30/12/2025
রাস্তার পাশে দাঁড়িয়ে সাহায্য চাইছে এক দম্পতির ভিডিওটা আজ সারাদিন চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে। ভদ্রমহিলা বারবার চোখের পানি মুছছেন, আবার ভদ্রলোকের হাতটা আঁকড়ে ধরে রাখছেন—মনে হয় যেন সেই হাত ধরেই তিনি নিজেকে ভেঙে পড়া থেকে বাঁচানোর চেষ্টা করছেন।
শুনলাম, তাদের ছেলে মানসিকভাবে অসুস্থ, কোথায় আছে সেটাও তারা জানেন না। মেয়ের সংসারও স্বচ্ছল নয়। চারদিক থেকে সব দরজা বন্ধ হয়ে যাওয়ায় হয়তো শেষ পর্যন্ত রাস্তায় নামতে হয়েছে।
যে বয়সে মানুষের একটু ভরসা আর শান্তি পাওয়ার কথা, সেই বয়সে এমন অসহায়ত্ব দেখে বুকটা ভেঙে আসে। জীবন মানুষকে কোথা থেকে কোথায় নামিয়ে দেয়—এই দৃশ্যটা তারই নীরব, নির্মম সাক্ষী।