Dhaka Crime News24

Dhaka Crime News24 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dhaka Crime News24, News & Media Website, বাসা নং:-১৮, আই পি এইচ মসজিদ রোড মহাখালী ঢাকা-১২১২. House-18, IPH Masjid Road Mohakhali Dhaka, Dhaka.
(7)

DhakaCrimeNews24.Com ”২০১৪ থেকে অন্যতম পাঠক নন্দিত একটি জনপ্রিয় সর্বপ্রথম অনলাইন ক্রাইম নিউজ পোর্টাল“

সংবাদের কোন রং হয় না
তাই সত্যের সন্ধানে.....
ঢাকা ক্রাইম নিউজের সাথেই থাকুন

বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে জুলাই গণঅভ্যুত্থান সংগঠিত হয়।কতৃপক্ষ চাইবে আরও দেরি হোক তাই কি?চিন্তার বিষয় হলো ১৭ ক্...
30/08/2026

বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে জুলাই গণঅভ্যুত্থান সংগঠিত হয়।

কতৃপক্ষ চাইবে আরও দেরি হোক তাই কি?

চিন্তার বিষয় হলো ১৭ ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এবং পর্যায়ক্রমে সকল ক্যাটাগরিতে নিয়োগ সম্পন্ন করা হয়েছে, গাড়ি চালক ১৫ এবং ১৬ গ্রেট একসাথে সকল কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়। অথচ ১৬ গ্রেটের গত মাসে মেডিকেল নোটিশ দেয়া হয়েছে এবং তা সম্পন্ন হয়ে গেছে যে কোন সময় নিয়োগ কার্যক্রম চলমান।

কিন্তু ১৫ গ্রেটের গাড়ি চালকদের সকল কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়ে যাওয়ার পরও মেডিকেল সম্পন্নের কোন ধরনের কার্যক্রম গ্রহণ করা হয়নি বিষয়টি আসলেই সন্দিহান এই একটি নিয়োগ কার্যক্রমের অপেক্ষায় ৩২০ টি পারিবার প্রায় এক বছর ধরে মানবেতর জীবন-যাপন করছেন।

বিষয়টি নিয়ে কথা বলার কেউ কি নেই আল্লাহ ছাড়া এর জন্যই কি জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করে পুলিশের গুলিতে আহত হয়েছিলাম।

এই বৈষম্যের শেষ কোথায়?

তাই আজ ৩০ আগস্ট শান্তিপূর্ণ অবস্থান ও আমরন অনশন কর্মসূচি পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যার কেউ নাই তার আল্লাহ আছে।

একজন গাড়ি চালকের আর্তনাদ

জনপ্রশাসন মন্ত্রনালয় Nahid Islam Sarjis Alam Tarique Rahman

28/08/2026
বৈষম্যের জন্য আন্দোলন হয়েছিল; আজকে বৈষম্যের চ্যাম্পিয়ন হয়ে গেছে বিএনপিত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনে বৃ...
27/08/2026

বৈষম্যের জন্য আন্দোলন হয়েছিল; আজকে বৈষম্যের চ্যাম্পিয়ন হয়ে গেছে বিএনপি

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনে বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিরোধী দলের ওয়াকআউটের পর ব্রিফিংয়ে তিনি এ অভিযোগ করেন।

জামায়াতের এ জ্যেষ্ঠ নেতা তাহের আরও বলেন, দেশে সারের সংকট রয়েছে, বিদ্যুৎ নেই এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিও নাজুক।

এসব জনদুর্ভোগ নিয়ে সংসদে আলোচনা হবে বলে আমরা দল আশা করেছিল।

কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধী দলকে তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলেছেন।

স্বরাষ্ট্রমন্ত্রীর মনে রাখা উচিত, শাহবাগের ফল হিসেবে উনি স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন।

Nahid Islam Sarjis Alam Md Sohel Rana Bangladesh Nationalist Party-BNP National Citizen Party -NCP

