17/07/2026
সরকার পতনে রাজি নয় জামায়াত, সাত ইসলামী দলের জোট গড়ছে নেপথ্যের শক্তি
বিএনপি সরকারের বিরুদ্ধে প্রধান বিরোধী দল জামায়াতকে মাঠে নামিয়ে দুই বছরের মধ্যে মধ্যবর্তী নির্বাচনের পরিকল্পনা ছিল নেপথ্যের শক্তির৷
এমনটি হলে জামায়াতকে ঠেকাতে নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগকে পুনর্বাসন করাবে। মাঝখানে একাত্তর প্রশ্নে জামায়াত একঘরে হয়ে চাপের মুখে থাকবে।
কিন্তু জামায়াত নেপথ্যের শক্তির কথামতো না চলে বিএনপি সরকারের সঙ্গে সমঝোতা করেছে। মুখে মুখে বিরোধিতা করলেও তারা বিএনপি সরকারকে পাঁচ বছর ক্ষমতায় থাকতে সহযোগিতার অঙ্গীকার করেছে।
এ অবস্থায় জামায়াতের বাইরে রাজপথ গরম করতে কওমী মাদরাসা ভিত্তিক ইসলামী দলগুলোকে জোটবদ্ধ করার উদ্যোগ নিয়েছে নেপথ্যের শক্তি।
এরই অংশ হিসেবে আজ বৃহস্পতিবার চট্টগ্রাম ফটিকছড়ি জামেয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসায় এক বৈঠক করেছেন হেফাজতে ইসলামের আমির মুহিববুল্লাহ বাবুনগরী।
বৈঠকে কওমী ঘরানার সাতটি দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা হলেন জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবাইদুল্লাহ ফারুক ও সহসভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমির মাওলানা আব্দুল কাইয়ুম সোবহানী, ইসলামি ঐক্য জোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল কাদের, খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসেন, ইসলামীআন্দোলনের মহাসচিব মাওলানা গাজি আতাউর রহমান।
সভায় উপস্থিত সাত দলের নেতাদেরকে আগামীতে নতুন জোট করার বার্তা দেওয়া হয়। তারা এতে একমত পোষণ করে আগামীতে জোটবদ্ধ থাকবেন বলে সিদ্ধান্ত নেন।
প্রসঙ্গত, জামায়াতে ইসলামী গত নির্বাচনে কওমী মাদরাসা ভিত্তিক ঝুঁকে পড়ে। অন্যদিকে এবি পার্টি, আপ বাংলাদেশ, মুসলিম লীগসহ অনেক সম্ভাবনাময় দল ও গ্রুপকে বঞ্চিত করা হয়।
নির্বাচনের পর জামায়াত থেকে সম্ভাবনাময় দলগুলোর প্রতি অবজ্ঞা ও উপহাসপূর্ণ আচরণ করা হয়। কিন্তু জামায়াতের মদদপুষ্ট কওমী দলগুলো শেষ পর্যন্ত নেপথ্যের শক্তির প্রতি আনুগত্য প্রকাশ করেছে।
উৎস : অনলাইন বাংলা