Deshkotha

Deshkotha Deshkotha is an independent digital news platform dedicated to delivering accurate, responsible, and citizen-focused news from all corners of Bangladesh.

Our mission is to give voice to the nation and empower people through truthful reporting.

বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে অভিনন্দন।
17/02/2026

বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে অভিনন্দন।

17/02/2026

ব্রেকিং: মন্ত্রিসভায় চট্টগ্রাম এগিয়ে, কম প্রতিনিধিত্ব কোন বিভাগের?

তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে ইসির আনুষ্ঠানিক শূন্যতা ঘোষণা
16/02/2026

তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে ইসির আনুষ্ঠানিক শূন্যতা ঘোষণা

রমজানজুড়ে স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টেরনিজস্ব প্রতিবেদক | ঢাকা | ১৫ ফেব্রুয়ারিপবিত্র রমজান মাস উপলক্ষে আগামী ১৮ ফেব্রু...
15/02/2026

রমজানজুড়ে স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের
নিজস্ব প্রতিবেদক | ঢাকা | ১৫ ফেব্রুয়ারি
পবিত্র রমজান মাস উপলক্ষে আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে পুরো রমজান মাসজুড়ে দেশের সব প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন High Court Division।
রোববার দায়ের করা এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি Justice Fahmida Quader ও বিচারপতি Justice Md. Asif Hasan–এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানিতে অংশ নেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইলিয়াস আলী মন্ডল এবং অ্যাডভোকেট তানজিনা ববি লিজা। এর আগে রমজান মাসে শিক্ষার্থীদের ধর্মীয় অনুশীলন ও শারীরিক সুস্থতার বিষয় বিবেচনায় স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি দায়ের করা হয়।
রিটে উল্লেখ করা হয়, রমজান মাসে সেহরি, রোজা ও ইবাদতের কারণে শিক্ষার্থীদের দৈনন্দিন রুটিনে পরিবর্তন আসে, যা স্বাভাবিক ক্লাস কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। বিষয়টি বিবেচনায় নিয়ে আদালত এই আদেশ প্রদান করেন।
আদালতের নির্দেশনার ফলে সারাদেশের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা কার্যক্রম রমজান মাসজুড়ে বন্ধ থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

২৫ বছর বয়সে ইউপি চেয়ারম্যান থেকে জাতীয় সংসদে—আব্দুল আজিজের দীর্ঘ রাজনৈতিক পথচলার নতুন অধ্যায়মাত্র ২৫ বছর বয়সে ইউনিয়ন পরি...
14/02/2026

