Mothership.bd Blogger PolySetu

Mothership.bd Blogger PolySetu Mothership.bd :
A an act Traveling from place to another Mother life children. Blogger with Content creator's Mothership:
"Mother" is like a spaceship.

A mother is the only person in the world who is the only lover of her children and family silently, undoubtedly and unconditionally without any thing in return .Responsibility of Mother. The love in Mothership enteral and endless.From the beginning to end of creation , mother is the source of all affection, and the center of life. In most languages of the world the word "Mother" is common. so "Mo

ther" is named irrespective of race,religion,caste,region.for this page has been named as "Mothership" for her Motherhood "Love ".so an act Traveling from place to place another Mother life children. Purpose:
Fundamental rights of the Human state,the status of women and children,working Mothers and children,single mothers and children,Mothers and children separated from the family , mother is blind for her won children ,success stories of women and young people the main purpose is to inform the people of the society about the things they say and don't say. Goal:
The main goal is to inform the family,society and the state about the success and failure stories of all the women,mothers,children's , young women's, wives, sisters , grandparents about their whereabouts . Activities :
Activities of the "Mothership.bd" page .
1.Caption with deference pictures and videos of mother with children.
2.Stories of single mother and her children.
3. Stories of working mother and her children.
4.Stories of success and failures.
5. Discussion about feminism.
6.Stories of separated mother and her child from the family .
7.Stories of success and Achievement of young women .
8.Discussion about fundamental rights.
9.Doctors and counselor consultation with mother and children
10. Mother stories of waiting her son with daughter.
11. Responsibility of Mother.
12.Children heart education .
13 underprivileged children histories .
14.live , interviews with video from the page of women's, mothers, young people with children related any issues

15.Any nation with international day celebrated with children's, mother , women's and young people related . Other Activities :
16.Develop Children's talents.
17.Children entertainment video and written.
18.Recitation of children's poems with women's poems.
19.Video and information about different countries
20. Different information on human health issues update .
21. children health issues update .
22.As if the traditions of a country are video and written information.
23. Stories / information of revers, hills, green forests.
24. Known and unknown information without mother with children related.
25.Apart from any situation in the country events without mothership related.
26. There will always be videos and writing about the current situation.
27. Travelling vlog

অর্থনীতিরুপার দামেও বড় পতনতেজাবি রুপার মূল্য কমে যাওয়ায় দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম। ভরিতে ৩৫০ টাকা কমিয়ে ব...
10/06/2026

অর্থনীতি

রুপার দামেও বড় পতন

তেজাবি রুপার মূল্য কমে যাওয়ায় দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম। ভরিতে ৩৫০ টাকা কমিয়ে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করেছে ৪ হাজার ৮৯৯ টাকা।

বুধবার (১০ জুন) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হবে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি রুপার (পিওর সিলভার) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় রুপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এর আগে সবশেষ গত ৬ জুন সমন্বয় করা হয়েছিল রুপার দাম।

নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের রুপার দাম পড়বে ৪ হাজার ৮৯৯ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৬৬৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ২৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৪৩ দফা সমন্বয় করা হয়েছে রুপার দাম। যেখানে দাম ২২ দফা বাড়ানো হয়েছে। কমানো হয়েছে বাকি ২১ দফা।

স্বর্ণের দাম স্বর্ণ রুপা

অর্থনীতিজেলা পরিষদ উন্নয়ন সহায়তা তহবিলের আওতায় ১৭৭.৮০ কোটি টাকা বিশেষ বরাদ্দ অনুমোদনদেশের বিভিন্ন জেলার অবকাঠামো ও জনকল্...
10/06/2026

অর্থনীতি

জেলা পরিষদ উন্নয়ন সহায়তা তহবিলের আওতায় ১৭৭.৮০ কোটি টাকা বিশেষ বরাদ্দ অনুমোদন

দেশের বিভিন্ন জেলার অবকাঠামো ও জনকল্যাণমূলক উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে জেলা পরিষদগুলোর জন্য ১৭৭ কোটি ৭৯ লাখ ৯৭ হাজার ৫০০ টাকা বিশেষ বরাদ্দ অনুমোদন করেছে সরকার।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ চলতি ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় ‘জেলা পরিষদ উন্নয়ন সহায়তা’ খাত থেকে এ অর্থ এককালীন অবমুক্ত করেছে।

স্থানীয় সরকার বিভাগের জেলা পরিষদ শাখা থেকে গত (২ জুন) জারি করা এক সরকারি আদেশে এ তথ্য জানানো হয়েছে।

আদেশে বলা হয়েছে, ‘জেলা পরিষদ উন্নয়ন সহায়তা’ খাতের অধীন ‘বিশেষ বরাদ্দ’ উপখাত থেকে দেশের জেলা পরিষদসমূহের অনুকূলে মোট ১৭৭ কোটি ৭৯ লাখ ৯৭ হাজার ৫০০ টাকা ছাড় করা হয়েছে।