27/08/2026

বিএনপি গত ছয় মাসে কয়েক লাখ চাঁদাবাজদের কর্মসংস্থান তৈরি করেছে : সারজিস আলম

বাঞ্ছারামপুরে মৃত্যুফাঁদ হোগলাকান্দি বিদ্যালয় সড়ক: সাপের আনাগোনায় ভূতুড়ে পরিবেশ, আতঙ্কে এলাকাবাসীবাঞ্ছারামপুর (ব্রাহ্মণব...
26/08/2026

বাঞ্ছারামপুরে মৃত্যুফাঁদ হোগলাকান্দি বিদ্যালয় সড়ক: সাপের আনাগোনায় ভূতুড়ে পরিবেশ, আতঙ্কে এলাকাবাসী

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

​উপজেলার হোগলাকান্দি গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ‘বাহর বাড়ি’ সংলগ্ন সড়কটি এখন হাজার হাজার মানুষের জন্য চরম আতঙ্কের নাম। মাত্র এক সপ্তাহের ব্যবধানে এই সড়কে সাপের কামড়ে ১ জনের মৃত্যু ও ১ জন গুরুতর আহত হওয়ার ঘটনায় পুরো এলাকাজুড়ে তীব্র ক্ষোভ ও ভীতি ছড়িয়ে পড়েছে।
​জমা পানি ও আবর্জনায় সাপের অভয়ারণ্য
সরেজমিনে গিয়ে দেখা যায়, সম্প্রতি নামকাওয়াস্তে সড়কটিতে কিছুটা সংস্কারকাজ করা হলেও তা ড্রেনেজ সমস্যার সমাধান করতে পারেনি। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সড়ক ও বিদ্যালয় প্রাঙ্গণের পেছনে দীর্ঘদিন ধরে পানি জমে ছোট ছোট জঙ্গলে পরিণত হয়েছে। আর এই বদ্ধ পানি ও আবর্জনার স্তূপই হয়ে উঠেছে বিষধর সাপের নিরাপদ প্রজননক্ষেত্র। রাতে বাতি না থাকায় ঘোর অন্ধকারে রাস্তার পরিস্থিতি যেন জনমানবহীন কোনো ‘ভূতের বাড়ি’।
​স্থানীয় বাসিন্দা মো. রফিক মিয়া আক্ষেপ করে বলেন, "দিনের বেলাতেই ভয় লাগে, আর রাতে আলো না থাকায় মনে হয় জঙ্গলের ভেতর দিয়ে হাঁটছি। এটা আর রাস্তা নেই, সাপের বাড়ি হয়ে গেছে।"
​সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল, তীব্র ক্ষোভ
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সড়কটির বেহাল দশা ও সাপের উপস্থিতির একটি ভিডিও ভাইরাল হলে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। ভিডিও চিত্রে অপরিকল্পিত কাজের বাস্তব চিত্র ফুটে ওঠায় স্থানীয় সচেতন মহল এই দায়সারা কাজের তীব্র নিন্দা জানিয়েছেন।
​কোমলমতি শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে শঙ্কা
প্রতিদিন শত শত কোমলমতি শিশু এই বিপজ্জনক পথ অতিক্রম করে হোগলাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াত করে। যেকোনো মুহূর্তে বড় ধরনের প্রাণহানির আশঙ্কায় অভিভাবকরা সবসময় চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন।
​প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও এলাকাবাসীর ৩ দফা দাবি
পরিস্থিতি থেকে মুক্তি পেতে ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত জাতীয় নেতৃবৃন্দ, স্থানীয় সংসদ সদস্য, বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং উপজেলা প্রকৌশলী ফজলে রাব্বির জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।
​এলাকাবাসীর ৩ দফা জরুরি দাবি:
​বর্জ্য ও জঙ্গল অপসারণ: বিদ্যালয় প্রাঙ্গণ ও সড়কের চারপাশের জমা পানি, ঝোপঝাড় ও আবর্জনা জরুরি ভিত্তিতে পরিষ্কার করতে হবে।
​ড্রেন সংস্কার: অচল ড্রেন পরিষ্কার করে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে হবে, যাতে সাপের বাসস্থান ধ্বংস হয়।
​সড়কবাতি স্থাপন: রাতের যাতায়াত নিরাপদ করতে অনতিবিলম্বে স্ট্রিট লাইট স্থাপন করতে হবে।
​আরেকটি প্রাণহানির আগেই এই "মৃত্যুফাঁদ" অপসারণ করে নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।

