Biker Shakil Sarder

Biker Shakil Sarder সাংবাদিক শাকিল সরদার

28/09/2026

আপনাদের বা*চ্চাদে*রকে সাব*ধানে রাখুন 😭😭

27/09/2026

😱😱

তখনও রাতের আঁধার শেষে আলো ফোটেনি, ফজরের নামাজ পড়ে একটু পায়চারি করার জন্য বের হলাম রাস্তায়। কিছুটা পথ এগিয়েই জানলাম ব...
26/09/2026

তখনও রাতের আঁধার শেষে আলো ফোটেনি, ফজরের নামাজ পড়ে একটু পায়চারি করার জন্য বের হলাম রাস্তায়। কিছুটা পথ এগিয়েই জানলাম বাজারে চোর ধরা পড়েছে। বরাবরের মতোই এড়িয়ে গেলাম, এসব ব্যাপারে একটুও আগ্রহ খুঁজে পাইনা কেন যেন কখনোই।

একটু সামনে এগোতেই হঠাৎ কানে ভেসে আসলো এলোপাথাড়ি চিৎকার, পেছন ফিরে দেখলাম একদল আমজনতা সুঠাম দেহের এক ব্যক্তিকে উত্তম মাধ্যম দিতেছে। যেহেতু চুরি কেস তাই খুব স্বাভাবিক যে এমন কিছু হবে। কিন্ত চিৎকারের আওয়াজের মধ্যে একটা বাচ্চার কণ্ঠ পেয়েই মূলত ফিরে তাকানো!

ভিড় ঠেলে কোনো রকম একদম কাছাকাছি গিয়ে যে দৃশ্য দেখলাম, সেটা মনে হয় না দেখাই ভালো ছিল! যাকে উত্তম মাধ্যম দেওয়া হচ্ছে তার ৮/৯ বছরের একটা মেয়ে নিজের বাবাকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। ক্ষুব্ধ সাধারণ মানুষদের থামানোর চেষ্টা করলাম, বুঝিয়ে বললাম ছোট্ট মেয়েটার কি মানসিক অস্বস্তি আসতে পারে ভবিষ্যতে এই ঘটনা কেন্দ্র করে।

অবস্থা কিছুটা স্বাভাবিক হলে জানতে পারি, এই লোক এর আগেও একাধিকবার এরকম (চুরি) অপরাধ করেছে, স্থানীয় লোকজন বিচার সালিশ না করেই একাধিকবার ক্ষমা করেছেন, তাই এবার চাচ্ছে একটু শক্ত সিদ্ধান্ত নিবেন গ্রামবাসী।

এরপরেই ঘটে গেলো এক আকস্মিক দৃশ্য! যে দৃশ্য উপস্থিত সবাইকে মানবিকতা, স্নেহ আর মমতার এক দারুণ বার্তা দিলো! যে দৃশ্য মনে করিয়ে দেয় “পৃথিবীতে অসংখ্য খারাপ পুরুষ আছে কিন্তু একজনও খারাপ বাবা নেই” কথাটি।

চোখের কোণে দু-ফোঁটা জলের উপস্থিতি ঘটালো ছোট্ট মেয়েটি যখন তার অপরাধী বাবাকে ভরা বাজারে খাম্বার সঙ্গে বাঁধা অবস্থায় চা আর রুটি খাইয়ে দিলো। চায়ের কাপে রুটি ভিজিয়ে যখন তার বাবার মুখে তুলে দিচ্ছে আর বলছে দেইখো বাবা তোমার কিচ্ছু হইবে না! ব্যথা জায়গায় হাত বুলিয়ে দেয় আর বলছে, তুমি বেশি ব্যথা পাইছো বাবা!

ছোট্ট শিশুটির বাবা হয়তো অপরাধী! কিন্তু তার কাছে তার বাবার পরিচয় কেবলই বাবা। ছোট্ট এই বাচ্চাটার জীবনে কঠিন একটা দাগ লেগে গেলো, যে দাগ কোনো ডিটারজেন্ট পাউডারে উঠবে না। ছোট্ট এই শিশুটির এমন এক ক্ষত বয়ে বেড়াতে হবে যে ক্ষত কোনো ঔষধে কোনোদিন সারবেনা।

25/09/2026

তিলক পুর ইউনিয়নে নুরপুর স্কুলের সামনে অপেনাল আম্পল বিক্রি

কয়েকটি আম্পল খোরকে তিন টি আম্পল সহ ধরা হয়েছে আপনাদের কাছে অনুরোধ আমাদের সহজিতা করুন মাদক মুক্ত সমাজ গরুন 😭😭

এ ধরনের কর্মকাণ্ড কি মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে না? কেউ জুতা পায়ে মডেল মসজিদ পরিদর্শন করছেন, আবার কেউ মসজিদের ভ...
25/09/2026

এ ধরনের কর্মকাণ্ড কি মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে না?
কেউ জুতা পায়ে মডেল মসজিদ পরিদর্শন করছেন, আবার কেউ মসজিদের ভেতর চেয়ার-টেবিল বসিয়ে সভা-সমাবেশ করছেন।
মসজিদ শুধু একটি স্থাপনা নয়, এটি ইবাদত ও পবিত্রতার স্থান।
তাই মসজিদের পবিত্রতা রক্ষা করা সবারি অপরিহার্য।

