News61 Bangla

News61 Bangla One Of the Most Popular Digital page (News 61 Bangla) Follow Uss

01/09/2026

বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন সর্বস্তরের মানুষের।

#বিএনপি #প্রতিষ্ঠাবার্ষিকী

31/08/2026

আমাদের একটা ধারণা এখানে কোন না কোন চক্র এখানে ষড়যন্ত্র করছে।

★কাওরান বাজার কিচেন মার্কেট গাবতলীতে স্থানান্তরের প্রতিবাদে ব্যবসায়ীদের যৌথ সংবাদ সম্মেলন।

#কাওরানবাজার #কিচেনমার্কেট #ব্যবসায়ী #সংবাদসম্মেলন

বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতি বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ৩০ আগস্ট রবিবার ঢাকা ক্লাব লিঃ এর স্যামসন এইচ. চৌধুরী সেন্টার হল...
30/08/2026

বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতি বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

৩০ আগস্ট রবিবার ঢাকা ক্লাব লিঃ এর স্যামসন এইচ. চৌধুরী সেন্টার হলে, রমনা, ঢাকা, বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির সকলের অংশগ্রহণের মাধ্যমে এই বার্ষিক সাধারণ সভা - ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

সভার আলোচ্য সূচী নিম্নরূপঃ-
১। বিগত ২৬ জুলাই, ২০২৫ তারিখে অনুষ্ঠিত বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির বার্ষিক সাধারণ সভা ২০২৪ এর কার্যবিবরণী নিশ্চিতকরণ।
২। সমিতির বার্ষিক প্রতিবেদন গ্রহণ।
৩। ২০২৫ সালের নিরীক্ষিত আয়-ব্যয় এর হিসাব বিবেচনা ও গ্রহণ এবং পরবর্তী বছরের সমিতির বাজেট অনুমোদন।
৪। ২০২৬ সালের জন্য অডিটর নিয়োগ ও তাহার পারিশ্রমিক নিশ্চিতকরণ।
৫। বিবিধ (সভাপতির অনুমতিক্রমে)।

বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতি'র বার্ষিক সাধারণ সভা-২০২৫ এ সমিতির সাধারণ সম্পাদক মোঃ কাইসার-উজ-জামান বলেন, মুদ্রণ শিল্প দেশের অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ শিল্পখাত, যা স্বাধীনতার পর থেকে শিক্ষা, সংস্কৃতি, প্রশাসন, শিল্পায়ন এবং অর্থনৈতিক উন্নয়নের প্রতিটি পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। একসময় এই শিল্পের কার্যক্রম মূলতঃ বই, সংবাদপত্র ও বাণিজ্যিক মুদ্রণের মধ্যে সীমাবন্ধ থাকলেও বর্তমানে এর পরিধি ব্যাপকভাবে সম্প্রসারিত হয়েছে। ওষুধ শিল্প, তৈরি পোশাক, খাদ্য ও পানীয়, কৃষি, সিরামিক, চামড়া, ইলেকট্রনিকস, ব্যাংকিং, বীমা, টেলিযোগাযোগ, ই-কমার্স, নিরাপত্তা মুদ্রণ এবং উচ্চমানের প্যাকেজিং শিল্পের বিকাশের সঙ্গে সঙ্গে মুদ্রণ শিল্প আজ দেশের উৎপাদন ব্যবস্থার অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে।

সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারাবাহিক অগ্রযাত্রায় মুদ্রণ শিল্প একটি নীরব কিন্তু অত্যন্ত কার্যকর অবদান রেখে চলেছে। দেশের প্রায় ০৩ (তিন) লক্ষাধিক মানুষের প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান এই শিল্পের সঙ্গে সম্পৃক্ত। ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ-সব ধরনের মুদ্রণ প্রতিষ্ঠান দেশব্যাপী ছড়িয়ে রয়েছে এবং তারা সরকারি-বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় মুদ্রিত উপকরণ, প্যাকেজিং সামগ্রী, লেবেল, নিরাপত্তা নথি, শিক্ষা উপকরণ এবং বাণিজ্যিক মুদ্রণসেবা প্রদান করে জাতীয় অর্থনীতির গতিশীলতা বজায় রাখতে সহায়তা করছে। বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতি দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, মুদ্রণ শিল্পকে একটি অগ্রাধিকারপ্রাপ্ত শিল্পখাত হিসেবে বিবেচনা করা হলে দেশের শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং বৈদেশিক মুদ্রা অর্জণের নতুন নতুন সুযোগ সৃষ্টি হবে।

মোঃ কাইসার-উজ-জামান আরো বলেন, দেশের মুদ্রণ শিল্পখাতের এই অমিত সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে সরকার, শিল্প উদ্যোক্তা, আর্থিক প্রতিষ্ঠান, শিক্ষা ও গবেষনা প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক অংশীদারদের মধ্যে আরও কার্যকর সহযোগিতা প্রতিষ্ঠা করা প্রয়োজন। আমরা যদি দেশের মুদ্রণ শিল্পখাতের জন্য একটি দীর্ঘমেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা, প্রযুক্তি উন্নয়নে বিনিয়োগ, দক্ষ জনবল সৃষ্টি এবং শিল্পবান্ধব নীতিমালা তৈরি করতে সক্ষম হই তবে বাংলাদেশের মুদ্রণ শিল্প আগামী দশকে দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় অন্যতম চালিকাশক্তি হিসেবে প্রতিষ্ঠিত হবে। আপনাদের সহযোগিতা ও সমর্থনে আমি বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব গ্রহনের পর থেকেই সেই প্রচেষ্টা সফল করার চেষ্টা অব্যাহত রেখে চলেছি।