২৫ বছর বয়সে ইউপি চেয়ারম্যান থেকে জাতীয় সংসদে—আব্দুল আজিজের দীর্ঘ রাজনৈতিক পথচলার নতুন অধ্যায়
মাত্র ২৫ বছর বয়সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে রাজনৈতিক অঙ্গনে যাত্রা শুরু করেছিলেন বিএনপি নেতা আব্দুল আজিজ। এরপর টানা চারবার ইউপি চেয়ারম্যান, একবার উপজেলা চেয়ারম্যান এবং নানা প্রতিকূলতা অতিক্রম করে এবার জাতীয় সংসদের সদস্য হিসেবে বিজয়মাল্য গলায় তুলেছেন তিনি। স্থানীয়দের কাছে তার এই উত্তরণ আস্থা ও জনসমর্থনের ধারাবাহিকতার প্রতিফলন হিসেবে বিবেচিত হচ্ছে।
১৯৮৬ সালে নাটোরের গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন আব্দুল আজিজ। প্রথমবার দায়িত্ব পাওয়ার পর টানা চার দফা চেয়ারম্যান নির্বাচিত হয়ে প্রায় দুই দশক ইউনিয়নের দায়িত্ব পালন করেন। এ সময়ে অবকাঠামো উন্নয়ন, জনসেবা কার্যক্রম এবং স্থানীয় সমস্যা সমাধানে সক্রিয় ভূমিকা রেখে এলাকায় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন তিনি।
পরবর্তীতে ২০১৪ সালে বিপুল ভোটে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। ইউনিয়ন থেকে উপজেলা পর্যায়ে তার গ্রহণযোগ্যতা আরও বিস্তৃত হয়। বড়াইগ্রাম ও গুরুদাসপুর—দুই উপজেলাতেই দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে তার প্রভাব ও গ্রহণযোগ্যতা দৃশ্যমান হয়ে ওঠে।
২০১৮ সালে উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিলেও পদত্যাগপত্র গৃহীত না হওয়ার কারণে তার মনোনয়ন বাতিল হয়। তবে রাজনৈতিক অঙ্গন থেকে সরে না গিয়ে তিনি পুনরায় মাঠে নামেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণার আগ থেকেই গণসংযোগ, ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে অংশ নিয়ে ভোটারদের কাছে পৌঁছাতে থাকেন।
সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে তিনি বেসরকারিভাবে ৩৫ হাজার ৬৫৮ ভোটের ব্যবধানে বিজয়ী হন। দুই উপজেলায় মোট ১ লাখ ৭০ হাজার ৫৫১ ভোট পান তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মাওলানা আব্দুল হাকিম পান ১ লাখ ৩৫ হাজার ৩৮৬ ভোট।
বিজয়ের পর আব্দুল আজিজ বলেন, এই বিজয় গুরুদাসপুর ও বড়াইগ্রামের জনগণের। এটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি জনগণের আস্থার প্রতিফলন। তিনি আরও বলেন, “এটি একটি বড় দায়িত্ব। এলাকার নেতাকর্মী ও সাধারণ মানুষ যেভাবে পাশে ছিলেন, আগামী দিনেও সেই সহযোগিতা অব্যাহত থাকলে জনগণের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করব, ইনশাআল্লাহ।”
দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, নানা বাধা ও প্রতিকূলতা পেরিয়ে তৃণমূল নেতৃত্ব থেকে জাতীয় সংসদে তার এই যাত্রা এখন স্থানীয় রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দু।

14/02/2026

🏛️ ১৮ ফেব্রুয়ারির মধ্যেই নতুন মন্ত্রিসভার শপথ, প্রস্তুত হচ্ছে রাষ্ট্রীয় আয়োজন
নিজস্ব প্রতিবেদক | Deshkotha
ঢাকা | ১৪ ফেব্রুয়ারি ২০২৬
নতুন সরকারের মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা এসেছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ।
তিনি বলেন, “১৮ ফেব্রুয়ারির মধ্যেই নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে। শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শপথগ্রহণ অনুষ্ঠানে প্রায় এক হাজার অতিথিকে নিমন্ত্রণ জানানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।”
সরকারি সূত্রে জানা গেছে, রাষ্ট্রীয় প্রোটোকল অনুসরণ করে অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে। রাজনৈতিক মহলে এ শপথ অনুষ্ঠানকে নতুন প্রশাসনিক অধ্যায়ের সূচনা হিসেবে দেখা হচ্ছে।
দেশজুড়ে এখন নজর—নতুন মন্ত্রিসভায় কারা জায়গা পাচ্ছেন এবং কোন খাতে কী ধরনের পরিবর্তন আসছে।

রাজনীতিতে সৌহার্দ্যের বার্তা: ডা. আবু নাছেরের সঙ্গে এমপি এরশাদ উল্লাহর সাক্ষাৎনিজস্ব প্রতিবেদক | Deshkotha১৪ ফেব্রুয়ারি,...
14/02/2026