💔 ছোট্ট শিশুটি দীর্ঘদিন ধরে হাম ও চর্মরোগে আক্রান্ত। টাকার অভাবে অসহায় বাবা-মা তার চিকিৎসা করাতে পারছেন না।একবার শিশুটির...
24/09/2026

💔 ছোট্ট শিশুটি দীর্ঘদিন ধরে হাম ও চর্মরোগে আক্রান্ত। টাকার অভাবে অসহায় বাবা-মা তার চিকিৎসা করাতে পারছেন না।

একবার শিশুটির কষ্টের মুখটির দিকে তাকান—চোখের পানি ধরে রাখা কঠিন। 😢

আসুন, সবাই মিলে সামর্থ্য অনুযায়ী ১০/৫০/১০০/২০০/৫০০ টাকা করে শিশুটির চিকিৎসায় সহযোগিতা করি। আপনার একটি শেয়ারও হয়তো কোনো দানশীল মানুষের নজরে এনে দিতে পারে।

🤲 দেশ-বিদেশের মানবিক ভাই-বোনদের কাছে বিনীত অনুরোধ, শিশুটির পাশে দাঁড়ান। আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দিন। আমিন।

আলহামদুলিল্লাহ আপনাগো দোয়া এবং ভালোবাসা এই পর্যন্ত ৫০০ টাকা উঠেছে এ টাকায় কিছুই হবে না দয়া করে সবাই একটু সাহায্যর হাত বাড়িয়ে দেন।

📍 ইউসুফপুর ইউনিয়ন, পাকনাটর, লালবাগ (গায়াবাসিনা)

নারায়ণগঞ্জ খানপুর হাসপাতালের সামনে এই মা ও শিশু শুয়ে আছে৷ কেউ সহযোগীতার হাত বাড়িয়ে দিন।
24/09/2026

নারায়ণগঞ্জ খানপুর হাসপাতালের সামনে এই মা ও শিশু শুয়ে আছে৷ কেউ সহযোগীতার হাত বাড়িয়ে দিন।

24/09/2026

মধ্যনগর দেলোয়ার মিয়ার বাড়ি থেকে হাতে
নাতে চোর ধরা পরেছে

গরুর গোশত দিয়ে খিচুড়ি খেতে চেয়েছিল ছোট্ট এই মেয়েটি। মায়ের কথা মতো নানীর বাড়ি গিয়েছিলো ফ্রিজে থাকা গরুর গোশত নিতে। নান...
24/09/2026

গরুর গোশত দিয়ে খিচুড়ি খেতে চেয়েছিল ছোট্ট এই মেয়েটি। মায়ের কথা মতো নানীর বাড়ি গিয়েছিলো ফ্রিজে থাকা গরুর গোশত নিতে। নানী তাকে প্যাকেটটি হাতে দিলে মনের আনন্দে রাস্তা দিয়ে বাড়ির দিকে যাচ্ছিলো।

নানীর ঘর থেকে মাংসের প্যাকেট হাতে নিয়ে বাড়ি ফেরা ৭ বছরের শিশুটির নিথর দেহ মিলল ঝোপের আড়ালে!—আর কত শিশুর laশের পাহাড় জমলে এই পচে যাওয়া রাষ্ট্রের টনক নড়বে?😡

ব্রাহ্মণবাড়িয়ার অবুঝ শিশু মিমের মর্মান্তিক পরিণতি কেবল একটি hoত্যা নয়—এটি আমাদের আইন-শৃঙ্খলা ও সামাজিক নিরাপত্তার চরম দেউলিয়াত্ব!

গরুর মাংস দিয়ে খিচুড়ি খাওয়ার আবদার করা ৭ বছরের একটা নিষ্পাপ বাচ্চা দিনের আলোয় নিজের মহল্লার রাস্তায় নিরাপদে হেঁটে বাড়ি ফিরতে পারবে না—এমন নরকতুল্য সমাজে আমরা বাস করছি!

নিখোঁজের ৩ দিন পর ঝোপের মধ্যে মিমের নিথর দেহ পাওয়ার এই পৈশাচিক ঘটনা প্রমাণ করে যে, শিশুদের সুরক্ষায় আমাদের রাষ্ট্র ও সমাজ ব্যবস্থা পুরোপুরি ব্যর্থ।

কোনো অজুহাত বা ধামাচাপা দেওয়ার চেষ্টা এবার কাজ করবে না! মিমকে যারা এত নির্মমভাবে hoত্যা করেছে, সেই পশুগুলোকে চিহ্নিত করে অনতিবিলম্বে ফাস্ট-ট্র্যাক ট্রাইব্যুনালে প্রকাশ্যে দৃষ্টান্তমূলক ফাঁসি দিতে হবে।

অবুঝ বাচ্চাদের laশের ওপর দাঁড়িয়ে চুপ করে থাকার দিন শেষ! এখনই যদি সোচ্চার না হন তাহলে কালকে আরেক মিমের ঘটনা ঘটবে।

⚠️ Disclaimer:
This post is shared strictly for news reporting, public awareness, and administrative critique based on reported facts. It explicitly rejects child endangerment and does not promote, incite, or encourage any form of vigilantism, unlawful violence, or mob justice. Viewer discretion is advised

24/09/2026

Address

Dhaka
1206

Telephone

+8801778949677

Website

Alerts

Be the first to know and let us send you an email when Biker Shakil Sarder posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share