেজ ২০২৭-২৮ সালে দেখতে পাবো,
আর বাংলাদেশে আওয়ামিলীগের পুনরায় প্রত্যাবর্তনের সম্ভবনা তৈরি হলে আমেরিকার চুক্তি বাস্তবায়নে ব্যাপক সমস্যা তৈরি হতে পারে, দেশের বর্তমান সরকারের রাজনৈতিক ব্যবস্থাপনায় ব্যাপক আঘাত আসতে পারে, শীর্ষ নেতাদের বিপর্যয় হতেও পারে, সামরিক ক্যূ এবং একটা ঘরোয়া যুদ্ধ লাগার সম্ভবনা উড়িয়ে দেওয়ার মত নয়।
বিঃদ্র- এটা আমার নিজস্ব গবেষণায় লেখা,,,, আপনারা পড়ে নিবেন,,,, তবে বাস্তবে যে এমন হবে সেটা আমি বলছি না। সুতরাং সিরিয়াস নেওয়ার প্রয়োজন নেই।
বিনোদন হিসেবে গ্রহণ করবেন ❤️❤️