Real Talk by Shuvo”

Real Talk by Shuvo” সত্যের সন্দানে কাজ করি

27/06/2026



27/06/2026
আমাদের কাচা বাজার এ অনেক বড় একটা সাপ ঢুকছে সবাই বৃষ্টির দিনে সাবধানে থাকবেন
10/05/2026

আমাদের কাচা বাজার এ অনেক বড় একটা সাপ ঢুকছে সবাই বৃষ্টির দিনে সাবধানে থাকবেন

একটা দেশি বিড়ালছানার শেষ চাওয়া—একটু ভালোবাসা 💔এই ছোট্ট দেশি বিড়ালছানাটা মাত্র ২ মাস বয়সী। রাস্তায় জন্ম, রাস্তাতেই বড় হওয়...
07/05/2026

একটা দেশি বিড়ালছানার শেষ চাওয়া—একটু ভালোবাসা 💔
এই ছোট্ট দেশি বিড়ালছানাটা মাত্র ২ মাস বয়সী। রাস্তায় জন্ম, রাস্তাতেই বড় হওয়ার শুরু… কিন্তু ওর চোখে এখনো স্বপ্ন আছে—কেউ একজন ওকে নিজের করে নেবে, একটু আদর করবে, নিরাপদ একটা ঘর দেবে।
কিন্তু কষ্টের কথা হলো…
আজকাল সবাই বিদেশি বা সুন্দর দেখতে বিড়াল চায়,
আর আমাদের এই দেশি ছোট্ট প্রাণগুলো শুধু অবহেলিত হয়ে থাকে 😔
ও খুব নিরীহ, ভয় পেলে কাঁপে, কিন্তু কারো একটু ভালোবাসা পেলে শান্ত হয়ে যায়…
ও দোষী না, ও শুধু জন্মেছে রাস্তার মধ্যে।
🐾 ওরও তো বাঁচার অধিকার আছে
🐾 ওরও তো কারো “ফ্যামিলির সদস্য” হওয়ার অধিকার আছে
🐾 শুধু একটু ভালোবাসা পেলেই ও বদলে যাবে
আমি চাই না ও আবার রাস্তায় কষ্টে বড় হোক…
তাই যদি কেউ একটু মায়া দিয়ে ওকে ঘরে নিতে পারেন, দয়া করে যোগাযোগ করুন 🙏

06/05/2026

আমার আদরের মিঠু আর নেই কিছু দিন আগে গারির নিচে পরে মারা যায় সে 🥺

বিগত ১৬ বছর আওয়ামী লীগের রেখে যাওয়া অব্যবস্থাপনা—বিএনপি সরকার গায়ে কেন?চট্টগ্রামে অল্প বৃষ্টিতেই পানি জমে যাওয়ার সমস্যা ...
30/04/2026

বিগত ১৬ বছর আওয়ামী লীগের রেখে যাওয়া অব্যবস্থাপনা—বিএনপি সরকার গায়ে কেন?

চট্টগ্রামে অল্প বৃষ্টিতেই পানি জমে যাওয়ার সমস্যা নতুন কিছু না—এটা বছরের পর বছর ধরে তৈরি হওয়া একটি বড় অব্যবস্থাপনার ফল। গত ১৬ বছরে শহরের ড্রেনেজ ব্যবস্থা, খাল দখল, অপরিকল্পিত নগরায়ন—এসব সমস্যার কোনো স্থায়ী সমাধান করা হয়নি। বরং অনেক ক্ষেত্রে পরিস্থিতি আরও খারাপ হয়েছে।

আজ যখন নতুন সরকার এই জটিল সমস্যাগুলো সমাধানের চেষ্টা করছে, তখন সব দোষ তাদের ঘাড়ে চাপানোটা কতটা যুক্তিযুক্ত?

বাস্তবতা হলো—
🔹 চট্টগ্রামের বেশিরভাগ খাল ভরাট বা দখল হয়ে গেছে আগেই
🔹 ড্রেনেজ সিস্টেম দীর্ঘদিন অবহেলায় অকার্যকর হয়ে পড়েছে
🔹 পরিকল্পনা ছাড়া রাস্তা ও স্থাপনা তৈরি হওয়ায় পানি নামার পথ বন্ধ হয়েছে

এই সমস্যাগুলো একদিনে তৈরি হয়নি, তাই একদিনে সমাধানও সম্ভব না।

বর্তমান সরকার ইতিমধ্যে দীর্ঘমেয়াদি সমাধানের জন্য কাজ শুরু করেছে—খাল পুনঃখনন, ড্রেনেজ উন্নয়ন, এবং শহর পরিকল্পনা নতুনভাবে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