★২০২৫-২০২৭ মেয়াদে কার্যনিবাহী কমিটির নির্বাচন উদ্যোগ গ্রহণঃ-

সমিতির সংঘস্মারক ও সংঘবিধি মোতাবেক কার্যনির্বাহী কমিটির ১৩তম সভায় ২০২৫-২০২৭ মেয়াদের কার্যনিবাহী কমিটির নির্বাচন অনুষ্ঠানের জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক বিগত ০৩ আগষ্ট ২০২৫ তারিখ নির্বাচন পরিচালনার জন্য বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবি এডভোকেট জনাব মোঃ তাহেরুল ইসলাম (তৌহিদ) কে চেয়ারম্যান ও এডভোকেট জনাব মোঃ নুরুল ইসলাম ও এডভোকেট জনাব মোঃ মিজানুর রহমান মিজানকে সদস্য মনোনীত করে তিন সদস্য বিশিষ্ট বামুশিস নির্বাচন বোর্ড এবং এডভোকেট জনাব মোহাম্মদ আব্দুল বাসেতকে চেয়ারম্যান, ব্যারিষ্টার এম নিজামুল হায়দার ও ব্যারিষ্টার মোহাম্মদ নাজমুল করিমকে সদস্য মনোনীত করে নির্বাচন আপীল বোর্ড গঠন করা হয়। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে আপনাদেরকে অবহিত করতে চাই সমিতির একজন সদস্যের অযৌক্তিক মামলা মোকাদ্দমার কারণে মহামান্য হাইকোর্ট উক্ত নিবার্চন অনুষ্ঠানের বিষয়ে স্থিতিবস্থা বজায় রাখার নির্দেশনা প্রদান করেন। উক্ত স্থিতিবস্থার বাধ্যবাধকতার কারণে আমাদের পক্ষে নির্বাচন আয়োজন করা সম্ভব হয়নি, যদিও আমরা উক্ত স্থিতিবস্থার বিরুদ্ধে এখনো উচ্চ আদালতে আইনী প্রক্রিয়া চালু রেখেছি যাতে যথাসম্ভব দ্রুততম সময়ের মধ্যে সমিতির নির্বাচন অনুষ্ঠান করা যায়।

পরিশেষে আমি বলতে চাই আসুন, আমরা সবাই সম্মিলিতভাবে একটি আধুনিক, উদ্ভাবনী, পরিবেশবান্ধব, প্রযুক্তিনির্ভর এবং বিশ্বমানের বাংলাদেশের মুদ্রণ শিল্প গড়ে তোলার প্রত্যয়ে এগিয়ে যাই। মহান আল্লাহ তা-আলা আমাদের সকল প্রচেষ্টা কামিয়াব করুন, দেশ ও জাতির কল্যাণ সাধনে আমাদের কর্মকে আরও অর্থবহ করে তুলুক-এই প্রার্থনাই করি।

আমি বার্ষিক সাধারণ সভা-২০২৫ এ উপস্থিত সকলকে কার্যনির্বাহী কমিটি ও ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে পুনরায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। সকলের প্রতি রইল আমার গভীর শ্রদ্ধা ও ভালবাসা।

বার্ষিক সাধারণ সভায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতি সভাপতি, সাধারণ সম্পাদক সহ কমিটি অন্যান্য নেতৃবৃন্দ ও আগত অতিথিগণ।

29/08/2026

“শিক্ষক-শিক্ষিকার ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় চাঞ্চল্য”

#ভাইরালভিডিও

26/08/2026

পবিত্র ঈদে মিলাদুন্নবি (সা.) উপলক্ষ্যে মোহাম্মদী ইসলামের নেতৃত্ব প্রদানকারী মহামানব। ইমাম প্রফেসর ড. কুদরত এ খোদা (মা. আ.) হজুর কেবলাজানের আহব্বানে - আনন্দ র‍্যালি ।

#দেওয়ানবাগশরীফ
দেওয়ানবাগ শরীফ

25/08/2026

হেদায়েত রাশিদা মেমোরিয়াল ডিগ্রি কলেজ এর ১০ তলা ভিত বিশিষ্ট ১ তলা একাডেমিক ভবন উদ্বোধন থেকে সরাসরি।

★প্রধান অতিথি, হাবিবুর রশিদ হাবিব, প্রতিমন্ত্রী, রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।

21/08/2026

সোহা ওভারসীজ লিমিটেড (RL No. 2784), কথায় নয়, কাজে আমাদের পরিচয়।

#মালয়েশিয়া #সৌদিআরব #মরিশাস #কাতার #দুবাই #কুয়েত #শ্রমবাজার

19/08/2026

খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে উৎসাহিত করা, মাদকমুক্ত ও সুস্থ সমাজ গড়ে তোলার লক্ষে আরাফাত রহমান কোকো স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান থেকে সরাসরি।

প্রধান অতিথি হাবিবুর রশিদ হাবিব এমপি মাননীয় প্রতিমন্ত্রী রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।

Address

Dhaka
1205

Alerts

Be the first to know and let us send you an email when News61 Bangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to News61 Bangla:

Shortcuts

Share