এই অর্থ জেলা পরিষদগুলো তাদের নিজ নিজ এলাকায় উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নে ব্যয় করতে পারবে।

সরকারি আদেশ অনুযায়ী, জেলার প্রয়োজন ও উন্নয়ন চাহিদা বিবেচনায় বিভিন্ন জেলা পরিষদের জন্য পৃথকভাবে বরাদ্দ নির্ধারণ করা হয়েছে।

অধিকাংশ জেলা পরিষদকে ২ কোটি ১১ লাখ ৪৭ হাজার ৫০০ টাকা এবং কিছু জেলা পরিষদকে ২ কোটি ৯১ লাখ ৪৭ হাজার ৫০০ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে।

বরাদ্দ পাওয়া জেলার মধ্যে রয়েছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা, কক্সবাজার, নোয়াখালী, ফরিদপুর, গাজীপুর, নরসিংদী, যশোর, বগুড়া, পাবনা, দিনাজপুর, মাদারীপুর, মৌলভীবাজার, সাতক্ষীরা, বাগেরহাট, হবিগঞ্জ, ভোলা, পিরোজপুর, বরগুনা, লালমনিরহাট, ঠাকুরগাঁও, জয়পুরহাটসহ দেশের ৬১টি জেলা পরিষদ।

স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, এ বরাদ্দের মাধ্যমে জেলা পর্যায়ে সড়ক, সেতু-কালভার্ট, শিক্ষা ও স্বাস্থ্যসেবা অবকাঠামো উন্নয়ন, জনকল্যাণমূলক স্থাপনা নির্মাণ, পানি ও স্যানিটেশন ব্যবস্থা সম্প্রসারণ এবং অন্যান্য স্থানীয় উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নে গতি আসবে।

বিশেষ করে জেলা পরিষদের নিজস্ব উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে এ অর্থ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আদেশে উল্লেখ করা হয়েছে, বরাদ্দকৃত অর্থ ব্যয়ের ক্ষেত্রে সরকারি ক্রয় আইন (পিপিএ-২০০৬), সরকারি ক্রয় বিধিমালা (পিপিআর-২০২৫), জেলা পরিষদ এডিপি বরাদ্দ ব্যবহার নির্দেশিকা-২০২২ এবং সংশ্লিষ্ট আর্থিক বিধি-বিধান কঠোরভাবে অনুসরণ করতে হবে।

প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সুশাসন নিশ্চিত করার ওপরও গুরুত্ব আরোপ করা হয়েছে।

সরকার স্পষ্টভাবে জানিয়েছে, নির্ধারিত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন ছাড়া অন্য কোনো খাতে এই অর্থ ব্যয় করা যাবে না।

কোনো ধরনের অনিয়ম বা বিধি লঙ্ঘনের ঘটনা ঘটলে সংশ্লিষ্ট বিল উত্তোলনকারী কর্তৃপক্ষকে দায়ভার বহন করতে হবে।

একই সঙ্গে ভবিষ্যতে এ খাত থেকে নতুন বরাদ্দ পাওয়ার পূর্বে বর্তমানে ছাড়কৃত অর্থের ব্যয় বিবরণী যথাযথ কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে।

এছাড়া অর্থ বিভাগ কর্তৃক জারি করা বিভিন্ন পরিপত্র এবং আর্থিক ব্যবস্থাপনা সংক্রান্ত নির্দেশনাও যথাযথভাবে অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে।

সরকারের মতে, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আর্থিক শৃঙ্খলা বজায় রাখা এবং জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সরকারি আদেশ অনুযায়ী, সংশ্লিষ্ট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বা নির্বাহী কর্মকর্তা বরাদ্দকৃত অর্থের আয়ন-ব্যয়ন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।

অর্থ ব্যয়ের ক্ষেত্রে প্রচলিত আর্থিক নিয়মনীতি ও প্রশাসনিক বিধান যথাযথভাবে অনুসরণ করা তাদের দায়িত্ব হবে।

স্থানীয় সরকার বিভাগের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরে জেলা পরিষদ উন্নয়ন সহায়তা খাতের আওতায় ইতোমধ্যে একাধিক কিস্তিতে অর্থ ছাড় করা হয়েছে।

অর্থ বিভাগের পূর্বানুমোদন ও সম্মতির ভিত্তিতে এ বিশেষ বরাদ্দ প্রদান করা হয়েছে, যা জেলা পর্যায়ের উন্নয়ন কার্যক্রমকে আরও বেগবান করবে।

