News Post 24

News Post 24 সঠিক সংবাদ সবার আগে সবসময়

প্রখ্যাত পাকিস্তানি আলেম, খতিব ও জনপ্রিয় বক্তা মাওলানা আবদুল হান্নান সিদ্দিকী ইন্তেকাল করেছেন।শুক্রবার (৪ সেপ্টেম্বর) তি...
05/09/2026

প্রখ্যাত পাকিস্তানি আলেম, খতিব ও জনপ্রিয় বক্তা মাওলানা আবদুল হান্নান সিদ্দিকী ইন্তেকাল করেছেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) তিনি মারা যান।

জানা গেছে, গত দুই দিন ধরে মাওলানা আবদুল হান্নান সিদ্দিকী গুরুতর অসুস্থ ছিলেন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর তার ভক্ত, অনুসারী ও শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগমাধ্যমে তার অসুস্থতার ছবি ও ভিডিও শেয়ার করে সুস্থতার জন্য দোয়া কামনা করেন।

মাওলানা আবদুল হান্নান সিদ্দিকী ছিলেন ইসলামি জ্ঞান, ওয়াজ-নসিহত ও বক্তৃতার অঙ্গনে পরিচিত মুখ। তার বিভিন্ন বক্তব্য ও বয়ান সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যাপকভাবে প্রচারিত ও শেয়ার হতো।

পল্লী বিদ্যুতের তদন্তে বেরিয়ে এলো বিদ্যুৎ বিল নিয়ে সিফাতের দেয়া অভিযোগ মিথ্যা
05/09/2026

পল্লী বিদ্যুতের তদন্তে বেরিয়ে এলো বিদ্যুৎ বিল নিয়ে সিফাতের দেয়া অভিযোগ মিথ্যা

আমরা সরকারের পতন না চাইলেও সরকার নিজেরাই পতনের দিকে হাঁটছেঃ জামায়াত আমির
05/09/2026

আমরা সরকারের পতন না চাইলেও সরকার নিজেরাই পতনের দিকে হাঁটছেঃ জামায়াত আমির

৬০ বছর বন্ধু থাকার পর জানলেন তারা আপন ভাই!ছয় দশক ধরে যারা ছিলেন একে অপরের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু, জীবনের শেষ প্রান্তে এসে ড...
05/09/2026

৬০ বছর বন্ধু থাকার পর জানলেন তারা আপন ভাই!

ছয় দশক ধরে যারা ছিলেন একে অপরের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু, জীবনের শেষ প্রান্তে এসে ডিএনএ পরীক্ষার মাধ্যমে তারা জানতে পারলেন—তারা আসলে সহোদর ভাই। যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের হনলুলুতে ঘটেছে এমন এক অবিশ্বাস্য ও আবেগঘন ঘটনা।

১৯৫০-এর দশকে পুনাহো স্কুলে ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময় পরিচয় হয় ওয়াল্টার ম্যাকফারলেন ও অ্যালান রবিনসনের। দ্রুতই বন্ধুত্ব গড়ে ওঠে এবং একসঙ্গে ফুটবল খেলা থেকে শুরু করে জীবনের বহু মুহূর্ত তারা ভাগ করে নেন। তবে দুজনের পারিবারিক ইতিহাসেই অপূর্ণতা ছিল; ওয়াল্টার কখনোই তার বাবার পরিচয় জানতে পারেননি, অন্যদিকে অ্যালান ছিলেন দত্তক সন্তান।

পরিবারের শিকড়ের সন্ধানে অনেক বছর পর দুজনই আলাদাভাবে ডিএনএ পরীক্ষা করান। পরীক্ষার ফলাফলে দেখা যায়, তাদের দুজনের মা একই ব্যক্তি। অর্থাৎ ৬০ বছরেরও বেশি সময় ধরে যারা নিজেদের পরম বন্ধু ভেবে এসেছেন, তারা রক্তেরই আপন দুই ভাই।

পরবর্তীতে ২০১৭ সালের বড়দিনের এক পারিবারিক অনুষ্ঠানে তারা স্বজনদের এই সত্য জানান, যা পুরো পরিবারকে বিস্মিত ও আবেগাপ্লুত করে তোলে। শৈশব থেকে শুরু হওয়া দীর্ঘ ৬০ বছরের বন্ধুত্ব রক্তের অটুট বন্ধনে রূপ নেওয়ার এ ঘটনাটি বিশ্বজুড়ে দারুণ সাড়া ফেলে।

