Daily Jonoshokti

Daily Jonoshokti Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Daily Jonoshokti, Media/News Company, Dhaka.

12/07/2026

জলাবদ্ধতায় ভোগান্তিতে পড়া শিক্ষার্থীদের জন্য ডাকসুর পক্ষ থেকে প্রয়োজনীয় সুপেয় পানি, শুকনো খাবার, মোমবাতি, মশার কয়েল, বিনামূল্যে যাতায়াতের জন্য ভ্যান, জেনেরেটর ইত্যাদি ব্যবস্থা করা হয়েছে।

#ভিপি #ডাকসু #দৈনিক_জনশক্তি

বুবি মারা গেছেন। তাঁকে ঘুম থেকে উঠিয়ে পিটিয়ে মেরেছে ‘দুর্বৃত্তরা’। কাছে ৪০ হাজার টাকা ছিল। ২৫ বছর ধরে বুবি ওই টাকা জমিয়ে...
09/07/2026

বুবি মারা গেছেন। তাঁকে ঘুম থেকে উঠিয়ে পিটিয়ে মেরেছে ‘দুর্বৃত্তরা’। কাছে ৪০ হাজার টাকা ছিল। ২৫ বছর ধরে বুবি ওই টাকা জমিয়েছিলেন ভিক্ষা করে, প্লাটফর্ম পরিষ্কার করে। টাকাগুলো আর নেই। ওরা নিয়ে গেছে। মৃত্যুর আগে ক্ষতবিক্ষত মুখ নিয়ে বুবি স্টেশনের একটা চেয়ারে বসেছিল নীরবে, নিরুত্তাপ দৃষ্টিতে।

এমনিতেও সত্তুর বছর বয়সী বেশিরভাগ নারীর এই পৃথিবীর উদ্দেশ্যে নতুন করে কিছু বলার থাকে না। জীবন তাঁদের এতোটাই ক্লান্ত করে রাখে যে, নতুন কোনো কথার ভার বয়ে বেড়ানোর ক্ষমতা তাঁদের থাকে না।

কিন্তু বুবির গল্পটা আলাদা। কারণ সত্তুর বছর জীবনে সে কখনওই কিছু বলেনি। একটি অর্থপূর্ণ সম্পূর্ণ বাক্যও না। কিন্তু কথা বলতে পারলে তিনি কী বলতেন?
টাকার জন্য যখন তাকে মারা হচ্ছিল, তখন তিনি চিৎকার করে কাকে ডাকতেন?
মাকে? বাবাকে? আল্লাহ্‌কে?
আচ্ছা, বুবির ধর্ম কী ছিল?

২৫ বছর আগে ট্রেনে চড়ে মেথিকান্দা স্টেশনে এসেছিলেন বাক্‌প্রতিবন্ধী বুবি। তিনি কোত্থেকে এসেছিলেন? কেন? কারো প্রতি অভিমান করে?

মেথিকান্দা স্টেশন থেকে কেন বুবি আর ফিরে গেলেন না? কার কাছে আর গেলেন না? নাকি এক স্টেশন থেকে অন্য স্টেশন, আবারও এক স্টেশন থেকে অন্য স্টেশন করে তিনি পালিয়ে বেড়িয়েছেন জীবন থেকেই?

তাহলে মেথিকান্দা থেকে কেন পালালেন না? কিসের আর কার অপেক্ষায়? কোনো প্রিয়জনের অপেক্ষায়? আবারও পালানোর সুযোগের অপেক্ষায়? মৃত্যুর অপেক্ষায়?

২৫ বছর ধরে বুবি এক এক করে ৪০ হাজার টাকা জমিয়েছিলেন। গড়ে প্রতিদিন ৪ টাকা ৩৮ পয়সা। এই টাকা দিয়ে বুবি কী করতেন? কাউকে দিতেন? কোনো একদিন দূরে কোথাও পৃথিবীর মানচিত্র থেকে খসে পড়া একখণ্ড জমি কিনতেন? নিজের জন্য বাড়ি বানাতেন? অন্য কারো জন্য বানাতেন? কবরের জায়গা বায়না করে রাখতেন?

