Jamuna Entertainment

Jamuna Entertainment Jamuna Television, also known as "Jamuna TV" is a 24-hour news channel in Bangladesh.

This is one of our official pages, here we publish entertainment-related news.

02/09/2026

নাট্যকার সংঘের অজানা গল্প জানালেন শিহাব শাহীন ও মেজবাহ উদ্দিন সুমন | Showbiz Tonight | Jamuna Entertainment

02/09/2026

সরাসরি>>> "SHOWBIZ TONIGHT"

দেব ও শুভশ্রীর সম্পর্ক নিয়ে যখন নতুন করে আলোচনা চলছে, তখনই আলোচনায় রুক্মিণী মৈত্রের নতুন কাজের খবর। শোনা যাচ্ছে, বলিউড ত...
02/09/2026

দেব ও শুভশ্রীর সম্পর্ক নিয়ে যখন নতুন করে আলোচনা চলছে, তখনই আলোচনায় রুক্মিণী মৈত্রের নতুন কাজের খবর। শোনা যাচ্ছে, বলিউড তারকা অক্ষয় কুমারের সঙ্গে ‘সামুক’ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের জন্য রুক্মিণীর সঙ্গে নির্মাতাদের কথাবার্তা চলছে।

কানিশ্ক বর্মা পরিচালিত এই বিজ্ঞানভিত্তিক অ্যাকশন থ্রিলারটির শুটিং বর্তমানে যুক্তরাজ্যে চলছে। ছবিটি প্রযোজনা করছেন বিপুল অমৃতলাল শাহ, সহ-প্রযোজক আশিন এ শাহ। ভিনগ্রহ, অ্যাকশন ও বেঁচে থাকার লড়াই ঘিরে তৈরি হচ্ছে ছবিটি।

রুক্মিণীর বলিউডে অভিষেক হয়েছিল বিদ্যুৎ জামালের বিপরীতে ‘সনক’ ছবির মাধ্যমে। ‘সামুক’-এ সুযোগ চূড়ান্ত হলে অক্ষয় কুমারের সঙ্গে কাজটি হবে তার ক্যারিয়ারের অন্যতম বড় হিন্দি প্রজেক্ট। ছবিটি ২০২৭ সালে প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে

শোবিজ টুনাইটে আজকের অতিথি টেলিভিশন নাট্যকার সংঘের নতুন সভাপতি শিহাব শাহীন ও  সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন সুমন
02/09/2026

শোবিজ টুনাইটে আজকের অতিথি টেলিভিশন নাট্যকার সংঘের নতুন সভাপতি শিহাব শাহীন ও সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন সুমন

মেক্সিকান-মার্কিন অভিনেত্রী ও চলচ্চিত্র প্রযোজক সালমা হায়েক আজ ২ সেপ্টেম্বর ৬০ বছরে পা দিয়েছেন। ১৯৬৬ সালের এই দিনে মেক...
02/09/2026

মেক্সিকান-মার্কিন অভিনেত্রী ও চলচ্চিত্র প্রযোজক সালমা হায়েক আজ ২ সেপ্টেম্বর ৬০ বছরে পা দিয়েছেন। ১৯৬৬ সালের এই দিনে মেক্সিকোর ভেরাক্রুজের কোয়াতজাকোয়ালকোসে জন্মগ্রহণ করেন তিনি।

টেলিভিশন ধারাবাহিক ‘তেরেসা’ দিয়ে পরিচিতি পাওয়ার পর ‘দেসপেরাডো’, ‘ফ্রম ডাস্ক টিল ডন’ ও ‘ওয়াইল্ড ওয়াইল্ড ওয়েস্ট’-এর মতো চলচ্চিত্রে অভিনয় করে হলিউডে নিজের অবস্থান তৈরি করেন সালমা। ২০০২ সালের ‘ফ্রিদা’ চলচ্চিত্রে চিত্রশিল্পী ফ্রিদা কাহলোর চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা পান এবং শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে অস্কার মনোনয়ন পাওয়া প্রথম মেক্সিকান অভিনেত্রী হন।

পরবর্তী সময়ে ‘গ্রোন আপস’, ‘দ্য হিটম্যানস বডিগার্ড’, ‘হাউস অব গুচি’ ও মার্ভেলের ‘ইটারনালস’-এ অভিনয় করে সাফল্য ধরে রাখেন তিনি। অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবেও খ্যাতি অর্জন করেছেন এই তারকা। ২০২১ সালে হলিউড ওয়াক অব ফেমে তার নামে একটি তারকা যুক্ত হয়

