BUP HALL

BUP HALL BUP Hall is situated in Mirpur Cantonment.

The much-awaited BUP Hall Football Tournament 2026 is here! ⚽The stage is set for the Auction.A total of 8 teams will pa...
17/09/2026

The much-awaited BUP Hall Football Tournament 2026 is here! ⚽

The stage is set for the Auction.

A total of 8 teams will participate, with 15 players per team, including the Team Manager.

With 140+ students registered, 112 players will be selected through the auction, while the remaining players will remain unsold.

👥 Team Managers:
• Respected Hall Provost Sir
• 4 House Tutors
• 3 students from Batch 2022 —
Rafi (DS)
Shahnewaj (ENG)and
Raka (IR)

All registered players and hall residents are cordially requested to join us, witness the auction, and enjoy the excitement as the teams take shape!

- BUP Hall Sports Committee

Photo Courtesy: Sayem

তাহমিদ আলম শ্রেষ্ঠ, বিবিএ জেনারেল (২০২৩ ব‍্যাচ) বিভাগের একজন শিক্ষার্থী ও হলের আবাসিক ছাত্রের মৃত্যুতে আমরা গভীরভাবে শোক...
08/09/2026

তাহমিদ আলম শ্রেষ্ঠ, বিবিএ জেনারেল (২০২৩ ব‍্যাচ) বিভাগের একজন শিক্ষার্থী ও হলের আবাসিক ছাত্রের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তার অকাল প্রয়াণে আমরা একজন প্রিয় সহপাঠী ও আপনজনকে হারালাম। তার স্মৃতি, ব্যক্তিত্ব ও আমাদের সঙ্গে কাটানো সময়গুলো চিরদিন আমাদের মাঝে স্মরণীয় হয়ে থাকবে।

মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও সহপাঠীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ তায়ালা যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তার পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করেন। আমিন।

06/09/2026

Tahmid Alam Shrestho এর জানাজা দুপুর ১২:৩০ মিনিটে বিইউপিতে অনুষ্ঠিত হবে।

16/08/2026

Everyone, please pray for our brother Tahmid Alam Shrestho (BBA-23).

He sustained severe head injuries after falling from the university shuttle on his way to the hall. He is currently receiving treatment in the CCU at Combined Military Hospital (CMH).

May Allah cure him soon and grant him a speedy recovery. 🤲

বিইউপি হলে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো “জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬”দিবসটি উপলক্ষে বাদ যোহর হল মসজিদে জুলাই গণঅভ্যুত্থ...
05/08/2026

বিইউপি হলে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো “জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬”

দিবসটি উপলক্ষে বাদ যোহর হল মসজিদে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত রেজিস্ট্রার মহোদয়, অতিরিক্ত রেজিস্ট্রার, হল প্রভোস্ট এবং হাউজ টিউটরবৃন্দ উপস্থিত ছিলেন।

পরবর্তীতে সন্ধ্যায় হলে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সম্মানিত হল প্রভোস্ট, হাউজ টিউটরবৃন্দ, হল অফিসের কর্মকর্তাবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ এবং স্টাফ সদস্যরা উপস্থিত ছিলেন।

পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরবর্তীতে শিক্ষার্থীরা এবং সম্মানিত হল প্রভোস্ট দিবসটির তাৎপর্য, ইতিহাস ও শিক্ষণীয় দিকসমূহ তুলে ধরে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানের সমাপনীতে বিইউপি প্রশাসনের সৌজন্যে হলের শিক্ষার্থীদের জন্য বিশেষ নৈশভোজের আয়োজন করা হয়।


A glimpse of BUP HALL
27/07/2026

A glimpse of BUP HALL

⚠️ সত্য প্রকাশ ও বিভ্রান্তি নিরসনকল্পে একটি বিবৃতি: হলের প্রকৃত ঘটনা ও আমাদের অবস্থান​সম্প্রতি একটি ফেসবুক পেইজ থেকে আমা...
13/07/2026