স্বামীর দেওয়া নিয়মে বিলাসী জীবন: ধনকুবেরের স্ত্রীর ভিডিও নিয়ে নেটদুনিয়ায় বিতর্কবিয়ে করেছেন দুবাইয়ের ধনাঢ্য ব্যবসায়ীকে; র...
05/09/2026

স্বামীর দেওয়া নিয়মে বিলাসী জীবন: ধনকুবেরের স্ত্রীর ভিডিও নিয়ে নেটদুনিয়ায় বিতর্ক

বিয়ে করেছেন দুবাইয়ের ধনাঢ্য ব্যবসায়ীকে; রাজকীয় সুযোগ-সুবিধার সঙ্গে মেলে অফুরন্ত বিলাসবহুল জীবন। তবে সেই প্রাচুর্যের সঙ্গেই মেনে চলতে হয় স্বামীর বেঁধে দেওয়া একগুচ্ছ অদ্ভুত ও কড়া নিয়ম। সম্প্রতি ইনস্টাগ্রামে এসব নিয়ম প্রকাশ্যে এনে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন ব্রিটিশ বংশোদ্ভূত নারী সৌদি আল নাদাক।

দুবাইয়ের এক বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ধনকুবের জামাল আল নাদাকের সঙ্গে পরিচয় হয় তাঁর। ২০১৯ সালে বাগদান এবং ২০২০ সালে বিয়ের পর থেকে দুবাইতে স্থায়ীভাবে বসবাস করছেন এই দম্পতি। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ‘সৌদিরেল্লা’ পরিচয়ে একটি রিল শেয়ার করেন সৌদি। সেখানে তিনি দাবি করেন, তাঁর কোনো পুরুষ বন্ধু রাখা সম্পূর্ণ নিষিদ্ধ। ব্যাগের রঙের সঙ্গে মিলিয়ে পরতে হয় জুতো। স্বামী সব ব্যয় বহন করায় তাঁর কোনো কাজ করার অনুমতি নেই, এমনকি ঘরে রান্না করারও প্রয়োজন পড়ে না; প্রতিদিনের খাবার আসে বাইরে থেকে এবং নিয়মিত সাজগোজের জন্য আসেন পেশাদার মেকআপ আর্টিস্ট।

ভিডিওটি প্রকাশের পরপরই নেটদুনিয়ায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অনেকে একে প্রাচুর্যময় জীবনের গল্প হিসেবে দেখলেও বেশিরভাগ নেটিজেনই একে ‘নিয়ন্ত্রণমূলক মানসিকতা’ বলে সমালোচনা করছেন। স্বাধীনতা খর্ব হওয়ার প্রসঙ্গ টেনে অনেকেই মন্তব্য করেছেন, ‘টাকা দিয়ে সব সুখ কেনা যায় না’।

এর আগেও এই দম্পতি আন্তর্জাতিক গণমাধ্যমে শিরোনাম হয়েছিলেন। সৌদির দাবি অনুযায়ী, সৈকতে নিরাপদে বিকিনি পরার সুযোগ করে দিতে স্বামী জামাল তাঁকে ৫০ মিলিয়ন ডলার ব্যয়ে আস্ত একটি ব্যক্তিগত দ্বীপ উপহার দিয়েছিলেন। তবে সাম্প্রতিক ভিডিওতে করা বিভিন্ন দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

দুই বছর পর বাবাকে ফিরে পেল সন্তানেরা—রাস্তার ধুলোয় বাবাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল সবাই!পৃথিবীতে সবচেয়ে ভারী জিনিস কী ...
05/09/2026

দুই বছর পর বাবাকে ফিরে পেল সন্তানেরা—রাস্তার ধুলোয় বাবাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল সবাই!

পৃথিবীতে সবচেয়ে ভারী জিনিস কী জানেন? প্রিয় মানুষকে হারানোর শূন্যতা।

যে বাবা একদিন সন্তানের আঙুল ধরে হাঁটতে শিখিয়েছিলেন, সেই বাবাই যদি হঠাৎ হারিয়ে যান, তাহলে সন্তানদের বুকের ভেতরটা কেমন হয়ে যায়, তা হয়তো ভাষায় বোঝানো সম্ভব নয়।

দীর্ঘ দুই বছর ধরে বাবাকে হারানোর সেই ক-ষ্ট নিয়েই দিন কাটাচ্ছিলেন তার সন্তানেরা। প্রতিটি রাত কেটেছে বাবার চিন্তায়। কোথায় আছেন, কেমন আছেন—কোনো প্রশ্নেরই উত্তর ছিল না তাদের কাছে।

