28/08/2026
নিজস্ব প্রতিনিধি: ঢাকার দোহারে ফরিদা বেগম (৪০)) নামে এক গৃহবধূর ঝু/ল/ন্ত লা/শ উদ্ধার করা হয়েছে। নিহত ফরিদা উপজেলার বিলাসপুর ইউনিয়নের আলমবাজার এলাকার আবু কালাম মাদবরের স্ত্রী ও দুবলী হাসির মোর এলাকার মোহাম্মাদ শেখের মেয়ে।
নিহতের বড় মেয়ে সোনিয়া আক্তার জানান, তার বাবা আবু কালাম মাদবর তার মা ফরিদাকে মাঝে মধ্যেই প্রচুর মারধর ও মান/ষিক নির্যা/তন করতো।
বৃহস্পতিবার রাতে তার মা বাবার মাঝে ঝ/গড়া হয়। এরপর সকালে তার মায়ের ঝু/লন্ত মর/দেহ উদ্ধার করে পরিবারের সদস্যরা।
নি/হতের আরেক মেয়ে ইসমত আরা বলেন, বৃহস্পতিবার দিবাগত রাতে কোন এক সময় এ ঘটনা ঘটেছে কিন্তু আমরা সকালে দেখেছি| নিহ/তের বোন শিল্পী বেগম বলেন তার বোন কে ষড়/যন্ত্র করে হত্যা করে ঘরের আড়ির সাথে ঝু/লিয়ে রেখেছে তার স্বামী আবুল কালাম ।
নিহতের বাবা মোহাম্মাদ শেখ বলেন, মেয়ের জামাই আমার মেয়েকে অনেক মা/রধর করতো।
এদিকে ঘটনার পর অভিযুক্ত পরিবারের কাউকে পাওয়া যায়নি।
এ বিষয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর সিদ্দিক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লা/শ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। ময়/নাতদন্তের জন্য মর/দেহ ঢাকায় পাঠানো হবে। রিপোর্ট পাওয়ার পর মৃ/ত্যু/র সঠিক কারণ জানা যাবে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।