29/08/2026
মানুষরে ঠকায়েন না। আজ হোক, কাল হোক, বছর দশেক পরে হোক, কোথাও না কোথাও গিয়ে আটকাবেনই।
দিনের পর দিন মিথ্যা বলে যাবেন, নিজের মতো করে গল্প বানাবেন, সেই গল্পে আপনি ভিক্টিম, আপনিই মহান। তারপর? গল্পের পেছনের গল্প একদিন বের হয়ে যাবেই।
কাউকে ঠকায়ে কোটি টাকা বানাবেন। সেই কোটি টাকা হাসপাতালের ক্যাশে ঢেলেও শেষমেশ বাঁচতে পারবেন না।
আশেপাশের সবার কাছে আপনি ভালো সেজে থাকতে পারবেন। চাইলেই আপনি সবচেয়ে ভালো বন্ধু, ভালো সহকর্মী, ভালো আত্মীয়, শ্রেষ্ঠ সন্তান হতে পারবেন।
সবাইকে বুঝ দেওয়া যায়। কিন্তু আল্লাহকে বুঝ দেওয়া যায় না। সবকিছু থেকে পালানো যায়, প্রায়শ্চিত্ত থেকে পালানো যায় না।👍