সমালোচনা অবশ্যই হবে, কিন্তু সেটি যেন তথ্যভিত্তিক ও বাস্তবসম্মত হয়। পুরোনো সমস্যার দায় নতুনদের ওপর চাপিয়ে দিয়ে সমাধান আসবে না—প্রয়োজন সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার।

👉 চলুন দোষারোপ না করে, সমাধানের পথে একসাথে থাকি।
#চট্টগ্রাম



এই মাসে গাজীপুরের কাশিমপুর এলাকায় বিদ্যুতের যে অবস্থা—তা আসলে বলার মতো না। ২৪ ঘণ্টার মধ্যে বিদ্যুৎ থাকে মাত্র ৪–৫ ঘণ্টা!...
29/04/2026

এই মাসে গাজীপুরের কাশিমপুর এলাকায় বিদ্যুতের যে অবস্থা—তা আসলে বলার মতো না। ২৪ ঘণ্টার মধ্যে বিদ্যুৎ থাকে মাত্র ৪–৫ ঘণ্টা! এখন প্রশ্ন হচ্ছে, এই ৪–৫ ঘণ্টায় আমি কতটুকু বিদ্যুৎ ব্যবহার করতে পারি?

তবুও এই মাসে আমার বিল দেখাচ্ছে ২০০+ ইউনিট! 😡
অথচ আগে যখন সারাদিন কারেন্ট থাকত—ফ্যান, টিভি, হিটার সব চালিয়েও মাসে ১২০ ইউনিটের বেশি আসত না। আশেপাশে খোঁজ নিয়ে দেখি—সবারই একই অবস্থা।

এখন আসল প্রশ্ন—
দেশে যেখানে প্রায় ১৫,০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়, সেখানে বিল করা হচ্ছে ২০,০০০ মেগাওয়াটের হিসাবে! 🤔
তাহলে বাকি ৫–৭ হাজার মেগাওয়াট কোথা থেকে আসে?
আমরা কি অদৃশ্য বিদ্যুৎ ব্যবহার করছি, নাকি কাগজে-কলমে হিসাব বাড়ানো হচ্ছে?

হিসাব করলে দেখা যায়, উৎপাদন আর আমদানি মিলিয়েও যত বিদ্যুৎ জনগণকে দেওয়া হয়, তার চেয়ে ৫–৬ হাজার মেগাওয়াট বেশি দেখানো হচ্ছে খরচে!

👉 মানুষের মৌলিক চাহিদা মেটাতে পারে না
👉 বিদ্যুৎ বিভাগের দুর্নীতি থামাতে পারে না
👉 বাজারে আগুন—৮০ টাকার নিচে সবজি নেই
👉 ১৪০০ টাকার গ্যাস এখন ২২০০ টাকায়ও পাওয়া যায় না

তাহলে এই অবস্থায় সাধারণ মানুষ যাবে কোথায়?

দেশের পরিস্থিতি যেদিকে যাচ্ছে, তাতে মনে হচ্ছে সামনে আরও বড় সংকট অপেক্ষা করছে… আর তার ধোঁয়া এখন থেকেই দেখা যাচ্ছে। 🔥

#বিদ্যুৎ_সংকট #গাজীপুর #বাংলাদেশ #দুর্নীতি

গ্যাস কার্ড গলায় ঝুলায়া ১৯৪০ টাকার সিলিন্ডার কাঁধে। এইটাই কি স্মার্ট বাংলাদেশের স্মার্ট গরিবের ছবি?গ্যাস কার্ড দিবেন শুন...
29/04/2026

গ্যাস কার্ড গলায় ঝুলায়া ১৯৪০ টাকার সিলিন্ডার কাঁধে।
এইটাই কি স্মার্ট বাংলাদেশের স্মার্ট গরিবের ছবি?

গ্যাস কার্ড দিবেন শুনতেছি।
কিন্তু কার্ড দেওয়ার আগেই ১ মাসে ৫৯৯ টাকা দাম বাড়ায়া ১,৩৪১ থেকে ১,৯৪০ টাকা বানায়া দিলেন।

এখন কার্ড গলায় দিয়া রাস্তায় নামমু, সিলিন্ডার কাঁধে নিয়া দোকানে যামু।
দোকানদার জিগাইবো, "কার্ড আছে মামা? ১,৫০০। নাই? ২,২০০"।

Address

Saver
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Real Talk by Shuvo” posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share