M u b a s h i r a

M u b a s h i r a Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from M u b a s h i r a, Digital creator, Dhaka.
(17)

দ্বীন কেবল জায়নামাজে নয়, দ্বীন মিশে আছে আপনার প্রতিবেশীর সাথে আপনার ব্যবহারে।““আপনার সবশিক্ষা বৃথা যদি আপনার মুখ থেকে নি...
01/03/2026

দ্বীন কেবল জায়নামাজে নয়, দ্বীন মিশে আছে আপনার প্রতিবেশীর সাথে আপনার ব্যবহারে।“

“আপনার সবশিক্ষা বৃথা যদি আপনার মুখ থেকে নির্গত শব্দ অন্যকে মানসিকভাবে কষ্ট দেয়।“

নারী কোনো সাধারণ সত্তা নয়!খেয়াল করে দেখবেন ইফতারের পর যখন সবাই ক্লান্ত হয়ে বিশ্রামে যায়,ঠিক তখনই একজন নারী ব্যস্ত হয়ে পড়...
24/02/2026

নারী কোনো সাধারণ সত্তা নয়!
খেয়াল করে দেখবেন ইফতারের পর যখন সবাই ক্লান্ত হয়ে বিশ্রামে যায়,ঠিক তখনই একজন নারী ব্যস্ত হয়ে পড়ে—
সারাদিন রোজা, ইবাদত,রান্নাবান্না, ঘর-সংসার সামলানো,ইফতার তৈরি, ইফতারের পরের কাজ সবকিছু একা হাতে সামলেও সে নীরব!

সে অভিযোগ করে না,
ক্লান্তি লুকিয়ে রাখে হাসির আড়ালে! হয়তো এ কারণেই আল্লাহ তা‘আলা ঘর সামলানোর এত বড় দায়িত্ব নারীদের কাঁধে দিয়েছেন! কারণ তিনি জানেন—
তাঁর সৃষ্টি করা নারীরা একটি ছোট ঘরকেও জান্নাতের অংশে পরিণত করতে পারে!

বাড়ি কিনছেন? — মুখ বন্ধ রাখুন।একটি নতুন গাড়ি নিচ্ছেন? — মুখ বন্ধ রাখুন।নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছেন? — মুখ বন্ধ রাখুন...
05/02/2026

বাড়ি কিনছেন? — মুখ বন্ধ রাখুন।
একটি নতুন গাড়ি নিচ্ছেন? — মুখ বন্ধ রাখুন।
নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছেন? — মুখ বন্ধ রাখুন।
ছুটিতে যাচ্ছেন? — মুখ বন্ধ রাখুন।
নতুন কোর্স শুরু করছেন? — মুখ বন্ধ রাখুন।
চাকরিতে পদোন্নতি হবে? — মুখ বন্ধ রাখুন।

জীবনের বড় বড় মুহূর্তে আমাদের মনে হয়, প্রিয়জন বা বন্ধুদের জানালে খুশি হবে। মনে হয়, সুখ ভাগ করলে দ্বিগুণ হয়। কিন্তু সত্যি বলতে কী, সব সময় তা হয় না। বরং অতি তাড়াতাড়ি মুখ খোলাই হয়ে দাঁড়ায় সবচেয়ে বড় ভুল।

আমাদের স্বপ্ন আসলে একেকটা বীজ। এই বীজকে মাটিতে রোপণ করার পর যত্ন চাই, সুরক্ষা চাই। কিন্তু যদি খুব তাড়াতাড়ি সবাইকে দেখাতে ব্যস্ত হই, তখন সেটি শেকড় গজানোর আগেই শুকিয়ে যায়। বাস্তব অভিজ্ঞতা বলে—যত বেশি স্বপ্ন শেয়ার করবেন, তত বেশি হিংসা, ঈর্ষা আর বদনজরের চোখ আপনার দিকে পড়বে। আর এটাই অনেক সময় আপনার সাফল্যের পথে অদৃশ্য দেয়াল হয়ে দাঁড়ায়।

