News Hunt

News Hunt We are not a traditional newsroom, but when we tell a story, it makes an impact. Content and Vlog

News Hunt is a digital storytelling platform that captures the pulse of Bangladesh, from political insights to untold human stories and entertainment that resonates.

প্রোস্টেট রোগের আধুনিক চিকিৎসা নিয়ে আন্তর্জাতিক একাডেমিক সেশনBNH Hospital-এর বিশেষজ্ঞের সঙ্গে বাংলাদেশের ২০ নবীন চিকিৎসক...
31/08/2026

প্রোস্টেট রোগের আধুনিক চিকিৎসা নিয়ে আন্তর্জাতিক একাডেমিক সেশন

BNH Hospital-এর বিশেষজ্ঞের সঙ্গে বাংলাদেশের ২০ নবীন চিকিৎসকের জ্ঞান বিনিময়

বেনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া (BPH) ও প্রোস্টেট ক্যানসারের আধুনিক চিকিৎসা ব্যবস্থাপনা নিয়ে ঢাকায় আন্তর্জাতিক পর্যায়ের একটি একাডেমিক সেশন অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলাদেশের ২০ জন নবীন চিকিৎসক অংশ নেন। ব্যাংককের ঐতিহ্যবাহী BNH Hospital-এর স্বনামধন্য ইউরোলজিস্ট Dr. Suntchai Wirotsaengthong সেশনটি পরিচালনা করেন।

রোববার (৩০ আগস্ট) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ‘Advances in Benign Prostatic Hyperplasia (BPH) and Prostate Cancer Management’ শীর্ষক এ একাডেমিক সেশন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব ও বাগেরহাট মেডিকেল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ড. ফরিদুল ইসলাম বাবলু।

উদ্বোধনী বক্তব্যে ড. ফরিদুল ইসলাম বাবলু বলেন, বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার প্রকৃত উন্নয়নে আন্তর্জাতিকভাবে স্বনামধন্য হাসপাতাল ও চিকিৎসাপ্রতিষ্ঠানের সঙ্গে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিছুদিন আগে তিনি BNH Hospital কর্তৃপক্ষকে বাংলাদেশের চিকিৎসকদের সঙ্গে হাসপাতালটির বিশেষজ্ঞ চিকিৎসকদের জ্ঞান বিনিময়ের জন্য এ ধরনের সেশন আয়োজনের অনুরোধ জানিয়েছিলেন। তাঁর সেই অনুরোধে সাড়া দিয়ে BNH Hospital সেশনটি আয়োজন করায় সন্তোষ প্রকাশ করেন তিনি।

ড. ফরিদুল ইসলাম বাবলু বলেন, ‘এ ধরনের নলেজ শেয়ারিং সেশন বাংলাদেশের চিকিৎসক এবং দেশের স্বাস্থ্যব্যবস্থার জন্য অত্যন্ত উপকারী। ভবিষ্যতে এ ধরনের আয়োজন আরও বড় পরিসরে করা হবে—এমন প্রত্যাশা করছি।’

তিনি আরও বলেন, বাংলাদেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে BNH Hospital-এর মতো আন্তর্জাতিকভাবে স্বনামধন্য হাসপাতালের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ রয়েছে। বিশেষ করে বাংলাদেশের স্বাস্থ্য পরিকল্পনা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে এ ধরনের প্রতিষ্ঠানের অভিজ্ঞতা কাজে লাগানো যেতে পারে।

BNH Hospital-এর পক্ষে বক্তব্য দেন হাসপাতালটির Assistant Hospital Director Dr. Apichai Chaiyaroj। তাঁর বক্তব্যে বাংলাদেশের মানুষের স্বাস্থ্যসেবায় অবদান রাখার পাশাপাশি দুই দেশের চিকিৎসকদের মধ্যে নিয়মিত জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের বিষয়ে হাসপাতালটির আগ্রহ ও অঙ্গীকারের কথা উঠে আসে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন BNH Hospital-এর বাংলাদেশ পর্বের প্রধান পরামর্শক ও Fly Medi-এর প্রধান নির্বাহী সামি উল হাসান অন্তূ।

একাডেমিক সেশনে BPH ও প্রোস্টেট ক্যানসারের রোগ নির্ণয়, আধুনিক চিকিৎসাপদ্ধতি, চিকিৎসা ব্যবস্থাপনার সর্বশেষ অগ্রগতি এবং আন্তর্জাতিক পর্যায়ের চিকিৎসা অভিজ্ঞতা নিয়ে আলোচনা করেন Dr. Suntchai Wirotsaengthong।

সেশনে অংশ নেওয়া নবীন চিকিৎসকেরা বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন। এ সময় তাঁরা সরাসরি বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে মতামত ও পরামর্শ নেওয়ার সুযোগ পান।

আয়োজকেরা জানান, বাংলাদেশের চিকিৎসকদের দক্ষতা ও জ্ঞান সমৃদ্ধ করার পাশাপাশি আন্তর্জাতিক চিকিৎসাব্যবস্থার সঙ্গে দেশের চিকিৎসকদের সংযোগ আরও শক্তিশালী করতে ভবিষ্যতে এ ধরনের একাডেমিক সেশন বৃহত্তর পরিসরে আয়োজনের পরিকল্পনা রয়েছে।

রুহুল আমিন বাবু
জেলা প্রতিনিধি, বাগেরহাট

30/08/2026

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when News Hunt posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to News Hunt:

Shortcuts

Share