DAB news24

DAB news24 News agency
News That Builds a Better World

25/05/2026
25/05/2026

কুমিল্লার নেউড়া গরু বাজারে একটি উট বিক্রির জন্য আনা হয়েছে।

10/05/2026

🩸 রক্ত দিন, জীবন বাঁচান ❤️

এক ব্যাগ রক্ত মানেই হতে পারে
👉 একজন মায়ের হাসি
👉 একজন শিশুর নতুন জীবন
👉 একজন বাবার ফিরে আসা

আপনার সামান্য সময়, কারো পুরো জীবন ✨

✅ রক্তদান নিরাপদ
✅ শরীরের জন্য উপকারী
✅ মানবতার সবচেয়ে বড় উদাহরণ

📌 কে রক্ত দিতে পারবেন?
✔ বয়স: ১৮–৬০ বছর
✔ সুস্থ ও সবল ব্যক্তি
✔ ওজন: কমপক্ষে ৪৫ কেজি

---

⏰ আজই সিদ্ধান্ত নিন
“আমি রক্ত দেব, জীবন বাঁচাব”

---

🔴 আপনার এক ফোঁটা রক্ত = একটি নতুন আশা

#রক্তদান

DAB news24

আগামী কয়েক সপ্তাহের মধ্যেই বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা সেবা পুরোপুরি চালু করার পরিকল্পনা করছে ভারত। ইন্ডিয়ান এক্সপ্র...
02/05/2026

আগামী কয়েক সপ্তাহের মধ্যেই বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা সেবা পুরোপুরি চালু করার পরিকল্পনা করছে ভারত। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ ইতোমধ্যে চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতীয় নাগরিকদের জন্য সব ক্যাটাগরির ভিসা চালু করেছে। সেই প্রেক্ষাপটে এবার ভারতও বাংলাদেশিদের জন্য পূর্ণাঙ্গ ভিসা সেবা পুনরায় চালুর দিকে এগোচ্ছে।

দুই দেশ ধাপে ধাপে স্বাভাবিক ভিসা কার্যক্রমে ফিরছে। গত মাসে ঢাকায় সফরের সময় বিষয়টি তুলে ধরেন পররাষ্ট্র উপদেষ্টা খলিলুর রহমান। তিনি উল্লেখ করেন, বাংলাদেশ যখন তাদের ভিসা কেন্দ্রগুলোতে ভারতীয়দের জন্য সব ধরনের ভিসা দিচ্ছে, তখন ভারতেরও একই পদক্ষেপ নেয়া উচিত।

বর্তমানে নয়াদিল্লি, কলকাতা, আগরতলা, মুম্বাই ও চেন্নাইয়ে বাংলাদেশের কনস্যুলার অফিসগুলো কার্যকর রয়েছে। বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, গত বছরের ডিসেম্বরে কিছু ভিসা সেবা সাময়িকভাবে বন্ধ ছিল, যা ফেব্রুয়ারিতে আবার চালু করা হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর দুই দেশের সম্পর্কে কিছুটা টানাপোড়েন দেখা দেয়। পরে চলতি বছরের ফেব্রুয়ারিতে সম্পর্ক উন্নয়নের উদ্যোগ নেয়া হয়। ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, নিরাপত্তাজনিত কারণে ভিসা সেবা সীমিত করা হয়েছিল, তবে কখনো পুরোপুরি বন্ধ হয়নি। জরুরি ভিত্তিতে যেমন চিকিৎসা ও পারিবারিক ভিসা চালু ছিল।

বর্তমানে ধীরে ধীরে পূর্ণ ভিসা সেবা চালুর প্রস্তুতি চলছে বলে জানা গেছে। একইসঙ্গে আগামী কয়েক সপ্তাহে দুই দেশের উচ্চপর্যায়ের বৈঠক হওয়ার সম্ভাবনাও রয়েছে। বাংলাদেশ হাইকমিশনের তথ্য অনুযায়ী, ভিসা সেবা পুনরায় চালুর পর গত দুই মাসে ভারতীয়দের জন্য প্রায় ১২ হাজার ভিসা ইস্যু করা হয়েছে, যার মধ্যে রয়েছে পর্যটন, ব্যবসা, চিকিৎসা ও পারিবারিক ভ্রমণ সংক্রান্ত ভিসা। ভারতীয় হাইকমিশনার হিসেবে দিনেশ ত্রিবেদী দায়িত্ব নেয়ার পর ভিসা সার্ভিস পুরোপুরি স্বাভাবিক হতে পারে বলে ধারণা করা হচ্ছে।





11/04/2026

নূরুল হুদা ফিলিং স্টেশন, চকবাজার, কুমিল্লা।

11/04/2026

কুমিল্লার চকবাজার এলাকায় নূরুল হুদা ফিলিং স্টেশনে তেলের জন্য অপেক্ষায় লাইনে দাঁড়িয়ে আছে শত শত মোটরসাইকেল চালক।
আজ ১১ এপ্রিল, ২০২৬
বিকাল: ৪টা থেকে তেল দেওয়া শুরু হয়েছে।‌
#কুমিল্লা #তেল

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when DAB news24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to DAB news24:

Shortcuts

Share