আমরা যাদের "বন্ধু" বলে বিশ্বাস করি, তাদের সবাই আন্তরিক নয়। কেউ কেউ চায় আপনি ভালো থাকুন, কিন্তু কখনোই তাদের চেয়ে ভালো না। তাই তারা হাসিমুখে অভিনন্দন জানালেও মনে মনে আপনার ব্যর্থতা কামনা করতে পারে। এটা তিক্ত হলেও সত্যি।

আমরা ভেবে নিই, অন্তত পরিবার তো আমাদের সবচেয়ে নিরাপদ জায়গা। কিন্তু বাস্তবতা হলো, পরিবারের ভেতরেও সূক্ষ্ম হিংসা থাকতে পারে। ভাই, বোন, আত্মীয় কেউ কেউ চাইতে পারে না যে আপনি তাদের ছাড়িয়ে যান। এই গোপন প্রতিযোগিতা অনেক সময় আপনার আনন্দকে নিঃশব্দে বিষিয়ে দিতে পারে।

অনেকে বলে বদনজর শুধু কুসংস্কার। কিন্তু অভিজ্ঞতা বলে অন্য কথা। মানুষ যখন আপনার উন্নতি দেখে ঈর্ষায় পুড়ে যায়, তখন সেই নেতিবাচক এনার্জি আপনার জীবনে প্রভাব ফেলতে পারে। সনাতন ইসলামসহ প্রায় সব ধর্মেই বদনজরের উল্লেখ আছে। অর্থাৎ, এটা কোনো কাল্পনিক ভয় নয়।

নীরবতা দুর্বলতা নয়, বরং শক্তি। চুপ থাকা মানে ভেতরে ভেতরে প্রস্তুত হওয়া। কৃষক যেমন বীজ রোপণের পর প্রতিদিন হাটে গিয়ে ঘোষণা করে না, তেমনি বুদ্ধিমান মানুষও নিজের স্বপ্ন গোপন রাখে। সময় এলে ফলাফল নিজেই কথা বলে। তখন আর কাউকে বোঝানোর প্রয়োজন হয় না।

আপনার ভাগ্যে যা আছে, ঈশ্বরের লিখে রাখা পরিকল্পনা কেউ মুছে দিতে পারবে না। কিন্তু তাড়াহুড়ো করে বেশি মুখ খোলার কারণে আপনি নিজের জন্য অযথা বাধা তৈরি করতে পারেন। তাই বিশ্বাস রাখুন, ধৈর্য ধরুন, পরিশ্রম করুন এবং যতটা সম্ভব মুখ বন্ধ রাখুন।

মনে রাখবেন, স্বপ্নকে আগেভাগে প্রকাশ করা মানে তাকে দুর্বল করে ফেলা। হিংসা, ঈর্ষা আর বদনজর সত্যিই আপনার সাফল্যকে ধ্বংস করতে পারে। তাই যখনই জীবন আপনাকে কোনো বড় সুখবর দেবে—নতুন বাড়ি, গাড়ি, বিয়ে বা পদোন্নতি—তখন আনন্দে চিৎকার না করে নীরবে উপভোগ করুন। সময় এলে আপনার সাফল্যই পুরো পৃথিবীকে জানিয়ে দেবে আপনি কী করেছেন।

লেখা সংগৃহীত

#সংগৃহীত

প্রতি বছর এই দিনের জন্য অনেক এক্সাইটেড থাকতাম। বয়স বাড়ার সাথে সাথে এই এক্সাইটমেন্ট ক্রমশ কমেই যাচ্ছে। আগে হৈ হুল্লোড় ভাল...
02/02/2026

প্রতি বছর এই দিনের জন্য অনেক এক্সাইটেড থাকতাম।
বয়স বাড়ার সাথে সাথে এই এক্সাইটমেন্ট ক্রমশ কমেই যাচ্ছে।

