Safwan/Ridwan

Safwan/Ridwan পেইজে লাইক এবং ফলো দিয়ে সাথেই থাকুন।

হিন্দু ধর্মীয় কোন নেতাকে গ্রেফতার করা হয়নি একজন দুষ্কৃতকারীকে গ্রেফতার করা হয়েছে। ভারতীয় গুপ্তচর ইসকনের বহিষ্কৃত নেতা...
27/11/2024

হিন্দু ধর্মীয় কোন নেতাকে গ্রেফতার করা হয়নি একজন দুষ্কৃতকারীকে গ্রেফতার করা হয়েছে।

ভারতীয় গুপ্তচর ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে কোন সম্প্রদায়ের নেতা হিসেবে নয় বরং রাষ্ট্র দ্রোহের ঘটনায় তাকে গ্রেফতার করা হয়েছে।

বাংলাদেশের স্বাধীনতা,সার্বভৌমত্ব ও রাষ্ট্রের বিরুদ্ধে গিয়ে ভারতীয় ষড়যন্ত্রের ফাঁদে পরে হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা কেউ বিপথগামী হবেন না।🙏

আপনারা রাষ্ট্রের প্রতি অনুগত থাকুন। ৫ ই আগস্ট এর পর সে দেশকে অস্থিতিশীল করতে চেয়েছিল,রাষ্ট্রের দৃষ্টিতে সে একজন অপরাধী,সুতরাং আমাদের সনাতনী ভাইবোনদের বলবো আপনারা বাংলাদেশ রাষ্ট্রের প্রতি আনুগত্য থেকে দেশপ্রেম ও দায়িত্বশীলতার পরিচয় দিবেন।
(অনুগ্রহ করে শেয়ার করে দিন)

রাস্তা দখল না করেও কিভাবে বাড়ি করা যায় এই বাড়ির মালিককে দেখে শেখা উচিত 🤣pic, ©
23/11/2024

রাস্তা দখল না করেও কিভাবে বাড়ি করা যায় এই বাড়ির মালিককে দেখে শেখা উচিত 🤣
pic, ©

নিজের টাকায় যখন বিরিয়ানি কিনে খান তখন প্লেট চেটে চেটে খান। আইসক্রিম কিনলে তার লাঠিটা পর্যন্ত চুষে খান। কিন্তু একজন বাবা ...
06/11/2024

নিজের টাকায় যখন বিরিয়ানি কিনে খান তখন প্লেট চেটে চেটে খান। আইসক্রিম কিনলে তার লাঠিটা পর্যন্ত চুষে খান। কিন্তু একজন বাবা যখন সারা জীবনের কষ্টে উপার্জিত টাকা খরচ করে মেয়ের বিয়েতে আপনার ভালো ভালো খাবারের আয়োজন করেন তখন এভাবেই অপচয় করেন! এটাই কি আপনার ইনসাফ...

ছবি: সংগৃহীত।

অভাবে থাকতেই ভ্রমণ করুন⇨টাকা হইলে সময় পাইবেন না! 🙂
02/11/2024

অভাবে থাকতেই ভ্রমণ করুন⇨
টাকা হইলে সময় পাইবেন না! 🙂

টিস্যু আবিষ্কারের পর বিলুপ্ত প্রায় শিল্পটি।
31/10/2024

টিস্যু আবিষ্কারের পর বিলুপ্ত প্রায় শিল্পটি।

31/10/2024

1) আপনার বিয়ের গোসল অন্যদের দিয়ে করাতে হবে কেন?
-আপনি কি মরেছেন যে মরার গোসল অন্যরা করিয়ে দিবে?

2) গোসলের পর মেয়েকে কোলে করে আনতে হবে কেন?-তার কি পা নেই নাকি হাটতে পারে না?'

3) বর মুখে রুমাল দিবে কেন?লজ্জা বেশি? পুরুষ হয়ে এতই লজ্জা? আপনাকে বিয়ে করতে কে বলেছে?

4) বরকে হাত ধোয়াতে হবে কেন? সে নিজে হাত ধোয়ে কি কখনো খাইনি? নাকি প্যারালাইজড ?

5) মানুষকে দাওয়াত করে টাকা নেন কেন? অভাব বেশি? তাহলে এই আয়োজনটা করতে আপনাকে কে বলেছে?