⚠️ সত্য প্রকাশ ও বিভ্রান্তি নিরসনকল্পে একটি বিবৃতি: হলের প্রকৃত ঘটনা ও আমাদের অবস্থান

​সম্প্রতি একটি ফেসবুক পেইজ থেকে আমাদের হল এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জড়িয়ে কিছু সম্পূর্ণ অসত্য, অতিরঞ্জিত এবং কুরুচিপূর্ণ তথ্য উপস্থাপন করা হয়েছে, যা সাধারণ শিক্ষার্থীদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করছে। হলের সাধারণ শিক্ষার্থী হিসেবে সত্যকে আড়াল হতে না দেওয়া এবং প্রকৃত বাস্তবতাকে সবার সামনে তুলে ধরা আমাদের দায়িত্ব। নিচে ঘটনার আসল সত্যটি বিস্তারিতভাবে পেশ করা হলো:

সেদিনের আসল ঘটনা ও প্রশাসনিক আদেশের সত্যতা:

উক্ত দিনটিতে খেলার সময় দায়িত্বরত গার্ড (নিরাপত্তাকর্মী) কিছু সময়ের জন্য খেলা বন্ধ রাখতে বলেছিলেন, এটি সত্য। তবে তিনি সম্ভবত 'চীফ প্ল্যানিং' অফিস থেকে প্রাপ্ত নির্দেশনার আলোকে এই অনুরোধ করেছিলেন।
উল্লেখিত পেইজের পোস্টে যেভাবে উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রচার করা হয়েছে যে—হল প্রভোস্ট অফিস কিংবা মাননীয় উপাচার্য (ভিসি) মহোদয়ের কার্যালয় থেকে খেলাধুলার ওপর সরাসরি নিষেধাজ্ঞা বা আদেশ এসেছে, তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। প্রশাসন থেকে এমন কোনো আদেশ সেদিন আসেনি।

​এখন আসল কথায় আসেন,

প্রকৃত বিষয় হলো, বিইউপি আবাসিক এলাকা ঘিরে বর্তমানে বিশাল উন্নয়ন ও নির্মাণযজ্ঞ চলছে। এখানে একেকটি সুনির্দিষ্ট কাজের জন্য আলাদা আলাদা ঠিকাদারি প্রতিষ্ঠান (Contractor) নিয়োজিত রয়েছে। যেমন আবাসিক এলাকার সৌন্দর্য বর্ধন এবং বাগান (গার্ডেনিং) তৈরির জন্য একটি পৃথক প্রতিষ্ঠান কাজ করছে। তারা জমি প্রস্তুত করেছে, ঘাস লাগিয়েছে এবং চারপাশের বিভিন্ন গাছ রোপণ করে সেগুলোর যত্ন নিচ্ছে।

​যেহেতু এই সৌন্দর্য বর্ধন প্রজেক্টের কাজ এখনো চলমান এবং বিইউপি কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে 'হ্যান্ড ওভার' (হস্তান্তর) করা হয়নি, তাই চুক্তি অনুযায়ী কাজ পুরোপুরি ঠিকঠাকভাবে সম্পন্ন করলেই কেবল ঠিকাদারি প্রতিষ্ঠানটি তাদের বিল পাবে। সাধারণত বিইউপির ক্যাম্পাসে সরাসরি তত্ত্বাবধানে নিজস্ব মালি বা গার্ডেনাররা কাজ করলেও, এই প্রজেক্টটি এখনো বুঝিয়ে না দেওয়ার কারণে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব কোনো মালি সেখানে এখনো নিয়োজিত করা হয়নি।

এখন পয়েন্টে আসেন,

ঠিকাদারি প্রতিষ্ঠানের আপত্তি ও বর্তমান মাঠের পরিস্থিতি:

ঘটনার দিন যখন শিক্ষার্থীরা ওই জায়গায় খেলছিল, তখন নতুন রোপণ করা ঘাস ও বাগানের ক্ষতি হওয়ার আশঙ্কায় ঠিকাদারি প্রতিষ্ঠানটি স্বাভাবিক নিয়মেই 'চীফ প্ল্যানিং' এর কাছে আপত্তি জানায়। এটিই তো স্বাভাবিক, কারণ প্রজেক্টটি সঠিকভাবে বুঝিয়ে দিতে না পারলে তারা তো বিল পাবে না। এই আপত্তির প্রেক্ষিতেই মূলত গার্ড সাময়িকভাবে খেলা বন্ধ করার অনুরোধ করেছিলেন।

​তাছাড়া, হলের দক্ষিণ পাশের এই নির্দিষ্ট জায়গাটি মূলত কোনো খেলার মাঠ নয়, এটি একটি খোলা জায়গা যা স্থায়ীভাবে সৌন্দর্যবর্ধন ও বাগান হিসেবেই গড়ে তোলা হবে। যেহেতু ছেলেদের হলের মূল খেলার মাঠটি এখনো প্রস্তুত নয়, তাই সাময়িকভাবে শিক্ষার্থীরা এই খোলা জায়গায় খেলছিলো।

হলের ঠিক সামনের অংশটিতে একটি সুবিশাল ও মনোরম খেলার মাঠ তৈরি করা হবে। এতদিন সেখানে নির্মাণসামগ্রী রাখা হয়েছিল এবং শ্রমিকরা ঘর বানিয়ে অস্থায়ীভাবে বসবাস করছিল। বর্তমানে যেহেতু কনস্ট্রাকশনের কাজ প্রায় শেষ পর্যায়ে, তাই অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে সেখানে আধুনিক ও দৃষ্টিনন্দন খেলার মাঠ তৈরির কাজ শুরু হতে যাচ্ছে।

আমাদের মূল পয়েন্ট ও চূড়ান্ত অবস্থান:

আমরা হলের সাধারণ শিক্ষার্থীদের সাথে খোঁজ নিয়ে নিশ্চিত হয়েছি যে, হলের কোনো শিক্ষার্থী উক্ত পেইজে উল্লেখিত কুরুচিপূর্ণ বা ভিত্তিহীন বক্তব্য প্রদান করেনি। উক্ত পেইজটি সম্পূর্ণ ব্যক্তিগত স্বার্থে বা উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটি সাধারণ বিষয়কে অতিরঞ্জিত করে এবং মিথ্যা যুক্ত করে প্রকাশ করেছে। আমরা এটাও নিশ্চিত হয়েছি যে উক্ত পেজটির সাথে সংশ্লিষ্ট কেউ হলের স্টুডেন্ট নয়। অর্থাৎ সত্য না জেনে বাহির থেকে হলের অভ্যন্তরীণ বিষয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে। আমরা এর নিন্দা জানাই। একইসাথে হলের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার অনুরোধ রইলো।

​আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট, শিক্ষার্থী হিসেবে আমাদের অধিকার রয়েছে যেকোনো যৌক্তিক প্রয়োজনে আওয়াজ তোলার এবং গঠনমূলক সমালোচনা করার। আমরা অবশ্যই আমাদের অধিকারের পক্ষে কথা বলব। কিন্তু কোনো অসত্য, অতিরঞ্জিত এবং কুরুচিপূর্ণ মিথ্যাচারকে আমরা কখনোই সমর্থন করতে পারি না।
"আমরা তো আমাদের শত্রুর সাথেও ইনসাফ চাই।" কোনো ব্যক্তি বা প্রশাসনের বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে সস্তা জনপ্রিয়তা পাওয়ার এই নোংরা মানসিকতাকে আমরা তীব্রভাবে ধিক্কার জানাই।