রাজনীতিতে সৌহার্দ্যের বার্তা: ডা. আবু নাছেরের সঙ্গে এমপি এরশাদ উল্লাহর সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক | Deshkotha
১৪ ফেব্রুয়ারি, ২০২৬ | চট্টগ্রাম
চট্টগ্রাম-৮ আসনে রাজনৈতিক সৌহার্দ্য ও সহাবস্থানের এক ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করলেন দুই নেতা। দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা. মো. আবু নাছেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অত্র আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জনাব এরশাদ উল্লাহ।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় নাসিরাবাদ হাউজিং সোসাইটিস্থ ডা. মো. আবু নাছেরের বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় উভয় নেতা পারস্পরিক শুভেচ্ছা ও সৌহার্দ্য বিনিময় করেন।
সাক্ষাৎকালে চট্টগ্রাম-৮ আসনের গুরুত্বপূর্ণ উন্নয়ন ইস্যু, রাজনৈতিক সহাবস্থান ও এলাকার সার্বিক অগ্রগতি নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। বিশেষ করে জনগণের দীর্ঘদিনের প্রত্যাশিত কালুরঘাট সেতুর দ্রুত বাস্তবায়ন, যুবসমাজের জন্য টেকসই কর্মসংস্থান সৃষ্টি এবং অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করার বিষয়ে পারস্পরিক সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন তাঁরা।
সাক্ষাৎ শেষে দুই নেতা বলেন, “জনগণের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলা এবং সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে এলাকার উন্নয়ন এগিয়ে নেওয়া হবে।”
রাজনৈতিক মহলে এ সৌজন্য সাক্ষাৎকে ইতিবাচক ও গণতান্ত্রিক সংস্কৃতির অংশ হিসেবে দেখা হচ্ছে।

🗳️ ভোটের রায়েই নতুন ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমাননিজস্ব প্রতিবেদক | Deshkothaদেশজুড়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত জাতীয়...
13/02/2026

🗳️ ভোটের রায়েই নতুন ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক | Deshkotha
দেশজুড়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে জনগণের রায়ে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, দীর্ঘ লাইন এবং শান্তিপূর্ণ পরিবেশ দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার পর দেখা যায়, সংখ্যাগরিষ্ঠ আসনে জয় লাভ করে সরকার গঠনের পথে এগিয়েছে সংশ্লিষ্ট রাজনৈতিক দল বিএনপি সেই ধারাবাহিকতায় দলের শীর্ষ নেতা তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই নির্বাচন কেবল সরকার পরিবর্তনের ঘটনা নয়—এটি ছিল ভোটারদের প্রত্যাশা, উন্নয়ন ভাবনা ও ভবিষ্যৎ দিকনির্দেশনার একটি স্পষ্ট বার্তা।
নতুন সরকারের সামনে অর্থনীতি শক্তিশালী করা, কর্মসংস্থান বৃদ্ধি, শিক্ষা ও স্বাস্থ্য খাতে টেকসই সংস্কারসহ বেশ কিছু বড় চ্যালেঞ্জ রয়েছে। তবে সাধারণ মানুষের প্রত্যাশা—নতুন নেতৃত্ব দেশের স্থিতিশীলতা ও উন্নয়নের ধারা আরও বেগবান করবে।
দেশ এখন তাকিয়ে আছে নতুন সরকারের প্রথম পদক্ষেপের দিকে।

কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমান গ্রেপ্তার!চট্টগ্রামের শীর্ষ শিল্পপতি খলিলুর রহমানকে ১ ফেব্রুয়ারি গ্রেপ্তার করা হয়...
03/02/2026

কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমান গ্রেপ্তার!

চট্টগ্রামের শীর্ষ শিল্পপতি খলিলুর রহমানকে ১ ফেব্রুয়ারি গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।
দীর্ঘদিন কেডিএস গ্রুপ পরিচালনা করা খলিলুর রহমান চট্টগ্রামের ব্যবসা-বাণিজ্যে এক পরিচিত নাম। গ্রেফতারের পর আইনগত প্রক্রিয়া চলছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।
দেশজুড়ে এই ঘটনা ব্যবসা ও অর্থনীতির মহলে আলোচনার জন্ম দিয়েছে।

03/02/2026

https://www.facebook.com/profile.php?id=61587018457514

Deshkotha is an independent digital news platform dedicated to delivering accurate, responsible, and citizen-focused news from all corners of Bangladesh. Our mission is to give voice to the nation and empower people through truthful reporting.

16/07/2025

আপনার প্রিয় মানুষ কে মেনশন করুন

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Deshkotha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share