আমরা মুসলমান দাবী করা নামের মুসলিম Nahid Islam
25/08/2026

আমরা মুসলমান দাবী করা নামের মুসলিম

Nahid Islam

মামলার নথি অনুযায়ী, রাজধানীর বারিধারায় প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণার অভিযোগে ২০০৮ সালে গুলশান ...
25/08/2026

মামলার নথি অনুযায়ী,

রাজধানীর বারিধারায় প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণার অভিযোগে ২০০৮ সালে গুলশান থানায় মামলা করেন ব্যবসায়ী মোশাররফ হোসেন সিকদার। মামলায় ফ্ল্যাট হস্তান্তরের নামে প্রতারণার অভিযোগ আনা হয় বিদিশা এরশাদের বিরুদ্ধে।

মামলার বিবরণী থেকে জানা যায়, বারিধারায় একটি ফ্ল্যাটের জন্য ২০০১ সালের ১০ জুলাই বিদিশাকে ৭৫ লাখ টাকা দেন মোশাররফ। ২০০২ সালের ১০ জুলাই ফ্ল্যাটটি বুঝিয়ে দেওয়ার কথা ছিল।

তবে কয়েক বছর পার হয়ে গেলেও ফ্ল্যাটটি হস্তান্তর করা হয়নি বলে অভিযোগ করেন বাদী।

পরে বিদিশা ৭৫ লাখ টাকার একটি চেক দিলেও অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা না থাকায় ২০০৫ সালের ২ মে চেকটি প্রত্যাখ্যাত হয়। টাকা ফেরত পাওয়ার চেষ্টা করা হলে হুমকি-ধামকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করেন বাদী।

দীর্ঘদিন ধরে মামলাটির বিচারিক কার্যক্রম চলার পর সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে গত ২০ মে রায় ঘোষণা করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামশেদ আলম। রায়ে বিদিশা এরশাদকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ওসি দাউদ হোসেন বলেন, একটি প্রতারণা মামলায় উনার ২ বছরের সাজা ও ১০ হাজার টাকা জরিমানা হয়েছে। আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

বিদিশা এরশাদ সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী। এরশাদের সঙ্গে তার বিবাহবিচ্ছেদও হয়েছিল। তাদের সংসারে এক ছেলে রয়েছে।

Dhaka Metropolitan Police - DMP Bangladesh Police

পুলিশের পোশাকে দায়িত্ব, আর বাসায় ৫ হাজার ৩১০ পিস ইয়াবা?রাজধানীর দক্ষিণখানে মাদক কারবারের অভিযোগে ঢাকা মহানগর পুলিশের পল্...
25/08/2026

পুলিশের পোশাকে দায়িত্ব, আর বাসায় ৫ হাজার ৩১০ পিস ইয়াবা?

রাজধানীর দক্ষিণখানে মাদক কারবারের অভিযোগে ঢাকা মহানগর পুলিশের পল্লবী থানার এএসআই মো. শফিকুল ইসলাম ও তাঁর সহযোগী ওয়াসিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে উদ্ধার হয়েছে মোট ৫ হাজার ৩১০ পিস ইয়াবা।

পুলিশের তথ্য অনুযায়ী, রোববার রাতে আজমপুর কাঁচাবাজার এলাকায় অভিযান চালিয়ে প্রথমে ওয়াসিমকে আটক করা হয়। তাঁর কাছ থেকে পাওয়া যায় ৫০ পিস ইয়াবা। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে এএসআই শফিকুল ইসলামকে আটক করা হয়। তাঁর কাছ থেকে উদ্ধার হয় আরও ২০০ পিস ইয়াবা।

