Kathaprokash

Kathaprokash দেশের নবীন-প্রবীণ লেখকদের সৃষ্টিকে নিয়ে কথাপ্রকাশ যাত্রা শুরু।
(1)

সৃজনশীলতার বিস্তার এবং দেশের নবীন-প্রবীণ লেখকদের সৃষ্টিকে তুলে ধরতে কথাপ্রকাশ-এর যাত্রা শুরু ২০০৪ সাল থেকে। কথাপ্রকাশ তার অগণিত পাঠকের চাহিদাকে সামনে রেখে নিয়মিত কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ, নিবন্ধ, গবেষণা, সম্মাননা সংকলন, ভাষা ও সাহিত্য, আত্মজীবনী ও স্মৃতিকথা, সাক্ষাৎকার, মুক্তিযুদ্ধ, গণমাধ্যম ও চলচ্চিত্র, ভ্রমণ, প্রকৃতি ও পরিবেশ, স্বাস্থ্য ও চিকিৎসা, জীবনীগ্রন্থ, শিশুসাহিত্য, কিশোর ক্ল্যাসিক, অনুবাদ, বিজ্ঞান ও সায়েন্স ফিকশনসহ বিচিত্র বিষয়ক বই প্রকাশ করে চলেছে। এ পর্যন্ত এই প্রতিষ্ঠান থেকে প্রকাশিত হয়েছে ছয় শতাধিক বই। দেশের নবীন-প্রবীণ প্রতিভার সম্মিলন ঘটিয়ে কথাপ্রকাশ বাংলা সাহিত্যকে দেশে-বিদেশে ছড়িয়ে দিতে গ্রহণ করেছে নানামুখী উদ্যোগ। কথাপ্রকাশ ২০০৪ সাল থেকে নিয়মিতভাবে বাংলা একাডেমির ‘অমর একুশে গ্রন্থমেলা’য় অংশগ্রহণ করে আসছে। এছাড়া পাঠকের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের জন্য প্রতি বছর রাজধানীর কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি, শিশু একাডেমীসহ দেশের বিভিন্ন বিভাগ ও জেলায় আয়োজন করে চলেছে ‘কথাপ্রকাশ বই উৎসব’। কথাপ্রকাশ কাজের স্বীকৃতিস্বরূপ অর্জন করেছে ঢাকা আন্তর্জাতিক বইমেলা ২০০৮-এ ‘শুভেচ্ছা পদক, অমর একুশে গ্রন্থমেলা ২০১০-এ সৃজনশীলতা ও শ্রেষ্ঠ স্টলের জন্য ‘সরদার জয়েন উদ্দিন স্মৃতি পুরস্কার’, বরিশাল জেলা প্রশাসন আয়োজিত বইমেলা ২০১২-এ ‘প্রথম স্থান’, রাজশাহী সংস্কৃতি উৎসব ২০১২-এ ‘বইমেলার সেরা স্টল’সহ বিভিন্ন পদক ও সম্মাননা। এছাড়া সৃজনশীল প্রকাশনায় অবদান রাখার জন্য কথাপ্রকাশ-এর প্রকাশক পেয়েছেন ‘জীবনানন্দ পদক’সহ বেশ কিছু সম্মাননা।

২০১৩ সাল থেকে কলকাতা আন্তর্জাতিক বইমেলায় অংশ নিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে বিস্তার লাভ করেছে কথাপ্রকাশ। বর্তমানে প্রতিষ্ঠানটি বহির্বিশ্বে বাংলাভাষীদের কাছে বাংলা বইকে পৌঁছে দিতে বিভিন্ন মেলার মাধ্যমে নিরলস কাজ করে যাচ্ছে।

বিস্তারিত কমেন্টসে।
11/09/2026

বিস্তারিত কমেন্টসে।

কথাপ্রকাশের নতুন বই—আপনার পরবর্তী পাঠের শুরু।
10/09/2026

কথাপ্রকাশের নতুন বই—আপনার পরবর্তী পাঠের শুরু।

09/09/2026

কেমন ছিলো নব্বইয়ের দশকের ঢাকা?
বিস্তারিত কমেন্টস!

