Jonota Kantho

Jonota Kantho Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Jonota Kantho, News & Media Website, Bandar, Narayanganj, Dhaka.

19/09/2026

নারায়ণগঞ্জের বন্দরে পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের করা মামলায় হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলনে করেছে ভুক্তভোগী হাবিবা।

বন্দরে পুলিশ পরিচয় দিয়ে অটোরিকশা নিয়ে চম্পট দিল প্রতারক!​বন্দর প্রতিনিধি:- নারায়ণগঞ্জের বন্দরে পুলিশ কর্মকর্তা (এসআই) পর...
06/09/2026

বন্দরে পুলিশ পরিচয় দিয়ে অটোরিকশা নিয়ে চম্পট দিল প্রতারক!

​বন্দর প্রতিনিধি:- নারায়ণগঞ্জের বন্দরে পুলিশ কর্মকর্তা (এসআই) পরিচয়ে এক চালকের ব্যাটারিচালিত অটোরিকশা কৌশলে হাতিয়ে নিয়ে পালিয়ে গেছে অজ্ঞাত এক প্রতারক। আজ রবিবার সকালে ০৬/০৩/২০২৬ইং তারিখে বন্দর থানাধীন দেওয়ানবাগ এলাকায় এই চুরির ঘটনা ঘটে।

​এ ঘটনায় ভুক্তভোগী অটোরিকশা চালক মো: ইদ্রিস (৫৪) বাদী হয়ে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ক্ষতিগ্রস্ত ইদ্রিস বন্দর থানার জাঙ্গাল (বারপাড়া) এলাকার মৃত সাহেব আলীর ছেলে। ​অভিযোগ সূত্রে জানা যায়, আজ আনুমানিক ১০.০০ ঘটিকার সময় চালক ইদ্রিস নিজের পেশাগত কাজে অটোরিকশা নিয়ে বের হন। পথিমধ্যে কেওঢালা হতে পুলিশ পরিচয়ে যাত্রী হিসেবে ওঠেন উক্ত অজ্ঞাতনামা ব্যক্তি। সে বন্দর থানাধীন দেওয়ানবাগ এলাকায় যাওয়ার কথা বলে এবং নিজেকে বন্দর থানার এসআই (উপ-পরিদর্শক) পরিচয়ে ইদ্রিসের আস্থা অর্জন করে।

​প্রতারক ব্যক্তি চালক ইদ্রিসকে কেওঢালা থেকে মদনপুর দেওয়ানবাগে নিয়ে যায়। সেখানে পৌঁছানোর পর প্রতারক জানায় তার কিছু প্রয়োজনীয় মালামাল রয়ে গেছে। তা দ্রুত নিয়ে আসার জন্য সে কৌশলে চালক ইদ্রিসকে একটি স্থানে মালামাল খোঁজার বাহানায় নামিয়ে দেয় এবং অটোরিকশাটি নিজের জিম্মায় রাখে। চালক প্রতারকের কথায় বিশ্বাস করে মালামাল খুঁজতে গেলে, সেই সুযোগে প্রতারক অটোরিকশাটি নিয়ে চম্পট দেয়।

​পরবর্তীতে ইদ্রিস ঘটনাস্থলে ফিরে এসে নিজের অটোরিকশা ও তথাকথিত পুলিশ কর্মকর্তাকে না পেয়ে হতবাক হয়ে যান। আশেপাশের বিভিন্ন স্থানে খোঁজখবর নিয়েও অটোরিকশাটির কোনো সন্ধান মেলেনি।

​এ বিষয়ে ভুক্তভোগী চালক জানান, "একমাত্র সম্বল অটোরিকশাটি হারিয়ে আমি ও আমার পরিবার এখন চরম নিরাপত্তাহীনতা ও অর্থকষ্টে দিন কাটাচ্ছি। বিষয়টি নিয়ে আত্মীয়-স্বজন ও গুণীজনদের সাথে আলোচনা করে থানায় লিখিত অভিযোগ করতে কিছুটা বিলম্ব হয়েছে।" ​ঘটনার সত্যতা স্বীকার করে বন্দর থানা পুলিশ জানায়, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। জড়িত প্রতারককে শনাক্ত করা এবং চোরাই অটোরিকশাটি উদ্ধারে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ভুয়া পুলিশ ও সোর্স ‘আতুর মাসুদ’ চক্রের খপ্পরে বন্দরবাসী: হয়রানি, ব্ল্যাকমেইল ও ছিনতাইয়ের অভিযোগ​বন্দর প্রতিনিধি:-নারায়ণগ...
05/09/2026

ভুয়া পুলিশ ও সোর্স ‘আতুর মাসুদ’ চক্রের খপ্পরে বন্দরবাসী: হয়রানি, ব্ল্যাকমেইল ও ছিনতাইয়ের অভিযোগ