6) ছেলেকে এই দিতে হবে, সেই দিতে হবে কেন? আরে আপনার ছেলে বউ পালতে পারবে না, তাহলে বিয়ে করাচ্ছেন কেন?- নাকি ছেলে বিক্রি করছেন? বিক্রি করা ছেলে তো বউয়ের কথাই শুনবে।

7) মেয়েকে বিয়ের দিন এতো মেকআপ করতে হবে কেন?-বিয়ের দিন তাকে এত বেশি সুন্দর করে অন্যদের দেখাতে হবে কেন?

8) নতুন বউকে পর-পুরুষ কোলে নিবে কেন ? তাঁর পায়ে কী গঁজ আছে যে খোঁড়ায় হাটে!

9) দুলাভাইকে শালীদের সাথে ডলাডলি করতে হবে কেন? নিজের বউ থাকতে শালীর সাথে দুষ্টামী কেন? নাকি চরিত্রের দোষ আছে?

10) দুলাভাইকে গেইট থেকে যুবতী মেয়েরা রিসিভ করবে কেন?- বাড়ির ছেলেরা সব অচল হয়ে গেছে নাকি মারা গেছে?

11) বিয়ের জন্য ছেলের হাতে বেগানা নারীরা কেন মেহেদী পরিয়ে দিতে হবে কেন?- ছেলে যদি নিজে নিজের পরতে না পারে তাকে মেহেদী পরতেই হবে কেন? হাতে মেহেদি না দিলে কি বিয়ে হবে না? নাকি বিয়েতে মেহেদী দেওয়া ফরজে আইন?

12) কনের বাড়িতে বরযাত্রী এত বেশি নিতে হবে কেন?- বরের কি টাকা নাই যে নিজের বাড়িতে নিজের মেহমান দাওয়াত দিয়ে খাওয়াতে পারে? নিজের টাকা না থাকলে অন্যের বাড়িতে নিজের মেহমান খাওয়াতে হবে কেন?

13) তবে মোহর কেনো এত বেশিই হতে হবে কেন যা ছেলের সামর্থ্যের বাইরে???- যদি ছেলেকে বিশ্বাসই না করেন তবে তার কাছে মেয়ে বিয়ে দিচ্ছেন কেন?

14) বাসর ঘরে স্ত্রী বলল, আমি দেনমোহর মাফ করে দিয়েছি। আবার কোনো সমস্যা বা ঝামেলা বাধলে তখন বলেন কেন যে দেনমহরে তো আরো এতো টাকা বাকি আছে? - ইসলামে দেনমোহর বাকি রাখার এই হাস্যকর সিস্টেম পেলেন কোথায়?

__বাণীতে জনৈক মনীষী

(সংগৃহীত ও পরিমার্জিত)

 #আগাম_লাউ_চাষ_পদ্ধতি_নিয়ে_বিস্তারিত🌱 সাধারণত দুই পদ্ধতিতে লাউ চাষ করা যায়।১. মাচা ২. মাচা ছাড়া মাটিতে।🌱  আজ মাচায় লাউ ...
29/10/2024

#আগাম_লাউ_চাষ_পদ্ধতি_নিয়ে_বিস্তারিত

🌱 সাধারণত দুই পদ্ধতিতে লাউ চাষ করা যায়।
১. মাচা
২. মাচা ছাড়া মাটিতে।

🌱 আজ মাচায় লাউ চাষ নিয়ে বিস্তারিত বলার চেষ্টা করবো।

🌱 এখন বৃষ্টির মৌসুম তাই লাউ চাষ করতে হলে আলাদা জায়গায় চারা তৈরি করে নিতে হবে।

🌱 লাউয়ের চারা প্রস্তুত হতে হতে জমি তৈরি করে সেখানে লাল শাক মুলা শাক বীজ বপন করতে পারবেন, (অবশ্যই একই দিনে শাক বীজ এবং লাউ বীজ বপন করতে হবে)
লাউয়ের চারা রোপণের উপযুক্ত হওয়ার ১ সপ্তাহ আগে মাদা তৈরি করতে হবে।

🌱 আমরা সবাই ও কমবেশি লাউ পছন্দ করি এবং চাষাবাদ করে থাকি। বাড়িতে কিংবা বানিজ্যিক ভাবে।
কিন্তু সঠিক নিয়মে চাষ করতে না পারায় ভালো ফলন ও গাছের গ্রোথ, এবং গাছকে রোগমুক্ত রাখতে পারিনা অনেকেই।