সংশ্লিষ্টদের মতে, জেলা পরিষদগুলো স্থানীয় পর্যায়ের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রতিষ্ঠান।

এসব প্রতিষ্ঠানের মাধ্যমে স্থানীয় জনগণের চাহিদা অনুযায়ী ছোট ও মাঝারি আকারের উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়ন করা সম্ভব হয়।

ফলে বিশেষ বরাদ্দের এই অর্থ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, জনসেবার মানোন্নয়ন এবং স্থানীয় অর্থনীতির গতিশীলতায় ইতিবাচক প্রভাব ফেলবে।

স্থানীয় সরকার বিভাগ ইতোমধ্যে জেলা প্রশাসক, জেলা পরিষদের প্রশাসক, প্রধান নির্বাহী কর্মকর্তা, বিভাগীয় কমিশনার এবং সংশ্লিষ্ট হিসাবরক্ষণ কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা পাঠিয়েছে।

পাশাপাশি আদেশটি স্থানীয় সরকার বিভাগের ওয়েবসাইটে প্রকাশের ব্যবস্থাও নেওয়া হয়েছে।

অর্থনীতি

জাতীয়ভুয়া প্রতিশ্রুতিতে ৩০ বাংলাদেশিকে রাশিয়ায় প্রেরণ, তিন এজেন্সির লাইসেন্স প্রত্যাহারউচ্চ বেতন এবং বিভিন্ন সুযোগ-সুবিধ...
10/06/2026

জাতীয়

ভুয়া প্রতিশ্রুতিতে ৩০ বাংলাদেশিকে রাশিয়ায় প্রেরণ, তিন এজেন্সির লাইসেন্স প্রত্যাহার

উচ্চ বেতন এবং বিভিন্ন সুযোগ-সুবিধার প্রলোভন দেখিয়ে প্রতারণামূলকভাবে ৩০ জন বাংলাদেশি যুবককে রাশিয়ায় প্রেরণের অভিযোগে ৩টি এজেন্সির লাইসেন্স প্রত্যাহার ও তাদের জামানত বাজেয়াপ্ত করা হয়েছে।

সোমবার (১ জুন) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর নির্দেশে আর এস ইন্টারন্যাশনাল (আরএল-১৪২৮) এবং জাবাল-ই-নূর (আরএল-২৫০৫) এবং টিএস ওভারসিস লিমিটেড (আরএল-১৭৫৫) নামে ৩টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার এবং জামানত বাজেয়াপ্ত করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

এ বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে জানান, দেশের নাগরিকদের জীবন ঝুঁকিতে ফেলা এবং প্রতারণামূলকভাবে বিদেশে পাঠানোর মতো জঘন্য অপরাধের সঙ্গে জড়িত কোনো চক্র, সংস্থা, ব্যাক্তি বা গোষ্ঠীকে ছাড় দেওয়া হবে না। কোনো এজেন্সির অসততার কারণে বৈদেশিক কর্মসংস্থান খাত ক্ষতিগ্রস্ত হতে দেওয়া হবে না এবং ভবিষ্যতে এই ধরনের অপরাধ প্রতিরোধে তদারকি আরও জোরদার করা হবে।

মন্ত্রী আরও জানান, প্রতারণামূলকভাবে রাশিয়ায় প্রেরণকৃত এই ৩০ জন বাংলাদেশিকে দ্রুত ও নিরাপদে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে ইতোমধ্যে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে অত্যন্ত গুরুত্বের সঙ্গে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তিনি মস্কোস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূতকে তাৎক্ষণিকভাবে ফোন করে ভুক্তভোগীদের সুরক্ষায় সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নিশ্চিত করতে নির্দেশনা দেন। মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিদেশ যেতে চাওয়া নাগরিকদের যেকোনো রিক্রুটিং এজেন্সির মাধ্যমে লেনদেনের আগে তাদের বৈধতা ও কাজের শর্তসমূহ সঠিকভাবে যাচাই করার জন্য পুনরায় আহ্বান জানানো হয়েছে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আরিফুল হক চৌধুরী

জাতীয়জেনেভায় এশিয়া প্যাসিফিক অঞ্চলের ৪৫ দেশের মন্ত্রী ও ডেলিগেট সম্মেলন অনুষ্ঠিতসুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত ১১৪তম আ...
10/06/2026

জাতীয়

জেনেভায় এশিয়া প্যাসিফিক অঞ্চলের ৪৫ দেশের মন্ত্রী ও ডেলিগেট সম্মেলন অনুষ্ঠিত

সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত ১১৪তম আন্তর্জাতিক শ্রম সম্মেলন ২০২৬-এর অংশ হিসেবে এশিয়া প্যাসিফিক অঞ্চলের ৪৫টি দেশের মন্ত্রী ও ডেলিগেটদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এতে সভাপতিত্ব করেন।