এরপর তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে বিসমিল্লাহ পল্লীর ৬৭ নম্বর নূর বিল্ডিংয়ের একটি ফ্ল্যাটে অভিযান চালানো হয়। সেখান থেকে উদ্ধার করা হয় আরও ৫ হাজার ১১০ পিস ইয়াবা। সব মিলিয়ে জব্দ করা হয় ৫ হাজার ৩১০ পিস। তথ্যসূত্র যুগান্তর।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন রাজধানীর দক্ষিণখান ও আশপাশের এলাকায় ইয়াবা বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা জানিয়েছেন। তবে আদালতে প্রমাণিত না হওয়া পর্যন্ত এটি অভিযোগ হিসেবেই বিবেচিত হবে।

ঘটনার আরও একটি দিক বেশ গুরুত্বপূর্ণ। পল্লবী থানার কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, এএসআই শফিকুল ইসলাম থানায় যোগ দেওয়ার পর নিয়মিত দায়িত্ব পালন করছিলেন না। তাঁকে অনুপস্থিত দেখিয়ে আগেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে প্রতিবেদন দেওয়া হয়েছিল। একটি প্রতিবেদনে পল্লবী থানার ওসির বরাত দিয়ে বলা হয়েছে, যোগদানের পর তিনি সর্বোচ্চ ৮ থেকে ১০ দিন দায়িত্ব পালন করেছেন।

এ ঘটনায় দক্ষিণখান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মামলায় শফিকুল ও ওয়াসিম ছাড়াও অজ্ঞাতনামা আরও ২ থেকে ৩ জনকে আসামি করা হয়েছে। পরে তাঁদের আদালতে পাঠানো হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।

সবচেয়ে বড় প্রশ্ন এখানেই।

যদি তদন্তে অভিযোগ সত্য প্রমাণিত হয়, তাহলে একজন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য কীভাবে এত বিপুল পরিমাণ মাদকদ্রব্যের সঙ্গে জড়িয়ে পড়লেন? তিনি যদি দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতই থাকেন, তাহলে সেই সময়ে তাঁর অবস্থান ও কর্মকাণ্ড কেন আরও আগে নজরদারিতে আসেনি?

এখন প্রয়োজন শুধু গ্রেপ্তার নয়, পুরো চক্রের সন্ধান বের করা। ইয়াবাগুলো কোথা থেকে এসেছে, কার কাছে যাওয়ার কথা ছিল, এর সঙ্গে আর কারা জড়িত এবং একজন পুলিশ সদস্যের পরিচয় বা পদ কি এই কারবারে কোনো ধরনের সুরক্ষা হিসেবে ব্যবহৃত হয়েছে কি না, তদন্তে এসব প্রশ্নের উত্তরও সামনে আসা জরুরি।

কারণ একজন পুলিশ সদস্যের বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ শুধু একজন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ নয়, এটি আইন প্রয়োগকারী প্রতিষ্ঠানের বিশ্বাসযোগ্যতার সঙ্গেও জড়িত।

Dhaka Metropolitan Police - DMP Bangladesh Police

বর্তমান পুলিশের আইজিপি আলী হোসেন ফকির বিরোধীদলকে দমন করতে চাইলে অবস্থা বেনজীরের চেয়েও খারাপ হবেঃ সারজিস আলম Sarjis Alam ...
22/08/2026

বর্তমান পুলিশের আইজিপি আলী হোসেন ফকির বিরোধীদলকে দমন করতে চাইলে অবস্থা বেনজীরের চেয়েও খারাপ হবেঃ সারজিস আলম

Sarjis Alam Bangladesh Police

Address

বাসা নং:-১৮, আই পি এইচ মসজিদ রোড মহাখালী ঢাকা-১২১২. House-18, IPH Masjid Road Mohakhali Dhaka
Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when Dhaka Crime News24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dhaka Crime News24:

Shortcuts

Share