​পবিত্র কুরআনের সূরা আল-বাকারার ৪২ নম্বর আয়াতে আল্লাহ তা‘আলা বলেছেন:
​"তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না এবং জেনে-বুঝে সত্য গোপন করো না।" [সূরা আল-বাকারাহ: ৪২]

​

🇦🇷 Passion, pride, and unwavering support for La Albiceleste! 💙🤍We are delighted to share that Ex-President of BUP Hall ...
06/07/2026

🇦🇷 Passion, pride, and unwavering support for La Albiceleste! 💙🤍

We are delighted to share that Ex-President of BUP Hall Argentina Supporters Association (BUP Hall ASA), Sourav Bhoumik, along with our distinguished alumnus Tahasin Tasnim Mohce and one of our enthusiastic current members Wasef Ullah, proudly represented Argentina as well as BUP on the renowned sports reality show "KICK OFF" on Channel 24 in support of Argentina.

Their presence reflects the passion, unity, and spirit of the Argentina fan community at BUP Hall. We are proud to see our members and alumni representing our association on such a prestigious platform.

Vamos Argentina! 🇦🇷💙

আলহামদুলিল্লাহ আগামী ২১ তারিখ থেকে হলে ভর্তি কার্যক্রম সম্পন্নকৃত শিক্ষার্থীরা পর্যায়ক্রমে হলে উঠতে যাচ্ছে। 📍ছেলেদের হলে...
06/07/2026

আলহামদুলিল্লাহ আগামী ২১ তারিখ থেকে হলে ভর্তি কার্যক্রম সম্পন্নকৃত শিক্ষার্থীরা পর্যায়ক্রমে হলে উঠতে যাচ্ছে।

📍ছেলেদের হলে ৩ টি ধাপে এবং মেয়েদের হলে ২ টি ধাপে শিক্ষার্থীরা উঠবে।

ছেলেদের হলে:
১ম ধাপ: ২১-২৫ জুলাই ২০২৬
২য় ধাপ: ২৮-৩০ জুলাই ২০২৬
৩য় ধাপ: ৩০ জুলাই ও পরবর্তী ১ সাপ্তাহ

মেয়েদের হল:
১ম ধাপ: ২১-২৫ জুলাই ২০২৬
২য় ধাপ: ২৮-৩০ জুলাই ২০২৬

সিনিয়র ব্যাচ থেকে পর্যায়ক্রমে কে কোন স্লটে হলে উঠবে তার তালিকা ইতিমধ্যেই প্রত্যেক ডিপার্টমেন্ট থেকে দেয়া হয়েছে।

উল্লেখ্য, ২০১০ সাল থেকেই মিরপুর DOHS এ বিইউপি অস্থায়ী হল কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।
২০২৪ সালের প্রথমার্ধ থেকে নানা সীমাবদ্ধতায় হলে নতুন স্টুডেন্ট তোলা হয়নি। গত ডিসেম্বর ২০২৫ এ DOHS এ বিদ্যমান হল শিক্ষার্থীরা নির্মানাধীন নতুন স্থায়ী হলে ওঠে। কিন্তু কন্সট্রাকশন ও ডেকোরেশন সহ বেশ কিছু কাজ বাকি থাকায়, নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের হলে তোলা হয়নি।
অর্থাৎ, টোটাল প্রায় দুই বছরেরও বেশি সময় পর নতুন হল শিক্ষার্থী তোলা হচ্ছে।

অভিনন্দন সবাইকে 💝🥀


06/07/2026

১ম ধাপ: ২১-২৫ জুলাই
২য় ধাপ: ২৮-৩০ জুলাই
৩য় ধাপ: ৩০ জুলাই ও পরবর্তী ১ সাপ্তাহ
বি দ্র: ২২,২৩,২৪, এবং ২৫ ব্যাচ

Address

BUP Hall, BUP, Mirpur Cantonment
Dhaka
DHAKA-1216

Telephone

+8801857157588

Website

Alerts

Be the first to know and let us send you an email when BUP HALL posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BUP HALL:

Shortcuts

Share