Bismillah

Bismillah 'নিঃশ্বাস ফুরালে জীবনের মূল শূন্য'
(1)

29/07/2026

একদিন আপনি আর্থিকভাবে এতটাই সচ্ছল হয়ে উঠবেন যে, ইনশাআল্লাহ, আল্লাহ আপনার অর্থ দিয়ে অন্যদের কল্যাণ করবেন।

28/07/2026

কোনো এক ফজরে মুয়াজ্জিনের আযানের ধ্বনি পৌঁছবেনা কর্ণকুহরে। দক্ষিণা বাতাস হয়তো সেদিন বইবে খুব জোর বেগে মেঘের সুগন্ধি মিশিয়ে। কপাটের দ্বার বন্ধ করতে বাড়াবো না হাত অন্ধকারে। তাই আসবে হাওয়া শব্দে শব্দে যেমন আসে ফরমান হাতে মৃত্যুর আলামত।

হাওয়ার স্পর্শে বইয়ের পৃষ্ঠা উল্টে থামবে গিয়ে উপসংহারে, আমি সূচনায় যা রেখেছিলাম। হয়তো ফুলের মৃদুমন্দ সুবাস ভেসে আসবে কার্পাসের বৃক্ষ হতে!

~ তাহমিনা তাহফিম

27/07/2026

🌸

27/07/2026

মদিনার ওই সবুজ গম্বুজের কাছাকাছি গুটিসুটি মেরে শুয়ে থাকা বিড়ালছানাদেরও আমার ঈর্ষা হয়। আখিরাতে জবাবদিহিতার ভয় নাই এদের! তার উপর শান্তির শহরে বাস করে, আমার প্রিয় রাসুল ﷺ এর শহরে নিশ্চিন্তে আরামসে ঘুমিয়ে থাকে কত্ত মজা এদের।

26/07/2026

হে আল্লাহ, আমাকে এমন সব চিন্তা থেকে রক্ষা করুন - যা আমার হৃদয়ে হীনমন্যতা সৃষ্টি করে। এমন সব তুলনা থেকে দূরে রাখুন, যা আমার শান্তি কেড়ে নেয় এবং এমন আত্মসন্দেহ থেকে মুক্ত রাখুন; যা আমাকে দুর্বল করে দেয়।

আপনার ওপর ভরসা রেখে আমাকে আত্মবিশ্বাসী করুন; নিজেকে দয়ার দৃষ্টিতে দেখার তাওফিক দিন এবং আমার হৃদয়কে আপনার ফয়সালার প্রতি কৃতজ্ঞতা, সন্তুষ্টি ও তাওয়াক্কুলে পরিপূর্ণ করে দিন।

- আল্লাহুম্মা আমিন। 💝

25/07/2026

যেখানে সাচ্ছন্দ্য আর আপনত্ব থাকে, সেখানেই মানুষ নির্দ্বিধায় আবদার করতে পারে।

কিন্তু যখন মনে হবে,
সেই আবদারের আর কোনো মূল্য নেই, কিংবা তা বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়— তখন আবদারগুলোও ধীরে ধীরে থেমে যায়।

-সংগৃহীত

25/07/2026

হারামের বিলাসিতা দেখে আফসোস করবেন না, বরং শুকরিয়া আদায় করুন যে, আল্লাহ আপনাকে হারাম থেকে বাঁচিয়ে রেখেছেন!

20/07/2026

হে আল্লাহ, হে আলিম, আপনি সবকিছু জানেন। আমাদের জন্য কোনটা সর্বোত্তম, তা আপনিই জানেন।

হে রশিদ, আমাদেরকে যা আমাদের জন্য কল্যাণকর, তার দিকে পথ দেখান; আমাদেরকে কেবল তাই দান করুন যা আমাদের জন্য কল্যাণকর এবং যা আমাদের জন্য কল্যাণকর নয়, তা থেকে আমাদেরকে দূরে রাখুন।

আমিন। ✨

Address

Kishorganj
Dhaka
2310

Telephone

+8801916025111

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bismillah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bismillah:

Shortcuts

Share