মঙ্গলবার (৯ জুন) সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘ কার্যালয়ের সভাকক্ষে স্থানীয় সময় সকালে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বৈঠকে ধন্যবাদ জ্ঞাপন করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার।

বৈঠক পরিচালনা করেন সুইজারল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী মিশনের প্রতিনিধি নাহিদ সোবহান।

ওই সভায় এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের বিভিন্ন দেশের মন্ত্রী ও ডেলিগেট প্রধানরা উপস্থিত ছিলেন। সভায় আঞ্চলিক সহযোগিতা জোরদারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

আরিফুল হক চৌধুরী

জাতীয়ইসলামী ব্যাংক নির্বাচনের আগে একটি দলকে ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রীনির্বাচনি বৈতরণী পার হতে একটি দল...
10/06/2026

জাতীয়

ইসলামী ব্যাংক নির্বাচনের আগে একটি দলকে ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নির্বাচনি বৈতরণী পার হতে একটি দলকে ইসলামী ব্যাংকের একটি প্রকল্প থেকে ১১ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।.

মঙ্গলবার (৯ জুন) সংসদে কার্যপ্রণালী বিধির ৬৮ বিধির আওতায় আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি করেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, আরডিএস নামে ইসলামী ব্যাংকের একটা ফ্ল্যাগশিপ প্রকল্প আছে যার মূল লক্ষ্য ৫, ১০ কিংবা ২০ হাজার টাকা ঋণ দেওয়া, এতে নারী গ্রাহকের সংখ্যাই বেশি।

মন্ত্রী বলেন, ভোটের আগে ১০ হাজার টাকা করে অনেক নারীকে দেওয়া হয়েছে। এক ভোটারকে জিজ্ঞেস করেছে আমার এক কর্মী, মা আপনি কোথায় ভোট দেবেন। তিনি বলছেন, ‘বাবা কুরআনের দলকে ভোট না দিলে তো জান্নাতে যাওয়া যাবে না। ১০ হাজার টাকাও দিয়েছে, বলেছে এটা মাফ হয়ে যাবে। আরও ১০ হাজার টাকা পাব’।

মন্ত্রী আরও বলেন, এভাবে দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত পাওয়ার নিশ্চয়তাও দিয়েছে। এই আরডিএস প্রকল্পের মধ্যে ২২ হাজার কোটি টাকা ডিস্ট্রিবিউট হয়েছে। ১১ হাজার কোটি টাকা আগে দেওয়া হয়েছিল। ৫ আগস্টের পর নির্বাচনের বৈতরণী পার হওয়ার জন্য আরও ১১ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে। এর কোনো হদিস নাইা।

এছাড়া একটি শিল্প গ্রুপকে ৭০০ কোটি টাকা এবং আরেকটি গ্রুপকে প্রধান কার্যালয়ের অনুমতি ছাড়াই ৪০ কোটি টাকা লোন দেওয়ার মতো অনিয়ম হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি জানান, ব্যাংকটিতে কোনো আইন না মেনে প্রায় ৯ হাজার দক্ষ কর্মীকে নিয়মবহির্ভূতভাবে চাকরিচ্যুত করা হয়েছে। এর বিপরীতে ৬ হাজার নতুন নিয়োগ দেওয়া হয়েছে যাদের রাজনৈতিক পরিচয় রয়েছে এবং ১৩ হাজার কর্মীকে অনিয়মিতভাবে পদোন্নতি দেওয়া হয়েছে।

জাতীয়দুপুরের মধ্যে যেসব জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস.দেশের ১২টি জেলার ওপর দিয়ে দুপুরের মধ্যে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝ...
10/06/2026

জাতীয়

দুপুরের মধ্যে যেসব জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস.

দেশের ১২টি জেলার ওপর দিয়ে দুপুরের মধ্যে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেইসঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (১০ জুন) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদ খোন্দকার হাফিজুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার দুপুরের মধ্যে রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর (পুন.) সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৫ দিন বা ১২০ ঘণ্টার আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু (বর্ষা) এরইমধ্যে বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে। আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে এটি বাংলাদেশের বাকি অংশেও বিস্তার লাভ করার জন্য অনুকূল অবস্থায় রয়েছে।

এমন পরিস্থিতিতে আজ সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে।

বৃষ্টিপাতের প্রবণতা থাকায় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

বৃষ্টির খবর আবহাওয়ার খবর

অর্থনীতিবিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন.মার্কিন যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির নতুন তথ্য প্রকাশের আগে সুদের হার বৃদ্ধির আশঙ...
10/06/2026

অর্থনীতি

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন.