​বন্দর প্রতিনিধি:-
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নে ভুয়া পুলিশ সাজিয়ে সাধারণ মানুষকে হয়রানি, ভয়ভীতি প্রদর্শন, ব্ল্যাকমেইল ও ছিনতাইয়ের এক চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। বন্দর সালেহ নগর এলাকার স্থানীয় চিহ্নিত সোর্স ‘আতুর মাসুদ’ ও তার গ্যাংয়ের একের পর এক অপরাধমূলক কর্মকাণ্ডে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন কলাগাছিয়া এলাকার সাধারণ পথচারী ও ব্যবসায়ীরা।

​স্থানীয় সূত্রে জানা গেছে, আতুর মাসুদ দীর্ঘদিন ধরে ভুয়া পুলিশ সদস্যর সাথে নিয়ে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গোপন ‘সোর্স’ হিসেবে পরিচয় দিয়ে আসছিল। রাতে ও নির্জন এলাকায় ভুয়া পুলিশ সঙ্গে নিয়ে কিংবা পুলিশের মিথ্যা ভয় দেখিয়ে সাধারণ মানুষকে পথরোধ করে তল্লাশির নামে অর্থ ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় এই চক্রটি। এছাড়া মাদক ব্যবসার মিথ্যা নাটক সাজিয়ে নিরীহ লোকজনকে গ্রেপ্তার ও মামলার ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার একাধিক অভিযোগ পাওয়া গেছে।

​ভুক্তভোগীদের দাবি, কলাগাছিয়া ইউনিয়নের বিভিন্ন অলিগলিতে সন্ধ্যার পর থেকেই ভুয়া পুলিশ নিয়ে আতুর মাসুদের উপস্থিতি বেড়ে যায়। সাধারণ দিনমজুর, রিকশাচালক ও ব্যবসায়ীসহ পথচারীদের আটকিয়ে ভয় দেখিয়ে পকেটে থাকা নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র কেড়ে নেয় চক্রটি। তাদের হাত থেকে রেহাই পাচ্ছে না নিরীহ তরুণরাও। সামাজিক সম্মানহানির ভয়ে অনেকে মুখ খুলতে সাহস পাচ্ছেন না, যার সুযোগ নিয়ে চক্রটি বেপরোয়া হয়ে উঠেছে।

​এ বিষয়ে ভুক্তভোগী ও কলাগাছিয়া এলাকার ক্ষুব্ধ বাসিন্দারা অবিলম্বে সোর্স ‘আতুর মাসুদ’ ও তার সহযোগী ভুয়া পুলিশদের দ্রুত গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
​বন্দর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, পুলিশের নাম ভাঙিয়ে বা মিথ্যা পরিচয় দিয়ে কোনো ব্যক্তি বা চক্র যদি অপরাধমূলক কাজ করে, তবে তাদের ছাড় দেওয়া হবে না। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড বড় চেঙ্গাইন এলাকায় আদালত কর্তৃক নির্দেশিত মামলা চলমান জমি ...
05/09/2026

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড বড় চেঙ্গাইন এলাকায় আদালত কর্তৃক নির্দেশিত মামলা চলমান জমি জোরপূর্বক দখলের চেষ্টা ও নির্মাণকাজ চালানোর অভিযোগ উঠেছে।

সোনারগাঁ প্রতিনিধি :- আজ ৫ই সেপ্টেম্বর শনিবার সকালে ভুক্তভোগীদের দাবি, নারায়ণগঞ্জ কোর্টের স্টাফ পরিচয়ে এলাকায় দাপট দেখিয়ে আতাবর ও ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মজিবুরের নেতৃত্বে একদল সন্ত্রাসী বাহিনী আইনি তোয়াক্কা না করেই বেআইনিভাবে এই নির্মাণকাজ পরিচালনা করছে। ​স্থানীয় সূত্র ও ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা যায়, উপজেলার কাঁচপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের এই জমিটি নিয়ে আদালতে দীর্ঘদিন ধরে দেওয়ানি মামলা চলমান রয়েছে। আইন অনুযায়ী মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিতর্কিত স্থানে যেকোনো ধরনের অবকাঠামোগত পরিবর্তন বা নির্মাণকাজ সম্পূর্ণ নিষিদ্ধ। তবে অভিযোগ রয়েছে, ওয়ার্ড বিএনপি সভাপতি মজিবুর আদালতের নির্দেশনা অমান্য করে একদল অনুসারী ও স্থানীয় প্রভাবশালীদের সাথে নিয়ে জমিটি দখলে নেওয়ার পায়তারা করছেন।

ভুক্তভোগী পুলিশ কে জানালে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থলে আসে এবং কাজ বন্ধ রাখার নির্দেশ দেন।

29/08/2026

বন্দরের মুসাপুরে ৩নং ওয়ার্ড মেম্বার প্রার্থী পাখি মিয়ার নামে অসত্য অভিযোগের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘটনার ব্যাখ্যা দিলেন।

27/08/2026

বন্দর তিনগাঁও এলাকায় ভাতিজা খাইরুল ইসলাম মারুফের জমি দখলের অভিযোগের বিষয়ে ঘটনার ব্যাখ্যা দিলেন চাচা দেলোয়ার হোসেন।

Address

Bandar, Narayanganj
Dhaka
1410

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jonota Kantho posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share