BD Albiceleste - BN

BD Albiceleste - BN 'BD Albiceleste' - এর অফিশিয়াল বাংলা ভার্সন 'BD Albiceleste - BN'- এ আপনাকে স্বাগতম।

আলি আল-বুলাইহি: "পুরো ম্যাচজুড়ে আমি লিওনেল মেসির সাথে আরবিতে কথা বলছিলাম, এমন কিছু কথা বলেছি যা সম্ভবত আমার বলা উচিত হয়ন...
25/02/2026

আলি আল-বুলাইহি: "পুরো ম্যাচজুড়ে আমি লিওনেল মেসির সাথে আরবিতে কথা বলছিলাম, এমন কিছু কথা বলেছি যা সম্ভবত আমার বলা উচিত হয়নি।"

"সে শুধু হাসছিল, কারণ আমার একটা কথাও সে বুঝতে পারছিল না।"

"সে সত্যিই অনেক বিনয়ী একজন মানুষ। সে কোনো রকম প্রতিক্রিয়া না দেখানোয় আমি বেশ অবাকই হয়েছিলাম।"

লিওনেল মেসি: "আমি সবসময় মাঠের ভেতরে যথেষ্ট সম্মান বজায় রাখার চেষ্টা করেছি। আমার মনে আছে গার্দিওলা আমাদের সবসময় বলতেন—প্র...
24/02/2026

লিওনেল মেসি: "আমি সবসময় মাঠের ভেতরে যথেষ্ট সম্মান বজায় রাখার চেষ্টা করেছি। আমার মনে আছে গার্দিওলা আমাদের সবসময় বলতেন—প্রতিপক্ষকে সম্মান জানানোর সেরা উপায় হলো সবসময় একইভাবে খেলা, সিরিয়াস থাকা এবং গোল করা বা ঠিকঠাক খেলে যাওয়া। আমরা তখন সেটাই করার চেষ্টা করতাম, আর আমিও সবসময় চেষ্টা করেছি বিনয়ী থেকে নিজের স্বাভাবিক খেলাটা খেলতে।

​অবশ্যই আমি কোনো ধোয়া তুলসী পাতা নই। ম্যাচের মধ্যে মাথা গরম হয়, পরিস্থিতি অনুযায়ী অনেক সময় প্রতিক্রিয়াও দেখাতে হয়—এমন হাজারো ঘটনা ঘটে। তবে আমার কাছে মাঠের ঘটনা সবসময় মাঠেই শেষ। জেতার তীব্র আকাঙ্ক্ষা থেকে অনেক সময় হয়তো মেজাজ হারিয়ে ফেলি বা উত্তেজনার বশে উল্টোপাল্টা কিছু বলে ফেলি।

​কিন্তু... আমরা যেটা বলি: মাঠের কথা মাঠেই থাকা উচিত। আমি এই আদর্শ নিয়েই বড় হয়েছি যে, মাঠের ঘটনা মাঠে আর ড্রেসিংরুমের কথা ড্রেসিংরুমেই থাকবে।

​আজকালকার প্রজন্ম যখন ম্যাচ বা ড্রেসিংরুমের ভেতরের ঘটনা নিয়ে প্রকাশ্যে কথা বলে, তখন আমার কাছে খুব অদ্ভুত লাগে। আমি একদম ভিন্ন এক মানসিকতা নিয়ে বড় হয়েছি।

​তবে আমি এটাও বুঝি যে সময় বদলেছে। বর্তমান প্রজন্ম সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি সক্রিয়, আর সে কারণেই এই বিষয়গুলো বাইরে চলে আসে। কিন্তু আমার কাছে এসব মাঠেই সীমাবদ্ধ।"

🎙️ | 🗣️

লিওনেল মেসি: "ছোটবেলায় ইংরেজি না শেখার জন্য আমার খুব আফসোস হয়। অন্তত ইংরেজিটা শিখে নেওয়ার মতো যথেষ্ট সময় আমার ছিল, ক...
24/02/2026

লিওনেল মেসি: "ছোটবেলায় ইংরেজি না শেখার জন্য আমার খুব আফসোস হয়। অন্তত ইংরেজিটা শিখে নেওয়ার মতো যথেষ্ট সময় আমার ছিল, কিন্তু আমি তা করিনি। পরে এমন সব অসাধারণ ব্যক্তিত্বের সাথে আমার দেখা হয়েছে যাদের সাথে আমি দারুণ আড্ডা দিতে পারতাম, কিন্তু ভাষা না জানার কারণে তখন নিজেকে খুব অসহায় মনে হতো..."