মার্কিন যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির নতুন তথ্য প্রকাশের আগে সুদের হার বৃদ্ধির আশঙ্কায় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন ঘটেছে। মঙ্গলবার (৯ জুন) আন্তর্জাতিক বাজারে বিনিয়োগকারীদের শেয়ার ও অন্যান্য ঝুঁকিপূর্ণ সম্পদ বিক্রির হিড়িকের (সেল-অফ) পাশাপাশি চলতি বছর মার্কিন ফেডারেল রিজার্ভ কর্তৃক সুদের হার বাড়ানোর জোরালো সম্ভাবনায় চাপের মুখে পড়েছে নিরাপদ বিনিয়োগ হিসেবে পরিচিত এই মূল্যবান ধাতু।

নিউ ইয়র্ক সময় অনুযায়ী, মঙ্গলবার (৯ জুন) সকাল ১১টা পর্যন্ত আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের (হাজির বাজার) দাম ০.৭ শতাংশ কমে প্রতি আউন্স ৪,২৯৮.৭৫ ডলারে নেমে আসে, যা দিনের শুরুর দিকে ১ শতাংশেরও বেশি কমে গিয়েছিল। একই সাথে মার্কিন গোল্ড ফিউচার্সের (আগস্ট ডেলিভারি) দামও ০.৯ শতাংশ হ্রাস পেয়ে আউন্স প্রতি ৪,৩২৩.৯০ ডলারে দাঁড়ায়।

বাজার বিশ্লেষক সংস্থা আরজেও ফিউচার্সের সিনিয়র মার্কেট স্ট্র্যাটেজিস্ট বব হ্যাবারকর্ন জানান, মূল্যস্ফীতির রিপোর্টের আগে বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের উদ্বেগ কাজ করছে এবং পুরো বাজারজুড়ে ‘রিস্ক-অফ’ বা ঝুঁকি এড়ানোর প্রবণতা চাঙ্গা হওয়ায় স্বর্ণের দামে এই পতন দেখা দিয়েছে। ফেডারেল রিজার্ভের পক্ষ থেকে সুদের হারের বিষয়ে স্পষ্ট কোনো বার্তা না আসা পর্যন্ত স্বর্ণ ও রূপার বাজার এমন চাপের মধ্যেই থাকবে বলে তিনি উল্লেখ করেন।

সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে শক্তিশালী কর্মসংস্থানের তথ্য প্রকাশের পর এখন বিনিয়োগকারীদের সব নজর চলতি সপ্তাহের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রতিবেদনের দিকে। বিশেষ করে বুধবারের (১০ জুন) কনজিউমার প্রাইস ইনডেক্স (সিপিআই) বা ভোক্তা মূল্যসূচক এবং বৃহস্পতিবারের (১১ জুন) প্রোডিউসার প্রাইস ইনডেক্স (পিপিআই) বা পাইকারি মূল্যসূচকের ডেটা থেকে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ মুদ্রানীতি সম্পর্কে ধারণা পাওয়া যাবে।

জার্মানির কমার্সব্যাংক এক নোটে জানিয়েছে, মে মাসের মূল্যস্ফীতির তথ্য যদি প্রত্যাশার চেয়ে বেশি আসে, তবে স্বর্ণের দাম আরও কমতে পারে। সিএমই ফেডওয়াচ টুলের হিসাব অনুযায়ী, ব্যবসায়ীরা আগামী ডিসেম্বরে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক সুদের হার বৃদ্ধির প্রায় ৭০ শতাংশ সম্ভাবনা দেখছেন।

এদিকে, মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ইতিবাচক হাওয়া এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে সাড়া দিয়ে ইরান ও ইসরাইল পরস্পরের ওপর হামলা বন্ধ করার ঘোষণা দেওয়ায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামও কমেছে। সাধারণত তেলের দাম বাড়লে মূল্যস্ফীতি বাড়ে, যা নিয়ন্ত্রণে রাখতে সুদের হার দীর্ঘ সময় উচ্চ রাখতে হয়।

উচ্চ সুদের হারের কারণে সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণের আকর্ষণ বিনিয়োগকারীদের কাছে কমে যায়। স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও পতন দেখা গেছে। স্পট সিলভার বা রূপার দাম ৩.২ শতাংশ কমে প্রতি আউন্স ৬৫.৯৮ ডলারে নেমেছে, প্লাটিনামের দাম ১.১ শতাংশ কমে ১,৭৩৬.০৮ ডলার এবং প্যালাডিয়ামের দাম ২.৫ শতাংশ হ্রাস পেয়ে ১,২৩৪.৯৩ ডলারে দাঁড়িয়েছে।

সূত্র: রয়টার্স।

দেরিতে রিটার্ন জমা দিলে জরিমানাব্যক্তিশ্রেণির করদাতারা আগামী অর্থবছর থেকে বছরের যে কোনো সময় রিটার্ন জমা দিতে পারবেন। প্র...
10/06/2026