আগে হৈ হুল্লোড় ভালো লাগতো এখন নিরিবিলি কোথাও যেয়ে বসে থাকতে ভালো লাগে।
শরতের চকচকে নীল আকাশে তুলো ভেজা মেঘ দেখতে ভালো লাগে , সমুদ্রের পাশে নিরিবিলি বসে থাকতে ভালো লাগে।

এমন ই এক শরতের সকালে শিউলী গাছ থেকে ঝড়ে পড়া শিউলি কুড়োতে ভালো লাগে।

জীবন ও জগতের তৃষ্ণা তো মানুষের কখনো মেটে না তবু মানুষ আর বাচেঁ ক দিন বলো?
আমার কি দিন ফুরচ্ছে না?

জীবন থেকে আরো একটা বছর চলে গেলো। 🫠

plz keep me in your dua ❤️

শখ বলতে বুঝি আলমারি ভর্তি শাড়ি, বাক্স ভর্তি গহনা, স্ট্যান্ড ভর্তি চুড়ি, শেলফ ভর্তি বই, বারান্দায় হরেক রকম গাছ, ঘর ভর্তি ...
25/01/2026

শখ বলতে বুঝি আলমারি ভর্তি শাড়ি, বাক্স ভর্তি গহনা, স্ট্যান্ড ভর্তি চুড়ি, শেলফ ভর্তি বই, বারান্দায় হরেক রকম গাছ, ঘর ভর্তি মাটির জিনিসপত্র আর নিয়ম করে বিছানার পাশে রাখা সতেজ রজনীগন্ধা🌿
🕊️

আপনার বাসায় অন্তত ১০টি বাল্ব থাকার পরেও যখন - মহিলারা অকারণে এই  মোমবাতিগুলো জ্বালাবে, ধরে নিবেন এটি আবহাওয়া পূর্বাভাস। ...
24/01/2026

আপনার বাসায় অন্তত ১০টি বাল্ব থাকার পরেও যখন - মহিলারা অকারণে এই মোমবাতিগুলো জ্বালাবে, ধরে নিবেন এটি আবহাওয়া পূর্বাভাস। আজকে তাদের মুড ভালো। দিনটি ঝগড়াঝাঁটি ছাড়াই অত্যন্ত রোমান্টিক আর শান্তিতে যাবে।

এরকম মূহুর্তে! ভুলেও বলে বসবেন না, 'অপচয়কারী শয়তানের ভাই।' তাহলে আপনি নিজের পায়ে নিজেই কুড়াল মারবেন।

ছোট বেলায় বড় হতে চাইতাম, এখন বড় হয়ে গিয়েও মন টা কেমন যেনো সেই ছোট্ট আমি টাকেই খুঁজে বেড়াই,,কুড়ির পর আমরা আসলেই বড় হয়ে ...
18/01/2026

ছোট বেলায় বড় হতে চাইতাম, এখন বড় হয়ে গিয়েও মন টা কেমন যেনো সেই ছোট্ট আমি টাকেই খুঁজে বেড়াই,,কুড়ির পর আমরা আসলেই বড় হয়ে যাই।

আশেপাশে কিছু পজিটিভ মানুষ থাকলে এর একটা দারুণ সুবিধা ভোগ করা যায়।তাদের সাথে কথা বললেই শান্তি লাগে,সবকিছুতেই পজিটিভ একটা ...
18/01/2026

আশেপাশে কিছু পজিটিভ মানুষ থাকলে এর একটা দারুণ সুবিধা ভোগ করা যায়।তাদের সাথে কথা বললেই শান্তি লাগে,সবকিছুতেই পজিটিভ একটা ভাইব থাকে, মন খুলে কথা বলা যায়,অনেকসময় অনেককিছু সহজ মনে হয়।এ মানুষগুলো আতরের মতোই সুন্দর,যারা আশেপাশে থাকলেই লাভ,যাদের কথা আতরের মতোই সুগন্ধ ছড়ায়।♥️♥️

Never lose hope, Life can take a beautiful turn from anywhere, at any moment.💫
13/01/2026