অবশেষে একদিন বাবার খোঁজ মিলল। কিন্তু যে মানুষটিকে তারা পেলেন, তিনি আর আগের সেই মানুষটি নেই। রাস্তার ধুলোয় পড়ে থাকা, ময়লা কাপড় পরা, এলোমেলো চুলের এক ভবঘুরে মানুষ।

চোখের সামনে বাবাকে দেখেই নিজেকে আর সামলাতে পারেননি মেয়ে। দৌড়ে গিয়ে বাবাকে জড়িয়ে ধরে কা-ন্নায় ভেঙে পড়েন তিনি।

হয়তো দীর্ঘদিনের কারণে বাবা নিজের পরিচয়ও ভুলে গেছেন। হয়তো সামনে দাঁড়িয়ে থাকা নিজের সন্তানদেরও চিনতে পারছেন না। কিন্তু সন্তানদের কাছে এসবের কোনো মূল্য নেই।

তাদের কাছে তিনি আজও সেই বাবা—যিনি একদিন আঙুল ধরে হাঁটতে শিখিয়েছিলেন, বিপদে আশ্রয় দিয়েছিলেন, মাথার ওপর ছায়ার মতো ছিলেন।

ভিডিওতে দেখা যায়, ভাই-বোনেরা সবাই মিলে রাস্তার মাঝেই বাবাকে জড়িয়ে ধরে কা-ন্না করছেন। দীর্ঘ দুই বছর ধরে বুকের মধ্যে জমে থাকা ক-ষ্ট, অপেক্ষা আর অ-ভিমান যেন সেই মুহূর্তে চোখের পানিতে বেরিয়ে আসছিল।

চারপাশে তখন মানুষের ভিড়। কিন্তু সন্তানদের সেদিকে কোনো খেয়াল নেই। বাবার পোশাক কেমন, শরীরে ময়লা, রাস্তার ধুলো—কোনো কিছুই তাদের কাছে গুরুত্বপূর্ণ নয়।

কারণ রক্তের সম্পর্কের টান যে কতটা শক্তিশালী, এই দৃশ্য যেন তারই এক জীবন্ত প্রমাণ।

রাস্তা দিয়ে হেঁটে যাওয়া মানুষরাও থমকে দাঁড়িয়েছিলেন সেই দৃশ্য দেখতে। হয়তো অনেকের নিজের বাবার কথাও মনে পড়ে গিয়েছিল। অজান্তেই কারও চোখের কোণ হয়তো ভিজে উঠেছিল।

বাবা-মা যতদিন আমাদের পাশে থাকেন, ততদিন অনেক সময় আমরা তাদের মূল্যটা ঠিকভাবে বুঝতে পারি না। কিন্তু তারা একবার হারিয়ে গেলে, পৃথিবীর কোনো সম্পদ দিয়েই সেই শূন্যতা পূরণ করা যায় না।

তাই বাবা-মা পাশে থাকতেই তাদের ভালোবাসুন, সময় দিন। কারণ জীবনে অনেক কিছু হারিয়ে আবার পাওয়া যায়, কিন্তু প্রিয় মানুষকে হারানোর ক-ষ্টের সঙ্গে পৃথিবীর কোনো কিছুর তুলনা হয় না।
এই সন্তানদের দুই বছরের অপেক্ষার শেষটা অন্তত এমন একটি মুহূর্তে এসে থেমেছে—যেখানে বাবাকে ফিরে পাওয়ার আনন্দে সব ক-ষ্ট যেন চোখের পানিতে ধুয়ে গেছে।
সুত্র- বাংলা TV

একাই নদী পরিষ্কার করে প্রশংসায় ভাসছেন তরুণকারো সাহায্যের তোয়াক্কা না করে নিজ উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে একটি পুরো দূষিত...
05/09/2026

একাই নদী পরিষ্কার করে প্রশংসায় ভাসছেন তরুণ

কারো সাহায্যের তোয়াক্কা না করে নিজ উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে একটি পুরো দূষিত নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিয়েছেন ভারতের এক তরুণ। কোনো ধরনের আধুনিক যন্ত্রপাতি ছাড়াই এই অসাধ্য সাধন করেন মধ্যপ্রদেশের ২০ বছর বয়সী যুবক বিট্টু।