বুবি এসব কিছুরই উত্তর দিয়ে জাননি। বুবি মেথিকান্দা স্টেশনে নীরবে এসেছিলেন। অনেকদিন পর্যন্ত হয়তো কেউ টেরই পায়নি যে- নতুন দুইটি পাও তাঁদের সাথে একই প্লাটফর্মে রোজ হাঁটছে। বুবি একইরকম নীরবে চলে গেছেন। অনেকদিন পর্যন্ত হয়তো কেউই টেরই পাবে না যে- পুরনো দুইটি পা তাঁদের সাথে ওই প্লাটফর্মে রোজ আর হাঁটছে না।

বুবির জন্য কোনো শোকসভা হবে না, বুবি হত্যার বিচার চেয়ে মিছিল হবে না, বুবির কবরে তাঁর নামও লেখা হবে না।

বুবির না বলা কথার চেয়েও বেশি নীরবে আমরা ভুলে যাবো, এই দেশের স্টেশনগুলোতে বাস করা মানুষদের চাইলেই মেরে ফেলা যায়। কিন্তু যারা স্টেশনে থাকে- তাঁরা মরবে, মরুক। আমাদের কীসের দায়?

লেখাঃ সৈকত আমিন।

08/07/2026

অতি বৃষ্টির কারণে পাহাড়ি ঢল ও মাইনী নদীর পানি বেড়ে খাগড়াছড়ি-সাজেক সড়কের বিভিন্ন অংশ তলিয়ে গেছে। এই দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং পাহাড়ধসের আশঙ্কায় রাঙামাটি জেলা প্রশাসন সাজেকে পর্যটক ভ্রমণে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা জারি করেছে। অনেক পর্যটক বর্তমানে সাজেকে আটকা পড়েছেন।

মিশরকে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা।
08/07/2026

মিশরকে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা।

সব নায়ক ট্রফি জেতে না, কিন্তু কোটি ফুটবলপ্রেমীর হৃদয়ে থেকে যায়; ভোজিনহা তাদেরই একজন।
08/07/2026

সব নায়ক ট্রফি জেতে না, কিন্তু কোটি ফুটবলপ্রেমীর হৃদয়ে থেকে যায়; ভোজিনহা তাদেরই একজন।

৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড
08/07/2026

৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড

একটা যুগের সমাপ্তি, কিন্তু কিংবদন্তির গল্প কখনোই শেষ হয় না। বিদায়, নেইমার জুনিয়র।। Neymar Jr.
08/07/2026

একটা যুগের সমাপ্তি, কিন্তু কিংবদন্তির গল্প কখনোই শেষ হয় না।

বিদায়, নেইমার জুনিয়র।। Neymar Jr.

07/07/2026

কম দিছো ক্যা, আরও দাও', শ্রীপুর পৌর ভূমি অফিসে ঘুষের টাকা নিয়ে হাসিমুখে দরদাম।

ব্রাজিলের বিপক্ষে হারের পর বিশ্বকাপ মিশন শেষ জাপানের। ছবি: রয়টার্স
30/06/2026

ব্রাজিলের বিপক্ষে হারের পর বিশ্বকাপ মিশন শেষ জাপানের। ছবি: রয়টার্স

জার্মানিকে ট্রাইবেকারে হারিয়ে বিশ্বকাপের শেষ ১৬তে প্যারাগুয়ে। ছবি : রয়টার্স
30/06/2026

জার্মানিকে ট্রাইবেকারে হারিয়ে বিশ্বকাপের শেষ ১৬তে প্যারাগুয়ে। ছবি : রয়টার্স

Address

Dhaka

Telephone

+8801741451064

Website

Alerts

Be the first to know and let us send you an email when Daily Jonoshokti posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share