KinderBooks

KinderBooks Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from KinderBooks, Publisher, ৩৭, নর্থব্রুক হল রোড, বাংলাবাজার, Dhaka.
(67)

A beautiful as well as melancholic story.💙চাঁদ উঠেছে। চারদিকে ঈদের আমেজ। বাচ্চারা হল্লা করছে, আসমানে লুক্কা ছুড়ে দিচ্ছে—...
24/09/2026

A beautiful as well as melancholic story.💙

চাঁদ উঠেছে। চারদিকে ঈদের আমেজ। বাচ্চারা হল্লা করছে, আসমানে লুক্কা ছুড়ে দিচ্ছে—আনন্দে ভেসে যাচ্ছে চরাচর। সেই আনন্দে যোগ দিতে ইচ্ছে করে নীল মিয়ারও। কিন্তু কেউ তাকে নিজেদের সঙ্গে যোগ দিতে দেয় না।

নীল মিয়া ভাবে, তার ভাই লাল মিয়া থাকলে দুজনে মিলে লুক্কা ওড়াতে পারতো। বাড়ি ফিরে সে মাকে নিয়ে চাঁদ দেখে। মা তো দেখতে পায় না, তাহলে সে কিভাবে চাঁদ দেখবে?

কিন্ডারবুকস প্রকাশিত শিশু-কিশোরদের উপযোগী আবেগঘন গল্প ‘নীল মিয়ার ঈদের চান’। রচনা করেছেন ধ্রুব এষ। ছবি এঁকেছেন রাজীব দত্ত।
বইটি অর্ডার করতে পেইজে মেসেজ করুন।

কিন্ডারবুকস প্রকাশিত 'প্রকৃতি পরিচয় সিরিজ' এর প্রথম বই 'সকাল বেলার পাখি'।🕊️🧡
24/09/2026

কিন্ডারবুকস প্রকাশিত 'প্রকৃতি পরিচয় সিরিজ' এর প্রথম বই 'সকাল বেলার পাখি'।🕊️🧡

For the little fans of Messi💙Know about your favorite sport star💙মেসি। আর্জেন্টিনার রোজারিওর রাস্তা কিংবা এক চিলতে ফাঁকা...
23/09/2026

For the little fans of Messi💙

Know about your favorite sport star💙

মেসি। আর্জেন্টিনার রোজারিওর রাস্তা কিংবা এক চিলতে ফাঁকা জায়গায় খেলতে খেলতে বেড়ে ওঠা একজন কালজয়ী ফুটবলশিল্পী।

‘ছোটদের মেসি’ বইটি আগাগোড়া এক মহাজীবনের গল্প। শৈশব-কৈশোর, বেড়ে ওঠা, দাদির প্রশ্রয়, দেশত্যাগ, জীবনের বাঁকে বাঁকে ঘটে যাওয়া মেসির নানান গল্প নিয়ে তোমাদের জন্য এই বইটি লেখা হয়েছে। মেসিকে নিয়ে বানানো সিনেমা, ডকুমেন্টারি থেকেও দারুণ সব গল্প-কাহিনি এতে যুক্ত করা হয়েছে।

মেসির শৈশবের দুঃখ-কষ্টের কথা পাবে বইটিতে। কীভাবে একজন ‘রোগা শিশু’ নিজের চেষ্টা আর পরিশ্রমে বিশ্ববিখ্যাত হয়েছেন- সে কথাই নানা আঙ্গিকে এসেছে বইটির পাতায় পাতায়।

পড়তে শুরু করলে শেষ না করে উপায় নেই। রঙিন ছবি আর ইলাসট্রেশনে ভরা পুরো বইটি তোমাদের অনেক মুগ্ধ করবে।💙

23/09/2026

কিন্ডারবুকস হতে প্রকাশিত মার্সেলিন কুইয়া'র ছড়ার বই "শোনাপুরের ভুতের ছড়া"😍🌼🌿

বইটি সংগ্রহ করতে কল করুন এই 01958519883 নম্বরে অথবা পেইজের মেসেঞ্জারে যোগাযোগ #শিশুতোষবই