হলিউডের জনপ্রিয় অভিনেতা ও সংগীতশিল্পী কিয়ানু রিভস আজ ২ সেপ্টেম্বর ৬২ বছরে পা দিয়েছেন। ১৯৬৪ সালের এই দিনে লেবাননের বৈর...
02/09/2026

হলিউডের জনপ্রিয় অভিনেতা ও সংগীতশিল্পী কিয়ানু রিভস আজ ২ সেপ্টেম্বর ৬২ বছরে পা দিয়েছেন। ১৯৬৪ সালের এই দিনে লেবাননের বৈরুতে জন্মগ্রহণ করেন তিনি। পরে কানাডার টরন্টোতে বেড়ে ওঠেন।

চার দশকেরও বেশি সময়ের অভিনয়জীবনে ‘বিল অ্যান্ড টেডস এক্সেলেন্ট অ্যাডভেঞ্চার’, ‘স্পিড’, ‘দ্য ম্যাট্রিক্স’, ‘কনস্টান্টাইন’ ও ‘জন উইক’-এর মতো জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিতি পান রিভস। বিশেষ করে ‘দ্য ম্যাট্রিক্স’-এ নিও এবং ‘জন উইক’ সিরিজে নাম ভূমিকায় অভিনয় তাকে আন্তর্জাতিক অ্যাকশন তারকার মর্যাদা এনে দেয়।

অভিনয়ের পাশাপাশি সংগীতেও সক্রিয় কিয়ানু রিভস। তিনি রক ব্যান্ড ‘ডগস্টার’-এর বেস গিটারিস্ট। ২০২৩ সালে ব্যান্ডটি ‘সামহোয়্যার বিটুইন দ্য পাওয়ার লাইনস অ্যান্ড পাম ট্রিজ’ অ্যালবাম প্রকাশ করে।

চলচ্চিত্র পরিচালনা, কমিক বই লেখা এবং মোটরসাইকেল ব্যবসার সঙ্গেও যুক্ত রয়েছেন এই তারকা। দীর্ঘ ক্যারিয়ার ও বহুমুখী প্রতিভার পাশাপাশি বিনয়ী ব্যক্তিত্বের জন্যও কিয়ানু রিভস ভক্তদের কাছে বিশেষভাবে জনপ্রিয়

02/09/2026

মোবশ্বেরকে ধরতে পারলো না পুলিশ | FADH | EP 192 | PART 01| Jamuna Entertainment

আজ থেকে শুরু হচ্ছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৮৩তম আসর। ১২ সেপ্টেম্বর...
02/09/2026

আজ থেকে শুরু হচ্ছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৮৩তম আসর। ১২ সেপ্টেম্বর পর্যন্ত চলা এবারের আয়োজনে বিশ্ব সিনেমার বহু তারকার পাশাপাশি বাংলাদেশের জন্যও থাকছে বিশেষ মুহূর্ত।

সবচেয়ে বড় আকর্ষণ, নির্মাতা রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ জায়গা করে নিয়েছে উৎসবের অরিজোঁতি প্রতিযোগিতা বিভাগে। এটিই প্রথম পূর্ণদৈর্ঘ্য বাংলাদেশি চলচ্চিত্র, যা ভেনিসের এই প্রতিযোগিতামূলক বিভাগে নির্বাচিত হয়েছে। সিনেমাটির বিশ্ব প্রিমিয়ার হবে ৬ সেপ্টেম্বর।

রুবাইয়াত হোসেনের সঙ্গে ভেনিসে উপস্থিত থাকবেন সিনেমাটির অভিনয়শিল্পী জাইনীন চৌধুরী করিম, আজমেরী হক বাঁধন, রিকিতা নন্দিনী শিমু ও সুনেরাহ বিনতে কামাল। রেড কার্পেটেও বাঙালি ঐতিহ্যের আবহ তুলে ধরার প্রস্তুতি রয়েছে তাঁদের।

‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ মূলত একটি মনস্তাত্ত্বিক হরর সিনেমা। ঢাকার এক পুরোনো সৌন্দর্যকেন্দ্রকে ঘিরে গল্পে উঠে আসে বিয়ের প্রস্তুতিতে থাকা তরুণী জাইনীনের শরীর, মন এবং সামাজিক প্রত্যাশার সঙ্গে লড়াই। সৌন্দর্যের নির্দিষ্ট মানদণ্ড, নারীর ওপর সামাজিক নিয়ন্ত্রণ এবং ব্যক্তিস্বাধীনতার প্রশ্নকে সিনেমাটি ভৌতিক ও অতিপ্রাকৃত আবহে তুলে ধরেছে।