🌱 মাদা তৈরি ও দূরত্ব
মাদা থেকে মাদার দূরত্ব ৫ হাত (৮ফিট)।
সারি থেকে সারির দূরত্ব ৬ হাত (১০ ফিট)।
বেডের প্রস্থ ৮ ফিট (বেডের মাঝে সারি করতে হবে)
মাদার গভীরতা ১ ফিট। (মাদা তৈরির করতে কিছু শাক গাছ উঠিয়ে খেতে পারবেন)

🌱 মাদায় সার পদ্ধতি
১. টিএসপি ৭০-৮০ গ্রাম।
২. পটাশ ৫০-৬০গ্রাম।
৩. জিপসাম ৭০-৮০ গ্রাম।
৪. বোরন ১০-১৫ গ্রাম।
৫. দানাদার ১০-১৫ গ্রাম ( কার্বোফুরান)।
৬. পুরাতন (শুকনা) গোবর ২/৩ কেজি। ( সকল সার এবং গোবর এক সাথে মিক্স করে মাদার মাটির সাথে মিশ্রিত করে রেখে দিতে হবে।
৭. ২ দিন পর আবার উলট পালট করে দিতে হবে। (এতে সারের গ্যাস গুলো বের হয়ে যাবে)
৮. সার দেয়ার ৬-৭ দিন পরে চারা রোপন করতে হবে। রোপণের পর লাল/মুলা শাক বিক্রি করে দিয়ে জমির আগাছা পরিষ্কার করতে হবে! এবং ড্রেন গুলো সুন্দর করে দিতে হবে।
৯. চারা রোপণের পর আগা ছারলে খুঁটি দিয়ে দিতে হবে।
১০. শাক বিক্রি শেষ হলে মাছা তৈরি করতে হবে।

🌱 রোপনের ২-৩ দিন পর ছত্রাকনাশক এবং কিটনাশক স্প্রে করতে হবে।

🌱 রোপনের বয়স ২৫-৩০ দিন পর আবার রিং করে পূর্বের নিয়ম অনুযায়ী সার দিতে হবে। এগুলার সাথে কিছু (৩০গ্রাম) পরিমাণ ইউরিয়া সার যোগ করতে হবে।
🌱 কিছুদিন পরপর ইমিডাক্লোপ্রিড, সাইপারমেথ্রিন এবং ম্যাকোজেব গ্রুপের ছত্রাকনাশক ও কীটনাশক স্প্রে করতে হবে।

🌱 ফল সেট হলে, ফল ছিদ্রকারী পোকার হাত থেকে ফল রক্ষা করতে হলে ফেরামন ফাঁদ ব্যবহার করতে হবে।

🌱 রোপনের পর প্রথম পাতা থেকে ১২-১৪ পাতা হলে 1 জি কাটিং করে দিবেন। কাটিং করা শাখা থেকে ১২ পাতা গজালে আবার 2জি কাটিং করতে হবে।
🌱 প্রতিটি গাছের প্রথম পাতা থেকে ৫/৬ পাতা পর্যন্ত যত পাতা এবং শাখা বের হবে সব কেটে দিতে হবে।

🌱 চারা রোপনের বয়স ৩৫-৪০ দিন হলে ফুল ফল আসবে তখন পুনরায় রাসায়নিক সার দিতে হবে।
👉 পরবর্তীতে গাছের রোগ/চাহিদা অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।

♦️♦️লাউয়ের সেরা কিছু জাত
এ আর মালিক সীডস : পল্লবী, সুপার গ্রীন, ডালিয়া,
মেটাল সীডস: নাইসগ্রীন
লাল তীর: ডায়ানা, আরশ
ইউনাইটেড সীডস: সবুজ সাথী, টেস্টি,
নওমী সীডস: বিন্দু লাউ
ইস্পাহানী: সম্রাট, সুলতান,নবাব
ইস্ট ওয়েস্ট : দোতরা সুপার, ডুগডুগি প্লাস

শেয়ার করে রেখে দিতে পারেন।

#গাছলাগান_পরিবেশ_বাঁচান #কৃষি #চারা

Address

Jamalpur Sadar
Dhaka
2000

Alerts

Be the first to know and let us send you an email when Safwan/Ridwan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share