রচনা: জ্যাক ও'ইয়াহচিত্র: নিলুফার ওয়াদিয়াছোটদের জন্য বই—বিষয়টিকে আমি খুব গুরুত্ব দিয়ে থাকি এবং দেওয়া উচিত বলেই মনে করি।এখ...
23/09/2026

রচনা: জ্যাক ও'ইয়াহ
চিত্র: নিলুফার ওয়াদিয়া

ছোটদের জন্য বই—বিষয়টিকে আমি খুব গুরুত্ব দিয়ে থাকি এবং দেওয়া উচিত বলেই মনে করি।

এখন আমরা এমন একটা যুগে বসবাস করছি যখন বিভিন্ন প্রযুক্তি খুব উচ্চতায় অবস্থান করছে এবং আরোও কত এগোতে পারে সেই চেষ্টায় বিভিন্ন টেক কোম্পানি সর্বদাই ভাবছে, কাজ করে যাচ্ছে।

প্রযুক্তির যত ভালো দিক আছে, খারাপ দিক আছে ততই। ইন্টারনেট থেকে শুরু করে বিভিন্ন ধরনের সফটওয়্যার কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ভালো-মন্দ নির্ভর করছে মানুষ কিভাবে এগুলোকে দেখছে এবং কাজে লাগাচ্ছে তার ওপর।

এজন্য সবাইকে আসলে সচেতন থাকতে হবে। বিশেষ করে, বাবা-মায়েদের তার সন্তানের জন্য। কারণ ছোটদের জন্য এক ধরনের ফাঁদ সবসময় ই থাকে। তাছাড়া এ বয়সের ভালনারেবল অবস্থাটাও নজরে আনতে হয়।

না বুঝে শুনে, তাই বাচ্চারা পড়ে যেতে বিশাল বড় কোনো সমস্যায়।

আর ছোটদের কে প্রবন্ধ পড়ে শুনিয়ে, ফ্যাক্টস বলে কয়ে, সচেতন যতটা করা যায়, তার চেয়ে বেশি সচেতন করা যায় গল্প বলে। গল্প পড়তে দিয়ে।

'সাইবার বন্ধুর ফাঁদ' গল্পটি শ্রী'র গল্প। সদ্য কম্পিউটার চালাতে শিখেছে। কিন্তু সচেতনতার অভাবে পা দেয় এক বিপজ্জনক ফাঁদে। সেই ফাঁদ, এবং তা থেকে বের হবার গল্প এটা। গল্পের মাধ্যমেই হোক সচেতনতা বৃদ্ধি।

তোতাকাহিনী রবীন্দ্রনাথ ঠাকুরের এক অনবদ্য সৃষ্টি। শিশু কিংবা বুড়ো সবার জন্য এটি একটি শিক্ষণীয় গল্প। সে পাখিটা মুক্ত ছিল এ...
23/09/2026

তোতাকাহিনী রবীন্দ্রনাথ ঠাকুরের এক অনবদ্য সৃষ্টি। শিশু কিংবা বুড়ো সবার জন্য এটি একটি শিক্ষণীয় গল্প। সে পাখিটা মুক্ত ছিল একদিন সে বন্দী হয়ে গেল সোনার খাঁচায়, বইপুস্তকে ঠাসা কারাগারে। যেখানে মনের কথা প্রাণের ভাষা শুধাবার কোনো বন্ধু নেই। মূর্খ সে তোতাপাখিটাকে নিয়ে রাজা হতে প্রজা সকলেরই ভাবনার অন্ত নেই। মুক্ত থেকে থেকে পাখিটা যা শিখতে পারেনি, তাই এবার সে সোনার খাঁচায় আরাম করে শিখবে। রাজার প্রশংসায় পঞ্চমুখ সকলে।

কিন্তু আসলেই কি শিখেছে পাখিটা কিছু? নাকি খাঁচায় বন্দী থেকে থেকে প্রাণে মরেছে সে-এ কথা জানার চেষ্টা করাও যে বিপজ্জনক এমন রাজ্যে। শিশু-কিশোরদের জন্য সহজ ভাষায় পুনর্কথিত হয়ে সে গল্পই প্রকাশিত হয়েছে এ বইতে।