জানা যায়, মধ্যপ্রদেশের আজনার নদীটি পরিষ্কার করতে গিয়ে স্থানীয়দের নানা কটূক্তি ও উপহাস সহ্য করতে হয়েছে তাকে। শুধু তা-ই নয়, মারাত্মক দূষিত পানিতে একটানা কাজ করার ফলে তার হাত ও পায়ে গুরুতর চর্ম সংক্রমণও দেখা দেয়। তবে নানা প্রতিকূলতা ও শারীরিক অসুস্থতা সত্ত্বেও তিনি পিছু হটেননি।

নিজের অদম্য ইচ্ছাশক্তি ও নিঃস্বার্থ পরিশ্রমে নদীটিকে দূষণমুক্ত করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন এই তরুণ। সামাজিক যোগাযোগমাধ্যমে তার এই কাজের ভিডিও ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের প্রশংসায় ভাসছেন তিনি।

05/09/2026

গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে: নাহিদ ইসলাম

শরীর চুলকে দেওয়ার অদ্ভুত ব্যবসা: চীনে মাসে আয় ১৮ লাখ টাকা!পিঠ বা শরীর চুলকে দেওয়ার মতো নিতান্ত সাধারণ একটি পারিবারিক অভ্...
05/09/2026

শরীর চুলকে দেওয়ার অদ্ভুত ব্যবসা: চীনে মাসে আয় ১৮ লাখ টাকা!

পিঠ বা শরীর চুলকে দেওয়ার মতো নিতান্ত সাধারণ একটি পারিবারিক অভ্যাসকে অভিনব ব্যবসায় রূপ দিয়ে চমক সৃষ্টি করেছেন চীনের এক তরুণ উদ্যোক্তা। দেশটির শেনঝেন শহরে ‘সুমা’ নামের দুটি সেলুন খুলে গ্রাহকদের শরীর চুলকে দিয়ে মাসে প্রায় ১৮ লাখ টাকা আয় করছেন ৩২ বছর বয়সী ঝাং শিয়াওছিয়াও।

প্রতিষ্ঠানটিতে বিশেষভাবে তৈরি লম্বা ও সূচালো কৃত্রিম নখ দিয়ে প্রশিক্ষিত কর্মীরা গ্রাহকদের শরীর আলতোভাবে চুলকে দিয়ে মানসিক প্রশান্তি ও ভালো ঘুমের অনুভূতি দেন। এক ঘণ্টার এই আরামদায়ক সেবার জন্য গ্রাহকদের গুনতে হয় প্রায় ৩০০ ইউয়ান (সাড়ে ৫ হাজার টাকা)। বর্তমানে শেনঝেনের বাওআন ও ফুতিয়ান জেলার দুই শাখা মিলিয়ে ঝাংয়ের মাসিক আয় প্রায় ১ লাখ ইউয়ান (১৮ লাখ ২৯ হাজার টাকার বেশি)। তার গ্রাহকদের প্রায় ৭০ শতাংশই পুরুষ।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক নারীর স্বামীর পিঠ চুলকে দেওয়ার ভিডিও এবং সেখানে নেটিজেনদের আগ্রহ দেখে এই ব্যবসার ভাবনা আসে ঝাংয়ের। এছাড়া ছোটবেলায় বাবার পিঠ চুলকে দেওয়ার আরামদায়ক স্মৃতিও তাকে অনুপ্রাণিত করে। কোনো পূর্ব প্রতিষ্ঠিত মডেল না থাকায় নিজেই কৌশল ও কর্মীদের প্রশিক্ষণ পদ্ধতি উদ্ভাবন করেন তিনি।

বিশ্ববিদ্যালয় জীবনের পর চাকরি ও ব্যবসায় একাধিকবার ব্যর্থ হলেও ঝাংয়ের এই অপ্রচলিত উদ্যোগটি দ্রুত জনপ্রিয়তা পেয়েছে। বর্তমানে দেশজুড়ে ‘সুমা’র ১০০টি শাখা খোলার বড় পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছেন এই উদ্যোক্তা।

নিউইয়র্কের টাইম স্কয়ারে ম র্মান্তিক ছু রিকাঘাতে নি হত ব্যাংক কর্মকর্তা এরিন পিয়াসেন্টির ৫ মাস বয়সী শিশুকন্যার ভবিষ্য...
05/09/2026

নিউইয়র্কের টাইম স্কয়ারে ম র্মান্তিক ছু রিকাঘাতে নি হত ব্যাংক কর্মকর্তা এরিন পিয়াসেন্টির ৫ মাস বয়সী শিশুকন্যার ভবিষ্যতের জন্য একজোট হয়েছেন হাজারো মানুষ।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when News Post 24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share