পাঠকের এই ভালোবাসা, আমাদের প্রতিনিয়ত অনুপ্রাণিত করে। একই সাথে আমাদের মনে করিয়ে দেয়, এই ভালোবাসার প্রতিদানে আরও মানসম্মত ...
09/09/2026

পাঠকের এই ভালোবাসা, আমাদের প্রতিনিয়ত অনুপ্রাণিত করে। একই সাথে আমাদের মনে করিয়ে দেয়, এই ভালোবাসার প্রতিদানে আরও মানসম্মত বই প্রকাশে আমাদের দায়িত্ব।

বনের মানুষ মানুষের বনসাদিয়া মাহ্‌জাবীন ইমামঅর্ডার লিংকঃ kathaprokash.com/book/1337কালাবগির ছোটো বাহাদুর মাঝেমধ্যে নিজের ...
08/09/2026

বনের মানুষ মানুষের বন
সাদিয়া মাহ্‌জাবীন ইমাম

অর্ডার লিংকঃ kathaprokash.com/book/1337

কালাবগির ছোটো বাহাদুর মাঝেমধ্যে নিজের ইচ্ছায় হারিয়ে যায়। আবার ফিরে আসে। বলে, বনের টানে থাকতে পারে না দূরে।
সেনহাটির এক মাঝিকে খুঁজতে গিয়ে দেখেছিলাম এক নৌকা ভৈরবের শুকনো ডাঙায় মৃত সামুদ্রিক কাছিমের মতো আকাশের দিকে মুখ করে চিত হয়ে আছে কিন্তু মাঝিকে পেলাম না।
সে কুয়াশার আস্তর ছাড়িয়ে এক রাতে পৌঁছে দিয়েছিল অচেনা গ্রামে। খুড়িয়াখালির রাসেল খাঁচা থেকে ছেড়ে দিলেও পাখিটি উড়ে বনে হারিয়ে যাওয়ার আগে এসে বসেছিল রাসেলের কাছে।
কয়রার আংটিহারা গ্রামের কার্তিক প্রামাণিক ঝড়ের পর মিশে গিয়েছে জনস্রোতে। তাকে খুঁজতে গিয়ে পেয়েছি ‘বনবিবি জহুরানামা’র সন্ধান।
সুন্দরবন, তার জলের শব্দ, বনের ডাক, স্থানীয় মানুষের ভাষার টান, মাঝরাতে নির্জন জ্যোৎস্নায় আলোর প্রতিসরণ, বিস্তীর্ণ লোনা জল-কাদায় মাছ ধরার উৎসব অথবা বনের ভেতর লুকিয়ে থাকা এক ভাঙা থানে বনবিবির কাছে গরিব বনজীবীর মানতের বিশ্বাসের কথা নিয়ে এ বই।

লেখক হবার কলাকৌশল জানতে বা বই প্রকাশের প্রস্তুতিতে- কথাপ্রকাশের যে বইগুলো আপনাকে দেবে দিকনির্দেশনা-( বিস্তারিত কমেন্টসে ...
07/09/2026

লেখক হবার কলাকৌশল জানতে বা বই প্রকাশের প্রস্তুতিতে- কথাপ্রকাশের যে বইগুলো আপনাকে দেবে দিকনির্দেশনা-

( বিস্তারিত কমেন্টসে )

06/09/2026

বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ মননশীল চিন্তার সংকলন—কথাপ্রকাশ ‘শ্রেষ্ঠ প্রবন্ধ সিরিজ’।

যোদ্ধার চোখে দেখা একাত্তরের রণাঙ্গন—‘১৯৭১: রণাঙ্গনের লড়াই’ মুক্তিযুদ্ধের বিস্মৃত ইতিহাসের এক অনন্য দলিল।
06/09/2026

যোদ্ধার চোখে দেখা একাত্তরের রণাঙ্গন—‘১৯৭১: রণাঙ্গনের লড়াই’ মুক্তিযুদ্ধের বিস্মৃত ইতিহাসের এক অনন্য দলিল।

সিটি ব্যাংক-নিবেদিত 'কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার ২০২৫'  বিজয়ী বই 'দস্যু ও দুই দুরন্ত'
05/09/2026

সিটি ব্যাংক-নিবেদিত 'কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার ২০২৫' বিজয়ী বই 'দস্যু ও দুই দুরন্ত'

Address

73-75 (Under Ground) 87 Aziz Super Market, Shabagh
Dhaka
1100

Opening Hours

Monday 10:00 - 20:00
Tuesday 10:00 - 20:00
Wednesday 10:00 - 20:00
Thursday 10:00 - 20:00
Friday 10:00 - 20:00
Saturday 10:00 - 20:00
Sunday 10:00 - 20:00

Telephone

88029581942

Alerts

Be the first to know and let us send you an email when Kathaprokash posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kathaprokash:

Shortcuts

Share

Category