দেরিতে রিটার্ন জমা দিলে জরিমানা

ব্যক্তিশ্রেণির করদাতারা আগামী অর্থবছর থেকে বছরের যে কোনো সময় রিটার্ন জমা দিতে পারবেন। প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) রিটার্ন দিলে পাওয়া যাবে করছাড়। এরপর যত দেরিতে রিটার্ন জমা দেবেন, তত বেশি জরিমানা দিতে হবে। আর বিনিয়োগজনিত কর রেয়াতও পাওয়া যাবে না।

এছাড়া রিটার্নে উল্লেখিত স্বর্ণালংকার বিক্রি করলে দিতে হবে ‘মূলধনি কর বা গেইন ট্যাক্স’। করদাতাদের সুবিধার্থে বাড়তি করের টাকা ৬০ দিনে ব্যাংক হিসাবে ফেরত পাঠানো হবে। অবশ্য কমানো হচ্ছে বিনিয়োগজনিত কর রেয়াত। ভ্যাটের জাল বাড়াতে মোবাইল ব্যাংকিংয়ের মার্চেন্ট অ্যাকাউন্ট খুলতে বিএনআই বাধ্যতামূলক করা হচ্ছে। দায়িত্বশীল সূত্রে এ তথ্য জানা গেছে।

বিদ্যমান আয়কর আইন অনুযায়ী, সাধারণ ব্যক্তিশ্রেণির করদাতাদের রিটার্ন দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর। নির্দিষ্ট সময়ের মধ্যে রিটার্ন জমা না দিলে মাসিক ২ শতাংশ হারে বিলম্ব সুদ দেওয়ার বিধান রয়েছে। এছাড়া কর নির্ধারণ প্রক্রিয়াতেও পরিবর্তন আসে। করদাতা বিনিয়োগজনিত কর থেকে বঞ্চিত হন। তবে করছাড় সুবিধা পেতে ও বিলম্ব সুদ এড়াতে দেরিতে রিটার্ন জমার কারণ উল্লেখ করে কর কর্মকর্তার কাছে আবেদন দিতে হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে সহকারী/উপকমিশনার ২ মাস এবং যুগ্ম/অতিরিক্ত কমিশনার আরও ২ মাস সময় দিতে পারেন। তবে প্রতিবছর করদাতাদের সুবিধার কথা বিবেচনা করে এনবিআর প্রায়ই এই সময়সীমা বৃদ্ধি করে থাকে। যেমন চলতি অর্থবছরে ৪ দফায় ব্যক্তিশ্রেণির করদাতাদের রিটার্ন জমার সময় বাড়িয়ে ৩১ মার্চ পর্যন্ত করা হয়েছিল।

সূত্র জানায়, এ ধরনের অসঙ্গতি দূর করতে এবং করদাতাদের দ্রুততম সময়ের মধ্যে রিটার্ন জমা দিতে উৎসাহিত করতে আগামী বাজেটে আয়কর আইনে বড় পরিবর্তন আনা হচ্ছে। প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) যারা রিটার্ন জমা দেবেন, তারা পরিশোধিত করের ৫ শতাংশ বা ২৫ হাজার টাকার মধ্যে যেটি কম-সেই হারে করছাড় পাবেন। দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) রিটার্ন জমা দিলে বিনিয়োগজনিত কর রেয়াত পাবে না করদাতা। তবে তাকে কোনো জরিমানাও দিতে হবে না। তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) রিটার্ন দিলে পরিশোধযোগ্য করের ২ শতাংশ অথবা ৩ হাজার টাকার মধ্যে যেটি বেশি-সেই হারে জরিমানা দিতে হবে। আর চতুর্থ প্রান্তিকে (এপ্রিল-জুন) পরিশোধযোগ্য করের ৫ শতাংশ অথবা ৫ হাজার টাকার মধ্যে যেটি বেশি-সেই হারে জরিমানা দিতে হবে। এই জরিমানা করের সঙ্গে যোগ হবে।

কর রেয়াত কমছে : সঞ্চয়পত্র, ডিপিএস, জীবন বিমার প্রিমিয়ামসহ বর্তমানে ৯টি খাতে বিনিয়োগ করলে ব্যক্তিশ্রেণির করদাতারা বিনিয়োগজনিত কর রেয়াত পেয়ে থাকেন। মোট আয়ের দশমিক ০৩ শতাংশ; মোট অনুমোদনযোগ্য বিনিয়োগের ১৫ শতাংশ বা সর্বোচ্চ ১০ লাখ টাকা-এই তিনটির মধ্যে যেটি কম, সেটি রেয়াত হিসাবে চূড়ান্ত কর থেকে বাদ দেওয়া হয়। আগামী বছর অনুমোদিত বিনিয়োগ সীমা ১৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ এবং সর্বোচ্চ সীমা ১০ লাখ থেকে কমিয়ে সাড়ে ৭ লাখ টাকা করা হয়েছে। এ হিসাবে, প্রতি এক লাখ টাকা বিনিয়োগের বিপরীতে ৫ হাজার টাকা কম ছাড় পাবেন করদাতা।