এবারের ভেনিস উৎসবে রবার্ট প্যাটিনসন, রুনি মারা, জর্জ ক্লুনি ও পেনেলোপে ক্রুজের মতো আন্তর্জাতিক তারকাদেরও উপস্থিতি থাকছে। উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হবে ড্যানি বয়েলের ‘ইনক’।

তবে বাংলাদেশের জন্য এবারের ভেনিস শুধু একটি চলচ্চিত্র উৎসব নয়—এ যেন বিশ্ব সিনেমার সবচেয়ে মর্যাদাপূর্ণ মঞ্চগুলোর একটিতে বাংলাদেশের গল্প বলার এক ঐতিহাসিক সুযোগ। ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর হাত ধরে সেই গল্প এবার পৌঁছে যাচ্ছে ভেনিসের লালগালিচায়

উপমহাদেশের শাস্ত্রীয় সংগীতের উজ্জ্বল নাম ওস্তাদ আয়েত আলী খাঁ। সেতার ও সুরবাহার বাদনে অসামান্য দক্ষতার পাশাপাশি সংগীতশিক্...
02/09/2026

উপমহাদেশের শাস্ত্রীয় সংগীতের উজ্জ্বল নাম ওস্তাদ আয়েত আলী খাঁ। সেতার ও সুরবাহার বাদনে অসামান্য দক্ষতার পাশাপাশি সংগীতশিক্ষা ও সাধনার ক্ষেত্রেও তাঁর অবদান স্মরণীয়। আজ তাঁর ৫৯তম মৃত্যুবার্ষিকী।

১৮৮৪ সালের ২৬ এপ্রিল ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের শিবপুর গ্রামে এক সংগীত পরিবারে জন্ম আয়েত আলী খাঁর। মাত্র ১০ বছর বয়সে বড় ভাই ফকির আফতাবউদ্দিনের কাছে সংগীতে হাতেখড়ি। পরে বড় ভাই ওস্তাদ আলাউদ্দিন খাঁর কাছে সেতার ও সুরবাহারের তালিম নেন। এরপর আলাউদ্দিন খাঁ তাঁকে ওস্তাদ ওয়াজির খাঁর কাছে পাঠালে সেখানে দীর্ঘ ১৩ বছর কঠোর সাধনায় নিজেকে গড়ে তোলেন তিনি।

১৯৩৫ সালে রবীন্দ্রনাথ ঠাকুরের আমন্ত্রণে শান্তিনিকেতনে যান আয়েত আলী খাঁ। পরবর্তী সময়ে বিশ্বভারতীর সংগীত বিভাগের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

সংগীতে অবদানের স্বীকৃতিস্বরূপ জীবদ্দশায় গভর্নর পদক, তমঘা-ই-ইমতিয়াজ ও প্রাইড অব পারফরম্যান্সসহ বিভিন্ন সম্মাননা পান। মৃত্যুর পরও তাঁর অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি পুরস্কার ও স্বাধীনতা পুরস্কারে ভূষিত করা হয় তাঁকে।

১৯৬৭ সালের ২ সেপ্টেম্বর ৮৩ বছর বয়সে মৃত্যুবরণ করেন এই গুণী শিল্পী। সংগীতের উত্তরাধিকারও রেখে গেছেন তাঁর পরিবারে—তাঁর সন্তানদের মধ্যে আবেদ হোসেন খান, বাহাদুর হোসেন খান, মোবারক হোসেন খান ও সুরস্রষ্টা শেখ সাদী খান নিজ নিজ ক্ষেত্রে খ্যাতি অর্জন করেছেন।

দেহের মৃত্যু হয়েছে ৫৯ বছর আগে, কিন্তু সেতার ও সুরবাহারের তারে তাঁর সাধনার যে অনুরণন, তা আজও উপমহাদেশের সংগীতের ইতিহাসে অমলিন

01/09/2026

আইনি সংকটে ডেভিড, অভিযোগে নিজেকে নির্দোষ দাবি গায়কের | Showbiz Tonight | Jamuna Entertainment

Address

Jamuna Television Bhavaan, Jamuna Future Park Complex, Ka-244, Progoti Sharoni, Baridhara
Dhaka
1229

Alerts

Be the first to know and let us send you an email when Jamuna Entertainment posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jamuna Entertainment:

Shortcuts

Share