এই বইয়ের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো, পুরো বইটি ইলাসট্রেশন করা। ফোর কালারে পাতায় পাতায় গল্পের সঙ্গে ছবি দেখে দেখে পড়তে পারবে শিশু-কিশোররা। জীবন্ত সব চিত্র। নিঃসন্দেহে শিশু-কিশোরদের অনাবিল আনন্দ দেবে এই বই।

22/09/2026

Read classic stories with KinderBooks.💙

তোতাকাহিনী রবীন্দ্রনাথ ঠাকুরের এক অনবদ্য সৃষ্টি। শিশু কিংবা বুড়ো সবার জন্য এটি একটি শিক্ষণীয় গল্প। সে পাখিটা মুক্ত ছিল একদিন সে বন্দী হয়ে গেল সোনার খাঁচায়, বইপুস্তকে ঠাসা কারাগারে। যেখানে মনের কথা প্রাণের ভাষা শুধাবার কোনো বন্ধু নেই। মূর্খ সে তোতাপাখিটাকে নিয়ে রাজা হতে প্রজা সকলেরই ভাবনার অন্ত নেই। মুক্ত থেকে থেকে পাখিটা যা শিখতে পারেনি, তাই এবার সে সোনার খাঁচায় আরাম করে শিখবে। রাজার প্রশংসায় পঞ্চমুখ সকলে।

কিন্তু আসলেই কি শিখেছে পাখিটা কিছু? নাকি খাঁচায় বন্দী থেকে থেকে প্রাণে মরেছে সেÑ এ কথা জানার চেষ্টা করাও যে বিপজ্জনক এমন রাজ্যে। শিশু-কিশোরদের জন্য সহজ ভাষায় পুনর্কথিত হয়ে সে গল্পই প্রকাশিত হয়েছে এ বইতে।

এই বইয়ের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো, পুরো বইটি ইলাসট্রেশন করা। ফোর কালারে পাতায় পাতায় গল্পের সঙ্গে ছবি দেখে দেখে পড়তে পারবে শিশু-কিশোররা। জীবন্ত সব চিত্র। নিঃসন্দেহে শিশু-কিশোরদের অনাবিল আনন্দ দেবে এই বই।

Read folktales with KinderBooks🐘মাহাদেনা মুত্তা নামে প্রবীণ এক লোক বাস করতেন শ্রীলঙ্কার এক অজপাড়া গাঁয়ে। গ্রামের মানুষের...
22/09/2026

Read folktales with KinderBooks🐘

মাহাদেনা মুত্তা নামে প্রবীণ এক লোক বাস করতেন শ্রীলঙ্কার এক অজপাড়া গাঁয়ে। গ্রামের মানুষের কাছে তিনিই ছিলেন পৃথিবীর সবচেয়ে বড় জ্ঞানী। তাঁর ছিল পাঁচ শিষ্য। একেকজনের চেহারার সাথে মিল রেখে একেক নাম রেখেছিলেন তিনি। তাদের অদ্ভুত সব মজার কাণ্ডকীর্তির গল্প শ্রীলঙ্কায় মানুষের মুখে মুখে ফেরে। জনপ্রিয় এ চরিত্রকে নিয়ে রচিত বইটি চমৎকার আনন্দময় পাঠের অভিজ্ঞতা দেবে শিশু-কিশোরদের, এমনকি বড়দেরও নির্মল আনন্দলাভে একটু কমতি রাখবে না বইটি।

বিভিন্ন সিংহলি সংবাদ-সাময়িকীতে প্রকাশিত নানান গল্প থেকে সংগৃহীত ও সম্পাদিত এ বইটি মাহাদেনা মুত্তাকে নিয়ে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম পূর্ণাঙ্গ বই। সবার জন্য যা হয়ে উঠবে সুখপাঠ্য ও আমোদের।

কিন্ডারবুকস হতে শিশু-কিশোরদের জন্য আসছে শিগগির...
20/09/2026

কিন্ডারবুকস হতে শিশু-কিশোরদের জন্য আসছে শিগগির...

Address

৩৭, নর্থব্রুক হল রোড, বাংলাবাজার
Dhaka
1100

Alerts

Be the first to know and let us send you an email when KinderBooks posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to KinderBooks:

Shortcuts

Share

Category