অবশ্য বিনিয়োগজনিত কর রেয়াতের খাত একই থাকছে। ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে প্রতি মাসে ১০ হাজার টাকা পর্যন্ত সঞ্চয় করলেও কর রেয়াত সুবিধা পাওয়া যাবে। ডিপিএসের ওপর বার্ষিক সর্বোচ্চ ১ লাখ ২০ হাজার টাকার ওপর এই করছাড় দেওয়া আছে।

স্বর্ণালংকার-ডিজিটাল মুদ্রাও মূলধন : বাজেটে করদাতার রিটার্নে উল্লেখিত স্বর্ণ বিক্রি করলে তার ওপর ১৫ শতাংশ গেইন ট্যাক্স আরোপ করা হচ্ছে। একজন করদাতা যেদিন থেকে আয়কর ফাইল খুলেছেন, সে সময় স্বর্ণের দাম যা ছিল, বর্তমানে বিক্রির সময় যে দাম পাবেন, করফাইল খোলার দামের থেকে বিক্রির দাম বাদ দিলে যে লাভ বা গেইন হবেন, তার ওপর ১৫ শতাংশ কর দিতে হবে। এছাড়া স্বর্ণের বার, রৌপ্য, স্বর্ণালংকার, রৌপ্যালংকার, রত্ন-হীরা, ধাতব মুদ্রা, ডিজিটাল মুদ্রা, চিত্রকর্ম, এন্টিকস বিক্রি এবং ক্লাবের সদস্যপদ হস্তান্তর হতে অর্জিত অর্থকে মূলধন হিসাবে বিবেচনা করা হবে।

মার্চেন্ট অ্যাকাউন্ট খুলতে বিআইএন বাধ্যতামূলক : ভ্যাটের জাল বাড়াতে ৭ খাতে বিআইএন (ব্যবসা শনাক্তকরণ নম্বর) বাধ্যতামূলক করা হচ্ছে। এগুলো হচ্ছে-ব্যাংক, ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান বা অন্য কোনো আর্থিক প্রতিষ্ঠানে চলতি হিসাব খুলতে বা ঋণ নিতে হলে বিআইএন নিতে হবে। এছাড়া ট্রেড লাইসেন্স নবায়ন করতে; মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মার্চেস্ট অ্যাকাউন্ট খুলতে; বাণিজ্য সংগঠনের সদস্যপদ গ্রহণ বা নবায়ন করতে; প্রতিষ্ঠানের নামে বিদ্যুৎ-গ্যাস সংযোগ গ্রহণ করতে এবং বিআরটিএ থেকে ব্যবসা প্রতিষ্ঠানের নামে যানবাহনের রেজিস্ট্রেশন নিতে চাইলে বিআইএন নিতে হবে।

আন্তর্জাতিকইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রহরমুজ প্রণালিতে সামরিক হেলিকপ্টার ভূপাতিত করার অভিযোগ তুলে ইরানে হামলা চালিয়...
10/06/2026

আন্তর্জাতিক

ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালিতে সামরিক হেলিকপ্টার ভূপাতিত করার অভিযোগ তুলে ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, মার্কিন সেনারা মঙ্গলবার হামলা চালানো শুরু করে।

তারা বলেছে, ইরানের আগ্রাসনের বিরুদ্ধে সমানুপাতিক জবাব দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের হামলার পর ইরানের পারস্য উপসাগর উপকূলবর্তী অঞ্চল এবং হরমুজ প্রণালিতে বিস্ফোরণের শব্দ শোনা যায়।

সেন্টকম এক্স-এ বলেছে, সেন্টকম বাহিনী মার্কিন বিমান বাহিনী ও নৌবাহিনীর যুদ্ধবিমান থেকে নির্ভুল গোলা-বারুদ ব্যবহার করে হরমুজ প্রণালির নিকটবর্তী ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, ভূমি নিয়ন্ত্রণ কেন্দ্র এবং নজরদারি রাডার সাইটগুলোতে হামলা চালিয়েছে।

এর আগে গত সোমবার মার্কিন সংবাদমাধ্যমগুলো জানায়, হরমুজ প্রলালিতে তাদের সেনাবাহিনীর একটি অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এরপর দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরানি সেনারা হেলিকপ্টারটি ভূপাতিত করেছে। যা গিয়ে পড়েছে ওমান উপসাগরে।