Never lose hope, Life can take a beautiful turn from anywhere, at any moment.💫

সূরা ক্বাফ পড়ছিলাম। হঠাৎ ১৮ নং আয়াতে এসে থমকে গেলাম!'মানুষ এমন কোনো কথা বলে না, যা লিপিবদ্ধ করা হয় না।' অথচ...  আমরা কী ...
12/01/2026

সূরা ক্বাফ পড়ছিলাম। হঠাৎ ১৮ নং আয়াতে এসে থমকে গেলাম!
'মানুষ এমন কোনো কথা বলে না, যা লিপিবদ্ধ করা হয় না।'

অথচ...
আমরা কী উদাসীন! কী অবলীলায় যা ইচ্ছা তাই বলে যাই! হুট করেই আরেকজনের সম্পর্কে বাজে মন্তব্য করে বসি। না জেনে, কোনো ধরনের অবজার্ভেশন ছাড়াই তার নামে যা খুশি তাই বলি...


আরেকজনকে নিয়ে কথা বলার আগে নিজের সম্পর্কে একটু ভাবি!
আয়নার সামনে দাঁড়াই!
নিজের পর্যালোচনা করি!
নিজের দোষগুলো খুঁজে বের করি!

আল্লাহর কাছে সাহায্য চাই যেন আমার এ দোষগুলো কাটিয়ে উঠতে পারি!

আরেকটি জিনিস আমরা খুব করি, সেটি হচ্ছে সন্দেহ বা অনুমান করে কারো সম্পর্কে কথা বলা বা খারাপ মনোভাব পোষণ করা। এই ব্যাধির কবলে পড়ে বিশ্বাস ভেঙ্গে যায়, আস্থা হারিয়ে যায়।
পারিবারিক বন্ধন ধ্বংস হয়! পতন হয় সমাজের একতা!


আমরা জানি না, আল্লাহর কাছে কে প্রিয়। হয়তো আমরা যাকে নিয়ে নেগেটিভ কথা বলছি, সে আল্লাহর খুব প্রিয় বান্দা।

মহান আল্লাহ নিজেই আমাদের প্রতিটি মুভমেন্ট অবজার্ভ করছেন! আবার আমাদের জন্য দু'জন করে ফেরেশতাও নিয়োজিত আছেন, যারা সবকিছু রেকর্ড করে রাখছেন। আমাদের ছোট্ট কোনো কথা/কাজ কিছুই তাদের রেকর্ড থেকে বাদ পড়ছে না!

আবূ হুরাইরা রা. হতে বর্ণিত, নবী সা. বলেছেন, “যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিনের প্রতি বিশ্বাস রাখে, সে যেন ভালো কথা বলে; নতুবা চুপ থাকে।” (বুখারী: ৬০১৮)

অন্যের দোষ খুঁজতে খুঁজতে আমাদের অন্তর নষ্ট হয়ে যাচ্ছে! আমল ধ্বংস হয়ে যাচ্ছে!

❤️❤️❤️❤️
---------------------------------

নারীকে একটি ছোট্ট গৃহকোণ দিলে সে একটি উষ্ণ সংসার উপহার দেয়।নারীকে একটি ছোট্ট মুচকি হাসি দিলে বিনিময়ে পুরো একটি হৃদয় উপহা...
10/01/2026

নারীকে একটি ছোট্ট গৃহকোণ দিলে সে একটি উষ্ণ সংসার উপহার দেয়।

নারীকে একটি ছোট্ট মুচকি হাসি দিলে বিনিময়ে পুরো একটি হৃদয় উপহার দেয়।

নারীকে সামান্য এক ব্যাগ বাজার দিলে সে বিনিময়ে কত কি সুস্বাদু খাবার উপহার দেয়।

সামান্য কবুল বললে নিজেকে শেকড়সুদ্ধ উপড়ে এনে উপহার দেয়।
♥️♥️♥️

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when M u b a s h i r a posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to M u b a s h i r a:

Shortcuts

Share