​মানুষের প্রতি মেসির পরামর্শ: "আজকের দিনটি উপভোগ করার জন্য দারুণ একটা দিন। মাঝে মাঝে পরিস্থিতি কঠিন হতে পারে। আমরা সবাই একই অবস্থার মধ্য দিয়ে যাই না, অনেকের জীবন অনেক জটিল ও কঠিন সমস্যার মধ্য দিয়েও কাটে। তবুও আমাদের কখনোই জীবনকে উপভোগ করা থামানো উচিত নয়।"

​"যেমনটা আমি আগেও বলেছি, এখন আমি নিজের সাথে ঘটা প্রতিটি মুহূর্ত, আমার কাজ, পরিবার, সন্তান আর প্রাত্যহিক জীবনের ছোট ছোট বিষয়গুলো আগের চেয়ে অনেক বেশি উপভোগ করি।"

​"আসলে প্রতিটি দিনই আনন্দ করার জন্য সেরা, কারণ আগামীকাল কী হবে তা আমরা কেউই জানি না।"

🎙️ | 🗣️

ব্রেকিং: পর্তুগিজ ক্লাব বেনফিকার স্কোয়াডের সাথে আজ মাদ্রিদ ভ্রমণে গেছেন জানলুকা প্রেস্তিয়ানি! ❤️🤍✈️নিষিদ্ধ থাকা সত্ত্বে...
24/02/2026

ব্রেকিং: পর্তুগিজ ক্লাব বেনফিকার স্কোয়াডের সাথে আজ মাদ্রিদ ভ্রমণে গেছেন জানলুকা প্রেস্তিয়ানি! ❤️🤍✈️

নিষিদ্ধ থাকা সত্ত্বেও দলের পাশে থাকতে এবং তাদের সমর্থন জোগাতে প্রেস্তিয়ানি এই সফরে গিয়েছেন। এদিকে বেনফিকা কর্তৃপক্ষ ইতিমধ্যেই তার নিষেধাজ্ঞার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছে।

বেনফিকা সভাপতি রুই কস্তা এই বিষয়ে বলেন: “প্রেস্তিয়ানিকে বর্ণবাদী বলা হচ্ছে, কিন্তু সে মোটেও তেমন কেউ নয়। আমি এর গ্যারান্টি দিচ্ছি।”

রুই কস্তা আরও যোগ করেন, “সেখানে ঠিক কী বলা হয়েছে বা হয়নি, তা আমি নিশ্চিত করে বলতে পারছি না... তবে আমরা প্রেস্তিয়ানির কথা বিশ্বাস করি। তার চেয়েও বড় কথা, আমাদের ক্লাবে কেমন খেলোয়াড়রা আছে তা আমরা ভালো করেই জানি।” ❗️

উয়েফা (UEFA) কর্তৃক সাময়িকভাবে নিষিদ্ধ হয়েছেন জানলুকা প্রেস্তিয়ানি! এই নিষেধাজ্ঞার ফলে আগামী বুধবার উয়েফা চ্যাম্পিয়নস ল...
23/02/2026

উয়েফা (UEFA) কর্তৃক সাময়িকভাবে নিষিদ্ধ হয়েছেন জানলুকা প্রেস্তিয়ানি! এই নিষেধাজ্ঞার ফলে আগামী বুধবার উয়েফা চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তিনি মাঠে নামতে পারবেন না।

৯৭ মিনিটে অ্যালেক্সিস ম্যাক এলিস্টারের গোলে নটিংহাম ফরেস্টের বিপক্ষে লিভারপুলের জয়! 🤩🇦🇷
22/02/2026

৯৭ মিনিটে অ্যালেক্সিস ম্যাক এলিস্টারের গোলে নটিংহাম ফরেস্টের বিপক্ষে লিভারপুলের জয়! 🤩🇦🇷

ইএসপিএন পর্তুগালের (ESPN 🇵🇹) রিপোর্ট অনুযায়ী, জানলুকা প্রেস্তিয়ানি ইতিমধ্যেই উয়েফার (UEFA) কাছে নিজের বক্তব্য দিয়েছেন ...
20/02/2026

ইএসপিএন পর্তুগালের (ESPN 🇵🇹) রিপোর্ট অনুযায়ী, জানলুকা প্রেস্তিয়ানি ইতিমধ্যেই উয়েফার (UEFA) কাছে নিজের বক্তব্য দিয়েছেন এবং প্রমাণ পেশ করেছেন। তিনি স্বীকার করেছেন যে, তিনি ভিনিসিউসকে 'মোনো' (বানর) বা কোনো বর্ণবাদী গালি দেননি; বরং তাকে 'ম*রিকন' (সমকামী নির্দেশক আপত্তিকর শব্দ) বলে ডেকেছেন। ❗️

সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এর শুভেচ্ছা। ১৯৫২ সালের এই দিনে বাংলাকে পূর্ব পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিত...
20/02/2026

সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এর শুভেচ্ছা। ১৯৫২ সালের এই দিনে বাংলাকে পূর্ব পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনরত ছাত্রদের ওপর পুলিশের গুলিবর্ষণে অনেক তরুণ শহীদ হন। নিজেদের মাতৃভাষার জন্য আত্মত্যাগের ইতিহাস বিরল।

বোলোনিয়ার হয়ে নিজের শেষ ৩ ম্যাচে ৩টি গোল করেছেন সান্তিয়াগো কাস্ত্রো। তার এই গোলগুলো এসেছে লাৎসিও (কোপ্পা ইতালিয়া), তোর...
20/02/2026

বোলোনিয়ার হয়ে নিজের শেষ ৩ ম্যাচে ৩টি গোল করেছেন সান্তিয়াগো কাস্ত্রো। তার এই গোলগুলো এসেছে লাৎসিও (কোপ্পা ইতালিয়া), তোরিনো এবং ব্রানের (উয়েফা ইউরোপা লিগ) বিপক্ষে।

পেশাদার ফুটবলার হিসেবে মাঠের দিনগুলোকে মিস করেন কি না—এমন প্রশ্নের জবাবে চোলো সিমিওনে তার বাবার মৃত্যুর পর মায়ের বলা এক ...
20/02/2026

পেশাদার ফুটবলার হিসেবে মাঠের দিনগুলোকে মিস করেন কি না—এমন প্রশ্নের জবাবে চোলো সিমিওনে তার বাবার মৃত্যুর পর মায়ের বলা এক গভীর উপলব্ধির কথা শুনিয়েছেন:

“বাবার মৃত্যুর পর মায়ের সাথে কথা বলে আমার এক অদ্ভুত বোধ তৈরি হয়েছে।

মা তখন একদম শান্ত ছিলেন, তার মনে ছিল এক অদ্ভুত প্রশান্তি। আমি তাকে জিজ্ঞেস করলাম, ‘বাবা মারা গেলেন, অথচ তুমি এতটা স্থির কী করে?’ মা আমাকে বলেছিলেন, ‘কারণ ওকে দেওয়ার মতো যেটুকু ভালোবাসা আমার ছিল, তার সবটুকুই আমি দিয়েছি।’

খেলোয়াড়ি জীবন ছেড়ে দেওয়ার পর আমার অনুভূতিটাও ঠিক এমনই ছিল। তাই আজ পেছন ফিরে তাকিয়ে কখনোই আক্ষেপ হয় না যে—‘ইশ, যদি আরও কিছুদিন খেলতে পারতাম!’

না, একদমই না। যখন মাঠে থাকার কথা ছিল, আমি ছিলাম। যখন খেলার প্রয়োজন ছিল, আমি খেলেছি। যখন নিজেকে উজাড় করে দেওয়ার দরকার ছিল, আমি দিয়েছি। কখনো হয়তো ভালো খেলেছি, কখনো খারাপ—কিন্তু সবসময় নিজের শতভাগ দিয়েছি। আর এই বোধটাই আমাকে সেই শান্তি আর স্বস্তি দেয়, যাতে করে মায়ের শেখানো পথেই আমি আমার বাকি জীবনটা কাটিয়ে দিতে পারি।”

সান্তিয়াগো বার্নাব্যুর উত্তপ্ত পরিস্থিতির কথা মাথায় রেখেও আগামী সপ্তাহে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হতে একদম অটল জানলুকা প...
20/02/2026

সান্তিয়াগো বার্নাব্যুর উত্তপ্ত পরিস্থিতির কথা মাথায় রেখেও আগামী সপ্তাহে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হতে একদম অটল জানলুকা প্রেস্তিয়ানি। উয়েফা চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় লেগের এই ম্যাচে অংশ নিতে তিনি সেখানে যেতে পুরোপুরি সংকল্পবদ্ধ।

তথ্যসূত্র:

চিকুই তাপিয়ার বিরুদ্ধে ১৯ বিলিয়ন ডলারের বিশাল অর্থপাচার এবং কর ফাঁকির অভিযোগ! এই কেলেঙ্কারির দায়ে আর্জেন্টিনা ফুটবল অ্যা...
20/02/2026

চিকুই তাপিয়ার বিরুদ্ধে ১৯ বিলিয়ন ডলারের বিশাল অর্থপাচার এবং কর ফাঁকির অভিযোগ! এই কেলেঙ্কারির দায়ে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (AFA) প্রেসিডেন্টের দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ''-এর দেওয়া তথ্য অনুযায়ী, আগামী ৫ই মার্চ তাকে আদালতে হাজির হয়ে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে।

Address

Dhaka

Telephone

+8801648112421

Website

Alerts

Be the first to know and let us send you an email when BD Albiceleste - BN posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BD Albiceleste - BN:

Shortcuts

Share

Category