পরবর্তীতে জানা যায় ইরানি সেনারা শাহিদ ড্রোন ব্যবহার করে কয়েক মিলিয়ন ডলারের ওই হেলিকপ্টার ভূপাতিত করেছে। তবে তারা কি ইচ্ছাকৃতভাবে হেলিকপ্টারটিকে টার্গেট করেছিল নাকি ভুলক্রমে ড্রোন হেলিকপ্টারে আঘাত হেনেছে সেটি নিশ্চিত নয়।

হেলিকপ্টারটিতে দুজন ক্রু ছিলেন। তারা সমুদ্রে পড়ে যান। পরবর্তীতে সামুদ্রিক ড্রোন পাঠিয়ে তাদের উদ্ধার করে নিয়ে আসা হয়। যা এমন ড্রোন দিয়ে সেনাদের উদ্ধারের প্রথম ঘটনা।

ডোনাল্ড ট্রাম্প গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে জানান, হেলিকপ্টারের দুই পাইলট সুস্থ আছেন। তিনি বলেন, হেলিকপ্টারটি ইরান ভূপাতিত করেছে। যার জবাব দেওয়া হবে। তার এমন ঘোষণার কয়েক ঘণ্টা পরই ইরানি উপকূল বিস্ফোরণে কেঁপে ওঠে।

মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস জানিয়েছে, ইরানের ওপর চালানো নতুন হামলায় টার্গেট করা হয়েছে দেশটির প্রতিরক্ষা ও রাডার ব্যবস্থাকে। ইরানি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে তাদের পারস্য উপসাগর উপকূলবর্তী বন্দর আব্বাস, কিশম এবং সিরিকে বিস্ফোরণ হয়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি হুমকি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র যে হামলা চালিয়েছে সেটির জবাব অবশ্যই দেওয়া হবে। তিনি বলেন, যুদ্ধক্ষেত্রে পরাজয়ের পরও যুক্তরাষ্ট্র আমাদের দৃঢ় সংকল্পকে পরীক্ষা করতে চায়।

মার্কিনিদের উদ্দেশ্যে আরাগচি বলেন, যদি নিরাপদ থাকতে চান আমাদের অঞ্চল থেকে চলে যান।

সূত্র: বিবিসি

আন্তর্জাতিকইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি শান্তি চুক্তির আভাস মার্কিন ভাইস প্রেসিডেন্টেরমার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্...
10/06/2026

আন্তর্জাতিক

ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি শান্তি চুক্তির আভাস মার্কিন ভাইস প্রেসিডেন্টের
মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ইরানের সঙ্গে একটি দীর্ঘমেয়াদি শান্তি চুক্তি সম্পাদন করা ওয়াশিংটনের জন্য সবচেয়ে বড় জাতীয় স্বার্থের বিষয়। সোমবার (৮ জুন) রাতে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ইসরাইল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে প্রচুর অভিন্ন স্বার্থ থাকলেও, কিছু কিছু ক্ষেত্রে দুই দেশের স্বার্থের ভিন্নতা বা সংঘাত রয়েছে।

ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স উল্লেখে করেন, গত কয়েক মাস এবং বিশেষ করে বিগত দেড় বছরের নানা ঘটনাক্রমের পর এখন এমন একটি অনুকূল পরিবেশ তৈরি হয়েছে, যেখানে মার্কিন প্রশাসন বিশ্বাস করে যে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি দীর্ঘমেয়াদি ও স্থায়ী সমঝোতায় পৌঁছানো সম্ভব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই দৃষ্টিভঙ্গিকে সঠিক বলে সমর্থন জানান তিনি।

ইসরাইলের সম্ভাব্য আপত্তির বিষয়ে খোলামেলা বক্তব্য রেখে ভ্যান্স বলেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের এই দীর্ঘমেয়াদি চুক্তিটি ইসরাইল পছন্দ করতেও পারে, আবার নাও করতে পারে। তবে কৌশলগত অবস্থান থেকে মার্কিন প্রশাসন মনে করে, এই চুক্তিটি মূলত আমেরিকার নিজস্ব স্বার্থ ও সুরক্ষার জন্য সবচেয়ে বেশি মঙ্গলজনক।

তার এই মন্তব্য থেকে স্পষ্ট যে, মধ্যপ্রাচ্য নীতিতে মিত্র দেশ ইসরাইলের মনস্তাপের চেয়েও নিজেদের জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে বদ্ধপরিকর বর্তমান মার্কিন প্রশাসন।

সূত্র: আল-জাজিরা।

Address

3
Dhaka
1107

Alerts

Be the first to know and let us send you an email when Mothership.bd Blogger PolySetu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mothership.bd Blogger PolySetu:

Share